নির্বাচন কমিশন সচিবালয়ে উপজেলা/থানা নির্বাচন অফিসার ২০০৮ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪১: ‘Lingua Franca’ means—
- ক) French language
- খ) A mixed languageসঠিক উত্তর
- গ) Latin language
- ঘ) Translated version
ব্যাখ্যা: Lingua Franca হলো বহুভাষাভাষী অঞ্চলে যে সাধারণ ভাষা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ এটা একটা মিশ্র ভাষা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪২: ‘Passage to India’ is written by—
- ক) E. M. Forsterসঠিক উত্তর
- খ) Saadat Hassan Minto
- গ) Rudyard Kipling
- ঘ) Gallsworthy
ব্যাখ্যা: ‘A Passage to India’ হচ্ছে ইংরেজ ঔপন্যাসিক E. M. Forster-এর লেখা উপন্যাস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৩: ‘Out and out’ means—
- ক) outside
- খ) thoroughlyসঠিক উত্তর
- গ) to the last
- ঘ) not at all
ব্যাখ্যা: Out and out অর্থ পুরোপুরি, সম্পূর্ণভাবে। (ক) Outside অর্থ বহির্ভাগ, বহির্দেশ। (খ) Thoroughly অর্থ সম্পূর্ণরূপে বা পুরোপুরি। (গ) To the last (Finally— সর্বশেষে) (ঘ) not at all অর্থ আদৌ নয়। কাজেই out and out-এর সাথে thoroughly-এর অর্থের মিল রয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: ‘Burning question’ means—
- ক) Hard question
- খ) To set fire to question paper
- গ) Much talked aboutসঠিক উত্তর
- ঘ) To end the issue
ব্যাখ্যা: Burning question হচ্ছে যে বিষয় নিয়ে তুমুল আন্দোলন চলছে বা ব্যাপক আলোচিত বিষয়। (ক) Hard question অর্থ কঠিন প্রশ্ন, (খ) To set fire to question paper অর্থ রাগে প্রশ্নপত্র ছিঁড়ে ফেলা, (গ) Much talked about অর্থ ব্যাপক আলোচিত বিষয়, (ঘ) To end the issue অর্থ আলোচনার পরিসমাপ্তি ঘটানো। কাজেই Burning question বলতে much talked about-কেই বোঝায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: Fill in the gap : His house is adjacent .... mine.
- ক) with
- খ) against
- গ) toসঠিক উত্তর
- ঘ) beside
ব্যাখ্যা: Adjacent to অর্থ সংলগ্ন বা নিকটবর্তী। Adjacent কখনো with, against বা beside preposition গ্রহণ করে না।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৬: What is the single word for ‘A hater of mankind’?
- ক) Hatred
- খ) Enemy
- গ) Misanthropeসঠিক উত্তর
- ঘ) None of these
ব্যাখ্যা: A hater of mankind অর্থ মনুষ্যবিদ্বেষী। A hater of mankind-কে এক কথায় Misanthrope বা misanthropist বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: What is the masculine gender of ‘Mare’?
- ক) Mermaid
- খ) Bear
- গ) Stallionসঠিক উত্তর
- ঘ) Dog
ব্যাখ্যা: Mare অর্থ ঘোটকী, স্ত্রী ঘোড়া বা অশ্বা। (ক) Mermaid হচ্ছে যে সমুদ্র-পরীর উপরিভাগ নারীর মতো ও নিম্নভাগ মাছের মতো; মৎস্যকন্যা। (খ) Bear অর্থ ভল্লুক (গ) Stallion অর্থ ঘোড়া, Horse অর্থও ঘোড়া (পুং)। (ঘ) Dog (কুকুর)-এর স্ত্রীলিঙ্গ Bitch. সুতরাং Mare-এর Masculine gender Stallion।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: Science dealing with the behaviour of bodies in motion is called—
- ক) Staticsসঠিক উত্তর
- খ) Semantics
- গ) Kineticks
- ঘ) Mnemonics
ব্যাখ্যা: Science dealing with the behaviour of bodies in motion হলো স্থিতিবিজ্ঞান, (ক) Statics অর্থ স্থিতিবিদ্যা, স্থিতিবিজ্ঞান। (গ) Kinetick (বানানটি-তে ভুল আছে, সঠিক বানান হবে Kinetics) অর্থ গতিবিদ্যা (the science of motion viewed with reference to its causes) (ঘ) Mnemonics হচ্ছে স্মৃতিসহায়ক বিদ্যা; স্মৃতিসাহায্যকারী বিজ্ঞান (the art or science of assisting or improving the memory), (খ) Semantics means the branch of linguistics concerned with the meaning of words অর্থাৎ শব্দার্থবিদ্যা। সুতরাং Science dealing with the behaviour of bodies in motion-কে এক কথায় Statics বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: In share market ‘Bearish’ indicates—
- ক) a high price
- খ) a falling priceসঠিক উত্তর
- গ) Bonus
- ঘ) Spot market
ব্যাখ্যা: শেয়ার বাজারে Bearish বলতে বোঝায় দর বা মূল্য পড়ে যাওয়া বা দরপতন। সুতরাং a falling price সঠিক option।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫০: ‘Ad valorem’ means—
- ক) Invaluable
- খ) Valuables
- গ) According to valueসঠিক উত্তর
- ঘ) Valueless
ব্যাখ্যা: Ad valorem ল্যাটিন শব্দ, যার অর্থ মূল্য অনুসারে। অতএব সঠিক উত্তর হবে option (গ)।
বিষয়: গণিত
প্রশ্ন ৫১: 2⁴ এর মান কত?
- ক) 16সঠিক উত্তর
- খ) 64
- গ) 128
- ঘ) 256
ব্যাখ্যা: 2⁴ = 2 × 2 × 2 × 2 = 16
বিষয়: গণিত
প্রশ্ন ৫২: ত্রিভুজের তিন কোণের সমষ্টিতে হয়–
- ক) এক সমকোণ
- খ) দুই সমকোণসঠিক উত্তর
- গ) তিন সমকোণ
- ঘ) চার সমকোণ
ব্যাখ্যা: ত্রিভুজ সম্পর্কিত উপাদ্য হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৩: ৫, ৭, ১১, ১৯, --। সংখ্যা সারির শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
- ক) ৩
- খ) ২৬
- গ) ৩৫সঠিক উত্তর
- ঘ) ৪২
ব্যাখ্যা: প্রথম নিয়ম :
১৯ – ১১ = ৮ (৪×২)
১১ – ৭ = ৪ (২×২)
৭ – ৫ = ২ (১×২)
পরবর্তী সংখ্যা = ১৯ + ৮ × ২ = ৩৫
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৪: সর্বোচ্চ কতটি কার্যদিবসে একাধারে অনুপস্থিত থাকলে বাংলাদেশে একজন সংসদ সদস্যের সদস্য পদ বাতিল হয়ে যায়?
- ক) ৭০ দিন
- খ) ৭৫ দিন
- গ) ৮০ দিন
- ঘ) ৯০ দিনসঠিক উত্তর
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের পঞ্চম ভাগের প্রথম পরিচ্ছেদে ৬৭(১) অনুচ্ছেদে বলা হয়েছে, কোন সংসদ সদস্যের আসন শূন্য হইবে, যদি (ক) তাঁহার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে নব্বই দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিতে অসমর্থ হন তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হইবার পূর্বে স্পীকার যথার্থ কারণে তাহা বর্ধিত করিতে পারিবেন; (খ) সংসদের অনুমতি না লইয়া তিনি একাধিক্রমে নব্বই বৈঠক দিবস অনুপস্থিত থাকেন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৫৫: কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?
- ক) পদ্মা
- খ) যমুনা
- গ) মেঘনাসঠিক উত্তর
- ঘ) কর্ণফুলী
ব্যাখ্যা: নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত। ১৯৫০ খ্রিস্টাব্দে নোয়াখালীর মাঝিরা এটি আবিষ্কার করেন। এর পুরাতন নাম বাইল্যার চর। ১৯৭০ খ্রিস্টাব্দের ঘূর্ণিঝড়ে অনেক লোক মারা গেলে এবং অনেক ক্ষয়ক্ষতি হলে তখন থেকে এ দ্বীপটির নামকরণ করা হয় নিঝুম দ্বীপ। এ দ্বীপটির আয়তন ৫৬.৮৫৮ বর্গ কিমি (প্রায় ১৪,০৫০ একর)।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৬: কোন নদীটি বাংলাদেশ ও বার্মা সীমান্তে অবস্থিত?
- ক) কর্ণফুলী
- খ) নাফসঠিক উত্তর
- গ) মাতামুহুরী
- ঘ) হালদা
ব্যাখ্যা: বাংলাদেশ ও মিয়ানমার বিভক্তকারী নদী তথা বাংলাদেশ ও বার্মা (মিয়ানমার) সীমান্তে অবস্থিত নদীটির নাম নাফ। নাফ নদীর দৈর্ঘ্য ৬৪ কিমি। নাফ নদীর তীরে বাংলাদেশের কক্সবাজার ও টেকনাফ শহর অবস্থিত। এছাড়া বাংলাদেশ-ভারত বিভক্তকারী নদী হাড়িয়াভাঙ্গা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৭: বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বভার গ্রহণ করেন কবে?
- ক) ২৯ অক্টোবর ২০০৬
- খ) ২২ নভেম্বর ২০০৬
- গ) ১১ জানুয়ারি ২০০৭
- ঘ) ১৭ জানুয়ারি ২০০৭
ব্যাখ্যা: [Note : ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে বাংলাদেশের পঞ্চম তত্ত্বাবধায়ক সরকার ১১ জানুয়ারি ২০০৭ এক রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের মধ্যে দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে নবম জাতীয় সংসদ নির্বাচনের (২৯ ডিসেম্বর ২০০৮) মাধ্যমে বিজয়ী দলকে দায়িত্বভার অর্পণ করেন। ৩০ জুন ২০১১ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হয়। সে কারণে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়।]
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৮: সর্বাপেক্ষা ভারী তরল পদার্থ কোনটি?
- ক) তরল হাইড্রোজেন
- খ) মধু
- গ) পারদসঠিক উত্তর
- ঘ) ব্রোমিন
ব্যাখ্যা: প্রশ্নে উল্লিখিত তরল পদার্থগুলোর মধ্যে ক্রমান্বয়ে ভারী থেকে হালকা পদার্থ হচ্ছে যথাক্রমে পারদ, মধু, ব্রোমিন ও তরল হাইড্রোজেন। এদের মধ্যে মৌলিক পদার্থ পারদ, ব্রোমিন ও হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে যথাক্রমে ২০০.৫৯, ৭৯.৯০৯ ও ১.০০৮। মধু একটি মিশ্র পদার্থ।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৫৯: কোন খনিজ-এর অভাবে গলগণ্ড রোগ হয়?
- ক) সোডিয়াম
- খ) আয়োডিনসঠিক উত্তর
- গ) সালফার
- ঘ) পটাসিয়াম
ব্যাখ্যা: মানুষের কণ্ঠদেশে থাইরয়েড নামক এক প্রকার অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে যেখান থেকে বিভিন্ন ধরনের থাইরয়েড হরমোন নিঃসৃত হয়। আমাদের দেহে আয়োডিনের অভাব হলে এই থাইরয়েড হরমোন উৎপাদনে ব্যাঘাত ঘটে, ফলে থাইরয়েড গ্রন্থিটি ফুলে যায়। থাইরয়েড গ্রন্থির এই ফুলে যাওয়াকে গলগণ্ড (goitre) বলা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬০: সূর্যকিরণ হতে কোন ভিটামিন পাওয়া যায়?
- ক) এ
- খ) বি
- গ) সি
- ঘ) ডিসঠিক উত্তর
ব্যাখ্যা: সূর্যকিরণ হতে প্রকৃতপক্ষে কোনো ভিটামিন পাওয়া যায় না। তবে মানুষ এবং প্রাণীদেহের ত্বকের নিচে ৭-ডি হাইড্রোকোলেস্টেরল নামক এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্রিয়ার ফলে এটি থেকে ভিটামিন ডি তৈরি হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
