১২তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৮ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ২১: কোনো বাগানে ১৮০০ টি চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে ৩৬ টি চারা বেশি হলো। বর্গাকারে সাজানোর পরে প্রতিটি সারিতে চারার সংখ্যা কত?
- ক) ৪৮
- খ) ৪০
- গ) ৪২সঠিক উত্তর
- ঘ) ৪৫
ব্যাখ্যা: এখানে, ১৮০০ − ৩৬ = ১৭৬৪ (বর্গমূল নির্ণয়: ১৭৬৪ এর বর্গমূল ৪২) সুতরাং প্রতি সারিতে চারার সংখ্যা হলো : ৪২টি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২২: রিমি ও সিমি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। তারা একত্রে ৬ দিন করার পর সিমি চলে গেলে কাজটির কত অংশ বাকি থাকবে?
- ক) ১/২
- খ) ১/৩
- গ) ১/৪সঠিক উত্তর
- ঘ) ১/৫
ব্যাখ্যা: রিমি ও সিমি ১ দিনে করে = ১/৮ অংশ কাজ; ৬ দিনে = ৬/৮ = ৩/৪ অংশ কাজ; অবশিষ্ট কাজ = (১ − ৩/৪) অংশ কাজ = (৪−৩)/৪ = ১/৪
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৩: যদি ABCD সামান্তরিকের ∠BAD = 60° ও ∠AOB = 90° হয়, তবে সামান্তরিকটিকে কী বলা যাবে?
- ক) আয়ত
- খ) বর্গ
- গ) রম্বসসঠিক উত্তর
- ঘ) ট্রাপিজিয়াম
ব্যাখ্যা: বর্গ ও রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গের প্রতিটি কোণ 90°। যেহেতু সামান্তরিকটির ∠BAD = 60° সেহেতু এটি বর্গ নয়। অর্থাৎ সামান্তরিকটি অবশ্যই রম্বস।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ২৪: একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫,৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত ছিল?
- ক) ৪,৭৫০ টাকা
- খ) ৫,০০০ টাকাসঠিক উত্তর
- গ) ৫,২৫০ টাকা
- ঘ) [অস্পষ্ট]
ব্যাখ্যা: ১৫% বৃদ্ধিতে, বর্তমান বেতন = (১০০ + ১৫) বা ১১৫ টাকা; বর্তমান বেতন ১১৫ টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা; ১ টাকা হলে = ১০০/১১৫ টাকা; ৫৭৫০ টাকা হলে = (১০০×৫৭৫০)/১১৫ টাকা = ৫০০০ টাকা
বিষয়: গণিত
প্রশ্ন ২৫: (x²−x−30)/(x²−36) এর লঘিষ্ঠ রূপ কোনটি?
- ক) (x+5)/(x+6)সঠিক উত্তর
- খ) (x+5)/(x−6)
- গ) (x−5)/(x+6)
- ঘ) (x−5)/(x−6)
ব্যাখ্যা: (x²−x−30)/(x²−36) = (x²−6x+5x−30)/(x²−6²) = (x(x−6)+5(x−6))/((x+6)(x−6)) = ((x−6)(x+5))/((x+6)(x−6)) = (x+5)/(x+6)
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৬: কোনটি মিডিয়া?
- ক) রাউটার
- খ) অপটিক্যাল ফাইবারসঠিক উত্তর
- গ) নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
- ঘ) প্রটোকল
ব্যাখ্যা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় ক্যাবল। অপটিক্যাল ফাইবার বিশেষভাবে প্রস্তুতকৃত ক্যাবল যা উচ্চ গতির ইন্টারনেট ব্যবস্থায় মাধ্যম বা মিডিয়া হিসেবে ব্যবহৃত হয়। রাউটার ও নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হলো নেটওয়ার্ক ডিভাইস। প্রোটোকল হলো একগুচ্ছ নিয়মাবলি যা দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনো ইউজার বা ক্লায়েন্ট কোন প্রক্রিয়ায় সার্ভার কম্পিউটার বা নেটওয়ার্ক থেকে তথ্য আদান-প্রদান করবে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ২৭: কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে—
- ক) অক্টাল
- খ) ডেসিমেল
- গ) বাইনারীসঠিক উত্তর
- ঘ) হেক্সাডেসিমেল
ব্যাখ্যা: কম্পিউটার ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে যে বিশেষ নম্বর ব্যবস্থা ব্যবহার করে তাকে বাইনারি বা দ্বিমিক পদ্ধতি বলে। এ পদ্ধতিতে শুধু 0 ও 1 ডিজিট দুটি ব্যবহার করে সমস্ত কিছু সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রে 0 ও 1 এর প্রত্যেককে বলা হয় এক-একটি বিট। 0 বিট বিদ্যুতের অনুপস্থিতি ও 1 বিট দ্বারা বিদ্যুতের উপস্থিতি নির্দেশিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: একই উচ্চতা থেকে এক টুকরা পাথর ও একটি কাগজের টুকরাকে বিনা বাধায় পড়তে দিলে—
- ক) পাথরের টুকরাটি আগে মাটিতে পড়বে
- খ) কাগজের টুকরাটি আগে মাটিতে পড়বে
- গ) এরা একই সময়ে মাটিতে পড়বেসঠিক উত্তর
- ঘ) উভয়টি শূন্যে ঝুলন্ত থাকবে
ব্যাখ্যা: গ্যালিলিওর গিনি পালক পরীক্ষা থেকে প্রমাণ পাওয়া যায়, দুটি অসম ওজনের বস্তুকে যদি বিনা বাঁধায় একই উচ্চতা থেকে ফেলে দেয়া হয় তবে তারা একই সময়ে ভূমিতে পৌঁছবে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৯: নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা হয়?
- ক) স্থিতি শক্তিসঠিক উত্তর
- খ) গতি শক্তি
- গ) ঘর্ষণ শক্তি
- ঘ) যান্ত্রিক শক্তি
ব্যাখ্যা: খরস্রোতা নদীর পানির গতিশক্তি ব্যবহার করে জল বিদ্যুৎ উৎপাদন করা হয়। তবে পানিকে অপেক্ষাকৃত উঁচু স্থানে বাঁধ দিয়ে রেখে দিলে তাতে স্থিতি শক্তি বা বিভব শক্তি সঞ্চিত হয়। বাঁধ থেকে পানি যখন নিচের দিকে ছেড়ে দেয়া হয় তখন সঞ্চিত বিভব শক্তি গতি শক্তিতে পরিণত হয়, যা টারবাইন ঘুড়াতে ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩০: নিচের কোনটিকে কিডনির কার্যকরী একক বলা হয়?
- ক) গ্লোমারুলাস
- খ) মাইনর কেলিস
- গ) নেফ্রনসঠিক উত্তর
- ঘ) মেজর কেলিস
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩১: এসডিজি-৪ কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
- ক) নারীর সম অধিকার
- খ) মানবাধিকার
- গ) মানসম্মত শিক্ষাসঠিক উত্তর
- ঘ) জলবায়ু
ব্যাখ্যা: এসডিজি (Sustainable Development Goals)-এর মোট লক্ষ্য ১৭টি। এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ লক্ষ্য হলো যথাক্রমে দারিদ্র্যনির্মূল, ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য ও মানসম্পন্ন শিক্ষা।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩২: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন–
- ক) কারাগারের রোজনামচা
- খ) থালা বাটি কম্বল জেলখানার সম্বলসঠিক উত্তর
- গ) অসমাপ্ত আত্মজীবনী
- ঘ) কারাগারের রাতদিন
ব্যাখ্যা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬-১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় যে দিনপঞ্জি লেখেন তার নাম দেন 'থালাবাটি কম্বল জেলখানার সম্বল'। পরবর্তীতে এ দিনপঞ্জি বই আকারে প্রকাশের সময় (মার্চ ২০১৭) তার মেয়ে শেখ রেহানা বইটির নামকরণ করেন 'কারাগারের রোজনামচা'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৩: নিচের কোনটি এলডিসি হতে উত্তরণের যোগ্যতা নয়?
- ক) মাথাপিছু জাতীয় আয়
- খ) অর্থনৈতিক দুর্বলতা সূচক
- গ) রপ্তানি আয় সূচকসঠিক উত্তর
- ঘ) মানবসম্পদ সূচক
ব্যাখ্যা: স্বল্পোন্নত দেশের অন্তর্ভুক্তি বা উত্তরণের সূচকগুলো হচ্ছে তিন বছরের মাথাপিছু মোট জাতীয় আয় (GNI), পুষ্টি, স্বাস্থ্য, স্কুলে ভর্তি ও স্বাক্ষরতার হারের সমন্বয়ে তৈরি মানব সম্পদ সূচক (HAI) এবং প্রাকৃতিক দুর্যোগ, বাণিজ্য ও অর্থনৈতিক-আঘাত, জনসংখ্যার পরিমাণ এবং বিশ্ববাজার থেকে একটি দেশের দূরত্বের ওপর ভিত্তি করে তৈরি আর্থিক ভঙ্গুরতা সূচক (EVI)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৪: Ping Pong Diplomacy কোন দেশের সাথে সম্পর্কিত?
- ক) জাপান
- খ) কোরিয়া
- গ) আমেরিকা
- ঘ) চীনসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৭১ সালে টেবিল টেনিস বিশ্বকাপে অংশগ্রহণ করতে জাপানে আসা মার্কিন খেলোয়াড়দের দেশের মাটিতে আমন্ত্রণ জানায় চীন। এক সপ্তাহ স্থায়ী সেই সফরে বিখ্যাত মার্কিন খেলোয়াড় গ্লেন কয়ান মুখোমুখি হয়েছিলেন তিনবারের বিশ্বসেরা ঝুয়াং ঝেদংয়ের। এর সূত্র ধরেই ১৯৭২-এ প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চীন সফরে আসেন রিচার্ড নিক্সন। অর্থাৎ পিংপং বা টেবিল টেনিসকে ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল তাই পিংপং ডিপলোমেসি নামে পরিচিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৫: 'Bangladesh Road' কোন শহরের একটি সড়কের নাম?
- ক) Danane Townসঠিক উত্তর
- খ) Fish Town
- গ) Dalaba
- ঘ) Freetown
ব্যাখ্যা: পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের সর্বপশ্চিমের লাইবেরিয়া ও গিনির সীমান্তবর্তী শহর Danane town। শহরটির স্থানীয় কর্তৃপক্ষ বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে 'Bangladesh Road' নামে সেখানকার একটি রাস্তার নামকরণ করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৬: স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
- ক) ২সঠিক উত্তর
- খ) ৫
- গ) ৬
- ঘ) ৮
ব্যাখ্যা: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য ২ জন নারীকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়। এরা হলেন কুড়িগ্রামের তারামন বিবি এবং কিশোরগঞ্জের ডা. সিতারা বেগম। স্বাধীনতা যুদ্ধে বিশেষ ভূমিকা পালনের জন্য মোট ৪২৬ জনকে বীরপ্রতীক খেতাব প্রদান করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: ২১ তম বিশ্বকাপ ফুটবল আসরে কয়টি মুসলিম দেশ অংশ নিচ্ছে?
- ক) ৬টি
- খ) ৭টিসঠিক উত্তর
- গ) ৮ টি
- ঘ) ৯ টি
ব্যাখ্যা: রাশিয়ায় অনুষ্ঠিত ২১তম বিশ্বকাপ ফুটবল ২০১৮-তে মোট ৭টি মুসলিম দেশ অংশগ্রহণ করে। দেশগুলো হলো সৌদি আরব, ইরান, মিশর, নাইজেরিয়া, তিউনিশিয়া, মরক্কো ও সেনেগাল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৮: কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক ভাষা ব্যবহৃত হয়?
- ক) চীন
- খ) ভারত
- গ) পাপুয়া নিউ গিনিসঠিক উত্তর
- ঘ) রাশিয়া
ব্যাখ্যা: ইথনোলগের 'বিশ্ব ভাষাচিত্র ২০১৮' অনুযায়ী বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কমবেশি ৭,০৯৭টি। ওশেনিয়া মহাদেশের দেশ পাপুয়া নিউগিনিতে বিশ্বের মধ্যে সর্বাধিক ৮৪১ ভাষা প্রচলিত আছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৯: 'Neumania nobiprobia' বাংলাদেশী বিজ্ঞানী ড. মো. বেলাল হোসেন কর্তৃক অতি সম্প্রতি আবিষ্কৃত—
- ক) একটি পানিবাহিত রোগ
- খ) পৃথিবীর ক্ষুদ্রতম জীবাণু
- গ) অতি ক্ষুদ্র সপুষ্প উদ্ভিদ
- ঘ) একটি অমেরুদণ্ডী প্রাণীসঠিক উত্তর
ব্যাখ্যা: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হোসেন সম্প্রতি Neumania Nobiprobia এবং Arrenums smiti নামে দুটি অমেরুদন্ডী প্রাণী আবিষ্কার করেন। নোয়াখালীর উপকূলীয় এলাকায় সন্ধান পাওয়া প্রাণিজগতের আর্থ্রোপোডা পর্বের একরিয়া বর্গের অন্তর্গত প্রাণী দুটি অত্যন্ত ছোট এবং দেখতে কিছুটা মাকড়শার মতো।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪০: ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রথম শহীদ হয়েছিলেন—
- ক) ফকির মজনু শাহ
- খ) মঙ্গল পাণ্ডে
- গ) সৈয়দ নিসার আলীসঠিক উত্তর
- ঘ) নেতাজী সুভাষ চন্দ্র বসু
ব্যাখ্যা: দেশীয় জমিদার শ্রেণি ও বিদেশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারে অতিষ্ঠ হয়ে মীর নিসার আলী (তিতুমীর) তার অনুসারীদের নিয়ে সশস্ত্র প্রতিরোধের পথ বেছে নিয়ে বারাসাতের নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন। ১৮৩১ সালের ১৯ নভেম্বর কোম্পানির সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধে তিনিই প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে (৪০ জন সহচরসহ) শহিদ হয়েছিলেন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
