সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১৫ (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১: মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত?
- ক) কুষ্টিয়া
- খ) যশোর
- গ) বাগেরহাট
- ঘ) মেহেরপুরসঠিক উত্তর
ব্যাখ্যা: 'মুজিবনগর স্মৃতিসৌধ' মেহেরপুর জেলায় অবস্থিত। ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) আমবাগানে এ সরকারের আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২: 'একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির রচয়িতা কে?
- ক) মো. মনিরুজ্জামান
- খ) আনিসুল হক চৌধুরী
- গ) গোবিন্দ হালদারসঠিক উত্তর
- ঘ) আব্দুল লতিফ
ব্যাখ্যা: 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি'- গানটির রচয়িতা গোবিন্দ হালদার এবং সুরকার ও শিল্পী হলেন আপেল মাহমুদ। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'- গানটির গীতিকার আব্দুল গাফ্ফার চৌধুরী এবং প্রথম সুরকার আব্দুল লতিফ ও বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩: বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত?
- ক) ধানমন্ডি
- খ) সেগুনবাগিচাসঠিক উত্তর
- গ) মিরপুর
- ঘ) বেলী রোড
ব্যাখ্যা: বাংলাদেশের 'জাতীয় নাট্যশালা' সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: 'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রটির পরিচালক কে?
- ক) তারেক মাসুদ
- খ) সৈয়দ শামসুল হক
- গ) আমজাদ হোসেন
- ঘ) জহির রায়হানসঠিক উত্তর
ব্যাখ্যা: ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র 'জীবন থেকে নেওয়া' (১৯৭০)-এর পরিচালক বিশিষ্ট কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান। তার রচিত আরো কয়েকটি চলচ্চিত্র হলো- কখনো আসেনি, সোনার কাজল, কাঁচের দেয়াল, বাহানা, বেহুলা, সঙ্গম, আনোয়ারা। 'সঙ্গম' (১৯৭০) চলচ্চিত্রটি বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫: কার সময়ে 'বঙ্গ ভঙ্গ' হয়?
- ক) লর্ড কার্জনসঠিক উত্তর
- খ) লর্ড ক্লাইভ
- গ) লর্ড ডালহৌসি
- ঘ) বড় লাট
ব্যাখ্যা: ভারতের বড়লাট লর্ড কার্জনের এক ঘোষণার মাধ্যমে ১৯০৫ সালের ১৬ অক্টোবর 'বঙ্গভঙ্গ' হয়। বঙ্গভঙ্গের ফলে নতুন প্রদেশ 'পূর্ববঙ্গ ও আসাম' গঠিত হয়। নবগঠিত এ প্রদেশের রাজধানী ও আইনসভা ছিল ঢাকায়। 'বঙ্গভঙ্গ রদ' হয় লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬: হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত?
- ক) কবি
- খ) ঔপন্যাসিক
- গ) নাট্যকার
- ঘ) কথাসাহিত্যিকসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃত হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত। নন্দিত এ কথাসাহিত্যিক বাংলা সাহিত্যে একাধারে উপন্যাস, নাটক, আত্মজীবনীমূলক গ্রন্থ, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ইত্যাদি রচনা করেন। তার প্রথম প্রকাশিত উপন্যাস 'নন্দিত নরকে' (১৯৭২)। তার কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হলো- শঙ্খনীল কারাগার, এইসব দিনরাত্রি, গৌরীপুর জংশন, কবি, দারুচিনি দ্বীপ, শ্রাবণ মেঘের দিন, নক্ষত্রের রাত। তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো- জোছনা ও জননীর গল্প, সৌরভ, অনীল বাগচীর একদিন, আগুনের পরশমনি, শ্যামল ছায়া। তার সৃষ্ট অমর দুই চরিত্র হলো- হিমু ও মিসির আলী। বহুব্রীহি, অয়োময়, আজ রবিবার, কোথাও কেউ নেই, বৃহন্নলা, ইলিশ প্রভৃতি হলো তার উল্লেখযোগ্য টিভি নাটক। তবে প্রথম টিভি নাটক হলো এইসব দিনরাত্রি (১৯৮৪)। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, শ্যামল ছায়া, ঘেটুপুত্র কমলা। তবে প্রথম ও সর্বশেষ চলচ্চিত্র হলো যথাক্রমে- আগুনের পরশমণি (১৯৯৪) ও ঘেটুপুত্র কমলা (২০১২)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭: কোন বর্গের ধ্বনির আগে ন ণ হয়?
- ক) ক বর্গীয়
- খ) চ বর্গীয়
- গ) ট বর্গীয়সঠিক উত্তর
- ঘ) ত বর্গীয়
ব্যাখ্যা: ণ-ত্ব বিধানের নিয়ম অনুযায়ী ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে 'ন' এর স্থলে সব সময় 'ণ' হয়। যেমন- ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড ইত্যাদি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮: 'বাহুতে ভর করে চলে যে'-এর বাক্য সংকোচন—
- ক) সব্যসাচী
- খ) বুভুক্ষা
- গ) ভুজঙ্গসঠিক উত্তর
- ঘ) বাহুক
ব্যাখ্যা: বাহুতে ভর করে চলে যে- ভুজঙ্গ। যার দুহাত সমান চলে- সব্যসাচী। ভোজন করার ইচ্ছা- বুভুক্ষা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯: সনেটের শেষ অংশকে কি বলে?
- ক) ষষ্টকসঠিক উত্তর
- খ) শেষ সপ্তম
- গ) অষ্টক
- ঘ) ষষ্ঠী
ব্যাখ্যা: [Note : 'সনেট' ইতালিয়ান শব্দ। সনেটের রয়েছে দুটি অংশ। ৮ পঙ্ক্তিতে গঠিত প্রথম অংশকে বলে অষ্টক এবং শেষ ৬ পঙ্ক্তিতে গঠিত অংশকে বলে ষটক। এ ধারার আদি কবি পেত্রার্ক। তবে বাংলা ভাষায় সনেটের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত।]
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০: 'বহুব্রীহি' শব্দের অর্থ কি?
- ক) বহুগম
- খ) বহুবলে
- গ) বহুধন
- ঘ) বহুধানসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: 'হুতোম প্যাঁচার নক্সা' কোন জাতীয় রচনা?
- ক) রম্য রচনাসঠিক উত্তর
- খ) উপন্যাস
- গ) চিত্র কর্ম
- ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা: 'হুতোম প্যাঁচার নক্সা' (১৮৬২) কালীপ্রসন্ন সিংহ রচিত একটি রম্য রচনা। তিনি তৎকালীন সমাজজীবনের ক্ষত-বিক্ষত চিহ্নের যথার্থ ছবি ফুটিয়ে তুলেছেন এ গ্রন্থে। তার বড় অবদান সংস্কৃতবহুল পণ্ডিতী ভাষার বিরুদ্ধে কথ্যভাষাকে সাহিত্যে স্থাপন। বাংলা সাহিত্যে তার ব্যবহৃত ভাষা 'হুতোমী বাংলা' নামে পরিচিত। তার কয়েকটি গ্রন্থ হলো- সংস্কৃত মহাভারত (অনুবাদ গদ্যগ্রন্থ ১৮৬৬), বাবু (প্রহসন, ১৮৫৪), বিক্রমোর্বশী (অনুবাদ নাটক, ১৮৫৭), সাবিত্রী সত্যবান (নাটক, ১৮৫৮), মালতীমাধব (অনুবাদ নাটক, ১৮৫৯)।
বিষয়: গণিত
প্রশ্ন ১২: 'বাঙলা-ভাষার ইতিবৃত্ত' কার রচনা?
- ক) মুহম্মদ শহীদুল্লাহসঠিক উত্তর
- খ) মুনীর চৌধুরী
- গ) মুহম্মদ আব্দুল হাই
- ঘ) মোফাজ্জল হায়দার চৌধুরী
ব্যাখ্যা: ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ 'বাঙলা-ভাষার ইতিবৃত্ত' রচনা করেন ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ। এছাড়াও তার রচিত গবেষণা ও ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- বাংলা সাহিত্যের কথা (১ম খণ্ড ১৯৫৩, ২য় খণ্ড ১৯৬৫), ভাষা ও সাহিত্য (১৯৩১), বাংলা ব্যাকরণ (১৯৫৮) ইত্যাদি। তার কয়েকটি শিশুতোষ গ্রন্থ হলো- শেষ নবীর সন্ধানে, ছোটদের রসুলুল্লাহ, সেকালের রূপকথা। তিনি ১৯৬০ সালে বাংলা একাডেমিতে যোগদান করেন এবং তার সম্পাদনায় রচিত হয় 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান'। মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান যৌথভাবে রচনা করেন ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (১৯৫৬)।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৩: কোনটি উপসর্গ নয়?
- ক) প্র
- খ) পরা
- গ) পরি
- ঘ) আমিসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা ভাষায় উপসর্গ মূলত তিন প্রকার। যথা : খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ ২১টি এবং তৎসম উপসর্গ ২০টি। প্রদত্ত অপশনে উপসর্গ নয় 'আমি' শব্দটি। কিন্তু প্র, পরা, পরি হলো তৎসম উপসর্গ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৪: 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'— কে বলেছেন?
- ক) চন্ডীদাসসঠিক উত্তর
- খ) বিদ্যাপতি
- গ) রামকৃষ্ণ পরম হংস
- ঘ) বিবেকানন্দ
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি হলেন বৈষ্ণব কবি চন্ডীদাস। তার বিখ্যাত মানবতাবাদী বাণী হলো : 'শুনহ মানুষ ভাই/ সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই।'
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১৫: কবি রবিঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়?
- ক) রাজশাহী
- খ) কুমিল্লা
- গ) কুষ্টিয়াসঠিক উত্তর
- ঘ) ঢাকা
বিষয়: বাংলা
প্রশ্ন ১৬: ছন্দের যাদুকর কাকে বলে?
- ক) শরৎচন্দ্র
- খ) রবীন্দ্রনাথ ঠাকুর
- গ) প্রমথ চৌধুরী
- ঘ) সত্যেন্দ্রনাথ দত্তসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে কবি সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি হলো- ছন্দের যাদুকর। তাকে 'ছন্দের রাজা'ও বলা হয়। অন্যদিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি হলো যথাক্রমে অপরাজেয় কথাশিল্পী ও বিশ্বকবি। বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ছদ্মনাম হলো- বীরবল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৭: যে প্রবীণ নয়— তাকে এক কথায় কি বলে?
- ক) বৃদ্ধ
- খ) নবীনসঠিক উত্তর
- গ) শিশু
- ঘ) যুবতী
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৮: 'আলালের ঘরের দুলাল' কার লেখা?
- ক) প্যারীচাঁদ মিত্রসঠিক উত্তর
- খ) কালী প্রসাদসিংহ
- গ) নবীনচন্দ্র সেন
- ঘ) মধুসূদন দত্ত
ব্যাখ্যা: বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস হলো 'আলালের ঘরের দুলাল'। গ্রন্থটি ১৮৫৪ খ্রিস্টাব্দ থেকে 'মাসিক পত্রিকা'য় ধারাবাহিকতাভাবে প্রকাশিত হয়ে গ্রন্থাকারে প্রকাশ পায় ১৮৫৮ সালে। কেউ বলেন, 'আলালের ঘরের দুলাল' বাংলা ভাষার প্রথম উপন্যাস গ্রন্থ। কারো মতে, উপন্যাস নয়, উপন্যাসের লক্ষণাক্রান্ত। অর্থাৎ এটি সার্থক উপন্যাস কিনা এ নিয়ে বির্তক আছে। তবে এ গ্রন্থে প্যারীচাঁদ মিত্র চলতি ভাষায় যে গদ্যরীতি ব্যবহার করেছেন বাংলা সাহিত্যে তা 'আলালী রীতি' হিসেবে পরিচিত।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৯: 'মেঘনাদবধ কাব্য'— কার লেখা?
- ক) বাল্মিকী
- খ) মাইকেল মধুসূদন দত্তসঠিক উত্তর
- গ) জীবনানন্দ দাশ
- ঘ) আব্দুল করিম
ব্যাখ্যা: সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ'-এর কাহিনি অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য- মেঘনাদবধ কাব্য (১৮৬১)। করুণ রসের অমিত্রাক্ষর ছন্দে রচিত এ মহাকাব্যের সর্গ সংখ্যা ৯টি, যেখানে তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেলের আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো- তিলোত্তমাসম্ভব (কাব্য, ১৮৬০), শর্মিষ্ঠা (নাটক, ১৮৫৮), কৃষ্ণকুমারী (নাটক, ১৮৬১), মায়াকানন (নাটক, ১৮৭৩), বীরাঙ্গনা (কাব্য ১৮৬২), ব্রজাঙ্গনা (কাব্য ১৮৬১)। তার বীরাঙ্গনা ও শর্মিষ্ঠা হলো যথাক্রমে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য এবং সার্থক নাটক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: 'আর কতদূরে নিয়ে যাবে — সুন্দরী', শূন্যস্থানে কি বসবে?
- ক) আমাকে
- খ) তুমি
- গ) মোরেসঠিক উত্তর
- ঘ) ওগো
ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্য গ্রন্থের নিরুদ্দেশ যাত্রা কবিতার চরণ হলো- 'আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী' সে হিসেবে সঠিক উত্তর হলো (গ)।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
