স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২১: 'অবরোধবাসিনী' কার রচনা?
- ক) উপেন্দ্রকিশোর রায়
- খ) রবীন্দ্রনাথ ঠাকুর
- গ) বেগম রোকেয়াসঠিক উত্তর
- ঘ) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা: সাহিত্যিক, সমাজসেবী ও শিক্ষাব্রতী রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজের কুসংস্কার চিহ্নিত করে লেখেন অন্যতম খ্যাতনামা গদ্যগ্রন্থ 'অবরোধবাসিনী'। তার অপর একটি গদ্যগ্রন্থ হলো 'মতিচূর'।
বিষয়: বাংলা
প্রশ্ন ২২: 'অপর্ণা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?
- ক) বিসর্জনসঠিক উত্তর
- খ) চিত্রাঙ্গদা
- গ) রক্তকরবী
- ঘ) রাজা ও রাণী
ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অমিত্রাক্ষর ছন্দে রচিত 'বিসর্জন' নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো— রঘুপতি, গুণবতী, জয়সিংহ, অপর্ণা, গোবিন্দমাণিক্য প্রভৃতি।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৩: 'কবর' নাটকের রচয়িতা কে?
- ক) সিকান্দার আবু জাফর
- খ) মুনীর চৌধুরীসঠিক উত্তর
- গ) মমতাজউদদীন
- ঘ) আবদুল্লাহ আল মামুন
ব্যাখ্যা: নাট্যকার মুনীর চৌধুরী কর্তৃক ১৯৫৩ সালে ঢাকা জেলে রচিত ও রাজবন্দিদের দ্বারা অভিনীত নাটক 'কবর'। এটি একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৪: কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?
- ক) ধূসর পাণ্ডুলিপি
- খ) ঝরা পালক
- গ) বেলা শেষের গানসঠিক উত্তর
- ঘ) মহাপৃথিবী
ব্যাখ্যা: নির্জনতার কবি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থগুলো হলো— ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা প্রভৃতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৫: 'বেদের মেয়ে' গীতিনাট্য কে লিখেছেন?
- ক) কাজী নজরুল ইসলাম
- খ) জসীমউদ্দীনসঠিক উত্তর
- গ) ড. নীলিমা ইব্রাহীম
- ঘ) সাঈদ আহমদ
ব্যাখ্যা: পল্লীকবি জসীমউদ্দীন রচিত দুটি গীতিনাট্য হলো 'বেদের মেয়ে' ও 'মধুমালা'। এছাড়াও তার অন্য দুটি নাটক 'পল্লীবধূ' 'গ্রামের মায়া'।
বিষয়: গণিত
প্রশ্ন ২৬: রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন–
- ক) ১৯১০ সালে
- খ) ১৯০৫ সালে
- গ) ১৯১৩ সালেসঠিক উত্তর
- ঘ) ১৯১১ সালে
ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ১৯১৩ সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। নোবেল ফাউন্ডেশনের মতে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার প্রদান করা হয় সুগভীর, সূক্ষ্ম অনুভূতিসম্পন্ন, অভিনব এবং অপূর্ব ছন্দের ব্যবহার, তার নিজস্ব ইংরেজি রচনা শৈলীর মাধ্যমে অতিনিপুণ দক্ষতার সাথে তার কাব্যিক চিন্তাভাবনা প্রকাশ করেছিলেন, যা পরবর্তীকালে পাশ্চাত্য সাহিত্যের একটি অংশে পরিণত হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৭: 'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাস কে লিখেছেন?
- ক) আলাউদ্দিন আল আজাদসঠিক উত্তর
- খ) জহির রায়হান
- গ) সৈয়দ ওয়ালিউল্লাহ
- ঘ) শওকত ওসমান
ব্যাখ্যা: অধ্যাপক আলাউদ্দিন আল আজাদ রচিত উপন্যাসসমূহ হলো তেইশ নম্বর তৈলচিত্র, শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন, কর্ণফুলি, ক্ষুধা ও আশা, বিশৃঙ্খলা ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৮: 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' কার রচিত কাব্যগ্রন্থ?
- ক) শামসুর রাহমানসঠিক উত্তর
- খ) জাহানারা আরজু
- গ) হাসান হাফিজুর রহমান
- ঘ) আল মাহমুদ
ব্যাখ্যা: আধুনিক কবি শামসুর রাহমান-এর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো— প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, না বাস্তব না দুঃস্বপ্ন, নিজ বাসভূমে প্রভৃতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৯: বাংলা গদ্যের জনক কে?
- ক) উইলিয়াম কেরি
- খ) রাজা রামমোহন রায়
- গ) রামরাম বসু
- ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা ভাষা ও সাহিত্যের বিবর্তনের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। তিনি বাংলা গদ্যের অনুশীলন পর্যায়ে সুশৃঙ্খলা, পরিমিতিবোধ ও ধ্বনিপ্রবাহে অবিচ্ছিন্নতা সঞ্চার করেন। বাংলা গদ্যে যতি সন্নিবেশ করেন, পদবন্ধে ভাগ করেন এবং সুললিত শব্দ বিন্যাস করে বিদ্যাসাগর তথ্যের ভাষাকে রসের ভাষায় পরিণত করেন। এ জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩০: 'মা তোর বদন খানি মলিন হলে, আমি ______ ভাসি' শূন্যস্থান পূরণ করুন।
- ক) চোখের জলে
- খ) নয়ন জলেসঠিক উত্তর
- গ) বুকের জলে
- ঘ) নদীর জলে
ব্যাখ্যা: মা তোর বদন খানি মলিন হলে, আমি নয়ন জলে ভাসি' উল্লেখিত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান গ্রন্থের স্বর বিতান ৪৬-এর স্বদেশ শীর্ষক প্রথম গীত। চরণটি ১০ চরণবিশিষ্ট আমাদের জাতীয় সংগীতের দশম চরণ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩১: The word 'vital' is—
- ক) a noun
- খ) an adverb
- গ) an adjectiveসঠিক উত্তর
- ঘ) a verb
ব্যাখ্যা: 'Vital' is an adjective. vital অর্থ— অপরিহার্য; চরম। তাই সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩২: Which is the correct sentence?
- ক) Credit it to my accountসঠিক উত্তর
- খ) Credit it in my account
- গ) Credit it at my account
- ঘ) Credit it with my account
ব্যাখ্যা: ব্যাংকে টাকা জমা দেওয়া অর্থে, account-এর পূর্বে to এবং money-এর পূর্বে with বসে। অর্থাৎ credit money to account অথবা credit account with money. যেমন— (i) Your account has been credited with Tk. 2000. (ii) Tk. 2000 has been credited to your account. তাই (ক)-ই সঠিক উত্তর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৩: He did it — his own accord.
- ক) ofসঠিক উত্তর
- খ) at
- গ) by
- ঘ) on
ব্যাখ্যা: 'of your own accord; এটি idiom, যার অর্থ willingly. তাই এখানে (ক)-ই সঠিক উত্তর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৪: The word 'amicable' means—
- ক) Expensive
- খ) Forgetful
- গ) Lengthy or drawn out
- ঘ) Friendlyসঠিক উত্তর
ব্যাখ্যা: Amicable অর্থ— বন্ধুত্বপূর্ণ; Expensive অর্থ— ব্যয়বহুল; Forgetful অর্থ— বিস্মরণশীল; Lengthy অর্থ— দীর্ঘ; Friendly অর্থ— বন্ধুত্বপূর্ণ। অর্থানুসারে (ঘ)-ই সঠিক উত্তর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৫: The word 'indolent' means—
- ক) without a family
- খ) lazyসঠিক উত্তর
- গ) disrespectful
- ঘ) impoverished
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: I wish I were—
- ক) him
- খ) his
- গ) heসঠিক উত্তর
- ঘ) himself
ব্যাখ্যা: be verb যেমন— be, am, is, are was, were-এর পর subject pronoun বসে। প্রদত্ত optionগুলোর মধ্যে একমাত্র (গ)-তে subject pronoun (he) আছে। তাই (গ)-ই সঠিক উত্তর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: Everyone should respect the teachers, should n't—
- ক) I
- খ) theyসঠিক উত্তর
- গ) he
- ঘ) you
ব্যাখ্যা: Tag question-এর ক্ষেত্রে everyone-এর পরিবর্তে they বসে। তাই (খ)-ই correct answer.
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৮: Choose the correct synonym for the word 'Tedious'.
- ক) Amusing
- খ) Dullসঠিক উত্তর
- গ) Exciting
- ঘ) Quick
ব্যাখ্যা: Tedious অর্থ— ক্লান্তিকর; অনাকর্ষণীয়; Amusing অর্থ— মজার বা মজাদার; Dull অর্থ— একঘেয়ে; নীরস; নিরানন্দ; Exciting অর্থ— উত্তেজনাকর; Quick অর্থ— দ্রুতগতিসম্পন্ন; এখানে Tedious-এর synonym হচ্ছে Dull. তাই (খ)-ই সঠিক উত্তর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৯: 'All at once' means—
- ক) Quickly
- খ) Slowly
- গ) Suddenlyসঠিক উত্তর
- ঘ) Gradually
ব্যাখ্যা: 'All at once' অর্থ— হঠাৎ; Quickly অর্থ- দ্রুত; Slowly অর্থ— ধীরে ধীরে; Suddenly অর্থ— হঠাৎ; Gradually অর্থ—ক্রমান্বয়ে। তাই (গ)-ই correct answer.
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪০: Choose the correct sentence :
- ক) He was hunged for murder
- খ) He has been hunged for murder
- গ) He was hanged for murderসঠিক উত্তর
- ঘ) He has been hanging for murder
ব্যাখ্যা: ফাঁসি দেওয়া অর্থে Hang-এর past participle হিসেবে hanged হয়। অর্থাৎ hang, hanged, hanged হয়। ঝোলা অর্থে— hang-এর past and past participle হয় hung। এখানে ফাঁসি দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। শুধু option (গ)-তে hanged আছে। তাই (গ)-ই correct answer.
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
