বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB)-এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০০৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪১: একটি DVD-এর দামের উপর ১০% বাট্টা দেয়া হয় এবং পরবর্তী হ্রাসকৃত দামের উপর পুনরায় ১০% বাট্টা দেয়া হয়। মূল দামের উপর মোট বাট্টার পরিমাণ হলো :
- ক) ২০%
- খ) ১৯%সঠিক উত্তর
- গ) ১৮%
- ঘ) ১১%
ব্যাখ্যা: ধরি, DVD এর মূল দাম =১০০ টাকা
১০% বাট্টা দেয়ার পর অবশিষ্ট থাকে = (১০০ – ১০) টাকা = ৯০ টাকা
পুনরায়, ১০% বাট্টা দেয়ার পর অবশিষ্ট থাকে = (৯০ – ৯০×১০/১০০) টাকা = ৮১ টাকা
মূল দামের উপর বাট্টার পরিমাণ = (১০০ – ৮১)% = ১৯%
বিষয়: গণিত
প্রশ্ন ৪২: একটি শেয়ারের দাম গতকালকে ২০% কমেছে এবং আজকে তা বেড়েছে ৩০%। মোট বৃদ্ধি বা হ্রাসের হার কত?
- ক) ১০% বৃদ্ধি
- খ) ৪% বৃদ্ধিসঠিক উত্তর
- গ) ৬% বৃদ্ধি
- ঘ) ৪% হ্রাস
ব্যাখ্যা: ধরি, পূর্বে শেয়ারের দাম ছিল = ১০০ টাকা
২০% কমার পরে হ্রাসকৃত দাম = (১০০ – ২০) টাকা = ৮০ টাকা
আবার ৩০% বাড়ার পরে দাম = (৮০+৮০×৩০/১০০) টাকা = ১০৪ টাকা
বৃদ্ধির হার = (১০৪ – ১০০)% = ৪%
বিষয়: গণিত
প্রশ্ন ৪৩: শহর 'ক' এর ৬ মাইল পূর্বে শহর 'খ' অবস্থিত। শহর 'খ' এর ৮ মাইল উত্তরে শহর 'গ' অবস্থিত। শহর 'গ' এর ১২ মাইল পূর্বে শহর 'ঘ' অবস্থিত এবং শহর 'ঘ' এর ১৬ মাইল উত্তরে শহর 'ঙ' অবস্থিত। শহর 'ক' থেকে 'ঙ' এর দূরত্ব কত?
- ক) ১০ মাইল
- খ) ২৮ মাইল
- গ) ৩০ মাইলসঠিক উত্তর
- ঘ) ৪২ মাইল
ব্যাখ্যা: [চিত্র] কঙ² = কচ² + ঙচ² = (৬ + ১২)² + (৮ + ১৬)² = ১৮² + ২৪², বা, কঙ² = ৯০০ ∴ কঙ = ৩০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: মনে করেন প্রতি বাসস্টপেজে বাস থেকে অর্ধেক বাসযাত্রী নামে এবং অতিরিক্ত কোনো বাসযাত্রী উঠে না। যদি চতুর্থ বাসস্টপেজে শেষ বাসযাত্রীর পূর্ববর্তী বাসযাত্রী বাস থেকে নামে, তাহলে বাসে কতজন যাত্রী ছিল?
- ক) ৬৪
- খ) ৩২
- গ) ২০
- ঘ) ১৬সঠিক উত্তর
ব্যাখ্যা: চতুর্থ বাসস্টপেজে যাত্রী নামার পূর্বে বাসের যাত্রী সংখ্যা = ২ জন
৩য় " = (২×২) = ৪ জন
২য় " = (৪×২) = ৮ জন
∴ ১ম " = (৮×২) = ১৬ জন
অর্থাৎ বাসে যাত্রী ছিল ১৬ জন।
বিষয়: গণিত
প্রশ্ন ৪৫: ২ক² + ৩৫০ = ১২ক + ৩৪০ হলে, ক = কত?
- ক) ৫সঠিক উত্তর
- খ) ৮
- গ) ৪
- ঘ) ২
ব্যাখ্যা: ২ক² + ৩৫০ = ১২ক + ৩৪০
বা, ২ক² – ১২ক + ১০ = ০
বা, ক² – ৬ক + ৫ = ০
বা, ক² – ৫ক – ক + ৫ = ০
বা, ক(ক – ৫) – ১(ক – ৫) = ০
বা, (ক – ৫)(ক – ১) = ০
∴ ক = ৫ অথবা, ১
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪৬: রহিম ৩ বছরের জন্য ৪০০ টাকা এবং ৫ বছরের জন্য ৬০০ টাকা ধার করে মোট ১৬৮ টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত ছিল?
- ক) ৫%
- খ) ৪%সঠিক উত্তর
- গ) ৪.৫%
- ঘ) ৬%
ব্যাখ্যা: ৪০০ টাকার ৩ বছরের সুদ = ১০০ টাকার ১২ বছরের সুদ
আবার, ৬০০ টাকার ৫ বছরের সুদ = ১০০ টাকার ৩০ বছরের সুদ
তাহলে, ১০০ টাকার (১২ + ৩০) বা ৪২ বছরের সুদ = ১৬৮ টাকা
∴ ১০০ " ১ বছরের সুদ = ১৬৮/৪২ টাকা = ৪ টাকা।
সুদের হার = ৪%
বিষয়: গণিত
প্রশ্ন ৪৭: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরে চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
- ক) ৯৫২ বর্গ মি.
- খ) ৭২০ বর্গ মি.
- গ) ২০৮ বর্গ মি.সঠিক উত্তর
- ঘ) ৪৮০ বর্গ মি.
ব্যাখ্যা: [চিত্র] আয়তাকার বাগানের ক্ষেত্রফল = ৩২ × ২৪ বর্গমিটার = ৭৬৮ বর্গমিটার
রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য = (৩২ – ২ × ২) মিটার = ২৮ মিটার
" " " " প্রস্থ = (২৪ – ২ × ২) মিটার = ২০ মিটার
" ক্ষেত্রফল = (২৮×২০) বর্গমিটার = ৫৬০ বর্গমিটার
রাস্তাটির ক্ষেত্রফল = (৭৬৮ – ৫৬০) বর্গমিটার = ২০৮ বর্গমিটার
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪৮: প্রতিটি কার্টুনে সমান সংখ্যক দিয়াশলাই দ্বারা ২৪টি কার্টুন ভর্তি করা যায়। প্রতিটি কার্টুনে যদি ৪টি দিয়াশলাই কম দেয়া হয়, তবে ২৮টি কার্টুনে সমান সংখ্যক দিয়াশলাইয়ের সংকুলান হয়। দিয়াশলাইয়ের মোট সংখ্যা কত?
- ক) ৪৮০
- খ) ৫৬০
- গ) ৬৭২সঠিক উত্তর
- ঘ) ২৮৮
ব্যাখ্যা: ধরি, দিয়াশলাইয়ের মোট সংখ্যা = x
প্রশ্নমতে, x/২৪ – x/২৮ = ৪
বা, (৭x – ৬x)/১৬৮ = ৪
∴ x = ৬৭২
বিষয়: গণিত
প্রশ্ন ৪৯: যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ সেমি এবং পরিসীমা ২৪ সেমি হয় তবে এর প্রস্থ কত সেমি?
- ক) ৫
- খ) ৬
- গ) ৪সঠিক উত্তর
- ঘ) ৩
ব্যাখ্যা: ধরি, আয়তক্ষেত্রটির প্রস্থ = x সে.মি.
প্রশ্নমতে, ২(৮ + x) = ২৪
বা, ৮ + x = ১২
∴ x = ৪
বিষয়: গণিত
প্রশ্ন ৫০: ৩x - ২y = ৮ এবং ২x + ৫y = - ১ হলে, x = কত?
- ক) ২সঠিক উত্তর
- খ) – ১
- গ) ৩
- ঘ) ৮
ব্যাখ্যা: ৩x – ২y = ৮ ............... (i)
২x + ৫y = –১................(ii)
সমীকরণ (i)-কে ৫ দ্বারা এবং সমীকরণ (ii)-কে ২ দ্বারা গুণ করে পাই,
১৫x – ১০y = ৪০ ............ (iii)
৪x + ১০y = – ২ ............(iv)
[(iii) + (iv)] ১৯x = ৩৮
∴ x = ২
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫১: টাকায় ৪টি ও টাকায় ৬টি দরে সমান সংখ্যক লেবু কিনে টাকায় ৫টি দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে?
- ক) ৪%সঠিক উত্তর
- খ) ৫%
- গ) ৬%
- ঘ) ১৪%
ব্যাখ্যা: ধরি, মোট লেবু ক্রয় করে x টি।
৪টি কিনে ১ টাকায়
∴ x/২ " " x/৪ "
আবার, ৬টি কিনে ১ টাকায়
x/২ " x/১২ "
∴ (x/২ + x/২) টি বা x টি কিনে (x/৪ + x/১২) বা ৫x/২৪ টাকায়
আবার, ৫টি বিক্রয় করে ১ টাকায়
x টি " " x/৫ "
৫x/২৪ টাকায় ক্ষতি হয় (৫x/২৪ – x/৫) বা x/১২০ টাকা
১ " x×২৪/(১২০×৫x) "
∴ ১০০ " x×২৪×১০০/(১২০×৫x) বা ৪ টাকা।
ক্ষতি = ৪%
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫২: ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
- ক) ৭০
- খ) ৮০সঠিক উত্তর
- গ) ৯০
- ঘ) ৯৮
ব্যাখ্যা: কেরোসিনের পরিমাণ = ৬০ এর ৭/(৭+৩) লিটার = ৪২ লিটার
পেট্রোলের = ৬০ এর ৩/(৭+৩) লিটার = ১৮ লিটার
ধরি, ঐ মিশ্রণে x লিটার পেট্রোল মিশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত হবে ৩ : ৭।
তাহলে, ৪২/(১৮+x) = ৩/৭
বা, ৫৪ + ৩x = ২৯৪
∴ x = ৮০
বিষয়: গণিত
প্রশ্ন ৫৩: একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?
- ক) ৫০
- খ) ৬০সঠিক উত্তর
- গ) ৭৫
- ঘ) ৮০
ব্যাখ্যা: ধরি, ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা = x জন
১ম ক্ষেত্রে, ৪ জন বসে ১টি বেঞ্চে
x " x/৪ টি বেঞ্চে
∴ ১ম ক্ষেত্রে, মোট বেঞ্চ সংখ্যা = (x/৪ + ৩)টি
২য় ক্ষেত্রে, ৩ জন বসে ১টি বেঞ্চে
(x – ৬)" (x – ৬)/৩ টি বেঞ্চে
তাহলে, x/৪ + ৩ = (x – ৬)/৩
বা, (x + ১২)/৪ = (x – ৬)/৩
বা, ৪x – ২৪ = ৩x + ৩৬
∴ x = ৬০
বিষয়: গণিত
প্রশ্ন ৫৪: a = ২ হলে, ২a³ – ৩a²-এর মান কত?
- ক) ১৬
- খ) ৪সঠিক উত্তর
- গ) ৮
- ঘ) ৩২
ব্যাখ্যা: ২a³ - ৩a² = ২.২³ – ৩.২² = ১৬ – ১২ = ৪
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫৫: একটি বিলের উপর ৬% বাট্টা দেয়ার পর তা হল ২৮২ টাকা। মূল বিলের পরিমাণ কত ছিল?
- ক) ২৯৮ টাকা
- খ) ২৮৮ টাকা
- গ) ৩০০ টাকাসঠিক উত্তর
- ঘ) ২৯৪ টাকা
ব্যাখ্যা: মূল বিল ১০০ টাকা হলে ৬% বাট্টা দেয়ার পর বিলের পরিমাণ = (১০০ – ৬) টাকা = ৯৪ টাকা
অর্থাৎ, বাট্টা দেয়ার পর বিল ৯৪ টাকা হলে মূল বিল = ১০০ টাকা
১ " " = ১০০/৯৪ "
" ২৮২ " " = ১০০×২৮২/৯৪ "
= ৩০০ টাকা।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫৬: একটি নতুন মেশিনের মূল্য ১,২০,০০০ টাকা। প্রথম বছর পর তার মূল্য ২০% হ্রাস পেল, দ্বিতীয় বছর তার মূল্য আরও ১০% হ্রাস পেল। দ্বিতীয় বছর পর মেশিনটির মূল্য কত হলো?
- ক) ৮৪,০০০ টাকা
- খ) ৯২,০০০ টাকা
- গ) ৮৮,০০০ টাকা
- ঘ) ৮৬,৪০০ টাকাসঠিক উত্তর
ব্যাখ্যা: প্রথম বছর পর মূল্য = (১২০০০০ – ১২০০০০ × ২০/১০০) = ৯৬,০০০ টাকা
দ্বিতীয় বছর পর মূল্য = (৯৬,০০০ – ৯৬,০০০ × ১০/১০০) টাকা = ৮৬,৪০০ টাকা।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৭: একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড় বেগ কত?
- ক) ৫/৬
- খ) ৫/৩সঠিক উত্তর
- গ) ১৫/৮
- ঘ) ১৫/৪
ব্যাখ্যা: গড় বেগ = মোট অতিক্রান্ত দূরত্ব / মোট সময়
= (৫ + ৫)/(২ + ৪) মাইল/ঘণ্টা
= ১০/৬ মাইল/ঘণ্টা = ৫/৩ মাইল/ঘণ্টা
বিষয়: গণিত
প্রশ্ন ৫৮: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের ৬/৫ ভাগ। যদি আয়তক্ষেত্রটির পরিসীমা ১৩২ মিটার হয় তবে তার আয়তন কত?
- ক) ১০৮০ বর্গ মি.সঠিক উত্তর
- খ) ১০৫০ বর্গ মি.
- গ) ১০৭০ বর্গ মি.
- ঘ) ১০৯০ বর্গ মি.
ব্যাখ্যা: Note: প্রশ্নপত্রে 'আয়তন' শব্দটির পরিবর্তে 'ক্ষেত্রফল' হবে।
ধরি, আয়তক্ষেত্রটির প্রস্থ = x মিটার
" দৈর্ঘ্য = ৬x/৫ মিটার
পরিসীমা = ২(৬x/৫ + x) মিটার = ২২x/৫ মিটার
প্রশ্নমতে, ২২x/৫ = ১৩২
x = ৩০
আয়তক্ষেত্রটির প্রস্থ = ৩০ মিটার এবং দৈর্ঘ্য = ৬×৩০/৫ বা ৩৬ মিটার
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = ৩৬ × ৩০ বর্গমিটার = ১০৮০ বর্গমিটার
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৯: একটি গ্রামের ৪০% লোক ডায়াবেটিসে আক্রান্ত এবং ২৫% লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত। যদি ১০% লোক উভয় রোগে আক্রান্ত হয়, কত শতাংশ লোক উভয় রোগের কোনোটিতেই আক্রান্ত নয়?
- ক) ৩০%
- খ) ৩৫%
- গ) ৪০%
- ঘ) ৪৫%সঠিক উত্তর
ব্যাখ্যা: শুধু ডায়াবেটিসে আক্রান্ত = (৪০–১০)% = ৩০%
শুধু উচ্চ রক্তচাপে = (২৫ –১০)% = ১৫%
যে কোনো একটি রোগে বা উভয় রোগে আক্রান্ত = (৩০ + ১৫ + ১০)% = ৫৫%
উভয় রোগের কোনোটিতেই আক্রান্ত নয় = (১০০ – ৫৫)% = ৪৫%
বিষয়: গণিত
প্রশ্ন ৬০: যদি ৬ - ৪x ≤১৪ হয়, তাহলে x এর মান কত?
- ক) x ≤২
- খ) x ≥২
- গ) x ≤- ২
- ঘ) x ≥- ২সঠিক উত্তর
ব্যাখ্যা: ৬ – ৪x ≤১৪
বা, ৬ – ৪x – ১৪ ≤০
বা, – ৪x – ৮ ≤০
বা, – x – ২ ≤০ [উভয় পক্ষকে ৪ দ্বারা ভাগ করে]
বা, x + ২ ≥০ [উভয় পক্ষকে –১ দ্বারা গুণ করে]
∴ x ≥- ২
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
