পরিবেশ ও বন মন্ত্রণালয়ের রিসার্চ অফিসার ২০০৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮১: উজবেকিস্তানের রাজধানী—
- ক) সমরখন্দ
- খ) বোখারা
- গ) তাসখন্দসঠিক উত্তর
- ঘ) খার্তুম
ব্যাখ্যা: উজবেকিস্তানের রাজধানীর নাম তাসখন্দ এবং মুদ্রার নাম সোম। তাসখন্দকে 'City of Fountains' বলা হয়।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৮২: পৃথিবীর কোন নগর দুই মহাদেশে বিস্তৃত?
- ক) কায়রো
- খ) ক্যাসাব্লাঙ্কা
- গ) প্যারিস
- ঘ) ইস্তানবুলসঠিক উত্তর
ব্যাখ্যা: তুরস্কের রাজধানী ইস্তানবুল দুই মহাদেশে বিস্তৃত। এ নগরটি এশিয়া ও ইউরোপ সীমান্তের মাঝখানে অবস্থিত। এটি তুরস্কের প্রাচীন রাজধানী ও নগরী। ইস্তানবুলের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: কোন বিদেশি রাজা ভারতের কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন?
- ক) আহমদ শাহ আবদালি
- খ) নাদির শাহসঠিক উত্তর
- গ) দ্বিতীয় শাহ আব্বাস
- ঘ) সুলতান মাহমুদ
ব্যাখ্যা: পারস্য (বর্তমান ইরান)-এর রাজা নাদির শাহ ১৭৩৯ খ্রিস্টাব্দে ভারতের মহামূল্যবান কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন। যেটি বর্তমানে ব্রিটেনের রানীর মুকুটে শোভা পাচ্ছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: জিম্বাবুইকে আগে কি নামে ডাকা হতো?
- ক) দক্ষিণ রোডেশিয়াসঠিক উত্তর
- খ) উত্তর রোডেশিয়া
- গ) আপার ভোল্টা
- ঘ) নিয়াসীল্যান্ড
ব্যাখ্যা: ১৯২৩-১৯৬৫ পর্যন্ত জিম্বাবুয়ের নাম ছিল দক্ষিণ রোডেশিয়া। ১৯৬৫ সালে নামকরণ হয় রোডেশিয়া এবং ১৯৭৯ সালে নামকরণ হয় জিম্বাবুয়ে রোডেশিয়া।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: ভারতের ২৬তম রাজ্য কোনটি?
- ক) অরুণাচল প্রদেশ
- খ) ঝাড়খণ্ড
- গ) ছত্রিশগড়সঠিক উত্তর
- ঘ) গোয়া
ব্যাখ্যা: ভারতের মোট অঙ্গরাজ্য ২৯টি। ২৬তম রাজ্য ছত্তিশগড়-এর রাজধানী রায়পুর। ২৯তম অঙ্গরাজ্য তেলেঙ্গানা-এর রাজধানী হায়দরাবাদ। [অস্পষ্ট] অক্টোবর ২০১৩ তেলেঙ্গানাকে অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
- ক) স্ট্রাসবার্গসঠিক উত্তর
- খ) [অস্পষ্ট]মবার্গ
- গ) লিঁয়
- ঘ) রোম
ব্যাখ্যা: ইউরোপীয় পার্লামেন্ট ব্রাসেলস এবং স্ট্রাসবার্গে অবস্থিত। [অস্পষ্ট]ক্সেমবার্গে এর সচিবালয় অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৭: কোন দেশটির স্থায়ী সেনাবাহিনী নেই?
- ক) নিকারাগুয়া
- খ) কোস্টারিকাসঠিক উত্তর
- গ) কলাম্বিয়া
- ঘ) এল সালভাদর
ব্যাখ্যা: প্রদত্ত অপশন অনুসারে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার সেনাবাহিনী নেই।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৮৮: চাগাই, লুপনোর ও পোখরানের মধ্যে সাদৃশ্য কোথায়?
- ক) আণবিক অস্ত্র পরীক্ষার স্থানসঠিক উত্তর
- খ) আণবিক অস্ত্র মজুদের স্থান
- গ) ইকো-পার্কের স্থান
- ঘ) ওপরের কোনটিই নয়
ব্যাখ্যা: পোখরান ভারতের রাজস্থানে অবস্থিত। চাগাই পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত। লুপনোর চীনে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৯: ২০০৩ সালে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন?
- ক) শিরিন এবাদীসঠিক উত্তর
- খ) হানাহ আশরাফী
- গ) হিলারী ক্লিন্টন
- ঘ) মাদার তেরেসা (মরণোত্তর)
ব্যাখ্যা: ইরানের নাগরিক শিরিন এবাদী ২০০৩ সালে শান্তিতে নোবেল বিজয়ী ১২তম নারী এবং এশিয়ার নোবেল বিজয়ী ৩য় নারী। উল্লেখ্য, যুদ্ধ-সহিংসতার মধ্যে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারীদের রক্ষায় বিশেষ প্রচেষ্টার জন্য ২০১৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন যথাক্রমে ডেনিস মুকওয়েগে (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র) ও নাদিয়া মুরাদ বাসে তাহা (ইরাক)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: 'মোশাদ' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
- ক) ফ্রান্স
- খ) ইসরাইলসঠিক উত্তর
- গ) সাইবেরিয়া
- ঘ) রাশিয়া
ব্যাখ্যা: ইসরাইলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা এটি। ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থার নাম 'আমান'।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯১: রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
- ক) ভিটামিন সি
- খ) ভিটামিন এসঠিক উত্তর
- গ) ভিটামিন বি২
- ঘ) ভিটামিন ডি
ব্যাখ্যা: ভিটামিন সি-এর অভাবে স্কার্ভি রোগ হয়। ভিটামিন বি₂ এর অভাবে ঠোঁটের কোণায় ঘা, জিহ্বায় ঘা, চুল ঝরে পড়ে। ভিটামিন ডি-এর অভাবে শিশুদের রিকেটস নামক রোগ হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯২: ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
- ক) যকৃত
- খ) থাইরয়েড গ্রন্থি
- গ) অগ্ন্যাশয়সঠিক উত্তর
- ঘ) পিটুইটারি গ্রন্থি
ব্যাখ্যা: অগ্ন্যাশয়ের অভ্যন্তরে আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক এক প্রকার গ্রন্থি আছে যে গ্রন্থিতে ইনসুলিন নামক হরমোন তৈরি হয়। এ হরমোন শরীরের শর্করা পরিপাক কার্য নিয়ন্ত্রণ করে থাকে। অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হয় তখন রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায় এবং অতিরিক্ত শর্করা বা গ্লুকোজ প্রস্রাবের সাথে নির্গত হওয়ার দরুন যে রোগ হয় তাকে বহুমূত্র বা ডায়াবেটিস বলে।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯৩: সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয় কারণ—
- ক) পানির ঘনত্ব কম বলে ঊর্ধ্বমুখী চাপ বেশি হয়
- খ) পানির ঘনত্ব বেশি বলে ঊর্ধ্বমুখী চাপ বেশি হয়সঠিক উত্তর
- গ) পানির ঘনত্ব বেশি বলে নিম্নমুখী চাপ বেশি হয়
- ঘ) পানির ঘনত্ব কম বলে নিম্নমুখী চাপ বেশি হয়
ব্যাখ্যা: সাঁতার [অস্পষ্ট] সময় আমাদের শরীরকে পানির ওপরে [অস্পষ্ট]স্থানান্তরের চেষ্টা করতে হয়। পুকুরের পানির [অস্পষ্ট] সমুদ্রের পানির ঘনত্ব বেশি বলে আমাদেরকে পানির ওপরে রাখার জন্য চেষ্টা কম করতে হয়। তার জন্য সমুদ্রে সাঁতার কাটা সহজ।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৯৪: এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে তৈরি করা হয়েছে—
- ক) সুপার কম্পিউটার
- খ) মাইক্রো-কম্পিউটার
- গ) মিনি কম্পিউটার
- ঘ) হাইব্রিড কম্পিউটারসঠিক উত্তর
ব্যাখ্যা: 'ডিজিটাল' এবং 'এনালগ' শব্দ দুটি দ্বারা কম্পিউটারের দু ধরনের কাজের ধারা বুঝিয়ে থাকে। এনালগ কম্পিউটারের ডাটাগুলোকে বৈদ্যুতিক ভোল্টে পরিণত করে এবং ডিজিটাল কম্পিউটার সংখ্যাকে বৈদ্যুতিক রিদম বা ছন্দে পরিবর্তিত করে থাকে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৫: হীরায় কাঁচ কাটা যায় কেন?
- ক) নরম পদার্থ বলে
- খ) কঠিনতম পদার্থ বলেসঠিক উত্তর
- গ) ভঙ্গুর পদার্থ বলে
- ঘ) তরল পদার্থ বলে
ব্যাখ্যা: প্রাকৃতিক বস্তুর মধ্যে হীরক সবচেয়ে কঠিন। প্রকৃতিতে হীরক পাওয়া যায় কেলাসিত অবস্থায়। হীরক তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। এক্সরের সাহায্যে আসল ও নকল হীরক চেনা যায়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৬: লাফিং গ্যাস কি?
- ক) NO₃
- খ) N₂O₂
- গ) N₂Oসঠিক উত্তর
- ঘ) NO₂
ব্যাখ্যা: নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। ১৭৭২ সালে জোসেফ প্রিস্টলি এটি আবিষ্কার করেন। নাইট্রাস অক্সাইড বর্ণহীন গ্যাস। এর মৃদু মিষ্টি গন্ধ আছে। নিঃশ্বাসের সাথে অল্প পরিমাণ গ্রহণ করলে এটি হাসির উদ্রেক করে। এজন্য একে লাফিং গ্যাস বলে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৭: মানুষের দেহকোষে কয় জোড়া ক্রোমোজোম থাকে?
- ক) ২৩ জোড়াসঠিক উত্তর
- খ) ২৫ জোড়া
- গ) ৩০ জোড়া
- ঘ) ২০ জোড়া
ব্যাখ্যা: কোষের নিউক্লিয়াসের মধ্যে লম্বা সুতার ন্যায় কতগুলো বস্তু দেখা যায় সেগুলোকে ক্রোমোজোম বলে। জিনের রাসায়নিক গঠন উপাদান হচ্ছে DNA। মানবদেহের প্রতিটি দেহকোষে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। তার ২২ জোড়া দেহের গঠনপ্রণালী ও জৈবিক কাজ এবং বাকি ১ জোড়া লিঙ্গ নির্ধারণ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: ফ্রিয়ন কার ট্রেড নাম?
- ক) CFCসঠিক উত্তর
- খ) DDT
- গ) CTS
- ঘ) BCF
ব্যাখ্যা: CFC-এর পূর্ণরূপ হলো ক্লোরোফ্লোরোকার্বন। এটি ওজোনস্তর ক্ষয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?
- ক) বাতাসে জলীয়বাষ্প বেশি থাকে বলে
- খ) বাতাসে জলীয়বাষ্প কম থাকে বলেসঠিক উত্তর
- গ) বাতাসে অক্সিজেন বেশি থাকে বলে
- ঘ) বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে বলে
ব্যাখ্যা: শীতকালে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। এ কারণে ভেজা কাপড়ের পানি দ্রুত বাষ্পে পরিণত হয় এবং কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০০: মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায়?
- ক) ত্বকের সাহায্যে
- খ) ফুসফুসের সাহায্যে
- গ) ফুলকার সাহায্যেসঠিক উত্তর
- ঘ) গিলের সাহায্যে
ব্যাখ্যা: ফুসফুসওয়ালা মাছ ছাড়া বাকি সব মাছই ফুলকার সাহায্যে শরীরে অক্সিজেন গ্রহণ করে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
