মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৭০
- ৭০
- ৭০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ৭০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১: নিম্নের কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সম্পর্কযুক্ত?
- ক) বিশ্ব নারী দিবস
- খ) জাতীয় শিশু দিবসসঠিক উত্তর
- গ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- ঘ) বিশ্ব পরিবেশ দিবস
ব্যাখ্যা: প্রতি বছর ৮ মার্চ পালিত হয় বিশ্ব নারী দিবস। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতীয় শিশু দিবস পালন করা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে?
- ক) ১৬ ডিসেম্বর ১৯৭২সঠিক উত্তর
- খ) ১৭ এপ্রিল ১৯৭২
- গ) ডিসেম্বর ১৯৭২
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভের পর বাংলাদেশের সংবিধান রচনার জন্য ১৯৭২ সালের ১০ এপ্রিল ৩৪ সদস্যবিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন। একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। ১৯৭২ সালের ১২ অক্টোবর এ কমিটি সংবিধানের খসড়া উপস্থাপন করেন এবং ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
- ক) মাইনুল হোসেনসঠিক উত্তর
- খ) শিল্পী সাহাবউদ্দিন
- গ) স্থপতি মজারুল ইসলাম
- ঘ) হামিদুর রহমান
ব্যাখ্যা: সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, ১৫০ ফুট বা ৪৫.৭২ মিটার উচ্চতাবিশিষ্ট স্মৃতিসৌধটি উদ্বোধন করা হয় ১৬ ডিসেম্বর ১৯৮২। সাতটি ফলকবিশিষ্ট স্মৃতিসৌধটি 'সম্মিলিত প্রয়াস' নামে পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: 'শিখা অনির্বাণ' কোথায় অবস্থিত?
- ক) সোহরাওয়ার্দী উদ্যান
- খ) মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান
- গ) মুজিবনগর
- ঘ) রায়েরবাজার বধ্যভূমি
ব্যাখ্যা: [Note : সঠিক উত্তর নেই। 'শিখা অনির্বাণ' বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ। যুদ্ধে আত্মোৎসর্গকারী সৈনিকদের স্মৃতিকে জাতির জীবনে চির উজ্জ্বল করে রাখার জন্য এই স্মৃতিস্তম্ভে সার্বক্ষণিকভাবে শিখা প্রজ্বলিত করে রাখা হয়। ঢাকা সেনানিবাস এলাকায় এটি অবস্থিত। এর স্থাপত্য পরিকল্পনা করেছে ঢাকা ডিজাইন ডেভেলপমেন্ট সেন্টার। সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত 'শিখা চিরন্তন'।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫: তমদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত?
- ক) ভাষা আন্দোলনসঠিক উত্তর
- খ) স্বাধীনতা সংগ্রাম
- গ) সাংস্কৃতিক আন্দোলন
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: 'তমদ্দুন মজলিস' সংগঠনটি ভাষা আন্দোলনের সাথে জড়িত। এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটি গঠিত হয় ২ সেপ্টেম্বর ১৯৪৭ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে। 'তমদ্দুন মজলিস' ভাষা আন্দোলন বিষয়ক যে পুস্তিকা প্রকাশ করে তার নাম 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' (প্রকাশকাল ১৫ সেপ্টেম্বর ১৯৪৭)।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৬: জাতীয় শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন স্বীকৃতি প্রদান করে?
- ক) ইউএনডিপি
- খ) ইউনেস্কোসঠিক উত্তর
- গ) এফএও
- ঘ) আইএলও
ব্যাখ্যা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠার প্রত্যয়ে ৯টি দেশের ১০ জন সদস্য নিয়ে গঠিত সংগঠন 'Mother Language Lovers of the World'। কানাডা প্রবাসী রফিকুল ইসলাম ও আবদুস সালাম হলেন এ সংগঠনের উদ্যোক্তা। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম সাধারণ অধিবেশনে (নির্বাহী পরিষদের ১৫৭তম অধিবেশন) ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয় এবং প্রতিবছর 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭: ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন?
- ক) খাজা নাজিমউদ্দিন
- খ) মোহাম্মদ আলী জিন্নাহ
- গ) মোঃ নূরুল আমীন
- ঘ) উপরের কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর ছিলেন মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন। ভাষা আন্দোলনের সময় স্যার খাজা নাজিমউদ্দীন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং নূরুল আমীন ছিলেন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮: ১৯৭১ সালের ৭ মার্চ কেন বিখ্যাত?
- ক) ঐতিহাসিক মুজিবনগর দিবস
- খ) বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণের জন্যসঠিক উত্তর
- গ) গণঅভ্যুত্থান দিবসের জন্য
- ঘ) ঐতিহাসিক ৬ দফা ঘোষণার জন্য
ব্যাখ্যা: ১৯৭১ সালের ৭ মার্চ বিখ্যাত বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণের জন্য। তিনি তার ভাষণে বলেন 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'। তিনি আরও বলেন, 'রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ'। বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের বিষয়বস্তু ছিল চারটি। যথা– ক. চলমান সামরিক আইন প্রত্যাহার; খ. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া; গ. গণহত্যার তদন্ত করা এবং ঘ. নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯: 'I have a dream' ভাষণটি কে প্রদান করেন?
- ক) মার্টিন লুথার কিং জুনিয়রসঠিক উত্তর
- খ) আব্রাহাম লিংকন
- গ) জন এফ কেনেডি
- ঘ) লিন্ডন বি জনসন
ব্যাখ্যা: ভাষণটি প্রদান করেন মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায় আন্দোলনের অহিংসবাদী নেতা। তিনি ১৯৬৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি ১৯৬৩ সালে ওয়াশিংটনের লংমার্চের নেতৃত্ব দেন এবং সে সময় এ বিখ্যাত ভাষণটি প্রদান করেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ১০: ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি?
- ক) আরেক ফাল্গুনসঠিক উত্তর
- খ) রাইফেল রোটি আওরাত
- গ) কবর
- ঘ) আমি বিজয় দেখেছি
ব্যাখ্যা: 'আরেক ফাল্গুন' উপন্যাসটি ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত। এ উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। ভাষা আন্দোলনের ভিত্তিতে তার প্রথম ছোটগল্প 'একুশের গল্প' এবং নির্মিত চলচ্চিত্র 'জীবন থেকে নেওয়া' ও 'Let there be Light'। 'কবর' মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: ১৯৪৭ সালের সীমানা কমিশন কোন নামে পরিচিত?
- ক) র্যাডক্লিফ কমিশনসঠিক উত্তর
- খ) মাউন্টব্যাটেন কমিশন
- গ) ডুরান্ড কমিশন
- ঘ) স্যার ম্যাকমোহন কমিশন
ব্যাখ্যা: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা চিহ্নিত করতে স্যার সাইরিল র্যাডক্লিফের নেতৃত্বে গঠিত হয় র্যাডক্লিফ কমিশন, যা ১৯৪৭ সালের সীমানা কমিশন নামে পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১২: কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
- ক) হামিদুর রহমানসঠিক উত্তর
- খ) শামীম সিকদার
- গ) আমিনুল ইসলাম
- ঘ) নিতুন কুণ্ডু
ব্যাখ্যা: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মরণে ১৯৫২-এর ২৩ ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার স্থাপিত হলেও এর স্থায়িত্ব ছিল কম। তারপর হামিদুর রহমানের নকশা ও পরিকল্পনায় ১৯৫৭ সালের নভেম্বর মাসে দ্বিতীয়বারের মতো শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৫৮ সালের ২১ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়। এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পূর্বের নকশা অনুযায়ী শিল্পী হামিদুর রহমান স্থপতি এম এস জাফরের সঙ্গে মিলিতভাবে স্বাধীন বাংলাদেশে কেন্দ্রীয় শহীদ মিনারের পুনর্নির্মাণ করেন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ১৩: এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী?
- ক) জিব্রাল্টার প্রণালী
- খ) পক প্রণালী
- গ) বসফোরাস প্রণালীসঠিক উত্তর
- ঘ) হরমুজ প্রণালী
ব্যাখ্যা: এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে বসফোরাস প্রণালী। অপরদিকে আফ্রিকা ও ইউরোপকে জিব্রাল্টার প্রণালী, ভারত ও শ্রীলংকাকে পক প্রণালী এবং আরব উপদ্বীপ ও ইরানকে পৃথক করেছে হরমুজ প্রণালী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৪: 'তাহরির স্কোয়ার' কোথায় অবস্থিত?
- ক) কুয়ালালামপুর
- খ) বেইজিং
- গ) ট্রিপলী
- ঘ) কায়রোসঠিক উত্তর
ব্যাখ্যা: তাহরির স্কয়ার মিশরের কায়রোতে অবস্থিত। এটি কায়রোর গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল। উনিশ শতকের শাসক খেদিভ ইসমাইলের শাসনক্ষমতা অর্পণের মধ্য দিয়ে সেখানে নতুন ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল গড়ে ওঠে। এরপর ১৯১৯ সালে মিশর বিপ্লবের পর এ স্কয়ার হয়ে ওঠে তাহরির স্কয়ার। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে দেশজুড়ে যে গণবিক্ষোভ হয় তার মূল কেন্দ্রবিন্দু ছিল তাহরির স্কয়ার।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৫: কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল?
- ক) ইতালি
- খ) গ্রিসসঠিক উত্তর
- গ) ভারত
- ঘ) ইংল্যান্ড
ব্যাখ্যা: ইউরোপের দেশ গ্রিসকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। 'ডেমোক্রেসি' শব্দটি এসেছে গ্রিক শব্দ 'ডেমোক্রেসিয়া' থেকে, যার অর্থ জনগণের শাসন। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে এথেন্স ও অন্যান্য নগর রাষ্ট্রে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাকে বোঝাতে 'ডেমোক্রেসি' শব্দটি প্রথম ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৬: ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল?
- ক) ১৯৬১ সালে
- খ) ১৯১৩ সালে
- গ) ১৯২১ সালেসঠিক উত্তর
- ঘ) ১৯০৫ সালে
ব্যাখ্যা: ১৯২০ সালে ভারতীয় বিধান পরিষদে গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে ১৯২১ সালের ১ জুলাই ৩টি অনুষদ, ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৭৭ জন ছাত্রছাত্রী ও ৩টি আবাসিক হল (সলিমুল্লাহ, জগন্নাথ, শহীদুল্লাহ হল) নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর লর্ড ডানডাস (জেসিআই) এবং প্রথম ভাইস চ্যান্সেলর পি জে (ফিলিপ জোসেফ) হার্টজ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৭: ম্যাগনাকার্টা কী?
- ক) ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্রসঠিক উত্তর
- খ) গ্রিসের প্রথম শাসনতন্ত্র
- গ) অস্ট্রেলিয়ার শাসনতন্ত্র
- ঘ) রাশিয়ার শাসনতন্ত্র
ব্যাখ্যা: ম্যাগনাকার্টা-এর বাংলা অর্থ হলো 'স্বাধীনতা সনদ'। ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন সামন্তদের চাপে পড়ে রাজার অধিকার সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন, ইতিহাসে এই চুক্তি 'ম্যাগনাকার্টা' নামে পরিচিত। এর মাধ্যমে রাজার অপরিমেয় ক্ষমতার অবসান ঘটে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৮: বিশ্ব নারী দিবস কোনটি?
- ক) ৮ ফেব্রুয়ারি
- খ) ৮ মার্চসঠিক উত্তর
- গ) ১৭ এপ্রিল
- ঘ) ২৫ মার্চ
ব্যাখ্যা: ৮ মার্চ বিশ্ব নারী দিবস হিসেবে পালিত হয়। নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে এবং নারীদের সমঅধিকার বাস্তবায়নই এ দিবস পালনের মূল উদ্দেশ্য।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৯: ভাষার জগতে বাংলা ভাষার স্থান কোথায়?
- ক) অষ্টম স্থানে
- খ) চতুর্থ স্থানে
- গ) একাদশ স্থানে
- ঘ) উপরের কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: বিশ্বের ভাষা নিয়ে গবেষণা ও অনুসন্ধানকারী প্রতিষ্ঠান ইথনোলগ-এর ২১তম অর্থাৎ সর্বশেষ (২০১৮) সংস্করণ অনুযায়ী বিশ্বে বাংলা ভাষার স্থান ষষ্ঠ। ভাষার জগতে সর্বাধিক ব্যবহৃত ভাষা যথাক্রমে চৈনিক (প্রথম), স্প্যানিশ (২য়), ইংরেজি (৩য়), আরবি (৪র্থ), হিন্দি (৫ম), বাংলা (৬ষ্ঠ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম?
- ক) জাপানসঠিক উত্তর
- খ) ইসরাইল
- গ) ইন্দোনেশিয়া
- ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা: ডায়েট হলো জাপানের পার্লামেন্টের নাম। অপরদিকে ইসরাইলের পার্লামেন্টের নাম নেসেট, ইন্দোনেশিয়ার পার্লামেন্টের নাম মজলিশ পারমুসিয়াতন রাকায়েত এবং ডেনমার্কের পার্লামেন্টের নাম ফোকেটিং।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭০ প্রশ্ন · ৭০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
