মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৭০
- ৭০
- ৭০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ৭০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২১: বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট দ্বীপ কোনটি?
- ক) মহেশখালিসঠিক উত্তর
- খ) কুতুবদিয়া
- গ) নারিকেল জিঞ্জিরা
- ঘ) মনপুরা
ব্যাখ্যা: কক্সবাজার জেলার অন্তর্গত বাঁশখালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট দ্বীপ মহেশখালী। দ্বীপটির প্রধান আকর্ষণ ওটকি মাছ ও মিঠা পানি। এ দ্বীপের পাহাড়ের ওপর অবস্থিত আদিনাথ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র। অন্যদিকে মনপুরা দ্বীপ ভোলায় অবস্থিত, কুতুবদিয়া দ্বীপ কক্সবাজার জেলায় অবস্থিত এবং নারিকেল জিঞ্জিরা হলো সেন্টমার্টিন দ্বীপের অপর নাম, যা কক্সবাজার জেলায় অবস্থিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২২: বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
- ক) ২০০ নটিক্যাল মাইলসঠিক উত্তর
- খ) ২৫০ নটিক্যাল মাইল
- গ) ৭০ নটিক্যাল মাইল
- ঘ) ১০০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা: বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো ২০০ নটিক্যাল মাইল এবং রাজনৈতিক সমুদ্রসীমা হলো ১২ নটিক্যাল মাইল (১ নটিক্যাল মাইল = ১.৮৫৩ কিমি)।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ২৩: বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে?
- ক) ৫ জুনসঠিক উত্তর
- খ) ২৩ জুন
- গ) ১৮ জানুয়ারি
- ঘ) ২৫ ডিসেম্বর
ব্যাখ্যা: প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭২ সালে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে ১৯৭৩ সাল থেকে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হচ্ছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৪: ২০১৪ সালে বঙ্গবন্ধুর কততম জন্মবার্ষিকী পালিত হয়?
- ক) ৯২তম
- খ) ৯৪তমসঠিক উত্তর
- গ) ৯০তম
- ঘ) ৮৮তম
ব্যাখ্যা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন ১৭ মার্চ ১৯২০; টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সেই অনুসারে ২০১৮ সালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত হয় ২০১৮−১৯২০ = ৯৮তম।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৫: রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
- ক) ১৮তম
- খ) ১৯তম
- গ) ২০তমসঠিক উত্তর
- ঘ) ২১তম
ব্যাখ্যা: রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি। তার মেয়াদকাল– ২০.০৩.২০১৩ – বর্তমান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৬: এপিকালচার বলতে কি বোঝায়?
- ক) মৎস্য চাষ
- খ) রেশম চাষ
- গ) মৌমাছি চাষসঠিক উত্তর
- ঘ) বৃক্ষ চাষ
ব্যাখ্যা: এপিকালচার হলো মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা। সেরিকালচার হলো রেশম চাষ বিষয়ক বিদ্যা। পিসিকালচার হলো মৎস্যচাষ বিষয়ক বিদ্যা এবং হর্টিকালচার হলো উদ্যান বা বৃক্ষচাষ বিষয়ক বিদ্যা।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৭: মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টরের আওতায় ছিল?
- ক) ১ নং সেক্টরসঠিক উত্তর
- খ) ১১ নং সেক্টর
- গ) ৯ নং সেক্টর
- ঘ) ৩ নং সেক্টর
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম ১নং সেক্টরের আওতায় ছিল। ১নং সেক্টরের আওতাভুক্ত জেলাসমূহ হলো– চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার এবং নোয়াখালী জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৮: বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?
- ক) বঙ্গভবনসঠিক উত্তর
- খ) গণভবন
- গ) উত্তরা গণভবন
- ঘ) সংসদ ভবন
ব্যাখ্যা: বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম বঙ্গভবন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম গণভবন।
বিষয়: গণিত
প্রশ্ন ২৯: বাতাসে অক্সিজেনের পরিমাণ শতকরা কত ভাগ?
- ক) ২১%সঠিক উত্তর
- খ) ৩০%
- গ) ৭৮.০৯%
- ঘ) ৫%
ব্যাখ্যা: বায়ুতে নাইট্রোজেন (৭৮.০২%), অক্সিজেন (২০.৭১%), আর্গন (০.৮০%), কার্বন ডাই-অক্সাইড হিসেবে কার্বন (০.০৩%), নিয়ন (০.০০১৮%), হিলিয়াম (০.০০০৫%), ক্রিপটন (০.০০০১২%), জেনন (০.০০০০৯%), হাইড্রোজেন (০.০০০০৫%), মিথেন (০.০০০০২%) এবং আরো নানাবিধ গ্যাসীয় উপাদান বিদ্যমান।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৩০: উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী?
- ক) বেরিং প্রণালী
- খ) সুয়েজ খাল
- গ) বসফোরাস প্রণালী
- ঘ) পানামা খালসঠিক উত্তর
ব্যাখ্যা: উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে পানামা খাল এবং যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। সুয়েজ খাল ভূমধ্যসাগরকে যুক্ত করেছে লোহিত সাগরের সাথে। আমেরিকা-এশিয়াকে পৃথক করেছে বেরিং প্রণালী। এশিয়া-ইউরোপকে পৃথক করেছে বসফোরাস প্রণালী।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩১: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মদিন কোনটি?
- ক) ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দসঠিক উত্তর
- খ) ২৫ বৈশাখ ১২৮০ বঙ্গাব্দ
- গ) ২৫ বৈশাখ ১২৬০ বঙ্গাব্দ
- ঘ) উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে (৯ মে ১৮৬১) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাবা-মার চতুর্দশতম সন্তান এবং অষ্টম পুত্র।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩২: কোনটি কবি কাজী নজরুল ইসলাম-এর উপন্যাস?
- ক) মৃত্যুক্ষুধাসঠিক উত্তর
- খ) পথের দাবী
- গ) চোখের বালি
- ঘ) পথের পাচালী
ব্যাখ্যা: 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। তার অন্যান্য উপন্যাস হলো বাঁধনহারা, কুহেলিকা। 'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, 'চোখের বালি' রবীন্দ্রনাথ ঠাকুর, 'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩৩: কোন বানানটি শুদ্ধ?
- ক) মুমূর্ষুসঠিক উত্তর
- খ) মুমূর্ষ
- গ) মুমুর্ষু
- ঘ) মুমুর্ষ
ব্যাখ্যা: শুদ্ধ বানানটি হচ্ছে 'মুমূর্ষু'। যার অর্থ মরণাপন্ন, মরণোন্মুখ, মৃত্যুকাল আসন্ন এমন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৪: ফোর্ট উইলিয়াম কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
- ক) ১৮০০ সালেসঠিক উত্তর
- খ) ১৮৩৬ সালে
- গ) ১৭৯৯ সালে
- ঘ) ১৮০৪ সালে
ব্যাখ্যা: ১৮০০ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতার লালবাজারে লর্ড ওয়েলেসলি এ কলেজ প্রতিষ্ঠা করেন। বাংলা গদ্যের বিকাশে এ কলেজের বিশেষ অবদান রয়েছে। এটি ১৮৫৪ সাল পর্যন্ত চালু ছিল।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩৫: কোন বানানটি শুদ্ধ?
- ক) মনঃক্ষুণ্ণসঠিক উত্তর
- খ) মনক্ষুণ্ণ
- গ) মনোক্ষুণ্ণ
- ঘ) মনোক্ষূণ্ণ
ব্যাখ্যা: শুদ্ধ বানানটি হচ্ছে 'মনঃক্ষুণ্ণ'। যার অর্থ : দুঃখিত, মনোক্ষোভযুক্ত, অসন্তুষ্ট।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩৬: কোন বানানটি শুদ্ধ?
- ক) অসমীচীনসঠিক উত্তর
- খ) অসমিচিন
- গ) অসমীচিন
- ঘ) অসমিচীন
ব্যাখ্যা: শুদ্ধ বানানটি হচ্ছে 'অসমীচীন'। যার অর্থ : সমীচীন বা যুক্তিযুক্ত নয় এমন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩৭: কোন বানানটি শুদ্ধ?
- ক) বীভিষিকা
- খ) বিভীষিকাসঠিক উত্তর
- গ) বিভিষীকা
- ঘ) বিভিষিকা
ব্যাখ্যা: শুদ্ধ বানানটি হচ্ছে 'বিভীষিকা'। যার অর্থ ভয় দেখানো, ভীতি প্রদর্শন।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৮: রাত্রির সমার্থ শব্দ কোনটি?
- ক) নিশীথসঠিক উত্তর
- খ) অমানিশা
- গ) আঁধার
- ঘ) ক ও খ উভয়টি
ব্যাখ্যা: 'রাত্রি' শব্দের সমার্থক শব্দ : রাত, নিশা, নিশি, নিশীথ, শর্বরী, যামিনী। সুতরাং রাত্রি শব্দের সমার্থক হলো 'নিশীথ'। 'অমানিশা' শব্দটির অর্থ : অমাবস্যার রাত্রি। আঁধার শব্দটির অর্থ : অন্ধকার।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৯: কোনটি জল শব্দের সমার্থক নয়?
- ক) বারি
- খ) নীর
- গ) বারিধী
- ঘ) পাণি
ব্যাখ্যা: [Note : 'জল' শব্দের সমার্থক শব্দ : পানি, বারি, নীর, সলিল, পয়, অম্বু, উদক, জীবন, অপ, অম্ভ, তোয়। 'বারিধি' হচ্ছে 'সমুদ্র' শব্দের সমার্থক। 'পাণি' হচ্ছে 'হাত' শব্দের সমার্থক।] (printed key: গ, ঘ)
বিষয়: বাংলা
প্রশ্ন ৪০: 'আটকপালে' বাগধারার অর্থ কী?
- ক) ভাগ্যবান
- খ) হতভাগ্যসঠিক উত্তর
- গ) নির্বোধ
- ঘ) সুদর্শন
ব্যাখ্যা: 'আটকপালে' বাগধারার অর্থ : হতভাগ্য। লগনচাঁদা (ভাগ্যবান), বুদ্ধির ঢেঁকি (নির্বোধ)।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭০ প্রশ্ন · ৭০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
