পরিবেশ ও বন মন্ত্রণালয়ের রিসার্চ অফিসার ২০০৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬১: কত বর্গমিটার সমান ১ এয়র?
- ক) ১০০০০
- খ) ১০০০
- গ) ১০০সঠিক উত্তর
- ঘ) ১০
ব্যাখ্যা: ১ এয়র = ১০০ বর্গ মিটার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬২: ১৪ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। ঐ কাজটি ১০ দিনে শেষ করতে হলে কতজন লোক নিয়োগ দিতে হবে?
- ক) ২৭ জন
- খ) ২৮ জন
- গ) ২১ জনসঠিক উত্তর
- ঘ) ১৮ জন
ব্যাখ্যা: ১৫ দিনে করতে পারে = ১৪ জনে; ১ = (১৪ × ১৫) ,, ; ১০ = (১৪ × ১৫)/১০ ,, = ২১ জনে
বিষয়: গণিত
প্রশ্ন ৬৩: ০.০০১ × ০.০১ = কত?
- ক) ০.০১
- খ) ০.০০১
- গ) ০.০২
- ঘ) ০.০০০০১সঠিক উত্তর
ব্যাখ্যা: ০.০০১ × ০.০১ = ০.০০০০১
বিষয়: গণিত
প্রশ্ন ৬৪: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২। পিতার বর্তমান বয়স ৪২ বছর, ১০ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল?
- ক) ২ বছরসঠিক উত্তর
- খ) ৫ বছর
- গ) ১০ বছর
- ঘ) ১২ বছর
ব্যাখ্যা: পিতার বর্তমান বয়স/পুত্রের বর্তমান বয়স = ৭/২ বা, ৪২/পুত্রের বর্তমান বয়স = ৭/২ বা, পুত্রের বর্তমান বয়স = (৪২ × ২)/৭ = ১২ বছর। ১০ বছর পূর্বে পুত্রের বয়স = (১২ – ১০) বছর = ২ বছর
বিষয়: গণিত
প্রশ্ন ৬৫: nPr = কত?
- ক) ⌊n/⌊n−rসঠিক উত্তর
- খ) ⌊n/(⌊r ⌊n−r)
- গ) ⌊n/⌊r
- ঘ) ⌊n−r/⌊r
ব্যাখ্যা: এটি বিন্যাসের সূত্র।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬৬: বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
- ক) পাট
- খ) হিমায়িত [অস্পষ্ট]
- গ) তৈরি পোশাকসঠিক উত্তর
- ঘ) চা
ব্যাখ্যা: বাংলাদেশ অর্থনৈতিক [অস্পষ্ট] ২০১৮ অনুসারে বাংলাদেশে সবচেয়ে বেশি [অস্পষ্ট]শিক মুদ্রা অর্জিত হয় অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় (২০১৬-২০১৭) আসে তৈরি পোশাক [অস্পষ্ট] থেকে। রপ্তানির পরিমাণ ১৪,৩৯৩ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৪১.৫৩%।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৭: বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি?
- ক) সোনার গাঁ
- খ) রামপাল
- গ) বিক্রমপুর
- ঘ) পুণ্ড্রসঠিক উত্তর
ব্যাখ্যা: প্রাচীনকালে বাংলাকে যে ৬টি প্রধান জনপদে ভাগ করা হয়েছিল পুণ্ড্র তাদের একটি। এটি বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল। বগুড়ার মহাস্থানগড় তৎকালে পুন্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন নামে পরিচিত ছিল। এটি ছিল সবচেয়ে প্রাচীন জনপদ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৮: বাংলা সনের প্রবর্তক কে?
- ক) আকবরসঠিক উত্তর
- খ) জাহাঙ্গীর
- গ) টোডরমল
- ঘ) আবুল ফজল
ব্যাখ্যা: কৃষি কাজের সুবিধার্থে সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেছিলেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৯: বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?
- ক) সোনা মসজিদ
- খ) হিলি
- গ) বেনাপোলসঠিক উত্তর
- ঘ) বাংলাবান্ধা
ব্যাখ্যা: বৃহত্তম স্থলবন্দর বেনাপোল যশোর জেলার শার্শায় অবস্থিত। বর্তমানে মোট স্থলবন্দর ২৩টি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭০: বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?
- ক) ১৬৯৩
- খ) ১৭০০
- গ) ১৭৬২
- ঘ) ১৭৯৩সঠিক উত্তর
ব্যাখ্যা: ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষণা করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭১: বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ—
- ক) স্বর্ণ
- খ) লৌহ
- গ) গ্যাসসঠিক উত্তর
- ঘ) কয়লা
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭২: বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
- ক) ময়মনসিংহ
- খ) ঢাকা
- গ) রাজশাহী
- ঘ) রাঙামাটিসঠিক উত্তর
ব্যাখ্যা: পঞ্চম আদমশুমারি [অস্পষ্ট]-এর চূড়ান্ত রিপোর্ট মতে, বাংলাদেশের [অস্পষ্ট] বড় জেলা রাঙামাটির আয়তন ৬,১১৬.১১ বর্গ কিমি। আয়তনে ছোট জেলা নারায়ণগঞ্জ (৬৮৪.৩[অস্পষ্ট] বর্গ কিমি)।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৩: স্থাপত্য মান অনুযায়ী যমুনা সেতুর আয়ুষ্কাল কত বছর?
- ক) ৬০ বছর
- খ) ১০০ বছর
- গ) ৮০ বছর
- ঘ) ১১০ বছর
ব্যাখ্যা: [Note : স্থাপত্য মান অনুযায়ী যমুনা সেতুর আয়ুষ্কাল ১২০ বছর।]
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৪: বাংলাদেশের সশস্ত্র বাহিনীর 'সুপ্রিম কমান্ডার' কে?
- ক) রাষ্ট্রপতিসঠিক উত্তর
- খ) প্রধানমন্ত্রী
- গ) স্বরাষ্ট্রমন্ত্রী
- ঘ) প্রতিরক্ষা মন্ত্রী
ব্যাখ্যা: সংবিধানের ৬১ ধারায় উল্লেখ রয়েছে 'বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত হইবে এবং আইনের দ্বারা তার প্রয়োগ নিয়ন্ত্রিত হইবে।'
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৫: ঢাকায় সর্বপ্রথম কবে রাজধানী স্থাপিত হয়?
- ক) ১২০৬ খ্রিস্টাব্দে
- খ) ১৩১০ খ্রিস্টাব্দে
- গ) ১৫২৬ খ্রিস্টাব্দে
- ঘ) ১৬১০ খ্রিস্টাব্দেসঠিক উত্তর
ব্যাখ্যা: মুঘল সুবাদার ইসলাম খান কর্তৃক ঢাকায় ১৬১০ খ্রিস্টাব্দে বাংলার রাজধানী স্থানান্তর করা হয় এবং 'জাহাঙ্গীরনগর' নামকরণ করা হয়।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৭৬: জাতিসংঘের উদ্দেশ্য কি?
- ক) যুদ্ধ বন্ধ করা
- খ) সদস্য দেশসমূহের সমস্যার সমাধান করা
- গ) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাসঠিক উত্তর
- ঘ) আন্তর্জাতিক অর্থনীতি জোরদার করা
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১২ জুন ১৯৪১, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ঘোষণা করা হয় লন্ডনের জেমস প্রাসাদে। উদ্দেশ্য যুদ্ধপরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৭: আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ—
- ক) সিসিলিসসঠিক উত্তর
- খ) বতসোয়ানা
- গ) তিউনিসিয়া
- ঘ) বেনিন
ব্যাখ্যা: আফ্রিকার ক্ষুদ্রতম দেশ সিসেলিসের আয়তন ৪৫৫ বর্গ কিমি (জনসংখ্যা ১ লক্ষ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৮: সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হলো—
- ক) মুদ্রার প্রচলন
- খ) বর্ণমালার উদ্ভবসঠিক উত্তর
- গ) চিত্রলেখা
- ঘ) আগ্নেয়াস্ত্র
ব্যাখ্যা: ফিনিশীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান বর্ণমালা উদ্ভাবন বা লিখন পদ্ধতির আবিষ্কার। তাদের ২২টি বর্ণ ছিল। এছাড়া তারা ব্যবসায়-বাণিজ্য ও নৌকা তৈরিতে অবদান রাখেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৯: দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি?
- ক) আফ্রিদী
- খ) জুলুসঠিক উত্তর
- গ) কুর্দ
- ঘ) মাসাই
ব্যাখ্যা: জুলু, বাসুতু, জোসা, তসোয়ান, পেনডো এ আদিবাসীদের একত্রে 'বান্টু' বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: 'কারবালা' বর্তমানে কোন দেশে অবস্থিত?
- ক) জর্দান
- খ) সিরিয়া
- গ) সৌদি আরব
- ঘ) ইরাকসঠিক উত্তর
ব্যাখ্যা: ইরাকের ফোরাত নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রান্তর। এখানে দামেস্কের অধিপতি এ[অস্পষ্ট]দের সেনাবাহিনীর সাথে ধর্মযুদ্ধে হযরত মুহাম্মদ (স)-এর দৌহিত্র ও হযরত আলী (রা)-এর কনিষ্ঠ পুত্র ইমাম হুসাইন (রা) মর্মান্তিকভাবে শাহাদাত[অস্পষ্ট]রণ করেন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
