জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৫ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮১: মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
- ক) হোতোম প্যাঁচার নকসা
- খ) আলালের ঘরের দুলাল
- গ) কমলাকান্তের দপ্তর
- ঘ) উদাসীন পথিকের মনের কথাসঠিক উত্তর
ব্যাখ্যা: 'উদাসীন পথিকের মনের কথা' মীর মশাররফ হোসেন রচিত আত্মজীবনীমূলক উপন্যাস। 'উদাসীন পথিক' ছদ্মনামে রচিত এ উপন্যাসটিতে তার পারিবারিক ইতিহাস ও সমসাময়িক বাস্তব ঘটনার চিত্র তুলে ধরেছেন। তার রচিত বিখ্যাত উপন্যাস 'বিষাদ সিন্ধু'। 'হুতোম প্যাঁচার নকশা' কালী প্রসন্ন সিংহ রচিত সামাজিক সমস্যামূলক ব্যক্তিগত রচনা। প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' বাংলা ভাষার প্রথম উপন্যাস। 'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ব্যঙ্গ-রসাত্মক প্রবন্ধ গ্রন্থ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮২: রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস–
- ক) পদ্মরাগসঠিক উত্তর
- খ) পদ্মাবতী
- গ) মতিচূর
- ঘ) মতিমহল
ব্যাখ্যা: রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ'। আসলে এটি উপন্যাস নয় উপন্যাসোপম গদ্য আখ্যায়িকা। মতিচূর (১ম খণ্ড, ২য় খণ্ড) রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধ গ্রন্থ। 'পদ্মাবতী' আলাওল রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্য।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৩: ভাষা আন্দোলন নির্ভর উপন্যাস কোনটি?
- ক) নেকড়ে অরণ্য
- খ) জীবন ক্ষুধা
- গ) আরেক ফাল্গুনসঠিক উত্তর
- ঘ) আনন্দের মৃত্যু
ব্যাখ্যা: ভাষা আন্দোলননির্ভর উপন্যাস 'আরেক ফাল্গুন'; রচয়িতা জহির রায়হান। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় তিনি এ উপন্যাস রচনা করেন। তার উল্লেখযোগ্য উপন্যাস : হাজার বছর ধরে, বরফ গলা নদী। 'নেকড়ে অরণ্য' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 'জীবন ক্ষুধা' উপন্যাসটি আবুল মনসুর আহমেদ দেশবিভাগের প্রেক্ষিতে রচনা করেন এবং 'আনন্দের মৃত্যু' সৈয়দ শামসুল হক রচিত একটি গল্প।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: হাসান আজিজুল হক রচিত ছোট গল্পগ্রন্থ কোনটি?
- ক) তাস
- খ) তৃষ্ণাসঠিক উত্তর
- গ) এলোমেলো
- ঘ) ধান কন্যা
ব্যাখ্যা: 'তৃষ্ণা' হাসান আজিজুল হক রচিত 'সমুদ্রের স্বপ্ন : শীতের অরণ্য' গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত গল্প। 'তাস' সৈয়দ শামসুল হক রচিত গল্পগ্রন্থ; 'ধান কন্যা' গল্পগ্রন্থটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ এবং 'এলোমেলো' আবু রুশদ রচিত উপন্যাস।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৫: কোনটি মুনীর চৌধুরীর অনূদিত নাটক?
- ক) রূপার কৌটাসঠিক উত্তর
- খ) রূপান্তর
- গ) বাগদাদের কবি
- ঘ) মাইল পোস্ট
ব্যাখ্যা: 'রূপার কৌটা' মুনীর চৌধুরীর অনূদিত নাটক। এছাড়া 'রূপান্তর', 'বাগদাদের কবি' ও 'মাইল পোস্ট' নাটকের রচয়িতা যথাক্রমে : নূরুল মোমেন, শওকত ওসমান ও সাঈদ আহমদ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: 'যা কখনো নষ্ট হয় না'– বাক্যটির সংকুচিত রূপ–
- ক) অনষ্টভাব
- খ) অবিনশ্বরসঠিক উত্তর
- গ) অবিনষ্ট
- ঘ) অনাহত
ব্যাখ্যা: 'যা কখনো নষ্ট হয় না'-অবিনশ্বর; আঘাত পায়নি এমন—অনাহত।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৭: কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়?
- ক) পদে পদে মিলনকে
- খ) শব্দে শব্দে মিলনকে
- গ) ধ্বনিতে ধ্বনিতে মিলনকেসঠিক উত্তর
- ঘ) উপসর্গে শব্দে মিলনকে
ব্যাখ্যা: পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি পরিবর্তিত হয়ে এক ধ্বনিতে রূপান্তরকে সন্ধি বলে। যেমন : বিদ্যা + আলয় = বিদ্যালয়। সন্ধির উদ্দেশ্য দুটি। যথা : ১. শব্দের উচ্চারণ সহজ করা ও ২. ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করা।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৮: 'পৃথিবী' শব্দের প্রতিশব্দ কোনটি?
- ক) অভিধা
- খ) বণিতা
- গ) সমতা
- ঘ) বসুধাসঠিক উত্তর
ব্যাখ্যা: 'পৃথিবী' শব্দের প্রতিশব্দ বসুধা, অবনী, ধরিত্রী, মেদিনী, বসুমতী ইত্যাদি। 'অভিধা', 'বণিতা' ও 'সমতা' শব্দের প্রতিশব্দ যথাক্রমে : উপাধি, নারী ও সাম্য।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৯: জসীমউদদীন রচিত 'নিমন্ত্রণ' কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
- ক) বালুচর
- খ) রাখালী
- গ) ধানক্ষেতসঠিক উত্তর
- ঘ) মাটির কান্না
ব্যাখ্যা: পল্লীকবি জসীমউদদীন রচিত 'নিমন্ত্রণ' কবিতাটি 'ধানক্ষেত' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 'রাখালী' তার রচিত প্রথম কাব্যগ্রন্থ। কবির বিখ্যাত 'কবর' কবিতাটি 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 'বালুচর' ও 'মাটির কান্না' তার রচিত কাব্যগ্রন্থ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: অর্থবাচকতা নাই–
- ক) কারকের
- খ) উপসর্গেরসঠিক উত্তর
- গ) অনুসর্গের
- ঘ) ধাতুর
ব্যাখ্যা: যেসব অব্যয়সূচক শব্দ ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে বাক্যের অর্থের সম্প্রসারণ, সংকোচন বা অন্যকোনো পরিবর্তন ঘটায় সেগুলোকে উপসর্গ বলে। উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯১: ভাষার ক্ষুদ্রতম ভাষিক একক কী?
- ক) বর্ণ
- খ) অক্ষর
- গ) ধ্বনিসঠিক উত্তর
- ঘ) শব্দ
ব্যাখ্যা: ভাষার ক্ষুদ্রতম ভাষিক একক বলা হয় ধ্বনিকে। কোনো ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়, তাকে বর্ণ বলে। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর। এক বা একাধিক বর্ণ (ধ্বনি) মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯২: 'উপক্রম' শব্দের যথার্থ সমার্থক শব্দ কোনটি?
- ক) সূত্রপাতসঠিক উত্তর
- খ) চেষ্টা
- গ) প্রয়াস
- ঘ) আরম্ভ
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৩: উৎসগত দিক থেকে শব্দ–
- ক) তিন প্রকার
- খ) চার প্রকার
- গ) পাঁচ প্রকারসঠিক উত্তর
- ঘ) ছয় প্রকার
ব্যাখ্যা: উৎসগত দিক থেকে শব্দ পাঁচ প্রকার; যথা : ১. তৎসম, ২. অর্ধ-তৎসম, ৩. তদ্ভব, ৪. দেশি ও ৫. বিদেশি। গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার; যথা ১. মৌলিক শব্দ ও ২. সাধিত শব্দ। অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার; যথা : ১. যৌগিক শব্দ; ২. রূঢ় বা রূঢ়ি শব্দ ও ৩. যোগরূঢ় শব্দ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৪: বিদেশী উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি?
- ক) বেকারসঠিক উত্তর
- খ) বিকার
- গ) নিদাঘ
- ঘ) নিবার
ব্যাখ্যা: যেসব অব্যয়সূচক শব্দ ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে বাক্যের অর্থের সম্প্রসারণ, সংকোচন বা অন্য কোনো পরিবর্তন ঘটায় সেগুলোকে উপসর্গ বলে। বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে; যথা : তৎসম বা সংস্কৃত, বাংলা ও বিদেশি উপসর্গ। 'বেকার' শব্দটি ফারসি 'বে' উপসর্গযোগে গঠিত। এছাড়া 'বিকার', 'নিদাঘ' ও 'নিবার' সংস্কৃত 'বি' ও 'নি' উপসর্গযোগে গঠিত শব্দ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৫: কোনটি সন্ধির নিপাতনে সিদ্ধ হয়েছে?
- ক) যদ্যপি
- খ) লবণ
- গ) গবাক্ষসঠিক উত্তর
- ঘ) সংসার
ব্যাখ্যা: 'গবাক্ষ' (গো + অক্ষ) নিপাতনে সিদ্ধ সাধিত শব্দ। এছাড়া 'লবণ' (লো + অন) ও 'যদ্যপি' (যদি + অপি) স্বরসন্ধি সাধিত শব্দ এবং 'সংসার' (সম + সার) ব্যঞ্জনসন্ধি সাধিত শব্দ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৬: 'চণ্ডীমঙ্গল' কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে?
- ক) দ্বিজরাম দাস
- খ) রূপরাম চক্রবর্তী
- গ) দ্বিজমাধব
- ঘ) মুকুন্দ চক্রবর্তীসঠিক উত্তর
ব্যাখ্যা: 'চণ্ডীমঙ্গল' কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তীকে। চণ্ডীমঙ্গলের কাহিনি নিয়ে মুকুন্দরামের আগেই কাব্য রচিত হয়েছিল এবং পরবর্তীকালেও এ ধারা সম্প্রসারিত হয়। কিন্তু কবি প্রতিভার বিচারে অন্য কোনো কবির পক্ষে মুকুন্দরামের সমকক্ষতা লাভ করা সম্ভবপর হয়নি। দ্বিজমাধব ছিলেন মুকুন্দরামের পূর্ববর্তী চণ্ডীমঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা। রূপরাম চক্রবর্তী ধর্মমঙ্গল ধারার দ্বিতীয় কবি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: 'ইউসুফ-জোলেখা' পুঁথির রচয়িতা–
- ক) আলাওল
- খ) মাগন ঠাকুর
- গ) শাহ মুহম্মদ সগীরসঠিক উত্তর
- ঘ) বাহরাম খান
ব্যাখ্যা: 'ইউসুফ-জোলায়খা' পুঁথির রচয়িতা শাহ মুহম্মদ সগীর। তার এ কাব্যে সুপ্রাচীন প্রণয়কাহিনি উপজীব্য করা হয়েছে। তিনি কোরআনকে ভিত্তি করে ইসলামি শাস্ত্র, ইরানের আধ্যাত্মিক কাব্য ও ভারতের লোককাহিনির মিশ্রণে 'ইউসুফ-জোলেখা' কাব্য রচনা করেন। আলাওল রচিত শ্রেষ্ঠকাব্য 'পদ্মাবতী'। মাগন ঠাকুর আরাকান রাজসভার খ্যাতিমান ব্যক্তি এবং কবি আলাওলের অন্যতম পৃষ্ঠপোষক। তিনি 'চন্দ্রাবতী' নামক কাব্যের রচয়িতা। বাহরাম খান 'লায়লী-মজনু' কাব্যের ভাবানুবাদক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই',— পংক্তিটির রচয়িতা—
- ক) চণ্ডিদাসসঠিক উত্তর
- খ) জ্ঞানদাস
- গ) মুকুন্দরাম
- ঘ) গোবিন্দ দাস
ব্যাখ্যা: 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'-পঙক্তিটির রচয়িতা বৈষ্ণব পদাবলির আদি কবি 'চণ্ডীদাস'। এ পঙক্তিটি বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী বাণী। জ্ঞানদাস ও গোবিন্দদাস বৈষ্ণব পদাবলির চণ্ডীদাস পরবর্তী কবি। অপরদিকে মুকুন্দরাম 'চণ্ডীমঙ্গল' কাব্যধারার শ্রেষ্ঠ কবি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: সংস্কৃত রামায়ণ বাংলায় অনুবাদ করেন–
- ক) নলিনীকান্ত ভট্টশালী
- খ) কাশীরাম দাস
- গ) মালাধর বসু
- ঘ) কৃত্তিবাস ওঝাসঠিক উত্তর
ব্যাখ্যা: সংস্কৃত 'রামায়ণ'-এর বাংলা অনুবাদক কৃত্তিবাস ওঝা। তিনি বাংলা ভাষায় প্রথম 'রামায়ণ' রচনা করেন। তার 'রামায়ণ' ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বাল্মীকি যেমন সংস্কৃতের আদি কবি কৃত্তিবাসও তেমনি বাংলার আদি কবি। কাশীরাম দাস 'মহাভারত'-এর শ্রেষ্ঠ অনুবাদক।
বিষয়: বাংলা
প্রশ্ন ১০০: চর্যাপদে কতজন কবির পদ রয়েছে?
- ক) ২৭ জন
- খ) ২৬ জন
- গ) ২৪ জনসঠিক উত্তর
- ঘ) ২৫ জন
ব্যাখ্যা: চর্যাপদের পদকর্তা হিসেবে ২৪ জনের পরিচয় পাওয়া যায়। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্ন পা। উল্লেখ্য, ২৪ জন পদকর্তার মধ্যে লাড়ীডোম্বীপার কোনো পদ পাওয়া যায়নি। তাই মোট পদকর্তা অনেকেই ২৩ জন বলে বিবেচনা করেন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
