বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB)-এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০০৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ১: 'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলো :
- ক) পাকা আম
- খ) কপটচারীসঠিক উত্তর
- গ) কপটহীন ব্যক্তি
- ঘ) ভণ্ডসাধু
ব্যাখ্যা: 'বর্ণচোরা' শব্দের অর্থ নিজের আসল পরিচয় গোপন করে এমন; কপটচারী। 'পাকা আম' বলতে পরিপক্ক রসালো আম বোঝায়। 'কপটহীন ব্যক্তি' অর্থ যে ব্যক্তি ছল-ছাতুরীর আশ্রয় নেয় না। 'ভণ্ডসাধু' যে মুখে ধর্মের কথা বলে কিন্তু আসলে সে ধার্মিক নয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ২: জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম :
- ক) রূপসী বাংলা
- খ) বনলতা সেনসঠিক উত্তর
- গ) ছাড়পত্র
- ঘ) সারাদুপুর
ব্যাখ্যা: 'বনলতা সেন' (১৯৪২) কবিতাটি জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতা। যেখানে পাখির নীড়ের মতো উপমার প্রয়োগ হয়েছে। তার 'রূপসী বাংলা' ১৯৫৭ সালে প্রকাশিত হয়। যেখানে গ্রাম বাংলার রূপ প্রকৃতি ফুটে উঠেছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: 'ডাক্তার সাহেবের হাতযশ ভালো' এ বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে :
- ক) অধিকার অর্থে
- খ) বশ অর্থে
- গ) অভ্যাস অর্থে
- ঘ) নিপুণতাসঠিক উত্তর
ব্যাখ্যা: 'হাত' শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ ঘটেছে নিপুণতা অর্থে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪: কখনও উপন্যাস লেখেননি :
- ক) কাজী নজরুল ইসলাম
- খ) জীবনানন্দ দাশ
- গ) সুধীন্দ্রনাথ দত্তসঠিক উত্তর
- ঘ) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা: সুধীন্দ্রনাথ দত্ত কোনো উপন্যাস লেখেননি। 'স্বগত' (১৯৩৮), 'কুলায় ও কালপুরুষ' (১৯৫৭) তার গদ্যগ্রন্থ। তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অর্কেস্ট্রা (১৯৩৫), ক্রন্দসী (১৯৩৭), উত্তর ফাল্গুনী (১৯৪০) প্রভৃতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫: 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' এই প্রার্থনাটি করেছে :
- ক) ভাঁড়ু দত্ত
- খ) চাঁদ সওদাগর
- গ) ঈশ্বরী পাটনীসঠিক উত্তর
- ঘ) নলকুবের
ব্যাখ্যা: প্রার্থনাটি ঈশ্বরী পাটনীর। 'অন্নদামঙ্গল' কাব্যের রচয়িতা ভারতচন্দ্র সৃষ্ট অমর চরিত্র ঈশ্বরী পাটনী।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬: 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ:
- ক) তীরে পৌছার ঝক্কি
- খ) সঞ্চয়ের প্রবৃত্তিসঠিক উত্তর
- গ) মুমূর্ষু অবস্থা
- ঘ) আসন্ন বিপদ
ব্যাখ্যা: 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি। মুমূর্ষু অবস্থা অর্থ মরতে বসেছে যে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭: 'কোথায় থাকা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?
- ক) কর্তৃবাচ্য
- খ) কর্মবাচ্য
- গ) ভাববাচ্যসঠিক উত্তর
- ঘ) ক্রিয়া বাচ্য
ব্যাখ্যা: বাক্যটি ভাববাচ্যের। যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮: 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
- ক) নীরদ
- খ) উদধিসঠিক উত্তর
- গ) মার্তণ্ড
- ঘ) অবনী
ব্যাখ্যা: সমুদ্র শব্দের সমার্থক শব্দ হলো উদধি, জলধি, জলনিধি, অর্ণব, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু, অম্বুনিধি, তোয়াধি, পয়োনিধি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯: 'নিশীথ রাতে বাজছে বাঁশি' এখানে নিশীথ কোন পদ?
- ক) ক্রিয়া বিশেষণ
- খ) বিশেষণ
- গ) বিশেষ্যের বিশেষণসঠিক উত্তর
- ঘ) ক্রিয়া
ব্যাখ্যা: বাক্যটিতে 'নিশীথ' বিশেষ্যের বিশেষণ পদ, যা বিশেষ্য পদ 'রাত'-কে বিশেষিত করেছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০: 'কুজ্ঝটিকা' শব্দের অর্থ হলো :
- ক) কুয়াশাসঠিক উত্তর
- খ) অনুকার
- গ) প্রভাকর
- ঘ) শৈল
ব্যাখ্যা: 'কুজ্ঝটিকা' শব্দের অর্থ কুহেলিকা, কুয়াশা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: 'শকুনি মামা'-এর অর্থ :
- ক) কুৎসিত মামা
- খ) সৎ মামা
- গ) কুচক্রী লোকসঠিক উত্তর
- ঘ) পাতানো মামা
ব্যাখ্যা: 'শকুনি মামা' এর অর্থ কুচক্রী লোক, যে কূটবুদ্ধি দিয়ে গৃহবিবাদ বাধায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১২: 'পার হইয়া' এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে :
- ক) পার হয়ে
- খ) পারায়ে
- গ) পেরিয়েসঠিক উত্তর
- ঘ) পার হইয়ে
ব্যাখ্যা: 'পার হইয়া' এ ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে 'পেরিয়ে'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৩: 'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে কালি পরে' বলেছেন :
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) প্রমথ চৌধুরীসঠিক উত্তর
- গ) মীর মোশাররফ হোসেন
- ঘ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা: কথাটি বলেছেন প্রমথ চৌধুরী। এছাড়াও তার অন্যান্য উদ্ধৃতি রয়েছে— 'সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত', 'সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেয়া, কারও মনোরঞ্জন করা নয়।'
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৪: 'সিংহাসন' শব্দটি কোন সমাস?
- ক) ষষ্ঠী তৎপুরুষ
- খ) মধ্যপদলোপী কর্মধারয়সঠিক উত্তর
- গ) নিমিত্তার্থে চতুর্থী
- ঘ) নিত্য সমাস
ব্যাখ্যা: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সিংহ চিহ্নিত আসন = সিংহাসন। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৫: 'খাস তালুকের প্রজা' প্রবাদটির অর্থ হলো :
- ক) নিঃস্ব ব্যক্তি
- খ) সৎ ব্যক্তি
- গ) তোষামোদকারী
- ঘ) খুব অনুগত ব্যক্তিসঠিক উত্তর
ব্যাখ্যা: 'খাসতালুক' অর্থ জমিদারের নিজ তত্ত্বাবধানের ভূসম্পত্তি। আর 'খাস তালুকের প্রজা' প্রবাদটির অর্থ খুব অনুগত ব্যক্তি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৬: নিচের কোনটি সঠিক?
- ক) বিদ্রোহী-কাব্য গ্রন্থ
- খ) শেষের কবিতা– নাট্যগ্রন্থ
- গ) বিষবৃক্ষ-উপন্যাসসঠিক উত্তর
- ঘ) নৌকা ডুবি-গল্প গ্রন্থ
ব্যাখ্যা: 'বিষবৃক্ষ' (১৮৭২) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস। অন্যদিকে 'বিদ্রোহী' কাব্যগ্রন্থ নয়; এটি কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। আর 'শেষের কবিতা' ও 'নৌকা ডুবি' হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৭: সাধুরীতির শব্দ কোনটি?
- ক) গ্রহসঠিক উত্তর
- খ) গিন্নী
- গ) কলেজ
- ঘ) কেতাব
ব্যাখ্যা: 'গ্রহ' সাধুরীতির শব্দ। সাধুরীতিতে শব্দগুলো গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল হয়। 'গ্রহ' যেহেতু সংস্কৃত অর্থাৎ তৎসম শব্দ, সুতরাং এটি সাধুরীতির শব্দ। গিন্নী অর্ধতৎসম, কলেজ ইংরেজি এবং কেতাব আরবি শব্দ।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৮: নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ?
- ক) আমি আর গেলাম না
- খ) এবার মাছ ধরা যাকসঠিক উত্তর
- গ) আম বোধ হয় পেকেছে
- ঘ) কুকুর লোকটিকে কামড়ালো
ব্যাখ্যা: এবার মাছ ধরা যাক– এটি ভাববাচ্যের, যেখানে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়। কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৯: বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
- ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ) প্রমথ চৌধুরীসঠিক উত্তর
- গ) প্যারীচাঁদ মিত্র
- ঘ) সমরেশ মজুমদার
ব্যাখ্যা: প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিল্পগুণসমৃদ্ধ বাংলা গদ্যের স্রষ্টা। বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্র।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২০: 'ব্যর্থ' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো :
- ক) বি + আর্থ
- খ) ব্য + অর্থ
- গ) বি + অর্থসঠিক উত্তর
- ঘ) ব্যা + অর্থ
ব্যাখ্যা: (ই + অ = য্ + অ = ্য) ই-কারে কিংবা ঈ-কারের পর ই-কার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে ই বা ঈ স্থানে 'য' হয়। সুতরাং ব্যর্থ = বি + অর্থ।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
