সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১৫ (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৬১: চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?
- ক) ৬৫০০ কিলোমিটার
- খ) ৭৮১০ কিলোমিটার
- গ) ৮৮৫০ কিলোমিটারসঠিক উত্তর
- ঘ) ৯০১০ কিলোমিটার
ব্যাখ্যা: [Note : চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য ৮,৮৫১.৮ কিমি। এটির নির্মাণ শুরু হয় ২২১ খ্রিস্ট পূর্বাব্দে আর তা শেষ হয় ১৬ শতকে। এটি বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় ১৯৮৭ সালে। মহাপ্রাচীরটি গণচীনের পুরো উত্তরাংশ জুড়ে বিস্তৃত।]
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৬২: সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
- ক) ঢাকা
- খ) দিল্লি
- গ) কাঠমান্ডুসঠিক উত্তর
- ঘ) ইসলামাবাদ
ব্যাখ্যা: South Asian Association for Regional Co-operation-এর সংক্ষিপ্ত রূপ হলো SAARC। এটি ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। ২০০৭ সালের ৩ এপ্রিল আফগানিস্তানের অংশগ্রহণের মধ্য দিয়ে এর সদস্য সংখ্যা দাঁড়ায় ৮টিতে। সংস্থাটির সদরদপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এর বর্তমান মহাসচিব ও চেয়ারপার্সন যথাক্রমে আমজাদ হোসেন বি সিয়াল (পাকিস্তান) ও কে পি শর্মা অলি (নেপাল)।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৩: আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি?
- ক) চীন
- খ) যুক্তরাষ্ট্র
- গ) কানাডা
- ঘ) রাশিয়াসঠিক উত্তর
ব্যাখ্যা: আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ যথাক্রমে রাশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও গণচীন।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৬৪: জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
- ক) ফ্রান্স
- খ) উত্তর কোরিয়া
- গ) দক্ষিণ কোরিয়া
- ঘ) চীন
ব্যাখ্যা: জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস পর্তুগালের নাগরিক। তিনি জাতিসংঘের ৯ম মহাসচিব। ১ জানুয়ারি ২০১৭ তিনি দায়িত্ব গ্রহণ করেন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৬৫: কোন প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে?
- ক) মালাক্কা
- খ) জিব্রাল্টারসঠিক উত্তর
- গ) পক
- ঘ) পানামা
ব্যাখ্যা: জিব্রাল্টার প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ মহাদেশ থেকে পৃথক করেছে। মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপকে মালয়েশিয়ার মালয় উপদ্বীপ থেকে পৃথক করেছে। পক প্রণালী শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে আর পানামা প্রণালী মধ্য আমেরিকাকে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৬: BIMSTEC কোন ধরনের সংগঠন?
- ক) রাজনৈতিক
- খ) সামাজিক
- গ) অর্থনৈতিকসঠিক উত্তর
- ঘ) বাণিজ্যিক
ব্যাখ্যা: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation-এর সংক্ষিপ্ত রূপ হলো BIMSTEC, যা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত আর এর সদস্য সংখ্যা ৭টি। সদস্য দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান। এটি একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৭: CIRDAP-এর সদর দপ্তর কোথায়?
- ক) ঢাকাসঠিক উত্তর
- খ) দিল্লি
- গ) ব্যাংকক
- ঘ) ইয়াংগুন
ব্যাখ্যা: Centre on Integrated Rural Development for Asia and the Pacific-এর সংক্ষিপ্ত রূপ হলো CIRDAP। এর সদস্য সংখ্যা ১৫ এবং এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লীর জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়ন এর লক্ষ্য ও উদ্দেশ্য।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬৮: জাপানের মুদ্রার নাম কী?
- ক) ইয়েনসঠিক উত্তর
- খ) পাউন্ড
- গ) রিয়াল
- ঘ) ডলার
ব্যাখ্যা: জাপানের মুদ্রার নাম ইয়েন আর ইংল্যান্ড, সৌদিআরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা যথাক্রমে পাউন্ড, রিয়াল ও ডলার। যদিও অন্য অনেক দেশেরই উপর্যুক্ত নামের মুদ্রা রয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৯: সুয়েজ খাল কোথায় অবস্থিত?
- ক) মরক্কো
- খ) মিসরসঠিক উত্তর
- গ) ইরাক
- ঘ) কুয়েত
ব্যাখ্যা: সুয়েজ খাল মিসরের মূল ভূখণ্ড থেকে দেশটির সিনাই উপদ্বীপকে পৃথক করেছে। এর সংযোগ করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। এটির নির্মাণকাল ১৮৫৯-১৮৬৯ পর্যন্ত। আর এটি মিসর সরকার ১৯৫৬ সালে জাতীয়করণ করে। মিসর সরকার সুয়েজখালের সমান্তরালে আরো একটি খাল উদ্বোধন করেছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭০: সুষম খাদ্যের উপাদান কতটি?
- ক) ৬টিসঠিক উত্তর
- খ) ৫টি
- গ) ৪টি
- ঘ) ৭টি
ব্যাখ্যা: সুষম খাদ্যের উপাদান হলো ছয়টি। দেহ গঠনের উপযোগী খাদ্য বা আমিষ; শক্তি সরবরাহকারী খাদ্য বা শর্করা ও স্নেহ জাতীয় পদার্থ। প্রতিরক্ষামূলক খাদ্য বা ভিটামিন ও খনিজ লবণ। আবশ্যিক প্রাণরক্ষাকারী উপাদান বা পানি।
বিষয়: গণিত
প্রশ্ন ৭১: প্রাপ্তবয়স্ক একজন মানুষের শরীরে পানির পরিমাণ কত?
- ক) প্রায় ৫০ ভাগ
- খ) প্রায় ৫৫ ভাগ
- গ) প্রায় ৬০ ভাগ
- ঘ) প্রায় ৭০ ভাগ
ব্যাখ্যা: [Note : পানি দেহের এক আবশ্যিক প্রাণরক্ষাকারী উপাদান। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহের ওজনের ৬০ শতাংশ এবং মহিলার দেহের ওজনের ৫০ শতাংশ হচ্ছে পানি। মহিলাদের দেহে subcutaneous মেদকলার পরিমাণ বেশি থাকায় পানির পরিমাণ পুরুষের তুলনায় কম।]
বিষয়: বাংলা
প্রশ্ন ৭২: রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
- ক) সোনার তরী
- খ) বিদ্রোহী
- গ) গীতাঞ্জলিসঠিক উত্তর
- ঘ) বিষাদ সিন্ধু
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে এশীয়দের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। সোনারতরী রবি ঠাকুরের অন্যতম একটি কাব্যগ্রন্থ। 'বিদ্রোহী' কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা, যা অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। আর বিষাদসিন্ধু মীর মশাররফ হোসেনের কারবালার বিষাদময় কাহিনি নিয়ে রচিত বিখ্যাত উপন্যাস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৩: 'মাইক্রোসফট উইন্ডোজ'-এর সর্বশেষ ভার্সন কোনটি?
- ক) উইন্ডোজ-৮
- খ) উইন্ডোজ-৯
- গ) উইন্ডোজ-৭
- ঘ) উইন্ডোজ-১০সঠিক উত্তর
ব্যাখ্যা: মাইক্রোসফট উইন্ডোজ-এর সর্বশেষ ভার্সন হলো– উইন্ডোজ-১০। এটি ক্রেতাদের জন্য ২৯ জুলাই ২০১৫ উন্মুক্ত করা হয়। [সারণি: Release date / Windows — 29 July 2015 / Windows-10; 17 october 2013 / Windows-8.1; 26 october 2012 / Windows-8; 22 october 2009 / Windows-7]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৪: 'A Brief History of Time' শীর্ষক গ্রন্থের লেখক কে?
- ক) স্টিফেন হকিংসঠিক উত্তর
- খ) বার্ট্রান্ড রাসেল
- গ) জওহর লাল নেহেরু
- ঘ) পাবলো নেরুদা
ব্যাখ্যা: 'A Brief History of Time' শীর্ষক গ্রন্থের লেখক ইংরেজ পদার্থবিদ স্টিফেন হকিং। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বিখ্যাত গ্রন্থ হলো– 'The Discovery of India' বিখ্যাত ইংরেজ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের অন্যতম লেখনি হলো– 'Marriage and Morals' পাবলো নেরুদা চিলিয়ান কবি ও কূটনৈতিক। যার বিখ্যাত বই হলো– 'Twenty Love Poems and Songs of Despair'
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৫: শ্রীকান্ত চরিত্রটি কোন ঔপন্যাসিকের সৃষ্টি?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) নজরুল ইসলাম
- গ) হুমায়ূন আহমেদ
- ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়সঠিক উত্তর
ব্যাখ্যা: ঔপন্যাসিক হিসেবে শরৎচন্দ্রের শ্রীকান্ত, নজরুলের আনসার, রবী ঠাকুরের কাবুলিওয়ালা এবং হুমায়ূন আহমেদের বাকের ভাই একেকটি বিখ্যাত সাহিত্যিক চরিত্র।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: A = {a, b, c} সেটের উপসেট কয়টি?
- ক) ৪টি
- খ) ৬টি
- গ) ৮টিসঠিক উত্তর
- ঘ) ৯টি
ব্যাখ্যা: A এর উপাদান সংখ্যা = ৩
P(A) " = ২^৩
= ৮
বিষয়: গণিত
প্রশ্ন ৭৭: √০.০৪ এর মান কত?
- ক) ০.২সঠিক উত্তর
- খ) ০.০২
- গ) ০.০০২
- ঘ) ০.০০০২
ব্যাখ্যা: √০.০৪ = √(৪/১০০) = √(১/২৫) = ১/৫ = ০.২
বিষয়: গণিত
প্রশ্ন ৭৮: ১/২, ১/৪, ৩/৪ এর গড় কত?
- ক) ১/৪
- খ) ১/২সঠিক উত্তর
- গ) ৩/৪
- ঘ) ২/৩
ব্যাখ্যা: সংখ্যাগুলোর গড় = (১/২ + ১/৪ + ৩/৪)/৩
= ((২+১+৩)/৪)/৩
= ৬/৪ × ১/৩ = ১/২
বিষয়: গণিত
প্রশ্ন ৭৯: ৩/৫, ১/৪, ২/৩ এর ল. সা. গু কত?
- ক) ১/৬
- খ) ১/২
- গ) ৬সঠিক উত্তর
- ঘ) ১২
ব্যাখ্যা: ভগ্নাংশের লবগুলোর ল.সা.গু = ৬
ভগ্নাংশের হরগুলোর গ.সা.গু = ১
ভগ্নাংশগুলোর ল.সা.গু = ৬/১ = ৬
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: নিচের কোনটি মূলদ সংখ্যা?
- ক) √২
- খ) ∛৭
- গ) √৫/৪
- ঘ) ∛৮সঠিক উত্তর
ব্যাখ্যা: ∛৮ = ∛২³ = ২^(৩/৩) = ২; যা একটি মূলদ সংখ্যা।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
