নির্বাচন কমিশন সচিবালয়ে উপজেলা/থানা নির্বাচন অফিসার ২০০৮ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮১: এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়?
- ক) হংকং
- খ) ব্যাংকক
- গ) ম্যানিলাসঠিক উত্তর
- ঘ) কুয়ালালামপুর
ব্যাখ্যা: এশীয় উন্নয়ন ব্যাংক ২২ আগস্ট ১৯৬৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কার্যক্রম শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬ খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাকালীন এর সদস্য ছিল ৩১টি দেশ। বর্তমানে এর সদস্যসংখ্যা ৬৭। এর সদর দফতর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: সুপ্রিম কোর্টের বিচারপতিগণের কার্যকাল কত বছর?
- ক) ৬৫ বছর
- খ) ৬৭ বছরসঠিক উত্তর
- গ) ৬০ বছর
- ঘ) ৫৭ বছর
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের ১৪তম সংশোধনী মোতাবেক সংবিধানের ৯৬ নং অনুচ্ছেদ সংশোধন করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর বয়সসীমা ৬৫ বছর থেকে বৃদ্ধি করে ৬৭ বছর করা হয়। সুতরাং সুপ্রিম কোর্টের বিচারপতিগণের কার্যকাল ৬৭ বছর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: ICDDR,B কোথায় অবস্থিত?
- ক) চট্টগ্রামে
- খ) ঢাকায়সঠিক উত্তর
- গ) খুলনায়
- ঘ) ময়মনসিংহে
ব্যাখ্যা: ICDDR,B-এর পূর্ণরূপ হচ্ছে International Center for Diarrhoeal Disease Research, Bangladesh। ১৯৭৮ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকার মহাখালীতে অবস্থিত। আন্তর্জাতিক সাহায্যে পরিচালিত এ প্রতিষ্ঠানের প্রধান কাজ হচ্ছে উদরাময় সংক্রান্ত যাবতীয় রোগের গবেষণা করা এবং সহজলভ্য ঔষধ উদ্ভাবন ও চিকিৎসা বৃদ্ধি করা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: ‘নায়াগ্রা’ কোথায় অবস্থিত?
- ক) সুইজারল্যান্ডে
- খ) যুক্তরাজ্যে
- গ) যুক্তরাষ্ট্র-কানাডায়সঠিক উত্তর
- ঘ) অকল্যান্ড-নিউজিল্যান্ডে
ব্যাখ্যা: আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত নায়াগ্রা। এর উচ্চতা ১৬৭ মিটার। এটি যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: ‘বাসস’ কি?
- ক) একটি বহুজাতিক সংস্থা
- খ) একটি নদীর নাম
- গ) একটি সংবাদ সংস্থাসঠিক উত্তর
- ঘ) একটি গ্রন্থের নাম
ব্যাখ্যা: বাসস হলো বাংলাদেশ সংবাদ সংস্থা। বাসস ছাড়াও বাংলাদেশের অন্যান্য সংবাদ সংস্থা হলো ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), আনন্দ বাংলা সংবাদ (আবাস), মিডিয়া সিন্ডিকেট, নিউজ মিডিয়া প্রভৃতি। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সদর দপ্তর ঢাকার তোপখানা পল্টনে অবস্থিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৬: ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন–
- ক) রাজেন্দ্র প্রসাদসঠিক উত্তর
- খ) ড. রাধাকৃষ্ণান
- গ) জাকির হোসেন
- ঘ) ভি. ভি. গিরি
ব্যাখ্যা: ড. রাজেন্দ্র প্রসাদ ২৬ জানুয়ারি ১৯৫০ থেকে ১৩ মে ১৯৬২ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (১৪তম)। তিনি ২৫ জুলাই ২০১৭ দায়িত্বভার গ্রহণ করেন। ১২তম রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল। তিনি ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি। প্রশ্নে উল্লিখিত ড. রাধাকৃষ্ণান ভারতের ২য়, ড. জাকির হোসেন ৩য়, ভি. ভি. গিরি ৪র্থ রাষ্ট্রপতি ছিলেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৭: ‘সংশপ্তক’ উপন্যাস লেখকের নাম–
- ক) জহির রায়হান
- খ) শহীদুল্লাহ কায়সারসঠিক উত্তর
- গ) হুমায়ূন আহমেদ
- ঘ) ইমদাদুল হক মিলন
ব্যাখ্যা: শহীদুল্লাহ কায়সার-এর উপন্যাস ‘সারেং বৌ’, ‘সংশপ্তক’। ‘সংশপ্তক’ অর্থ যে সৈনিকরা মৃত্যুপণ করে যুদ্ধে লড়ে, পালিয়ে আসে না। শহীদুল্লাহ কায়সার এ ধরনের চেতনাকে ধারণ করেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্ববর্তীকাল থেকে ’৫২-এর ভাষা আন্দোলনের পূর্বকাল অবধি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক পরিবর্তন ও রূপান্তরের বিষয়টি চিত্রিত করতে ‘সংশপ্তক’ রচনা করেন। ‘সংশপ্তক’-কে মহাকাব্যিক উপন্যাসও বলা হয়। হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক জীবনবোধ এ উপন্যাসের অন্যতম বর্ণিত বিষয়। এখানে ঢাকা ও কলকাতার পরিবেশের সাথে বাকুলিয়া ও তালতলি গ্রামের গ্রামীণ পরিবেশের প্রতীকে সমগ্র বাংলাদেশের জীবনযাপন তুলে ধরা হয়েছে। বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িকতা ইত্যাদি প্রাসঙ্গিকভাবেই এ উপন্যাসে এসেছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৮: সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত?
- ক) নাটোর
- খ) নওগাঁ
- গ) চাঁপাইনবাবগঞ্জসঠিক উত্তর
- ঘ) রাজশাহী
ব্যাখ্যা: সুলতানী আমলের স্থাপত্য হলো গৌড়ের ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, কদম রসূল মসজিদ। ছোট সোনা মসজিদ নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ এবং বড় সোনা মসজিদ ও কদম রসূল মসজিদ নির্মাণ করেন নুসরত শাহ। গৌড়ের ছোট সোনা মসজিদ ও বড় সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৯: বঙ্গভঙ্গ রহিত করা হয় কোন সালে?
- ক) ১৯০৫ সালে
- খ) ১৯০১ সালে
- গ) ১৯১১ সালেসঠিক উত্তর
- ঘ) ১৯১৩ সালে
ব্যাখ্যা: ১৯০৫ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর লর্ড কার্জন পূর্ব বাংলা ও আসাম নিয়ে ঢাকাকে রাজধানী করে একটি প্রদেশ গঠনের মাধ্যমে বঙ্গভঙ্গ সম্পন্ন করেন। কলকাতার বুদ্ধিজীবী মহলের বিশেষ করে সুরেন্দ্রনাথ ব্যানার্জী, বিপিন চন্দ্রপাল, শ্রী অরবিন্দ ঘোষসহ প্রমুখের বিরোধিতায় ও বিক্ষোভে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলে ১৯১১ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর দিল্লির দরবারে সম্রাটের (৫ম জর্জ) এক ঘোষণাপত্রে বঙ্গভঙ্গ রহিত ঘোষণা করা হয়। তখন বাংলার শাসক ছিলেন লর্ড হার্ডিঞ্জ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: নোবেল পুরস্কার প্রদান শুরু হয় কোন সালে?
- ক) ১৮৯৬
- খ) ১৯০১সঠিক উত্তর
- গ) ১৯০৫
- ঘ) ১৯০৬
ব্যাখ্যা: ডিনামাইট আবিষ্কারক সুইডেনের নাগরিক আলফ্রেড নোবেলের নামানুসারে ১৯০১ খ্রিস্টাব্দ থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। প্রথমে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য—এ ৫টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হতো। পরবর্তীতে ১৯৬৯ থেকে অর্থনীতিকে এর সাথে অন্তর্ভুক্ত করা হয়। নোবেল পুরস্কার প্রতিবছর ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯১: সংবিধানের কোন সংশোধনীর বলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়?
- ক) একাদশ
- খ) দ্বাদশ
- গ) ত্রয়োদশসঠিক উত্তর
- ঘ) চতুর্দশ
ব্যাখ্যা: ত্রয়োদশ সংশোধনীর বিষয়বস্তু শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন। সংশোধনীটি ২৭ মার্চ, ১৯৯৬ খ্রিস্টাব্দে গৃহীত হয় এবং রাষ্ট্রপতি অনুমোদন করেন ২৮ মার্চ ১৯৯৬ খ্রিস্টাব্দে। এ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ২ (ক) পরিচ্ছেদে ৫৮ (খ) ৫৮ (গ) ৫৮ (ঘ) ৫৮ (ঙ) অনুচ্ছেদ সংযোজন করা হয়। উল্লেখ্য, ৩০ জুন ২০১১ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯২: বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কয়টি?
- ক) ৩০
- খ) ৩৫
- গ) ৪০
- ঘ) ৪৫
ব্যাখ্যা: [Note : বাংলাদেশ সংবিধানের চতুর্দশ সংশোধনীতে সংবিধানের ৬৫(৩) নং অনুচ্ছেদ সংশোধন করে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন পূর্বের ৩০টি থেকে ৪৫টিতে উন্নীত করে তা ১০ বছরের জন্য সংরক্ষিত রাখার বিধান রাখা হয়। ৩০ জুন ২০১১ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন ৫টি বাড়িয়ে ৫০-এ উন্নীত করা হয়।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৩: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর মহাসচিব আইরিন খান কোন দেশের নাগরিক?
- ক) ভারত
- খ) পাকিস্তান
- গ) বাংলাদেশসঠিক উত্তর
- ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা: মানবাধিকার সংরক্ষণের একটি আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রশ্নপত্র প্রণয়নের সময় মহাসচিব ছিলেন আইরিন খান। তিনি বাংলাদেশের নাগরিক। তিনি ৩১ ডিসেম্বর ২০০৯ অবসরে যান। বর্তমান মহাসচিব কুমি নাইডু (দক্ষিণ আফ্রিকা), যিনি ১ আগস্ট ২০১৮ দায়িত্ব গ্রহণ করেন।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৯৪: জাতিসংঘ কোন সনে প্রতিষ্ঠিত হয়?
- ক) ১৯৪৫সঠিক উত্তর
- খ) ১৯৪৬
- গ) ১৯৪৭
- ঘ) ১৯৪৮
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধ-পরবর্তী যুদ্ধবিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ১২ জুন ১৯৪২ খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯-৩০ অক্টোবর ১৯৪৩ মস্কো সম্মেলনে ৭ দফা ঘোষণা, ১ ডিসেম্বর ১৯৪৩ তেহরান সম্মেলন, ২১ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর ১৯৪৪ ওয়াশিংটনের ডাম্বারটন ওকস সম্মেলনে জাতিসংঘের রূপরেখা প্রবর্তন, ৪-১১ ফেব্রুয়ারি ১৯৪৫ ইউক্রেনের ইয়াল্টা সম্মেলন এবং ২৫ এপ্রিল থেকে ২৬ জুন সানফ্রান্সিসকো সম্মেলনের দ্বারা জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। জাতিসংঘ সনদ ২৬ জুন ১৯৪৫ স্বাক্ষরিত এবং তা ২৪ অক্টোবর ১৯৪৫ কার্যকর হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৫: বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে বলবৎ হয়?
- ক) ২৬ মার্চ, ১৯৭১
- খ) ১৭ এপ্রিল, ১৯৭১
- গ) ৪ নভেম্বর, ১৯৭২
- ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২সঠিক উত্তর
ব্যাখ্যা: ২৩ মার্চ ১৯৭২ এক গণপরিষদ আদেশের মাধ্যমে ড. কামাল হোসেনকে প্রধান করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি ‘সংবিধান রচনা কমিটি’ গঠন করা হয়। এ কমিটি ১২ অক্টোবর ১৯৭২ গণপরিষদের ২য় অধিবেশনে খসড়া সংবিধান উত্থাপন করে। এ খসড়া সংবিধান গণপরিষদে ৪ নভেম্বর ১৯৭২ গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ কার্যকর বা বলবৎ হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৬: কোন দেশ BIMSTEC-এর সদস্য?
- ক) মালদ্বীপ
- খ) শ্রীলংকা
- গ) নেপাল
- ঘ) ভুটান
ব্যাখ্যা: [Note : প্রশ্নে ভুল আছে। কেননা শ্রীলংকা, নেপাল, ভুটান এ তিনটি দেশই BIMSTEC-এর সদস্য। একমাত্র মালদ্বীপ BIMSTEC সদস্য নয়। BIMSTEC প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালের ৬ জুন। প্রতিষ্ঠাকালীন এর সদস্য ছিল বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও শ্রীলংকা; পরবর্তীতে মিয়ানমার, নেপাল, ভুটান এ সংস্থায় যোগ দেয়ায় বর্তমানে এর সদস্য দেশ ৭টি।]
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৭: বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন–
- ক) মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ
- খ) শাহ আব্দুল হামিদসঠিক উত্তর
- গ) মুহম্মদ উল্লাহ
- ঘ) বায়তুল্লাহ
ব্যাখ্যা: বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার নির্বাচিত হন মুহম্মদ উল্লাহ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৮: বাংলাদেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কয়টি?
- ক) ৩টিসঠিক উত্তর
- খ) ২টি
- গ) ৪টি
- ঘ) ১টি
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তিনটি। যথা : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU), শাহবাগ, ঢাকা; চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: ‘সুনামী’ একটি–
- ক) সামুদ্রিক ভূমিকম্প
- খ) সামুদ্রিক জলোচ্ছ্বাসসঠিক উত্তর
- গ) সামুদ্রিক সাইক্লোন
- ঘ) সামুদ্রিক নিম্নচাপ
ব্যাখ্যা: সুনামী (Tsunami) জাপানি শব্দ। এর অর্থ সামুদ্রিক ঢেউ বা জলোচ্ছ্বাস। সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে তা উপরের পানিতে যে প্রবল ঢেউয়ের সৃষ্টি করে তাই সুনামী। ২০০৪ খ্রিস্টাব্দের ২৬ ডিসেম্বরে ভারত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে সুনামী হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০০: বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন হয় কত সালে?
- ক) ১৯৬৩ সালে
- খ) ১৯৫৭ সালেসঠিক উত্তর
- গ) ১৯৭৩ সালে
- ঘ) ১৯৬৫ সালে
ব্যাখ্যা: বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে ১৯৫৫ সালে পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড (পিপিএল) এ গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে। এ গ্যাসক্ষেত্রে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
