পরিবেশ ও বন মন্ত্রণালয়ের রিসার্চ অফিসার ২০০৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ১: কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?
- ক) সংস্কৃত
- খ) প্রাকৃত
- গ) পালি
- ঘ) গৌড় অপভ্রংশসঠিক উত্তর
ব্যাখ্যা: ড. মুহম্মদ শহীদুল্লাহ তার 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থে লিখেছেন, গৌড়ীয় প্রাকৃতের পরবর্তী স্তর গৌড়ীয় অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি?
- ক) বিদ্রোহে বাঙালীসঠিক উত্তর
- খ) মূলধারা
- গ) বাঙালীর ইতিহাস
- ঘ) বাংলার বিদ্রোহী
বিষয়: বাংলা
প্রশ্ন ৩: বিশ্বকবি তাঁর একটি নাটক উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবিকে। নাটকটির নাম কী?
- ক) বসন্তসঠিক উত্তর
- খ) ঘরে-বাইরে
- গ) রাজা
- ঘ) ডাকঘর
ব্যাখ্যা: এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য (১৯২৩ সালে প্রকাশ)। এ নাটকের বিষয় যৌবনের প্রতীক ঋতুরাজ বসন্তের জয়গান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: 'ময়নামতীর চর' কোন ধরনের রচনা?
- ক) নৃত্যনাট্য
- খ) কথা সাহিত্য
- গ) কাব্যসঠিক উত্তর
- ঘ) আঞ্চলিক উপন্যাস
ব্যাখ্যা: বন্দে আলী মিয়ার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ময়নামতীর চর, অনুরাগ, অরণ্য গোধূলি, অস্তাচল, রূপবতী রাজকন্যা, ক্ষুধিত ধরিত্রী প্রভৃতি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫: ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
- ক) আতাউর রহমান খান
- খ) নূরুল আমীন
- গ) খাজা নাজিমুদ্দিনসঠিক উত্তর
- ঘ) আবু হোসেন সরকার
ব্যাখ্যা: ভাষা আন্দোলনের একেবারে প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দীন। তবে ১৯৪৮ সালে খাজা নাজিমুদ্দীনের পর নূরুল আমীন পূর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনিই পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬: 'কপালকুণ্ডলা' উপন্যাসের নায়কের নাম কি?
- ক) শাহজাদা সেলিম
- খ) আওরঙ্গজেব
- গ) চন্দ্রশেখর
- ঘ) নবকুমারসঠিক উত্তর
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রোমাঞ্চধর্মী উপন্যাস 'কপালকুণ্ডলা'-এর নায়িকা কপালকুণ্ডলা, নায়ক নবকুমার। উল্লেখযোগ্য সংলাপ– 'পথিক তুমি পথ হারাইয়াছ'।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭: বিষাদসিন্ধু উপন্যাসের নায়কের নাম লিখুন।
- ক) ইমাম হোসেনসঠিক উত্তর
- খ) ইমাম হাসান
- গ) এজিদ
- ঘ) সীমার
ব্যাখ্যা: মীর মশাররফ হোসেনের ইতিহাসআশ্রিত উপন্যাস 'বিষাদসিন্ধু' (১৮৮৫-১৮৯১, ৩ খণ্ড)। মহানবী হযরত মুহাম্মদ (স)-এর দৌহিত্র ইমাম হাসান ও ইমাম হোসেনের সাথে দামেস্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান-ইমাম হোসেনের করুণ মৃত্যুকাহিনী উপন্যাসটির উপজীব্য বিষয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮: মহাশ্মশান কাব্যের কাহিনী কোন যুদ্ধভিত্তিক?
- ক) পানিপথের তৃতীয় যুদ্ধসঠিক উত্তর
- খ) হলদিঘাটের যুদ্ধ
- গ) নাদির শাহের দিল্লি অভিযান
- ঘ) রাণা প্রতাপ সিংহের সঙ্গে মুঘলদের যুদ্ধ
ব্যাখ্যা: কবি কায়কোবাদের মহাকাব্য তথা বাঙালি মুসলমান কবিদের প্রথম মহাকাব্য 'মহাশ্মশান' (১৯০৫) ৩টি খণ্ডে রচিত পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) নিয়ে লেখা।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্র কে?
- ক) হানিফ
- খ) গফুরসঠিক উত্তর
- গ) ভক্তপসাদ
- ঘ) [অস্পষ্ট]য়ওয়ান আলী
ব্যাখ্যা: কথাশিল্পী শরৎচন্দ্রের বিখ্যাত গল্প হলো– মহেশ, বিলাসী, সতী, মামলার ফল, রামের সুমতি, মেজদিদি, ছবি, বিন্দুর ছেলে প্রভৃতি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১০: 'কবর' কবিতায় কয়টি পংক্তি রয়েছে?
- ক) ১১৮টিসঠিক উত্তর
- খ) ১৩২টি
- গ) ৯৬টি
- ঘ) ১০২টি
ব্যাখ্যা: পল্লীকবি জসীমউদ্দীনের ১১৮টি পঙ্ক্তি নিয়ে ষান্মাত্রিক মাত্রাবৃত্ত ছন্দে লেখা 'কবর' কবিতা কলেজের ছাত্র থাকা অবস্থায় লেখেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: গীতগোবিন্দ কোন ভাষায় রচিত?
- ক) প্রাচীন বাংলা
- খ) সংস্কৃতসঠিক উত্তর
- গ) ব্রজবুলি
- ঘ) অবহট্ঠ
ব্যাখ্যা: ব্রজবুলি ভাষা হচ্ছে মৈথিলি ও বাংলা ভাষার সাথে কিছু হিন্দি শব্দের মিশ্রণ। এ ভাষা চতুর্দশ শতকে মৈথিলী কবি বিদ্যাপতির কল্যাণে বাংলায় ব্যাপক প্রচার ও প্রসার লাভ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১২: 'হরতাল' কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
- ক) পর্তুগিজ
- খ) হিন্দি
- গ) গুজরাটিসঠিক উত্তর
- ঘ) ফারসি
ব্যাখ্যা: হরতাল, খদ্দর প্রভৃতি গুজরাটি শব্দ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৩: সমাস শব্দের অর্থ নির্দেশ করুন।
- ক) ছয় মাস
- খ) সংক্ষেপসঠিক উত্তর
- গ) যোগ করা
- ঘ) নতুন শব্দ
ব্যাখ্যা: সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসাথে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যথা– দেশের সেবা = দেশসেবা।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৪: বাংলা ভাষায় ঞ-হরফটির উচ্চারণ কত প্রকারে হয়?
- ক) এক
- খ) দুইসঠিক উত্তর
- গ) তিন
- ঘ) চার
ব্যাখ্যা: 'ঞ' এর উচ্চারণ 'য়ঁ' বা ইঁঅঁ-এর মতো। এ কারণে এ-বর্ণের নামও হয়েছে 'ইঁঅঁ'। ঞ সাধারণত চ-বর্গের চারটি বর্ণের (চ, ছ, জ, ঝ) পূর্বে কিংবা চ-এর পরে যুক্ত হলে তার উচ্চারণ দন্ত-ন-এর মতো হয় [যথা : মঞ্চ (মনচো), বাঞ্ছিত (বানছিতো), অঞ্জলি (অনজোলি), ঝঞ্ঝা (ঝনঝা) এবং চ-এর পরে, যাচঞা (জাচনা) ইত্যাদি]। সুতরাং এসব ক্ষেত্রে ঞ-এর উচ্চারণ নির্দেশিত হয়েছে 'ন' দিয়ে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৫: 'মিতালি' কোন প্রকৃতির শব্দ?
- ক) যৌগিকসঠিক উত্তর
- খ) রূঢ়ি
- গ) যোগরূঢ়
- ঘ) অব্যয়
ব্যাখ্যা: যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম। গায়ক [গে + নক (অক)], কর্তব্য (কৃ + তব্য) প্রভৃতি যৌগিক শব্দ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৬: শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ দেখান—
- ক) সমিচিন, হরিতকি, বাল্মিকি
- খ) সমীচিন, হরিতকি, বাল্মীকি
- গ) সমীচীন, হরীতকী, বাল্মীকিসঠিক উত্তর
- ঘ) সমিচীন, হরীতকী, বাল্মিকী
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৭: 'ক্ষীয়মান' শব্দের বিপরীত শব্দ কোনটি?
- ক) বর্ধমানসঠিক উত্তর
- খ) ম্রিয়মান
- গ) অপেক্ষমাণ
- ঘ) সৃজ্যমান
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৮: যে রীতিতে 'স্নান' শব্দটি 'সিনান' (স্নান>সিনান) শব্দে পরিণত হয় তার নাম—
- ক) অভিকর্ষ
- খ) বিপ্রকর্ষসঠিক উত্তর
- গ) স্বরাগম
- ঘ) অভিশ্রুতি
ব্যাখ্যা: সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৯: নির্ভুল বানান কোনটি?
- ক) মুহুর্মুহুসঠিক উত্তর
- খ) মুহূর্মুহ
- গ) মুহূর্মুহু
- ঘ) মূহুর্মূহু
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: It rains cats and dogs—বাক্যের সঠিক অনুবাদ কোনটি?
- ক) মুষলধারে বৃষ্টি হচ্ছেসঠিক উত্তর
- খ) বিড়ালে-কুকুরে বৃষ্টি হচ্ছে
- গ) মুষলধারে বিষ্টি হইতেছে
- ঘ) মুষলধারে বৃষ্টি হইতেছে
ব্যাখ্যা: Cats and dogs অর্থ– মুষলধারে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
