শিক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬১: Social Capital কী?
- ক) Trust, Norms, Networkসঠিক উত্তর
- খ) Network
- গ) Trust, Norms
- ঘ) Trust
ব্যাখ্যা: Social Capital, যার বাংলা পারিভাষিক অর্থ সামাজিক পুঁজি। এটা একটি অর্থনৈতিক পরিভাষা। Social Capital সামাজিক এবং সাংস্কৃতিক পুঁজির এমন এক প্রকার অবস্থা যেখানে যোগাযোগ কৌশল বা Network প্রধান নিয়ামকের কাজ করে। আর এর মূলভিত্তি পারস্পরিকতা (Reciprocity) বিশ্বাস (Trust) এবং পারস্পরিক সাহায্য (Cooperation) বা Network যেখানে উৎপাদকরা প্রধান পণ্য তাদের জন্য উৎপাদন করে না বরং উৎপাদন পরিচালিত হয় সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য। এ দৃষ্টিকোণ থেকে Social Capital হল Trust, Norms, Network। সুতরাং সঠিক উত্তর (ক)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬২: কোন অঞ্চলে High Diversity Index থাকে?
- ক) পাহাড়ি ভূমি
- খ) সমতল ভূমি
- গ) জলাভূমিসঠিক উত্তর
- ঘ) কৃষিভূমি
ব্যাখ্যা: High Diversity Index বলতে বৈচিত্র্যের উচ্চ সূচককে বোঝায়। বৈচিত্র্য বিভিন্ন ক্ষেত্রে দেখা যেতে পারে; যেমন– জীববৈচিত্র্য (Biodiversity), ভূমি বৈচিত্র্য (Land Diversity), জলবায়ু বৈচিত্র্য (Climate Diversity) ইত্যাদি। উপরোক্ত সম্ভাব্য উত্তরগুলো বিশ্লেষণ করলে উক্ত প্রশ্নের ক্ষেত্রে ভূ-বৈচিত্র্যই স্পষ্ট হয়ে ওঠে। বৈশিষ্ট্যের বিচারে জলাভূমিতেই তথা পৃথিবীর জলভাগেই সর্বাধিক বৈচিত্র্য (Diversity), দেখা যায়। পৃথিবীর মোট আয়তনের ৭০.৯% জলভাগ। আর এ বিশাল জলরাশিতে অসংখ্য জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। সুতরাং High Diversity Index বা বৈচিত্র্যের উচ্চ সূচক জলাভূমি বা জলভাগের ক্ষেত্রেই প্রযোজ্য। অপরপক্ষে সমতলভূমি, পাহাড়ি ভূমি এবং কৃষিভূমি স্থলভাগের অংশ যার বৈচিত্র্য জলভাগ্য অঞ্চলের তুলনায় কম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৩: বিশ্ব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস–
- ক) ৮ মেসঠিক উত্তর
- খ) ১ মে
- গ) ১৭ মে
- ঘ) ৩১ মে
ব্যাখ্যা: মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস) ১ মে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এবং বিশ্ব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ৮ মে। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ১৭ মে। বিশ্ব তামাকমুক্ত দিবস ৩১ মে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: আমাজন অঞ্চল কোথায়?
- ক) দক্ষিণ আফ্রিকা
- খ) দক্ষিণ আমেরিকাসঠিক উত্তর
- গ) পূর্ব ইউরোপ
- ঘ) দক্ষিণ এশিয়া
ব্যাখ্যা: আমাজন দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী। এ নদীর উপনদীর সংখ্যা ২০টি। এ নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়। এ নদীটি আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে পূর্ব চীন সাগরে পতিত হয়। এ নদীর দৈর্ঘ্য ৬৪৩৭ কিমি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৫: Objective Knowledge কী?
- ক) ব্যক্তির জ্ঞান
- খ) ব্যক্তি নিরপেক্ষ জ্ঞানসঠিক উত্তর
- গ) প্রাকৃতিক জ্ঞান
- ঘ) কোনোটাই নয়
ব্যাখ্যা: Objective শব্দটির অর্থ বস্তুনিষ্ঠ, চিন্তানিরপেক্ষ, নৈর্ব্যক্তিক, ব্যক্তিনিরপেক্ষ ইত্যাদি। সুতরাং objective Knowledge বলতে ব্যক্তিনিরপেক্ষ জ্ঞানকে বোঝায়। বিশ্লেষিত অর্থে, যে জ্ঞান বা দর্শন ব্যক্তিগত অনুভূতি, মতামত, ভাবনা ও আদর্শ দ্বারা প্রভাবিত না হয়ে সিদ্ধান্ত প্রদান করে সেটিই Objective Knowledge। অন্যদিকে ব্যক্তির জ্ঞান বলতে এ Self knowlede এবং প্রাকৃতিক জ্ঞান বলতে Natural knowledge বোঝায়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৬: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসেন কবে?
- ক) ৫ জুন ২০১৫
- খ) ৬ জুন ২০১৫সঠিক উত্তর
- গ) ৭ জুন ২০১৫
- ঘ) ৮ জুন ২০১৫
ব্যাখ্যা: ৫ জুন ২০১৫ দু'দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ জুন ২০১৫ দু'দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭ জুন ২০১৫ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু'দিনের বাংলাদেশ সফর শেষে ঢাকা ত্যাগ করেন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৬৭: ইস্তানবুল শহরটি কোন দুই মহাদেশে অবস্থিত?
- ক) এশিয়া ও আফ্রিকা
- খ) ইউরোপ ও আফ্রিকা
- গ) এশিয়া ও ইউরোপসঠিক উত্তর
- ঘ) উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা: ইস্তানবুল তুরস্কের বৃহত্তম শহর। ১৪৫৩-১৯২৩ সাল পর্যন্ত ইস্তানবুল তুরস্কের রাজধানী ছিল। ইস্তানবুল শহরটি এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৬৮: কোন দেশ ন্যাটোর সদস্য নয়?
- ক) হাঙ্গেরী
- খ) পোল্যান্ড
- গ) অস্ট্রিয়াসঠিক উত্তর
- ঘ) স্পেন
ব্যাখ্যা: NATO-এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization। ৮ এপ্রিল ১৯৪৯ ন্যাটো প্রতিষ্ঠিত হয়। ন্যাটোর বর্তমান সদস্য দেশ ২৯টি। উপরিউক্ত অপশনগুলোর মধ্যে হাঙ্গেরী, পোল্যান্ড ও স্পেন ন্যাটোর সদস্য। অস্ট্রিয়া ন্যাটোর সদস্য দেশ নয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৯: উত্তর কোরিয়ার বার্তা সংস্থার নাম কি?
- ক) ইয়োনহ্যান
- খ) কে. সিএনএনসঠিক উত্তর
- গ) ফার্ম
- ঘ) তাস
ব্যাখ্যা: উত্তর কোরিয়ার বার্তা সংস্থার নাম কেসিএনএ (Korian Central New Agency)। ইতার-তাস Information Telegraph Agency of Reussia রাশিয়ার সংবাদ সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯০৪। প্রশ্নপত্রে 'খ' অপশনে কেসিএনএন-এর স্থলে কেসিএনএ হলে সঠিক উত্তর 'খ' হবে।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৭০: জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
- ক) সাধারণ পরিষদের
- খ) স্থায়ী সদস্যদের
- গ) নিরাপত্তা পরিষদেরসঠিক উত্তর
- ঘ) ইউএস প্রেসিডেন্টের
ব্যাখ্যা: জাতিসংঘ সচিবালয়ের প্রধান হলেন মহাসচিব (সেক্রেটারি জেনারেল)। নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যদের ভোটে ৫ বছরের জন্য জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭১: অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
- ক) দুর্ভিক্ষ ও দারিদ্র্যসঠিক উত্তর
- খ) উন্নয়নের গতিধারা
- গ) মাইক্রোক্রেডিট
- ঘ) বৈদেশিক সাহায্য
ব্যাখ্যা: ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন ১৯৯৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন। অর্থনীতিতে নোবেল প্রাপ্ত প্রথম বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অমর্ত্য সেন দুর্ভিক্ষ ও দারিদ্র্য (কল্যাণ অর্থনীতি, সামাজিক চেতনাত্ত) বিষয়ে গবেষণার জন্য এ নোবেল পুরস্কার লাভ করেন।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৭২: সদস্য রাষ্ট্র হিসাবে আফগানিস্তান সার্কে যোগদান করে কত সালে?
- ক) ২০০৫
- খ) ২০০৭সঠিক উত্তর
- গ) ২০০৮
- ঘ) ২০০৬
ব্যাখ্যা: SAARC-এর পূর্ণরূপ South Asian Association for Regional Co-operation। ৮ ডিসেম্বর ১৯৮৫ আনুষ্ঠানিকভাবে সার্ক গঠিত হয়। সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সার্কের বর্তমান সদস্য দেশ ৮টি। ৩ এপ্রিল ২০০৭ সার্কের অষ্টম ও সর্বশেষ সদস্য দেশ হিসেবে আফগানিস্তান অন্তর্ভুক্ত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৩: Super-lunar region কি দিয়ে তৈরি?
- ক) মাটি, পানি
- খ) মাটি, পানি, আগুন
- গ) বাতাস, আগুন
- ঘ) ইথারসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৪: Dry Ice কী?
- ক) শীলা
- খ) জমানো বরফ
- গ) ঘনীভূত মেঘ
- ঘ) চাপে কার্বন ডাই-অক্সাইডের কঠিন অবস্থাসঠিক উত্তর
ব্যাখ্যা: CO2 উচ্চচাপে ঘনীভূত করা হলে যে ধোঁয়াটে জমাটবদ্ধ অবস্থার সৃষ্টি হয় তাকে dry ice বা শুষ্ক বরফ বলে। নাট্য মঞ্চে কৃত্রিম আবহ বা পরিবেশ সৃষ্টিতে এটি ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৫: তোমার সামনে চারটি দরজা আছে। কোন দরজা দিয়ে তুমি নিরাপদে বের হবে?
- ক) এক দরজার সামনে প্রচণ্ড আগুন জ্বলছে
- খ) এক দরজার সামনে ১০ জন ডাকাত আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে আছে
- গ) এক দরজায় তিন মাসের একটি ক্ষুধার্ত বাঘ আছেসঠিক উত্তর
- ঘ) এক দরজায় বিরাট সাগর, যেখানে কুমীর আছে
ব্যাখ্যা: তিন মাস ধরে একটি বাঘ ক্ষুধার্ত থাকলে সে এতটাই শক্তিহীন হওয়ার কথা যে সে চলতে পারবেনা। অর্থাৎ উঠে দাঁড়ানো পর্যন্ত ক্ষমতা থাকার কথা নয়। সে ক্ষেত্রে ঐ বাঘের সম্মুখ দিয়ে কোনো প্রাণী হাটা-চলা করলেও সে নিরাপদ। সুতরাং এ ক্ষেত্রে আমি বাঘের দরজাটাই ব্যবহার করব। অন্য তিনটি দরজায় বিপদ এড়িয়ে যেতে পারার সম্ভাবনা খুবই কম।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৬: মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
- ক) ৯৮.১° ফারেনহাইট
- খ) ৯৮.২° ফারেনহাইট
- গ) ৯৮.৪° ফারেনহাইটসঠিক উত্তর
- ঘ) ৯৭.৪° ফারেনহাইট
ব্যাখ্যা: ক্লিনিক্যাল থার্মোমিটারে সাধারণত ফারেনহাইট স্কেলে দাগাঙ্কিত থাকে। ফারেনহাইট স্কেল অনুসারে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো ৯৮.৪° ফারেনহাইট।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৭: পানির pH কত?
- ক) ৭.১
- খ) ৭.২
- গ) ৭.৩
- ঘ) ৭.০সঠিক উত্তর
ব্যাখ্যা: পানি একটি অজৈব যৌগ বা অক্সিজেন ও হাইড্রোজেন দ্বারা গঠিত। বিশুদ্ধ পানি সাধারণত নিরপেক্ষ হয় অর্থাৎ তখন তার pH এর মান ৭.০ হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৮: ক্লোরিন গ্যাসের বর্ণ–
- ক) পীতাভ সবুজসঠিক উত্তর
- খ) সাদা
- গ) হালকা বাদামী
- ঘ) বর্ণহীন
ব্যাখ্যা: ক্লোরিন গ্যাস একটি হ্যালোজেন মৌল। এটি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। বুনসেন দ্বীপে এটি পীতাভ সবুজ বা সবুজাভ হলুদ বর্ণ দেখায়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৯: কোনটি পানিতে অদ্রবণীয়?
- ক) C6H12O6
- খ) C12H22O11
- গ) SiO2সঠিক উত্তর
- ঘ) NaOH
ব্যাখ্যা: পানি একটি পোলার দ্রাবক তাই এতে অন্য পোলার যৌগগুলো দ্রবীভূত হয়। সুতরাং গ্লুকোজ (C6H12O6), সুক্রোজ (C12H22O11), ক্ষার (NaOH) ইত্যাদি যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়। অন্যদিকে SiO2 একটি উচ্চ গলনাংক বিশিষ্ট কার্বন পদার্থ এটি পানিতে দ্রবীভূত হয় না।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: পেনিসিলিন কি?
- ক) এক ধরনের অ্যান্টিবায়োটিকসঠিক উত্তর
- খ) এক ধরনের জীবাণুনাশক
- গ) এক ধরনের ভাইরাস
- ঘ) এক ধরনের রক্তক্ষ পদার্থ
ব্যাখ্যা: পেনিসিলিন একটি সবুজ বা নীল ছত্রাক। ১৯২৯ সালে আলেকজান্ডার ফ্লেমিং Penicillium notatum থেকে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন। ব্যাকটেরিয়া জনিত বহু রোগের ওষুধ হিসেবে এটি বর্তমানে ব্যবহার হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
