নির্বাচন কমিশন সচিবালয়ে উপজেলা/থানা নির্বাচন অফিসার ২০০৮ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬১: ডুবোজাহাজ হতে পানির উপরে কোনো বস্তু দেখার জন্য ব্যবহৃত হয়—
- ক) বাইনোকুলার
- খ) টেলিস্কোপ
- গ) পেরিস্কোপসঠিক উত্তর
- ঘ) নভোঃ মাইক্রোস্কোপ
ব্যাখ্যা: বাইনোকুলার দিয়ে কম দূরের জিনিস কাছ থেকে বড় আকারে দেখা যায়। টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে বেশি দূরের জিনিসকে বড় আকারে দেখা হয়। ডুবোজাহাজ হতে পানির উপরের বস্তু দেখার জন্য পেরিস্কোপ ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬২: কোন পাখিটি উড়তে পারে?
- ক) কিউই
- খ) সোয়ালোসঠিক উত্তর
- গ) পেঙ্গুইন
- ঘ) উটপাখি
ব্যাখ্যা: পৃথিবীতে যত পাখি দেখা যায় তাদের অধিকাংশই উড়তে সক্ষম। তবে কিছু ব্যতিক্রম পাখি আছে যারা উড়তে পারে না। উড়তে অক্ষম পাখি হলো কিউই, পেঙ্গুইন, উট পাখি প্রভৃতি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৩: বাংলাদেশে মোট কতটি স্থলবন্দর আছে?
- ক) ১১টি
- খ) ১২টি
- গ) ১৩টি
- ঘ) ১৪টি
ব্যাখ্যা: [Note : বাংলাদেশের স্থলবন্দরগুলো হলো—বেনাপোল (যশোর), হিলি (দিনাজপুর), ভোমরা (সাতক্ষীরা), বুড়িমারি (লালমনিরহাট), বিরল (দিনাজপুর), দর্শনা (চুয়াডাঙ্গা), আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), বিলোনিয়া (ফেনী), বাংলাবান্ধা (পঞ্চগড়), টেকনাফ (কক্সবাজার), সোনা মসজিদ (চাঁপাইনবাবগঞ্জ), বিবির বাজার (কুমিল্লা), তামাবিল (সিলেট), তেগামুখ (রাঙামাটি), নাকুগাঁও (শেরপুর), রামগড় (খাগড়াছড়ি), গোবরাকুড়া ও কড়াইতলী (ময়মনসিংহ), সোনাহাট (কুড়িগ্রাম), চিলাহাটি (নীলফামারী), দৌলতগঞ্জ (চুয়াডাঙ্গা), ধানুয়া কামালপুর (জামালপুর), শেওলা (সিলেট) ও বান্না (হবিগঞ্জ) = মোট ২৩টি।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: ‘পিসিকালচার’ বলতে কি বোঝায়?
- ক) রেশম চাষ
- খ) মৌমাছি পালন
- গ) মৎস্য চাষসঠিক উত্তর
- ঘ) হাঁস-মুরগি পালন
ব্যাখ্যা: রেশম চাষবিদ্যাকে বলা হয় ‘সেরিকালচার’। মৌমাছি পালনবিদ্যাকে বলা হয় ‘এপিকালচার’। মৎস্য চাষবিদ্যাকে বলা হয় ‘পিসিকালচার’। হাঁস-মুরগি পালন ও পাখিপালন বিদ্যাকে বলা হয় ‘এভিকালচার’।
বিষয়: নৈতিকতা ও সুশাসন
প্রশ্ন ৬৫: মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের রাজনৈতিক দলের নাম কি?
- ক) ডেমোক্রেটিক পার্টি
- খ) রিপাবলিকান পার্টিসঠিক উত্তর
- গ) লেবার পার্টি
- ঘ) কনজারভেটিভ পার্টি
ব্যাখ্যা: এ প্রশ্নপত্রের মাধ্যমে যখন পরীক্ষা অনুষ্ঠিত হয় (০৮.০৮.২০০৮) তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াকার বুশ। তিনি রিপাবলিকান দলের ছিলেন। এরপরে মার্কিন প্রেসিডেন্ট হন ডেমোক্রেটিক দলের বারাক হোসাইন ওবামা। ৬ নভেম্বর ২০১২ তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০ জানুয়ারি ২০১৭ প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৬: ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলো কোন অঞ্চলে অবস্থিত?
- ক) মেঘালয়
- খ) কুচবিহারসঠিক উত্তর
- গ) মিজোরাম
- ঘ) ত্রিপুরা
ব্যাখ্যা: ভারতের অভ্যন্তরে বাংলাদেশের মোট ৫১টি ছিটমহল ছিল। যার আয়তন ৭,১১০.০২ একর। এ ছিটমহলগুলোর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় ৪৭টি ও জলপাইগুড়ি জেলায় ছিল ৪টি। অপরদিকে, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল ছিল, যার আয়তন ১৭,১৬০.৬৩ একর। এর মধ্যে ৫৯টি লালমনিরহাট, ৩৬টি পঞ্চগড়, ১২টি কুড়িগ্রাম ও ৪টি নীলফামারি জেলায়। ৬ জুন ২০১৫ বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি কার্যকরের পর ১ আগস্ট ২০১৫ (৩১ জুলাই ২০১৫ মধ্যরাতে) ছিটমহল বিনিময় হয়। ফলে ছিটমহল যুগের অবসান ঘটে।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৬৭: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী খালের নাম–
- ক) সুয়েজ খাল
- খ) পানামা খালসঠিক উত্তর
- গ) পক প্রণালী
- ঘ) জিব্রাল্টার প্রণালী
ব্যাখ্যা: পানামা খাল সংযুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। এর দৈর্ঘ্য ৮০ কিমি এবং প্রস্থ ৯১ মিটার। একে বলা হয় প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬৮: কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
- ক) IBRD
- খ) IDA
- গ) IMFসঠিক উত্তর
- ঘ) IFC
ব্যাখ্যা: বিশ্বব্যাংকের মোট ৫টি অঙ্গ সংগঠন রয়েছে। এগুলো হলো IBRD, IDA, IFC, MIGA, ICSID। আইএমএফ (IMF) বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা নয়। এটি ১৯৪৫ সালে গঠিত হয়। ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে তিনটি সংস্থা গঠিত হয়। যথা বিশ্বব্যাংক (WB), IMF ও GATT (পরবর্তীতে WTO)। IMF-এর সদর দফতর ওয়াশিংটন ডি.সি.-তে অবস্থিত। IMF-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ফ্রান্সের আইনজীবী ও রাজনীতিবিদ ক্রিস্টিন লাগার্দ। IMF-এর উদ্দেশ্য মুদ্রা সংক্রান্ত ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা, আর্থিক সুযোগসুবিধা সৃষ্টি করা, বিনিময় হারের স্থায়িত্ব বিধান, সদস্যদের মধ্যে লেনদেনে সাহায্য করা ইত্যাদি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৯: বাংলাদেশের মেয়েদের বিবাহের নিম্নতম বয়স–
- ক) ১৪ বছর
- খ) ১৮ বছরসঠিক উত্তর
- গ) ১৬ বছর
- ঘ) ২২ বছর
ব্যাখ্যা: বাংলাদেশে মেয়েদের বিবাহের নিম্নতম বয়স ১৮ এবং ছেলেদের ২১ বছর।
বিষয়: গণিত
প্রশ্ন ৭০: (a + b)² = ৩৬ এবং (a – b)² = ১৬ হলে ab এবং (a² + b²) এর মান যথাক্রমে–
- ক) ৫, ২৬সঠিক উত্তর
- খ) ৫, ১৩
- গ) ১৩, ৫
- ঘ) ৫, ৫
ব্যাখ্যা: ab = ((a + b)² – (a – b)²)/৪ = (৩৬ – ১৬)/৪
ab = ৫
আবার, a² + b² = (a + b)² – ২ab = ৩৬ – ২ × ৫ = ২৬
বিষয়: গণিত
প্রশ্ন ৭১: যদি ১৫ জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা ৮০ নম্বর এবং ১০ জন ছাত্র গড়ে শতকরা ৯০ নম্বর পায়, তাহলে ২৫ জন ছাত্রের শতকরা হিসাবে গড় নম্বর কত?
- ক) ৮৪সঠিক উত্তর
- খ) ৮৪%
- গ) ৮৩%
- ঘ) ৮৩ ২/৩ %
ব্যাখ্যা: ১৫ জনের মোট নম্বর ১৫×৮০ = ১২০০
১০ „ „ „ ১০×৯০ = ৯০০
২৫ জনের মোট নম্বর = (১২০০ + ৯০০) = ২১০০
২৫ জনের গড় নম্বর = ২১০০/২৫ = ৮৪
[বি: দ্র: প্রশ্নপত্রে ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর চাওয়ায় উত্তরে % চিহ্নটি ব্যবহৃত হবে না। সুতরাং উত্তর হবে ৮৪।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭২: যদি ১টি পাইপের দ্বারা ১টি চৌবাচ্চা ‘t’ ঘণ্টায় খালি করা যায়, তাহলে ৩ ঘণ্টায় চৌবাচ্চার কত অংশ খালি করা যাবে?
- ক) ৩t
- খ) t/৩
- গ) ৩/tসঠিক উত্তর
- ঘ) সমাধান সম্ভব নয়
ব্যাখ্যা: t ঘণ্টায় খালি হয় ১টি চৌবাচ্চা
১ ঘণ্টায় ১/t অংশ
৩ ঘণ্টায় ৩/t অংশ
বিষয়: গণিত
প্রশ্ন ৭৩: উপরের ছবিতে n° = কত? (ছবিতে কোণ: ৪৫°, ৯০°, ৩০°, n°)
- ক) বের করা সম্ভব নয়
- খ) ৪৫°
- গ) ১৫°সঠিক উত্তর
- ঘ) ৫°
ব্যাখ্যা: ১৮০° = ৪৫° + ৯০° + ৩০° + n° = ১৬৫° + n°
∴ n° = ১৮০° – ১৬৫° = ১৫°
বিষয়: গণিত
প্রশ্ন ৭৪: x + ৬ = ৯ হলে, ৩x + ১ = কত?
- ক) ৩৪
- খ) ৩
- গ) ৪৬
- ঘ) ১০সঠিক উত্তর
ব্যাখ্যা: x + ৬ = ৯
x = ৩
এখন, ৩x + ১ = ৩ × ৩ + ১ = ১০
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭৫: গত চার বছরে বাংলাদেশের সার্বিক অভ্যন্তরীণ উৎপাদন (GDP) এর গড় প্রবৃদ্ধি–
- ক) ৪.৬%
- খ) ৫.৬%
- গ) ৬.৫%
- ঘ) ৬.০%সঠিক উত্তর
ব্যাখ্যা: ২০০৬-০৭ অর্থবছরে GDP প্রবৃদ্ধি ছিল ৬.৫ শতাংশ, ২০০৫-০৬ সালে ছিল ৬.২ শতাংশ। বাকি দুই অর্থবছরে GDP প্রবৃদ্ধি ছিল ৫.৮ ও ৫.৫ শতাংশ।
সুতরাং গড় প্রবৃদ্ধি = (৬.৫ + ৬.২ + ৫.৮ + ৫.৫)/৪ = ৬.০%
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: ‘সমতট’ বলতে প্রাচীনকালের কোন অঞ্চলকে বোঝায়?
- ক) বর্ধমান অঞ্চল
- খ) কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসঠিক উত্তর
- গ) রাজশাহী অঞ্চল
- ঘ) খুলনা অঞ্চল
ব্যাখ্যা: প্রাচীনকালে যে জনপদসমূহ ছিল তাদের মধ্যে বঙ্গ, পুণ্ড্র, গৌড়, রাঢ়, সমতট, হরিকেল, বরেন্দ্র ও বাকেরগঞ্জ অন্যতম। সমতট অঞ্চল ছিল কুমিল্লা ও নোয়াখালী জেলা নিয়ে; ‘বঙ্গ’ ছিল ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর অঞ্চল নিয়ে; ‘পুণ্ড্র’ ছিল বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চল নিয়ে; ‘বাকেরগঞ্জ’ ছিল বরিশাল, খুলনা ও বাকেরগঞ্জ জেলা নিয়ে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৭: ‘মুজিবনগর’ কোন জেলায় অবস্থিত?
- ক) চুয়াডাঙ্গা
- খ) যশোর
- গ) মেহেরপুরসঠিক উত্তর
- ঘ) খুলনা
ব্যাখ্যা: মেহেরপুরের মুজিবনগরের পুরাতন নাম বৈদ্যনাথতলার ভবের পাড়া। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ গ্রহণের জন্য এটি বিখ্যাত। এটি তখন অস্থায়ী সরকারের রাজধানী ছিল। এখানে একটি স্মৃতিসৌধ রয়েছে, যা ‘মুজিবনগর স্মৃতিসৌধ’ নামে পরিচিত। এ সৌধের স্থপতি তানভীর কবির।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৮: ‘ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা’– গানটির গীতিকার কে?
- ক) অতুলপ্রসাদ
- খ) রবীন্দ্রনাথ ঠাকুর
- গ) কাজী নজরুল ইসলাম
- ঘ) ডি এল রায়সঠিক উত্তর
ব্যাখ্যা: ডিএল রায়-এর পুরো নাম দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা গানে তার বিশেষ কৃতিত্বপূর্ণ অবদান রয়েছে। তার গান বাংলা সঙ্গীত জগতে ‘দ্বিজেন্দ্রগীতি’ নামে বিশেষ স্থান অধিকার করে আছে। দেশপ্রেম, মানবিক ভালোবাসা এবং ব্যঙ্গ কৌতুক তার গানের তিনটি প্রধান ধারা। দেশপ্রেমমূলক গানের মধ্যে ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’, ‘বঙ্গ আমার জননী আমার’, ‘যে দিন সুনীল জলধি হতে’ প্রভৃতি বহুল পরিচিত। তাঁর ‘ধনধান্য পুষ্পভরা’ গানটিকে ‘কেদারা’ রাগের কাঠামোয় অন্তর উজাড় করা দেশাত্মবোধক কথায় সাজানো হয়েছে। গানটিতে ‘সে যে আমার জন্মভূমি’ লাইনটিতে ইংরেজি গানের ঢঙে তিন রকমের সুরের উত্থান-পতনের গতিতে সুর রচনা দ্বিজেন্দ্রলালের এক অসামান্য সৃষ্টি, যা আজো তাকে স্মরণীয় করে রেখেছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৯: বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
- ক) ১৯৭১ সালে
- খ) ১৯৫৫ সালেসঠিক উত্তর
- গ) ১৯৬৫ সালে
- ঘ) ১৯৫২ সালে
ব্যাখ্যা: ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমি ভবনের পূর্বের নাম ছিল ‘বর্ধমান হাউস’। এর প্রথম পরিচালক ছিলেন ড. মুহাম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ছিলেন ড. মযহারুল ইসলাম। বাংলা একাডেমিতে ৪টি বিভাগ রয়েছে। বর্তমানে বাংলা একাডেমি থেকে ৬টি পত্রিকা প্রকাশিত হয়। বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৯৭৮ সাল থেকে বইমেলা শুরু হয়। কবিতা, শিক্ষা ও গবেষণার জন্য বাংলা একাডেমি ১৯৬০ খ্রিস্টাব্দ থেকে পুরস্কার প্রদান করে আসছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়?
- ক) হাতি
- খ) ঘোড়াসঠিক উত্তর
- গ) উট
- ঘ) ক্যাঙ্গারু
ব্যাখ্যা: বসে ঘুমানো প্রাণীগুলো হলো শিম্পাঞ্জী, গরিলা, হাতি, উট, ক্যাঙ্গারু। এদের মধ্যে গরিলা ও ক্যাঙ্গারু স্তন্যপায়ী প্রাণী। Optionগুলোর মধ্যে ঘোড়া-ই একমাত্র প্রাণী যা দাঁড়িয়ে ঘুমায়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
