স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ১: বাংলা সাহিত্যের আদি গ্রন্থ 'চর্যাপদ'-এর রচনাকাল–
- ক) সপ্তম থেকে দ্বাদশ শতক
- খ) অষ্টম থেকে চতুর্দশ শতক
- গ) নবম থেকে চতুর্দশ শতক
- ঘ) দশম থেকে চতুর্দশ শতক
ব্যাখ্যা: Note : বাংলা সাহিত্যের আদি গ্রন্থ 'চর্যাপদ'-এর রচনাকাল নিয়ে মতভেদ রয়েছে। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের রচনা কাল সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে (৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে)। অপরদিকে, ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, চর্যাপদের রচনাকাল দশম থেকে দ্বাদশ শতক (৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে)। সুকুমার সেনসহ বাংলা সাহিত্যের প্রায় সব পণ্ডিতই সুনীতিকুমারের মতামতকে সমর্থন করেছেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২: বৈষ্ণব পদকর্তা 'চণ্ডীদাস' কত জন?
- ক) ৩ জনসঠিক উত্তর
- খ) ২ জন
- গ) ৪ জন
- ঘ) ৫ জন
ব্যাখ্যা: বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস মোট তিন জন। যথা– ক. বড়ু চণ্ডীদাস, খ. দ্বিজ চণ্ডীদাস ও গ. দীন চণ্ডীদাস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: 'কবিকঙ্কন' কার উপাধি?
- ক) কাশীরাম দাস
- খ) মালাধর বসু
- গ) মুকুন্দরাম চক্রবর্তীসঠিক উত্তর
- ঘ) ভারতচন্দ্র
ব্যাখ্যা: মেদিনীপুর জেলার আড়রা গ্রামে জমিদার রঘুনাথ কবি প্রতিভার স্বীকৃতিস্বরূপ মুকুন্দরাম চক্রবর্তীকে কবিকঙ্কণ উপাধি প্রদান করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: 'মানসিংহ ভবানন্দ উপাখ্যান' কার রচনা?
- ক) কানাহরি দত্ত
- খ) বিজয় গুপ্ত
- গ) মুকুন্দ রাম
- ঘ) ভারতচন্দ্র রায়গুণাকরসঠিক উত্তর
ব্যাখ্যা: ভারতচন্দ্র মধ্যযুগের শ্রেষ্ঠ এবং শেষ কবি। মধ্যযুগের এ কবি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি। রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে উপাধি দিয়েছিলেন 'রায়গুণাকর'।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫: মধ্যযুগের প্রণয়কাব্য 'লায়লী মজনু' কার রচনা?
- ক) শাহ মুহম্মদ সগীর
- খ) দৌলত উজির বাহরাম খানসঠিক উত্তর
- গ) সাবিরিদ খাঁ
- ঘ) দৌলত কাজী
ব্যাখ্যা: মধ্যযুগের প্রণয়কাব্য 'লায়লী মজনু'র রচয়িতা দৌলত উজির বাহরাম খান। ফারসি কবি জামীর 'লায়লী মজনু' কাব্যের ভাবানুবাদ এ কাব্যটি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
- ক) চন্দ্রাবতীসঠিক উত্তর
- খ) স্বর্ণকুমারী দেবী
- গ) স্বর্ণরূপা দেবী
- ঘ) আশালতা দেবী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। জন্ম কিশোরগঞ্জের পাতোয়ারী গ্রামে। জীবনকাল ষোড়শ শতাব্দী। মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাসের কন্যা। তিনি ছিলেন মধ্যযুগের তিনজন প্রধান মহিলা কবির একজন। তার রচিত কাব্য 'মলুয়া', 'দস্যু কেনারামের পালা', 'রামায়ণ'।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭: মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য'-এর কাহিনী কোন মহাকাব্য থেকে নেয়া?
- ক) রামায়ণসঠিক উত্তর
- খ) মহাভারত
- গ) মহাশ্মশান
- ঘ) ইলিয়াড
ব্যাখ্যা: সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ'-এর ক্ষুদ্র অংশ কাহিনী অবলম্বন করে মধুসূদন দত্ত 'মেঘনাদবধ কাব্য' রচনা করেন। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। অমিত্রাক্ষর ছন্দে রচিত এ মহাকাব্য ১৮৬১ সালে প্রকাশিত হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮: রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না?
- ক) শাহজাদপুর
- খ) শিলাইদহ
- গ) মনপুরাসঠিক উত্তর
- ঘ) পতিসর
ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভোলা দ্বীপ থেকে প্রায় ৮০ কিমি দূরে সাগরের বুকে জেগে ওঠা নয়নাভিরাম বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় ছিলেন না। বাকি স্থানগুলোতে তার জমিদারি ছিল। এ কারণে এসব স্থানে তিনি অবস্থান করেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯: বাংলা সাহিত্যের পল্লীকবি কে?
- ক) কাজী নজরুল ইসলাম
- খ) রবীন্দ্রনাথ ঠাকুর
- গ) শামসুর রাহমান
- ঘ) জসীমউদ্দীনসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের পল্লীকবি জসীমউদ্দীন। তার জন্ম ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ রাখালী, নকশীকাঁথার মাঠ, বালুচর, ধানখেত প্রভৃতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০: 'ড়' এবং 'ঢ়' ধ্বনিগুলোকে বলে–
- ক) তাড়নজাতসঠিক উত্তর
- খ) কম্পনজাত
- গ) নাসিক্য
- ঘ) উষ্ম
ব্যাখ্যা: ড় এবং ঢ় ধ্বনিগুলোকে বলে তাড়নজাত ধ্বনি। কারণ এ ধ্বনি দুটি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ উল্টোপিঠের দ্বারা ওপরের দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে উচ্চারিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: 'চোখের বালি' অর্থ কি?
- ক) চোখের অসুখ
- খ) চোখের যত্ন
- গ) শত্রুসঠিক উত্তর
- ঘ) কৃত্য
ব্যাখ্যা: 'চোখের বালি' অর্থ শত্রু বা চক্ষুশূল। চোখের বালি হলো চোখের পীড়াদায়ক জিনিস অর্থাৎ যাকে দেখলে ক্রোধ জন্মে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১২: 'সবুজপত্র' সম্পাদনা করেন কে?
- ক) প্রমথ চৌধুরীসঠিক উত্তর
- খ) রাধানাথ সিকদার
- গ) কাজী নজরুল ইসলাম
- ঘ) বঙ্কিমচন্দ্র
ব্যাখ্যা: ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত 'সবুজপত্র' বাংলা সাময়িকপত্রের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রমথ চৌধুরী বীরবলী রীতি নামে যে মৌখিক ভাষারীতি সাহিত্যে প্রচলন করে যুগান্তর এনেছিলেন তার প্রচারের মাধ্যম ছিল এ সবুজপত্র।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৩: আনন্দ মঠ উপন্যাস কার লেখা?
- ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সঠিক উত্তর
- ঘ) আনন্দ মোহন চক্রবর্তী
ব্যাখ্যা: ঔপন্যাসিক ও বাঙালি নবজাগরণের অন্যতম অগ্রদূত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ছিয়াত্তরের মন্বন্তর নিয়ে সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত উপন্যাস 'আনন্দ মঠ'। 'আনন্দ মঠ' 'দেবী চৌধুরাণী' ও 'সীতারাম' এই তিনটি উপন্যাসকে ত্রয়ী উপন্যাস হিসেবে অভিহিত করা হয়। তিনি বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচনা করেন।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৪: 'জমীদার দর্পণ'-এর রচয়িতার নাম কি?
- ক) মীর মোশাররফ হোসেনসঠিক উত্তর
- খ) দীনবন্ধু মিত্র
- গ) মাইকেল মধুসূদন দত্ত
- ঘ) প্যারিচাঁদ মিত্র
ব্যাখ্যা: 'জমীদার দর্পণ' মীর মশাররফ হোসেন রচিত একটি নাটক। কৃষকের জীবনে একজন জমিদার যে কতটুকু অভিশাপ হয়ে দেখা দিতে পারে তা এ নাটকে উপস্থাপন করা হয়েছে। তিনি প্রথম মুসলিম ঔপন্যাসিক। 'বিষাদ-সিন্ধু' তার বিখ্যাত একটি উপন্যাস। 'বসন্ত কুমারী' তার অপর একটি বিখ্যাত নাটক।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৫: 'ঘোড়া'-এর সমার্থক শব্দ নয় কোনটি?
- ক) অশ্ব
- খ) ঘোটক
- গ) তুরগ
- ঘ) গর্দভসঠিক উত্তর
ব্যাখ্যা: 'ঘোড়া'-এর সমার্থক শব্দগুলো হলো অশ্ব, ঘোটক, তুরঙ্গ, বাজী, তুরগ প্রভৃতি। কাজেই গর্দভ ঘোড়ার সমার্থক শব্দ নয়। গর্দভ-এর সমার্থক শব্দগুলো হলো গাধা, রাসভ প্রভৃতি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৬: 'আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক' কোন বিভক্তি?
- ক) কর্মে ৬ষ্ঠী
- খ) করণে শূন্য
- গ) অধিকরণে ৬ষ্ঠীসঠিক উত্তর
- ঘ) করণে ৭মী
ব্যাখ্যা: অধিকরণ কারক বলতে বোঝায় ক্রিয়া সম্পাদনের কাল (সময়) ও আধারকে। বাংলাদেশ একটি স্থান, এর সাথে বিভক্তি চিহ্ন 'এর' যুক্ত হয়েছে। কাজেই নিয়ম অনুযায়ী এটি অধিকরণ কারক এবং ৬ষ্ঠী বিভক্তি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৭: বাংলা কবিতায় ছন্দ প্রধানত কত প্রকার?
- ক) ৪ প্রকার
- খ) ৩ প্রকারসঠিক উত্তর
- গ) ২ প্রকার
- ঘ) ৫ প্রকার
ব্যাখ্যা: বাংলা কবিতায় ছন্দ প্রধানত তিন প্রকার। যথা– (ক) স্বরবৃত্ত ছন্দ, (খ) মাত্রাবৃত্ত ছন্দ ও (গ) অক্ষরবৃত্ত ছন্দ। ছন্দের এ তিনটি শ্রেণীর মধ্যে বহুলাংশে চরিত্রগত ব্যবধান আছে, পঠনরীতির ভিন্নতাও পরিলক্ষিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৮: কৃতঘ্ন অর্থ কি?
- ক) যে উপকারীর অপকার করে
- খ) যে উপকারীর উপকার করে না
- গ) যে উপকারীর উপকার স্বীকার করে না
- ঘ) যে উপকারীর অপকার করে না
ব্যাখ্যা: 'কৃতঘ্ন' শব্দটি বিশেষণ। বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী যার অর্থ– যে উপকারীর উপকার স্বীকার করে না, অথবা উপকারীর অপকার করে এমন। একে নিমকহারাম বা অকৃতজ্ঞও বলা যায়। প্রশ্নপত্রে উল্লিখিত অর্থে (ক) ও (গ) উভয়ই সঠিক উত্তর। [Key: ক,গ]
বিষয়: বাংলা
প্রশ্ন ১৯: 'যাচ্ছেতাই' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক) যাচ্ছে + তাই
- খ) যা + ইচ্ছে + তাইসঠিক উত্তর
- গ) ক, খ দুটোই
- ঘ) কোনোটিই না
বিষয়: বাংলা
প্রশ্ন ২০: কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?
- ক) রৌদ্র করোটিতে
- খ) নিজ বাসভূমে
- গ) বন্দী শিবির থেকে
- ঘ) বন্দীর বন্দনাসঠিক উত্তর
ব্যাখ্যা: আধুনিক কবি শামসুর রাহমান-এর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো— প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, না বাস্তব না দুঃস্বপ্ন, নিজ বাসভূমে প্রভৃতি। কাজেই 'বন্দীর বন্দনা' তার কাব্যগ্রন্থ নয়। এ কাব্যগ্রন্থটি বুদ্ধদেব বসু লিখেছেন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
