শিক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪১: "Tell her to switch off all the lights before she—."
- ক) should leave
- খ) leavesসঠিক উত্তর
- গ) left
- ঘ) will leave
ব্যাখ্যা: বাক্যের sentenceটি present tense হলে time clause সর্বদাই Present Indefinite tense হয়।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪২: Fill in the blank : He is dedicated — his job.
- ক) for
- খ) on
- গ) about
- ঘ) toসঠিক উত্তর
ব্যাখ্যা: Appropriate preposition এর rule অনুযায়ী dedicate-এর পর to হয়। সুতরাং sentence টি দাঁড়ায় He is dedicated to his job. অতএব, (ঘ) ই সঠিক উত্তর।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪৩: Which one of the following is not the synonym of the word 'Barren'?
- ক) sterile
- খ) bleak
- গ) unproductive
- ঘ) fertileসঠিক উত্তর
ব্যাখ্যা: 'Barren' শব্দের অর্থ 'অনুর্বর'। প্রদত্ত প্রশ্নের চারটি options-এর মধ্যে (ক) sterile অর্থ বাঁজা বা অকার্যকর, (খ) bleak অর্থ নিরানন্দ, (গ) unproductive অর্থ অফলা এবং fertile অর্থ উর্বর। Barren শব্দের antonym হচ্ছে 'fertile' উর্বর। অতএব, সঠিক উত্তর (ঘ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪৪: Fill in the blank : Please stop before you — into trouble.
- ক) are getting
- খ) will get
- গ) getসঠিক উত্তর
- ঘ) would get
ব্যাখ্যা: কোথাও আপতিত হওয়া বা fall victim of এর ক্ষেত্রে get into বসে। সমস্যায় পতিত হওয়া এরূপ বোঝাতে get এর পর into বসবে। সুতরাং সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: He is debarred from— the examination.
- ক) taking
- খ) sitting
- গ) appearingসঠিক উত্তর
- ঘ) facing
ব্যাখ্যা: পরীক্ষা দেয়া অর্থে Exam এর আগে appear বসে আবার deber একটি verb হওয়ায় পরবর্তী verb 'appear' এর সাথে 'ing'। সুতরাং সঠিক উত্তর (গ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪৬: Which word is both a noun and a verb?
- ক) advice
- খ) belief
- গ) pretend
- ঘ) brushসঠিক উত্তর
ব্যাখ্যা: প্রদত্ত চারটি options- এর মধ্যে (ক) advice শব্দটি শুধু Noun, (খ) belief শব্দটি শুধুমাত্র noun, (গ) pretend শব্দটি শুধুমাত্র verb কিন্তু (ঘ) brush শব্দটি verb এবং noun দুটোই, যার অর্থ চিরুনি এবং চিরুনি দেওয়া। সুতরাং সঠিক উত্তর (ঘ) brush।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: It is the fashion of the past. Here 'fashion' is—
- ক) a verb
- খ) a nounসঠিক উত্তর
- গ) an adjective
- ঘ) an adverb
ব্যাখ্যা: It is the fashion of the past. এখানে 'fashion' শব্দটি (খ) a noun।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: Telling stories is a beautiful—
- ক) process
- খ) artসঠিক উত্তর
- গ) system
- ঘ) method
ব্যাখ্যা: Telling stories is a beautiful– (খ) art. সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪৯: Choose the correct one to fill in the gap : You — be punctual.
- ক) would
- খ) ought
- গ) ought toসঠিক উত্তর
- ঘ) shall
ব্যাখ্যা: কোনো কিছু করা উচিত বোঝাতে 'ought to' সাহায্যকারী verb হিসেবে বসে। এখানে সময়ানুবর্তী হওয়া উচিত বোঝানো হচ্ছে। সুতরাং (গ) ought to সঠিক উত্তর।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫০: Fill in the blank : I don't mind — late, if it will help at all.
- ক) work
- খ) to work
- গ) workingসঠিক উত্তর
- ঘ) to have worked
ব্যাখ্যা: বাক্যে ব্যবহৃত mind verbটির পরবর্তী verbটির সাথে সর্বদাই ing যোগ করতে হয়। সুতরাং সঠিক উত্তর 'গ'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫১: পলাশীর যুদ্ধ কত সালে হয়?
- ক) ১৭৬৫
- খ) ১৭৫৭সঠিক উত্তর
- গ) ১৮৫৭
- ঘ) ১৭৬০
ব্যাখ্যা: ২৩ জুন ১৭৫৭ পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার প্রধান সেনাপতি মীর জাফরের ষড়যন্ত্রের মাধ্যমে ইংরেজদের কাছে নবাবের পরাজয় ঘটে। এর ফলে ভারতের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়। এ যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন লর্ড ক্লাইভ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫২: মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি?
- ক) বীর উত্তম
- খ) বীর বিক্রম
- গ) বীরশ্রেষ্ঠসঠিক উত্তর
- ঘ) বীর প্রতীক
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন। তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন। বীরউত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫ জন ও বীরপ্রতীক ৪২৬ জন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৩: বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি?
- ক) ২৫
- খ) ৩০
- গ) ৪৫
- ঘ) ৫০সঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৯০ সালে সংবিধানের (দশম সংশোধন) আইনের মাধ্যমে নারীদের জন্য ৩০টি আসন সংরক্ষণ করা হয় এবং সংরক্ষণের মেয়াদ উল্লেখ করা হয়। পরবর্তীতে চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৪৫টিতে উন্নীত করা হয়। ২০১১ সালের পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টিতে উন্নীত করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৪: বাংলাদেশের জলসীমায় উৎপন্ন ও সমাপ্ত নদী কোনটি?
- ক) গোমতি
- খ) মহানন্দা
- গ) কর্ণফুলী
- ঘ) হালদাসঠিক উত্তর
ব্যাখ্যা: গোমতি নদীর উৎপত্তিস্থল ত্রিপুরা পাহাড়ের ডুমুর। কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। মহানন্দা নদীর উৎপত্তিস্থল হিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড়। হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বদনাতলী পর্বতশৃঙ্গ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৫: উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
- ক) রাজশাহী
- খ) মেহেরপুর
- গ) নাটোরসঠিক উত্তর
- ঘ) বগুড়া
ব্যাখ্যা: উত্তরা গণভবন নাটোর জেলার মূল শহর থেকে প্রায় দুই মাইল উত্তরে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে দিঘাপাতিয়া ইউনিয়নে অবস্থিত। উত্তরা গণভবন নির্মাণ করেন রাজা দয়ারাম রায়। ২৪ জুলাই ১৯৬৭ তৎকালীন গভর্নর মোনায়েম খান এটিকে গভর্নর হাউসে রূপান্তর করেন। ৯ ফেব্রুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাজবাড়ির নাম রাখেন উত্তরা গণভবন করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?
- ক) স্যার এফ রহমানসঠিক উত্তর
- খ) ড. মাহমুদ হাসান
- গ) ড. আর সি মজুমদার
- ঘ) বিচারপতি মোঃ ইব্রাহিম
ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন স্যার এফ রহমান। ড. রমেশচন্দ্র মজুমদার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য। ড. মাহমুদ হাসান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য। বিচারপতি মুহাম্মদ ইব্রাহীম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৭: বাংলাদেশ কোন ভৌগলিক অঞ্চলে অবস্থিত?
- ক) দক্ষিণ এশিয়াসঠিক উত্তর
- খ) দক্ষিণ-পূর্ব এশিয়া
- গ) পূর্ব এশিয়া
- ঘ) মধ্য এশিয়া
ব্যাখ্যা: বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলে অবস্থিত। দক্ষিণ এশিয়া অঞ্চলে অবস্থিত দেশসমূহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান ও ইরান। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে অবস্থিত দেশসমূহ ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পূর্ব তিমুর ও ভিয়েতনাম। পূর্ব এশিয়া অঞ্চলে অবস্থিত চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও মঙ্গোলিয়া। মধ্য এশিয়া অঞ্চলে অবস্থিত দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও তাজিকিস্তান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৮: পার্বত্য চট্টগ্রামের ২য় সর্বোচ্চ আদিবাসী গোষ্ঠী কোনটি?
- ক) চাকমা
- খ) মারমাসঠিক উত্তর
- গ) তঞ্চঙ্গা
- ঘ) সাঁওতাল
ব্যাখ্যা: বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা। পার্বত্য চট্টগ্রামে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। পার্বত্য চট্টগ্রামে সর্বোচ্চ আদিবাসী গোষ্ঠী চাকমা এবং দ্বিতীয় সর্বোচ্চ আদিবাসী গোষ্ঠী মারমা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৯: আরজ আলী মাতুব্বর কে ছিলেন?
- ক) দার্শনিকসঠিক উত্তর
- খ) বৈজ্ঞানিক
- গ) কবি
- ঘ) সাহিত্যিক
ব্যাখ্যা: আরজ আলী মাতুব্বর ছিলেন একজন দার্শনিক। তিনি ৩ ডিসেম্বর ১৯০০ বরিশাল জেলার লামচরি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সত্যের সন্ধান (১৯৭৩), সৃষ্টি রহস্য (১৯৭৮) ইত্যাদি গ্রন্থ রচনা করেন। তিনি মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি ১৯৮৬ সালে বরিশাল মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬০: নিম্নের কার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) কাজী নজরুল ইসলাম
- গ) হাছন রাজা
- ঘ) লালন ফকির
ব্যাখ্যা: [Note : রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি নিজ গৃহেই বিভিন্ন শিক্ষকের তত্ত্বাবধানে শুরু হয়। পরবর্তীতে তিনি ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশুনা করেন। ১৮৭৮ সালে তিনি ইংল্যান্ডে যান এবং সেখানে কিছুদিন ইংরেজি সাহিত্যে পড়াশুনা করেন। কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন ছিল দশম শ্রেণি পর্যন্ত। বহু আধ্যাত্মিক গানের রচয়িতা হাসন রাজার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ হয়নি। বাউল সাধক ও বাউল সংগীতের রচয়িতা লালন শাহের কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ নেই। তাই (গ) ও (ঘ) উভয়ই সঠিক উত্তর।]
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
