মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৭০
- ৭০
- ৭০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৭০ / ৭০
বিষয়: গণিত
প্রশ্ন ৬১: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
- ক) ১০% বৃদ্ধি
- খ) ৮% বৃদ্ধিসঠিক উত্তর
- গ) ১২% বৃদ্ধি
- ঘ) ৮% হ্রাস
ব্যাখ্যা: ধরি, পূর্ব দৈর্ঘ্য = ১০০ একক ও পূর্ব প্রস্থ = ১০০ একক। ক্ষেত্রফল = (১০০ × ১০০) বর্গ একক = ১০,০০০ বর্গ একক। আবার, ২০% বৃদ্ধিতে, দৈর্ঘ্য = (১০০ + ২০) = ১২০ একক। ১০% হ্রাসে, প্রস্থ = (১০০ − ১০) = ৯০ একক। ক্ষেত্রফল = (১২০ × ৯০) বর্গ একক = ১০,৮০০ বর্গ একক। ক্ষেত্রফল পরিবর্তন = (১০,৮০০ − ১০,০০০) বর্গ একক = ৮০০ বর্গ একক। ১০,০০০ বর্গ এককে বৃদ্ধি হয় = ৮০০ বর্গ একক। ১ " " = ৮০০/১০,০০০ বর্গ একক। ১০০ " " = (৮০০×১০০)/১০,০০০ = ৮ বর্গ একক।
বিষয়: গণিত
প্রশ্ন ৬২: P এর মান কত হলে, 4x² − px + 9 একটি পূর্ণবর্গ হবে?
- ক) 12সঠিক উত্তর
- খ) 8
- গ) 10
- ঘ) 15
ব্যাখ্যা: 4x² − px + 9 = (2x)² + (3)² − 2.2x.3 − px + 2.2x.3 = (2x − 3)² + 12x − px। রাশিটি পূর্ণ বর্গ হবে যদি 12x − px = 0 ∴ p = 12
বিষয়: গণিত
প্রশ্ন ৬৩: a + b + c = 0 হলে a³ + b³ + c³ এর মান কত?
- ক) 3abcসঠিক উত্তর
- খ) 3a²b²c²
- গ) 12abc
- ঘ) উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: দেওয়া আছে, a + b + c = 0। এখন, a³ + b³ + c³ = (a + b + c)(a² + b² + c² − ab − bc − ca) + 3abc = 0 + 3abc [মান বসিয়ে] = 3abc
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলা ১০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ৩০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?
- ক) ২৪ সেকেন্ডসঠিক উত্তর
- খ) ২০ সেকেন্ড
- গ) ৪০ সেকেন্ড
- ঘ) উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: ট্রেনটিকে প্লাটফরম অতিক্রম করতে তার নিজের দৈর্ঘ্য ও প্লাটফরম-এর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। মোট অতিক্রান্ত দূরত্ব = (৩০০ + ১০০) মিটার = ৪০০ মিটার। আবার, ৬০ কিলোমিটার = (১০০০ × ৬০) মিটার = ৬০,০০০ মিটার এবং ১ ঘণ্টা = (৬০ × ৬০) সে. = ৩৬০০ সেকেন্ড। ৬০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে। ১ " " = ৩৬০০/৬০,০০০। ৪০০ " " = (৩৬০০ × ৪০০)/৬০,০০০ = ২৪ সেকেন্ডে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৫: ১ ইঞ্চিতে কত সেন্টিমিটার?
- ক) ২.৫৪ সেন্টিমিটারসঠিক উত্তর
- খ) ২.০২ সেন্টিমিটার
- গ) ৩.৭৩ সেন্টিমিটার
- ঘ) ১.৩৭ সেন্টিমিটার
ব্যাখ্যা: আমরা জানি, ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৬: কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ১১৫ ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি হবে?
- ক) ৪৫ ডিগ্রি
- খ) ৫৫ ডিগ্রি
- গ) ৬৫ ডিগ্রিসঠিক উত্তর
- ঘ) ৩৫ ডিগ্রি
ব্যাখ্যা: সামন্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি = ১৮০° সুতরাং ১১৫° + নির্ণেয় কোণ = ১৮০° নির্ণেয় কোণ = ১৮০° − ১১৫° = ৬৫°।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৭: x + 1/x = 3 হলে x³ + 1/x³ এর মান কত?
- ক) 18সঠিক উত্তর
- খ) 24
- গ) 12
- ঘ) 16
ব্যাখ্যা: দেওয়া আছে, x + 1/x = 3। সুতরাং x³ + 1/x³ = (x + 1/x)³ − 3.x.(1/x)(x + 1/x) = (3)³ − 3.3 = 27 − 9 = 18
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৮: একটি চাকার ব্যাস ৪.২ মিটার। চাকাটি ৩০০ মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?
- ক) ২৫ বার
- খ) ৩০ বার
- গ) ১৫ বার
- ঘ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: চাকার ব্যাস = ৪.২ মিটার। চাকার ব্যাসার্ধ = ৪.২/২ মিটার = ২.১ মিটার। চাকার পরিধি = ২π × ২.১ মিটার = (২ × ২২/৭ × ২.১) মিটার = ১৩.২ মিটার। চাকাটি ৩০০ মিটার অতিক্রম করতে ঘুরে = ৩০০/১৩.২ বার ≈ ২৩ বার
বিষয়: গণিত
প্রশ্ন ৬৯: ১৮ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত?
- ক) ৯ মিটারসঠিক উত্তর
- খ) ১২ মিটার
- গ) ১৫ মিটার
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ধরি, ABC সমকোণী ত্রিভুজের দেওয়ালের উচ্চতা ক মিটার। আমরা জানি, sinθ = লম্ব/অতিভুজ; sin৩০° = ক/১৮ ⇒ ১/২ = ক/১৮; ক = ৯ মিটার। (চিত্র: ত্রিভুজ ABC, AC = ১৮ মিটার, ∠C = ৩০°, AB = ক মিটার)
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭০: ১০ টাকায় ১২টি করে কোনো জিনিস ক্রয় করে ১০ টাকায় ৮টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
- ক) ৫০% লাভসঠিক উত্তর
- খ) ৩৫% লাভ
- গ) ২৫% লাভ
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ১২টির ক্রয়মূল্য ১০ টাকা। ১ " ১০/১২ = ৫/৬ টাকা। আবার, ৮টির বিক্রয়মূল্য ১০ টাকা। ১ " ১০/৮ = ৫/৪ টাকা। লাভ = ৫/৪ − ৫/৬ = (১৫−১০)/১২ = ৫/১২ টাকা। ৫/৬ টাকায় লাভ হয় ৫/১২ টাকা। ১ " ৫/১২ × ৬/৫। ১০০ " ৫/১২ × ৬/৫ × ১০০ = ৫০ টাকা।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭০ প্রশ্ন · ৭০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
