শিক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ১: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি?
- ক) ঘাটের কথা
- খ) শেষ কথা
- গ) শেষের কবিতাসঠিক উত্তর
- ঘ) শেষ লেখা
ব্যাখ্যা: শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। ১৯২৮ সালে 'প্রবাসী' পত্রিকায় এ উপন্যাসটি ছাপা হয়। শেষ লেখা (১৯৪১) কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২: মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন?
- ক) শ্রীকর নন্দী
- খ) মাগন ঠাকুর
- গ) কবীন্দ্র পরমেশ্বরসঠিক উত্তর
- ঘ) মালাধর বসু
ব্যাখ্যা: মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর রচিত মহাভারতের নাম বিজয়পাণ্ডবকথা। মাগন ঠাকুর ১৬০০ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত রোসাঙ্গ রাজসভার বাঙালি কবি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩: 'নজর লাগা' বাগধারার অর্থ কী?
- ক) পছন্দ হওয়া
- খ) অশুভ দৃষ্টিতে পড়াসঠিক উত্তর
- গ) মনে ধরা
- ঘ) সুদৃষ্টিতে আসা
ব্যাখ্যা: 'নজর লাগা' বাগধারার অর্থ অশুভ বা কু-দৃষ্টিতে পড়া। কিন্তু 'নজরে লাগা' অর্থ মনের মতো হওয়া বা পছন্দ হওয়া। 'নজরে পড়া' অর্থ দৃষ্টি আকৃষ্ট হওয়া অথবা সুদৃষ্টিতে পড়া বা মনে ধরা। 'নজরে রাখা' অর্থ দৃষ্টিসীমার মধ্যে রাখা।
বিষয়: গণিত
প্রশ্ন ৪: চর্যাপদের আবিষ্কার কাল কত?
- ক) ১৯১০
- খ) ১৯১২
- গ) ১৯০৮
- ঘ) ১৯০৭সঠিক উত্তর
ব্যাখ্যা: চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। ১৯০৭ সালে নেপালের রয়েল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দে) কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। এর সম্পাদনা করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫: 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
- ক) পিক
- খ) শিখণ্ডীসঠিক উত্তর
- গ) বাজী
- ঘ) মকর
ব্যাখ্যা: ময়ূর শব্দের সমার্থক শব্দ 'শিখণ্ডী'। 'অশ্ব' শব্দের সমার্থক শব্দ 'বাজী'। কোকিল শব্দের সমার্থক শব্দ 'পিক'।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬: কোন বানানটি শুদ্ধ?
- ক) অতিথী
- খ) অতীথী
- গ) অথিতি
- ঘ) অতিথিসঠিক উত্তর
ব্যাখ্যা: অতিথি– বানানটি শুদ্ধ। এরূপ– দিতি, নিশি, পরিধি, সমিতি, বারিধি, অদিতি ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭: বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী?
- ক) চর্যাপদসঠিক উত্তর
- খ) শ্রীকৃষ্ণকীর্তন
- গ) শূন্যপুরাণ
- ঘ) নিরঞ্জনের রুষ্মা
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। ১৯০৭ সালে নেপালের রয়েল লাইব্রেরি থেকে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদটি আবিষ্কার করেন। 'শ্রীকৃষ্ণকীর্তন' মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ এবং বাংলা ভাষায় কোনো লেখকের একক গ্রন্থও এটি। রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থের নাম শূন্যপুরাণ। 'নিরঞ্জনের রুষ্মা' শূন্যপুরাণ নামক কাব্যগ্রন্থের অংশবিশেষ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮: মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
- ক) হুতোম প্যাঁচার নকশা
- খ) আলালের ঘরের দুলাল
- গ) কমলাকান্তের দপ্তর
- ঘ) উদাসীন পথিকের মনের কথাসঠিক উত্তর
ব্যাখ্যা: 'উদাসীন পথিকের মনের কথা' (১৮৯০) মীর মশাররফ হোসেন রচিত ব্যক্তিগত জীবনের পটভূমিতে লেখা অন্যতম গ্রন্থ। 'হুতোম প্যাঁচার নকশা' (১৮৬২) কালীপ্রসন্ন সিংহ রচিত অন্যতম গ্রন্থ। 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮) প্যারীচাঁদ মিত্র রচিত বাংলা ভাষার প্রথম উপন্যাস। 'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্র রচিত ব্যঙ্গাত্মক ও রসাত্মক প্রবন্ধ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯: ভাষা আন্দোলনভিত্তিক কবিতা কোনটি?
- ক) বায়ান্নর দিনগুলো
- খ) ফেব্রুয়ারি ১৯৬৯
- গ) একুশে ফেব্রুয়ারিসঠিক উত্তর
- ঘ) একুশ মানে মাথা নত না করা
ব্যাখ্যা: ভাষা আন্দোলনভিত্তিক কবিতা হলো– সিকান্দার আবু জাফর রচিত 'একুশে ফেব্রুয়ারি'। 'বায়ান্নর দিনগুলো' জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' (২০১২) গ্রন্থ থেকে সংকলিত। 'ফেব্রুয়ারি ১৯৬৯'– দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা।
বিষয়: বাংলা
প্রশ্ন ১০: মনসামঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি কে?
- ক) দ্বিজ বংশীদাস
- খ) বিজয়গুপ্তসঠিক উত্তর
- গ) নারায়ণ দেব
- ঘ) বিপ্রদাস পিপিলাই
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের মধ্যযুগে রচিত মঙ্গলকাব্যের মধ্যে 'মনসামঙ্গল' একটি। কয়েকজন কবি মিলে এটি রচনা করেন। 'মনসামঙ্গল' কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি হলেন বিজয় গুপ্ত। এ কাব্যের প্রথম রচয়িতাও বিজয় গুপ্ত।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১১: 'গৃহী' শব্দটির বিপরীত শব্দ লিখুন।
- ক) প্রবাসী
- খ) পরবাসী
- গ) সন্ন্যাসীসঠিক উত্তর
- ঘ) গৃহহীন
ব্যাখ্যা: 'গৃহী' শব্দের বিপরীত শব্দ 'সন্ন্যাসী'। 'গৃহী' শব্দের সমার্থক শব্দ– গৃহস্থ, সংসারী। প্রবাসী বা পরবাসী হলো– বিদেশে বাসকারী। গৃহহীন হলো– অাশ্রয়হীন।
বিষয়: বাংলা
প্রশ্ন ১২: রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?
- ক) ক্ষণিকা
- খ) মানসী
- গ) বলাকাসঠিক উত্তর
- ঘ) পূরবী
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের 'বলাকা' কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৩: 'একেই কি বলে সভ্যতা'– কোন ধরনের নাটক?
- ক) কমেডি
- খ) প্রহসনসঠিক উত্তর
- গ) ট্র্যাজিডি
- ঘ) মেলোড্রামা
ব্যাখ্যা: 'একেই কি বলে সভ্যতা'–মাইকেল মধুসূদন দত্ত রচিত দুই অঙ্ক বিশিষ্ট প্রহসন জাতীয় নাটক। এখানে লেখক নবলব্ধ ইংরেজ শিক্ষাভিমানী যুবকদের উচ্ছৃঙ্খলভাব ও অনাচারের কথা বর্ণনা করেছেন।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৪: অর্থগতভাবে বাংলা শব্দের শ্রেণিবিভাগ কয়টি?
- ক) ২টি
- খ) ৩টিসঠিক উত্তর
- গ) ৪টি
- ঘ) ৫টি
ব্যাখ্যা: অর্থগতভাবে বাংলা শব্দকে ৩ শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। যেমন– যৌগিক, রূঢ়ি ও যোগরূঢ় শব্দ। গঠন অনুসারে শব্দ ২ প্রকার। যেমন– মৌলিক ও সাধিত শব্দ। উৎস অনুসারে শব্দ ৫ প্রকার। যেমন– তৎসম, অর্ধ-তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৫: দেশি শব্দের উদাহরণ কোনটি?
- ক) গিন্নি
- খ) চাঁদ
- গ) বৃক্ষ
- ঘ) ডিঙ্গাসঠিক উত্তর
ব্যাখ্যা: 'ডিঙ্গা' দেশি শব্দ। এরূপ কুলা, ঢেঁকি, ডাব, ডাগর ইত্যাদি দেশি শব্দ। 'গিন্নি' অর্ধ-তৎসম শব্দ। 'চাঁদ' তদ্ভব শব্দ। 'বৃক্ষ' তৎসম শব্দ।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৬: 'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসে বিদ্যমান?
- ক) মৃত্যুক্ষুধা
- খ) চোখের বালি
- গ) যোগাযোগ
- ঘ) আলালের ঘরের দুলালসঠিক উত্তর
ব্যাখ্যা: 'ঠকচাচা' চরিত্রটি 'আলালের ঘরের দুলাল' উপন্যাসে বিদ্যমান। এছাড়া এ উপন্যাসের অন্যান্য চরিত্র- মতিলাল, বাঞ্ছারাম, বাবু রাম বাবু। কাজী নজরুল ইসলাম রচিত 'মৃত্যুক্ষুধা' উপন্যাসের প্রধান চরিত্র– মোয়াজ্জেম ও রুবি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'চোখের বালি' উপন্যাসের মূল চরিত্র– মহেন্দ্র, বিনোদিনী, আশা, বিহারী এবং তার 'যোগাযোগ' উপন্যাসের মূল চরিত্র- মধুসূদন ও কুমুদিনী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৭: 'সওগাত' পত্রিকার সম্পাদক কে?
- ক) মুহম্মদ শহীদুল্লাহ
- খ) মোহাম্মদ ওয়াজেদ আলী
- গ) এস. ওয়াজেদ আলি
- ঘ) মোহাম্মদ লুৎফর রহমান
ব্যাখ্যা: [Note : 'সওগাত' পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন। ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকা- আষাঢ় (কিশোর পত্রিকা)। এস. ওয়াজেদ আলি সম্পাদিত পত্রিকা- গুলিস্তা।]
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৮: 'লুঙ্গি' কোন ভাষা থেকে আগত শব্দ?
- ক) বর্মীসঠিক উত্তর
- খ) মালয়
- গ) চীনা
- ঘ) তুর্কি
ব্যাখ্যা: 'লুঙ্গি' বর্মি শব্দ। এরূপ ফুঙ্গি কিয়াং, লামা। চীনা শব্দ– চা, চিনি। তুর্কি শব্দ– চাকর, চাকু, তোপ ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৯: বাংলা ভাষায় সার্থক মহাকাব্য কোনটি?
- ক) মেঘনাদবধ কাব্যসঠিক উত্তর
- খ) বৃত্রসংহার
- গ) কুরুক্ষেত্র
- ঘ) মহাশ্মশান
ব্যাখ্যা: সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ' এর খণ্ডকাহিনি অবলম্বন করে মধুসূদন দত্ত ১৮৬১ সালে রচনা করেন 'মেঘনাদবধ কাব্য'। এটি বাংলা ভাষার সার্থক মহাকাব্য। বৃত্রসংহার (প্রথম খণ্ড ১৮৭৫ ও দ্বিতীয় খণ্ড ১৮৭৭), কুরুক্ষেত্র (১৮৯৪) ও মহাশ্মশান (১৯০৫) বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য মহাকাব্য। এগুলো রচনা করেছেন যথাক্রমে– হেমচন্দ্র, নবীনচন্দ্র ও কায়কোবাদ।
বিষয়: বাংলা
প্রশ্ন ২০: কাজী নজরুল ইসলামের 'ঝিলিমিলি' কোন ধরনের গ্রন্থ?
- ক) উপন্যাস
- খ) নাটকসঠিক উত্তর
- গ) কাব্য
- ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করলেও তিনি কয়েকটি নাটক রচনা করেছেন। যেমন– আলেয়া, মধুমালা, ঝিলিমিলি ও পুতুলের বিয়ে। 'ঝিলিমিলি' নাট্যগ্রন্থটি তিনটি ছোট নাটক নিয়ে ১৯৩০ সালে প্রকাশ পায়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
