স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮১: √2 অমূলদ সংখ্যাটির আসন্ন মান হবে–
- ক) 2.414
- খ) 1.414সঠিক উত্তর
- গ) 1.421
- ঘ) 2.412
ব্যাখ্যা: নয় দশমিক স্থান পর্যন্ত √2 এর আসন্ন মান 1.414213562 এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 1.414।
বিষয়: গণিত
প্রশ্ন ৮২: x² + 1/x² এর নিম্নোক্ত কোন মানের জন্য x³ − 1/x³ = 0 হবে?
- ক) 2সঠিক উত্তর
- খ) 1
- গ) 0
- ঘ) −2
ব্যাখ্যা: দেয়া আছে, x³ − 1/x³ = 0 বা, (x − 1/x)(x² + x·1/x + 1/x²) = 0 বা, (x − 1/x)(x² + 1 + 1/x²) = 0 ∴ x − 1/x = 0 [∵ x² + 1/x² + 1 ≠ 0] বা, (x − 1/x)² = 0 [উভয়পক্ষে বর্গ করে] বা, x² − 2·x·1/x + 1/x² = 0 বা, x² − 2 + 1/x² = 0 ∴ x² + 1/x² = 2
বিষয়: গণিত
প্রশ্ন ৮৩: ৩.১২৫ কে ২.৫ দ্বারা ভাগ করলে ভাগফল কত?
- ক) ১.৩৫
- খ) ১.৮০
- গ) ১.২৫সঠিক উত্তর
- ঘ) ১.৩০
ব্যাখ্যা: ৩.১২৫/২.৫ = ১.২৫
বিষয়: গণিত
প্রশ্ন ৮৪: (2x+3y)/(3x+2y) = 5/6 হলে কোনটি x ঃ y ?
- ক) ৮ঃ৩সঠিক উত্তর
- খ) ৬ঃ৫
- গ) ৩ঃ২
- ঘ) ২ঃ৩
ব্যাখ্যা: (2x+3y)/(3x+2y) = 5/6 বা, (3x+2y)/(2x+3y) = 6/5 [ব্যস্তকরণ করে] বা, 5(x+y)/(x−y) = 11/1 [যোজন-বিয়োজন করে] বা, (x+y)/(x−y) = 11/5 বা, 2x/2y = 16/6 [পুনরায় যোজন-বিয়োজন করে] বা, x/y = 8/3 ∴ x ঃ y = ৮ঃ৩
বিষয়: গণিত
প্রশ্ন ৮৫: ১২.২৭ˣ = ২²·৯ˣ⁺⁴ হলে x এর মান কত?
- ক) ৩
- খ) ৮
- গ) ৪
- ঘ) ৭সঠিক উত্তর
ব্যাখ্যা: 12.27^x = 2²·9^(x+4) বা, 4×3×(3³)^x = 4×(3²)^(x+4) বা, 3×3^(3x) = 3^(2x+8) বা, 3^(3x+1) = 3^(2x+8) ∴ 3x+1 = 2x+8 ∴ x = 7
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৯, ৮০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?
- ক) ১৮
- খ) ১৪
- গ) ১৩
- ঘ) ১২সঠিক উত্তর
ব্যাখ্যা: ২৯ − ৩ = ২৬; ৮০ − ৪ = ৭৬; ৬৫ − ৫ = ৬০ ... এখন, ২৮, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২ ∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৭: ৮০ টাকায় ১০টি কলা কিনে ২৫% লাভে বিক্রি করলে ১টি কলা কত টাকায় বিক্রি করতে হবে?
- ক) ৮ টাকা
- খ) ৭ টাকা
- গ) ৬ টাকা
- ঘ) ৫ টাকাসঠিক উত্তর
ব্যাখ্যা: ১টি কলার ক্রয়মূল্য = (৮০ ÷ ১০) টাকা = ৮ টাকা ∴ ১টি কলার বিক্রয়মূল্য = (৮ + ৮ এর ২৫%) টাকা = (৮ + ৮ × ২৫/১০০) টাকা = ৫ টাকা
বিষয়: গণিত
প্রশ্ন ৮৮: ১, ৫, ৯, ........, ৮১ ধারাটির সংখ্যাগুলোর গড় কত?
- ক) ৪১সঠিক উত্তর
- খ) ৩৯
- গ) ৮২
- ঘ) ৮০
ব্যাখ্যা: এটি একটি সমান্তর ধারা। ∴ নির্ণেয় গড় = (শেষ পদ + প্রথম পদ)/২ = (৮১+১)/২ = ৪১
বিষয়: গণিত
প্রশ্ন ৮৯: দুটি সংখ্যার গ. সা. গু ১৫ এবং ল. সা. গু ৪২০। একটি সংখ্যা ৬০ হলে অপরটি কত?
- ক) ১০৫সঠিক উত্তর
- খ) ১০৬
- গ) ১০০
- ঘ) ৯০
ব্যাখ্যা: আমরা জানি, একটি সংখ্যা × অপর সংখ্যা = সংখ্যা দুটির ল.সা.গু × গ.সা.গু বা, ৬০ × অপর সংখ্যা = ৪২০ × ১৫ অপর সংখ্যা = (৪২০×১৫)/৬০ = ১০৫
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: একজন লোক ডিসেম্বর মাসে অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ আয় করে। তার সারা বছরের আয়ের কত অংশ ডিসেম্বর মাসে আয় করে?
- ক) ১/৬ অংশ
- খ) ৩/১৪ অংশ
- গ) ২/১১ অংশ
- ঘ) ২/১৩ অংশসঠিক উত্তর
ব্যাখ্যা: ধরি, লোকটি ডিসেম্বর মাস বাদে অন্যান্য প্রতিটি মাসে আয় করে x টাকা ∴ লোকটি ডিসেম্বর মাসে আয় করে ২x টাকা। লোকটি সারা বছরে আয় করে (x × ১১ + ২x) টাকা বা, ১৩x টাকা ∴ লোকটি ডিসেম্বর মাসে আয় করে সারা বছরের ২x/১৩x অংশ বা, ২/১৩ অংশ
বিষয়: গণিত
প্রশ্ন ৯১: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০০ বর্গমিটার। এই ক্ষেত্রের প্রতিটি বাহু ১০% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে?
- ক) ১০০%
- খ) ২০%
- গ) ১০%
- ঘ) ২১%সঠিক উত্তর
ব্যাখ্যা: বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১০০ বর্গমিটার বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য = √১০০ মিটার = ১০ মিটার প্রতিটি বাহুর বর্ধিত দৈর্ঘ্য = (১০ + ১০ এর ১০%) মিটার = ১১ মিটার বর্গক্ষেত্রের পরিবর্তিত ক্ষেত্রফল = ১১² বর্গ মিটার = ১২১ বর্গমিটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি হার = (১২১ − ১০০)% = ২১%
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯২: একটি মহল্লার জনসংখ্যা বৃদ্ধির হার ৫%। মহল্লার বর্তমান জনসংখ্যা ২২০৫ জন হলে এক বছর আগে জনসংখ্যা কত ছিল?
- ক) ২১৫০ জন
- খ) ২১০০ জনসঠিক উত্তর
- গ) ২০০০ জন
- ঘ) ২০৫০ জন
ব্যাখ্যা: বর্তমান জনসংখ্যা ১০৫ জন হলে এক বছর পূর্বে ছিল ১০০ জন ∴ ১ জন হলে ১০০/১০৫ জন ∴ ২২০৫ জন হলে (১০০×২২০৫)/১০৫ জন বা, ২১০০ জন
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৯৩: প্রতি ডজন কমলা ৯৫ টাকায় কিনে প্রতি হালি কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে?
- ক) ৩০ টাকাসঠিক উত্তর
- খ) ২৫ টাকা
- গ) ২৭.৫০ টাকা
- ঘ) ২৮ টাকা
ব্যাখ্যা: ১২টির ক্রয়মূল্য ৯৫ টাকা ১ হালি বা ৪টির = (৯৫×৪)/১২ টাকা = ২৫ টাকা ∴ ১ হালি কলার বিক্রয়মূল্য = (২৫ + ২৫ এর ২০%) টাকা = (২৫ + ২৫ × ২০/১০০) টাকা = ৩০ টাকা
বিষয়: গণিত
প্রশ্ন ৯৪: ২৮° কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?
- ক) ১২০°
- খ) ৮৮°
- গ) ১৫২°সঠিক উত্তর
- ঘ) ৬২°
ব্যাখ্যা: জানা আছে, সম্পূরক কোণদ্বয়ের সমষ্টি = ১৮০° ∴ ২৮° কোণের সম্পূরক কোণের পরিমাণ = (১৮০ − ২৮)° = ১৫২°
বিষয়: গণিত
প্রশ্ন ৯৫: যদি ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয় হবে ত্রিভুজ দুটি ——— হবে।
- ক) সমানুপাতিক
- খ) সমরেখ
- গ) সর্বসমসঠিক উত্তর
- ঘ) সদৃশ
ব্যাখ্যা: যদি দুটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণদ্বয় পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। যদি একটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে অপর ত্রিভুজের তিনটি কোণের সমান হয়, তবে ত্রিভুজ দুটি সদৃশ হয়। দুইটি ত্রিভুজ কখনোই সমানুপাতিক বা সমরেখ হয় না।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৬: কোনো চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে, চতুর্ভুজটি ——— হবে।
- ক) সামান্তরিকসঠিক উত্তর
- খ) বর্গক্ষেত্র
- গ) রম্বস
- ঘ) আয়তক্ষেত্র
ব্যাখ্যা: কোনো চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে, চতুর্ভুজটি সামান্তরিক হবে। সামান্তরিকের প্রতিটি কোণ সমকোণ হলে, তা আয়তক্ষেত্র হবে। কোনো চতুর্ভুজের চারটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে, চতুর্ভুজটি রম্বস হবে। রম্বসের প্রতিটি কোণ সমকোণ হলে, তা বর্গক্ষেত্র হবে।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৭: কোন ত্রিভুজের তিন বাহু বা লম্ব দ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে কি বলে?
- ক) লম্বকেন্দ্র
- খ) ভরকেন্দ্র
- গ) পরিকেন্দ্রসঠিক উত্তর
- ঘ) অন্তঃকেন্দ্র
ব্যাখ্যা: কোনো ত্রিভুজের তিনটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্ব তিনটির ছেদবিন্দুকে ত্রিভুজের লম্ববিন্দু বলা হয়। কোনো ত্রিভুজের মধ্যমা তিনটির ছেদবিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলে। কোনো ত্রিভুজের তিনটি অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে ত্রিভুজটির অন্তঃকেন্দ্র বলে।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৮: ∠ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠BAD ও ∠BCD-এর সমষ্টি কত হবে?
- ক) 120°
- খ) 180°সঠিক উত্তর
- গ) 90°
- ঘ) কোনো নির্দিষ্ট মান নেই
ব্যাখ্যা: আমরা জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি ১৮০°। যেহেতু ABCD বৃত্তস্থ চতুর্ভুজে ∠BAD ও ∠BCD পরস্পরের বিপরীত কোণ। সুতরাং তাদের সমষ্টি ১৮০° হবে।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৯: x² + y² = a² বৃত্তের পরিসীমা কত হবে?
- ক) 3a²π/4
- খ) 2πaসঠিক উত্তর
- গ) 2π
- ঘ) 6a
ব্যাখ্যা: আমরা জানি, যে বৃত্তের সমীকরণ x² + y² = a², ব্যাসার্ধ = a বৃত্তের পরিসীমা = 2πa।
বিষয়: গণিত
প্রশ্ন ১০০: কোন বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?
- ক) 13সঠিক উত্তর
- খ) 14.5
- গ) 9
- ঘ) 15
ব্যাখ্যা: চিত্রে, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে জ্যা AB = 10 সেমি। কেন্দ্র O হতে AB এর উপর OC লম্ব। এখানে OC = 12 সেমি। যেহেতু OC ⊥ AB ∴ BC = ½AB = ½×10 সেমি = 5 সেমি। ∴ BOC সমকোণী ত্রিভুজে, OB² = OC² + BC² বা, OB² = (12)² + (5)² বা, OB² = 144 + 25 বা, OB² = 169 ∴ OB = 13 বৃত্তটির ব্যাসার্ধ = 13 সেমি
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
