বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB)-এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০০৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬১: আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার এককক বলে–
- ক) সেন্টিগ্রেড
- খ) কেলভিনসঠিক উত্তর
- গ) সেলসিয়াস
- ঘ) ফারেনহাইট
ব্যাখ্যা: আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। সেন্টিগ্রেড বা সেলসিয়াস ও ফারেনহাইট তাপমাত্রা পরিমাপের একক হলেও এরা তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক নয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬২: ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে?
- ক) নিম্ন শ্রেণীর
- খ) অ্যালবুমিনসঠিক উত্তর
- গ) কেসিয়িন
- ঘ) বায়োটিন
ব্যাখ্যা: ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে তার নাম অ্যালবুমিন। কেসিন (Casein) হচ্ছে দুধের প্রধান প্রোটিন। বায়োটিন হলো এক ধরনের ভিটামিন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৩: খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম :
- ক) কোর্ট অব ডিসিপ্লিন
- খ) কোর্ট অব প্লে
- গ) কোর্ট অব গেমস অ্যাফেয়ার্স
- ঘ) কোর্ট অব আরবিট্রেশনসঠিক উত্তর
ব্যাখ্যা: খেলাধুলায় দ্বন্দ্ব-সংঘাত জনিত বিভিন্ন সমস্যা নিরসনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জুয়ান অ্যান্টোনিও সামারাঞ্চ ১৯৮১ সালে খেলাধুলায় বিচারব্যবস্থা প্রচলনের ধারণা পোষণ করেন। পরে ১৯৮৩ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি 'কোর্ট অব আরবিট্রেশন' এর সংবিধি অনুমোদন করলে এর কার্যক্রম শুরু হয় ৩০ জুন ১৯৮৪ সালে। সে সময়ে এর প্রেসিডেন্ট ছিলেন এমবে এবং মহাসচিব গিলবার্ট শাওয়ার। এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের লুজানে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: বাংলা একাডেমির মূল ভবনের নাম কি?
- ক) বর্ধমান হাউজসঠিক উত্তর
- খ) বাংলা ভবন
- গ) আহসান মঞ্জিল
- ঘ) চামেলী হাউজ
ব্যাখ্যা: বাংলা একাডেমি মূল ভবনের পূর্বতন নাম বর্ধমান হাউজ। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। চামেলী হাউসে CIRDAP-এর সদর দপ্তর অবস্থিত। দপ্তরটি ৬ জুলাই ১৯৭৯ সালে গঠিত হয়। আহসান মঞ্জিল ঢাকার ইসলামপুরে অবস্থিত। ১৮৭২ সালে নবাব আবদুল গণি এটি নির্মাণ করেন। তার পুত্র খাজা আহসান উল্লাহর নামে এর নামকরণ হয়। আহসান মঞ্জিল জাদুঘর প্রতিষ্ঠিত হয় ২৩ সেপ্টেম্বর ১৯৯২।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৫: পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালক কে?
- ক) মানিক বন্দ্যোপাধ্যায়
- খ) মৃণাল সেন
- গ) গৌতম ঘোষসঠিক উত্তর
- ঘ) সত্যজিৎ রায়
ব্যাখ্যা: 'পদ্মানদীর মাঝি' চলচ্চিত্রটির পরিচালক গৌতম ঘোষ। এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত। ছবিটি মুক্তি পায় ১৬ মে ১৯৯৩। সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি 'পথের পাঁচালী'। এর জন্য তিনি ১৯৯২ সালে অস্কার পুরস্কার পান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৬: গুয়ান্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত?
- ক) কিউবাসঠিক উত্তর
- খ) মালয়েশিয়া
- গ) যুক্তরাষ্ট্র
- ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা: গুয়ানতানামো বে কিউবায় অবস্থিত মার্কিন বন্দি শিবির। ১৮৯৮ সালে স্পেন-আমেরিকা যুদ্ধের পর ১৯০৩ সালে লিজ চুক্তির মাধ্যমে এ ঘাঁটিটি যুক্তরাষ্ট্র নিয়ে নেয়। বিগত কয়েক দশকে ঘাঁটিটি যুদ্ধ বন্দিদের আটক ও শরণার্থী শিবির হিসেবে পরিচিতি পায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৭: বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
- ক) নিউইয়র্ক
- খ) মুম্বাই
- গ) সাংহাই
- ঘ) ঢাকাসঠিক উত্তর
ব্যাখ্যা: ডেমোগ্রাফিয়া ওয়ার্ল্ড আরবান এরিয়াস ২০১৮ এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ শহর ঢাকা (বাংলাদেশ, ৪৭,৮০০ জন প্রতি বর্গ কিমি)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সোমালিয়ার মোগাদিশু ও সিরিয়ার আলরাক্কা। ভারতের সুরাত শহর রয়েছে চতুর্থ স্থানে।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৬৮: সেন্টমার্টিন দ্বীপের অন্য নাম হলো–
- ক) নারিকেল জিনজিরাসঠিক উত্তর
- খ) ছেড়া দ্বীপ
- গ) নিঝুম দ্বীপ
- ঘ) সাংখ্যায়ন চিরি
ব্যাখ্যা: সেন্টমার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। কক্সবাজার জেলার টেকনাফের সমুদ্র উপকূল থেকে ৪৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থিত এটি বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ। আয়তন প্রায় ৮ বর্গকিমি। ছেঁড়া দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের বর্ধিত অংশ। মেঘনা নদীর মোহনায় অবস্থিত 'নিঝুম দ্বীপ' এর অবস্থান নোয়াখালীতে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৯: নিম্নের কোন দেশটি জি সেভেন (Group of Seven)-এর সদস্য নয়?
- ক) জাপান
- খ) চীনসঠিক উত্তর
- গ) ইউএসএ
- ঘ) কানাডা
ব্যাখ্যা: ১৯৭৫ সালে গঠিত জি সিক্স-এর বর্তমান নাম 'জি সেভেন'। ১৬ মে ১৯৯৮ রাশিয়ার যোগদানের পর এর নাম হয় 'জি এইট'। তবে রাশিয়াকে 'জি এইট'-এর সদস্য থেকে স্থগিত করা হয় ২৪ মার্চ ২০১৪। জি সেভেনের বর্তমান সদস্য দেশগুলো– কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭০: কোন পতঙ্গ তার নিজের ওজনের ৫০ গুণ বেশি ওজন বহন করতে পারে?
- ক) প্রজাপতি
- খ) পিঁপড়াসঠিক উত্তর
- গ) মশা
- ঘ) মাকড়শা
ব্যাখ্যা: পিঁপড়া তার ওজনের চেয়ে ৫০ গুণ বেশি ওজন বহন করতে পারে। সব পিপীলিকাই Formicidae গোত্রে শ্রেণিবিন্যস্ত। প্রজাপতি কীট-পতঙ্গদের Lepidoptera বর্গের দুটি প্রধান গ্রুপের একটির জন্য ব্যবহৃত সাধারণ নাম। মশা Dietera বর্গের culicidac গোত্রের culicinae উপগোত্রের সদস্যদের নাম। ৯০টি গণ ও উপগণের মধ্যে culex বাড়ি-ঘরের সাধারণ মশা, Aedes ইয়োলো-ফিভার ডেঙ্গু সংক্রমণকারী এবং Anopheles ম্যালেরিয়া সৃষ্টিকারী মশা।
বিষয়: গণিত
প্রশ্ন ৭১: বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
- ক) ১৯৭৫
- খ) ১৯৭১
- গ) ১৯৭৩
- ঘ) ১৯৭৪সঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ লাভ করে। এছাড়াও ১৯৭৫ সালে আন্তর্জাতিক পর্যটন সংস্থা এবং ১৯৭৩ সালে ADB, FAO, ITU, WMO, ESCAP, UPU, রেডক্রস ও রেডক্রিসেন্ট, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর সদস্যপদ লাভ করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭২: বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি?
- ক) মৃত্যুদণ্ডসঠিক উত্তর
- খ) যাবজ্জীবন কারাদণ্ড
- গ) সশ্রম কারাদণ্ড
- ঘ) ক্ষতিপূরণ
ব্যাখ্যা: এসিড অপরাধ দমন আইন, ২০০২ এ এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অনূর্ধ্ব এক লাখ টাকার অর্থদণ্ড আর এসিড আক্রান্ত ব্যক্তির ক্ষতির কম মাত্রানুযায়ী নিক্ষেপকারীর সর্বনিম্ন শাস্তি অনধিক চৌদ্দ বছর কিন্তু কমপক্ষে সাত বছরের সশ্রম কারাদণ্ড এর অতিরিক্ত অনূর্ধ্ব পঞ্চাশ হাজার টাকার অর্থদণ্ড।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৭৩: সোয়াইন ফ্লুর ভাইরাস চিকিৎসাশাস্ত্রে কি নামে পরিচিত?
- ক) এইচ১এন১সঠিক উত্তর
- খ) এস১এফ১
- গ) কে এম১ এইচ১
- ঘ) এইচ১ এস১
ব্যাখ্যা: 'এইচ১ এন১' ভাইরাসটি সোয়াইন ফ্লু ভাইরাসের পরিবর্তিত নাম। ৩০ এপ্রিল ২০০৯ WHO কর্তৃক এ নামটি দেয়া হয়। মেক্সিকোর শিশু এদগার হার্নান্দেজ সর্বপ্রথম এই ভাইরাসে আক্রান্ত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৪: 'Let there be Light' কার বিখ্যাত চলচ্চিত্র?
- ক) সত্যজিৎ রায়
- খ) জহির রায়হানসঠিক উত্তর
- গ) চাষী নজরুল ইসলাম
- ঘ) খান আতাউর রহমান
ব্যাখ্যা: জহির রায়হান Let there be light ছবিটির নির্মাণ শুরু করেছিলেন কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় এর কাজ শেষ না করেই চলে যান কলকাতায়। পরে সেখানে তিনি তৈরি করেন পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্য চলচ্চিত্র Stop Genocide। চাষী নজরুল ইসলামের 'ওরা এগারজন' এবং খান আতাউর রহমানের 'আবার তোরা মানুষ হ' মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৫: জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি?
- ক) আলবার্তো ফুজিমোরি
- খ) কোসুকে মোরি
- গ) সুগি হাকিহারা
- ঘ) ইউকিও হাতোয়ামা
ব্যাখ্যা: শিনজো অ্যাবে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি জাপানের ৯৬তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ২৬ ডিসেম্বর ২০১২। তার রাজনৈতিক দলের নাম লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০০৯ তে চ্যাম্পিয়ন দল কোনটি?
- ক) পাকিস্তানসঠিক উত্তর
- খ) ভারত
- গ) অস্ট্রেলিয়া
- ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা: পাকিস্তান দ্বিতীয় টুয়েন্টি২০ ক্রিকেট বিশ্বকাপ ২০০৯-এ চ্যাম্পিয়ন হয়। ভারত প্রথম টুয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেটে এবং ইংল্যান্ড তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়। চতুর্থ আসরে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালে পঞ্চম আসরে চ্যাম্পিয়ন শ্রীলংকা। ২০১৬ সালে ষষ্ঠ আসরে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক?
- ক) পাকিস্তান
- খ) বাংলাদেশ
- গ) ভারতসঠিক উত্তর
- ঘ) সৌদি আরব
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা Pew Research Center-এর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে মুসলিম জনসংখ্যায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৮: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
- ক) জর্জ বুশ
- খ) আবরাহাম লিংকন
- গ) জর্জ ওয়াশিংটনসঠিক উত্তর
- ঘ) থিউডর রুজভেল্ট
ব্যাখ্যা: জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট (মেয়াদকাল ১৭৮৯-১৭৯৭) এবং স্বাধীনতা সংগ্রামের নায়ক। ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালের ১ জানুয়ারি ক্রীতদাসদের স্বাধীন নাগরিকের মর্যাদা দান করেন। থিওডোর রুজভেল্ট ২৬তম প্রেসিডেন্ট হিসেবে ১৯০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৯: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যে কমিশনটি গঠিত হয়েছিল তার নাম কি?
- ক) খুদা কমিশন
- খ) নাথান কমিশনসঠিক উত্তর
- গ) ম্যাকলি কমিশন
- ঘ) মেটকাফ কমিশন
ব্যাখ্যা: নাথান কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত হয় ২৭ মে ১৯১২ সালে। এর প্রধান ছিলেন ব্যারিস্টার রবার্ট নাথান। 'কুদরত-এ-খুদা শিক্ষা কমিশন' বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন, যা ২৬ জুলাই ১৯৭২-এ গঠিত হয়।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮০: বাংলাদেশে বিদেশী বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের?
- ক) জাপান
- খ) যুক্তরাজ্য
- গ) যুক্তরাষ্ট্রসঠিক উত্তর
- ঘ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা: বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৮ অনুযায়ী বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ যুক্তরাজ্য (৮৪.২১ মিলিয়ন মার্কিন ডলার)। আর দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে সিঙ্গাপুর ও হংকং।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
