১২তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৮ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬১: অভিযোগ বিষয়ে শুনানিকালে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত বিতর্কিত দলিলাদি বিবেচনা করা যাবে কি না?
- ক) হাঁ
- খ) এটি আদালতের ইচ্ছাধীন ক্ষমতা
- গ) নাসঠিক উত্তর
- ঘ) মূল দলিল দাখিল সাপেক্ষে বিবেচনা করা যাবে
ব্যাখ্যা: 'দেওয়ানী কার্যবিধি ১৯০৮'-এর ৬ আদেশের ১৬ বিধিতে আরজি বা জবাব কর্তন এবং ৬ আদেশের ১৭ বিধিতে আরজি বা জবাব সংশোধন করার কথা বলা হয়েছে। দাখিলকৃত বিতর্কিত দলিলাদি এই বিধিতে মোকাদ্দমার বিচার আরম্ভ হইবার আগে না উপস্থাপন করলে শুনানিকালে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক বা তার পক্ষে অন্য কেউ পেশ করতে পারবে না বা আদালত বিবেচনা করবে না।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬২: The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারার বিধান মতে দায়রা আদালত আসামীকে অব্যাহতি (discharge) দিতে পারেন?
- ক) 241A
- খ) 245
- গ) 265Cসঠিক উত্তর
- ঘ) 265H
ব্যাখ্যা: The Code of Criminal Procedure, 1898-এর 265C ধারার বিধান মতে, মামলার নথি এবং দাখিলকৃত দলিলাদি মূল্যায়ন করে আসামীর বিরুদ্ধে মামলা চালাবার কোনো কারণ না থাকলে আদালত আসামীকে অব্যাহতি (discharge) দিতে পারে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৩: The Penal Code, 1860 অনুযায়ী দণ্ড কত প্রকার?
- ক) ৩
- খ) ৪
- গ) ৫সঠিক উত্তর
- ঘ) ৬
ব্যাখ্যা: The Penal Code, 1860-এর ৫৩ ধারা মতে শাস্তি ৫ প্রকার। যথা– ১. মৃত্যুদণ্ড ২. যাবজ্জীবন কারাদণ্ড ৩. কারাদণ্ড (সশ্রম, বিনাশ্রম) ৪. সম্পত্তি বাজেয়াপ্তকরণ এবং ৫. অর্থদণ্ড।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: The Penal Code, 1860 এর ৩০০ ধারায় উল্লিখিত খুনের সংজ্ঞায় কয়টি ব্যতিক্রম আছে?
- ক) ২ টি
- খ) ৩ টি
- গ) ৪ টি
- ঘ) ৫ টিসঠিক উত্তর
ব্যাখ্যা: The Penal Code, 1860-এর ৩০০ ধারায় উল্লিখিত খুনের সংজ্ঞায় ৫টি ব্যতিক্রম আছে। যথা– ১. মারাত্মক ও আকস্মিক প্ররোচনায় সংযম হারাইয়া প্ররোচনাকারীকে ভ্রান্তিক্রমে বা দুর্ঘটনাক্রমে অন্য ব্যক্তির মৃত্যু ঘটায়। ২. অপরাধী সরলমনে আত্মরক্ষার বা সম্পত্তি রক্ষায় কোনোরূপ পরিকল্পনা ব্যতীত মৃত্যু ঘটায়। ৩. অপরাধকারী সরকারি কর্মচারী হিসেবে বা কর্মচারীর সাহায্যকারী হিসেবে দায়িত্ব সুষ্ঠভাবে সম্পাদনে আইনানুগ বলিয়া সরল মনে কর্তব্য পালন করতে যেয়ে মৃত্যু ঘটালে। ৪. পরিকল্পনা ব্যতীত আকস্মিক বিবাদের সময় উত্তেজনায় মৃত্যু ঘটালে। ৫. ১৮ বছরের উর্ধ্বে স্বীয় সম্মতিতে মৃত্যুবরণ করে বা মৃত্যুর ঝুঁকি গ্রহণ করে অন্যের দ্বারা মৃত্যু ঘটালে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৫: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর বিধানমতে বে-আইনী বা হয়রানিমূলক তল্লাশীর সর্বোচ্চ কারাদণ্ড—
- ক) ২ বছর
- খ) ১ বছরসঠিক উত্তর
- গ) ৬ মাস
- ঘ) ৩ মাস
ব্যাখ্যা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর বিধানমতে বে-আইনি বা হয়রানিমূলক তল্লাশীর সর্বোচ্চ কারাদণ্ড ১ বছর। এ ছাড়া বিদেশি নাগরিক লাইসেন্স প্রাপ্ত বারে বসে অ্যালকোহল পান ১০(৪) ধারায় পান করলে এবং হয়রানিমূলক তল্লাশী বা হয়রানি করলে একই দণ্ডে দণ্ডিত হবে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬৬: The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮(১) ধারা মতে চেক ডিসঅনারের মামলায় আদালত চেকে বর্ণিত টাকার তিনগুণ অর্থদণ্ড প্রদান করলে তার কী পরিমাণ অভিযোগকারী পাবেন?
- ক) অর্থদণ্ডের সম্যক টাকা
- খ) চেকের সমপরিমাণ টাকাসঠিক উত্তর
- গ) চেকের দ্বিগুণ টাকা
- ঘ) অর্থদণ্ডের অর্ধেক টাকা
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৭: আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর কোন ধারা অনুযায়ী ক্যামেরা গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা উক্ত আইনের অধীনে অপরাধের বিচারে সাক্ষ্য হিসেবে গৃহীত হবে?
- ক) ১২ ধারা
- খ) ১৩ ধারা
- গ) ১৪ ধারাসঠিক উত্তর
- ঘ) ১৫ ধারা
ব্যাখ্যা: আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ১৪ ধারায় বলা হয়েছে ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা উক্ত আইনের অধীনে অপরাধের বিচারে সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। এই ধারার অপরাধে সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত হবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৮: 'গ' রাজপথে 'চ' কে পেয়ে পিস্তল দেখিয়ে 'চ' এর নিকট অর্থ দাবী করায় 'চ' তার নিকট থাকা অর্থ 'গ' এর নিকট সমর্পণ করে। এখানে 'গ' কর্তৃক সংঘটিত অপরাধ—
- ক) Theft
- খ) Extortionসঠিক উত্তর
- গ) Robbery
- ঘ) Dacoity
ব্যাখ্যা: দণ্ডবিধির ৩৮৩ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাহার বা অন্য কাহারো ক্ষতির ভয় দেখিয়ে সম্পত্তি বা মূল্যবান জামানত বা সাক্ষরিত বা সীলমোহরকৃত যা মূল্যবান জামানতে রূপান্তরিত হয় তাহা হস্তান্তরে বাধ্য করে, সেই ব্যক্তি ছিনতাই বা বলপূর্বক গ্রহণ বা আদায় (Extortion) করে। এখানে 'গ' ছিনতাই করে। কারণ সে 'চ' কে পিস্তলের ভয় দেখিয়ে অর্থ সমর্পণে বাধ্য করেছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৯: The Code of Criminal Procedure, 1898 এর Section 161 অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা (Examine) করতে পারেন—
- ক) অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তাসঠিক উত্তর
- খ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গ) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
- ঘ) সকলেই
ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি ১৯৯৮ এর ১৬১ ধারায় যেই ব্যক্তি সংশ্লিষ্ট ঘটনা এবং অবস্থা সম্পর্কে অবগত আছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা তাহাকে মৌখিকভাবে জিজ্ঞাসা করিবেন। প্রদত্ত বিবৃতি অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা (Examine) করে সাক্ষীর স্বাক্ষর লিখিয়া লইবেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭০: Complainant তার Complaint প্রত্যাহার করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট—
- ক) অভিযুক্ত ব্যক্তিকে খালাস (acquit) দিবেনসঠিক উত্তর
- খ) অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি (release) দিবেন
- গ) অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি (discharge) দিবেন
- ঘ) Complaint খারিজ (dismiss) করবেন
ব্যাখ্যা: Complainant বা অভিযোগকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ বা complaint প্রত্যাহার করলে এবং তা যদি অনুসন্ধান করার আদেশ প্রদান করার পূর্বে হয় তবে অভিযুক্ত ব্যক্তিকে খালাস (acquit) দিবেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭১: একজন কৃষি জমির মালিক কত পরিমাণ কৃষি জমি নিজ মালিকানায় রাখতে পারবেন?
- ক) ৬০ বিঘাসঠিক উত্তর
- খ) ১০০ বিঘা
- গ) ৩৭৫ বিঘা
- ঘ) কৃষক এবং জমির শ্রেণীভেদে পূর্বের সবগুলো সঠিক
ব্যাখ্যা: একজন কৃষি জমির মালিক ৬০ বিঘার বেশি কৃষি জমি নিজ মালিকানায় রাখতে পারে না। যদি উত্তরাধিকার সূত্রে কোনো প্রাবনের (Diluvion) ভূমি জেগে উঠে এবং তা তার বিদ্যমান সম্পত্তিসহ ৬০ বিঘার বেশি হয় তবে তা রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৮৬(৫) ধারা অনুসারে সরকারের নিকট বর্তাবে। অন্যদিকে ৯০ ধারা অনুসারে কোনো ব্যক্তি তার নিজের এবং পরিবারের জন্য সব মিলিয়ে ৩৭৫ বিঘার বেশি ভূমিগ্রহণ বা ক্রয় করতে পারবেন না।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭২: ভূমি জরিপের সময় কোন আইনের বিধি ৩০ এর আলোকে আপত্তি দেয়া যায়?
- ক) The State Acquisition Rules, 1951
- খ) The State Acquisition (Bond) Rules, 1957
- গ) The State Acquisition and Tenancy Act, 1950
- ঘ) The Tenancy Rules, 1954সঠিক উত্তর
ব্যাখ্যা: The Tenancy Rules, 1954-এর ৩০ বিধি অনুসারে ভূমি জরিপের সময় আপত্তি দেয়া যায়। এই বিধির মাধ্যমে ভূমির মালিক ৩০(১) (g) অনুসারে আবেদন করতে পারে এবং যে কোনো সময় তার আপত্তিগুলো তুলে ধরতে পারে। Security of tenure under section 5 মতে দেশের আদালত তার সিদ্ধান্ত প্রদান করবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৩: The Non-Agricultural Tenancy Act, 1949 -এ বর্ণিত অগ্রক্রয় কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে?
- ক) হোল্ডিং এর হস্তান্তর (Transfer of holding)
- খ) ভূমি হস্তান্তর (Transfer of land)সঠিক উত্তর
- গ) বিনিময়ের মাধ্যমে হস্তান্তর
- ঘ) বণ্টনের মাধ্যমে হস্তান্তর
ব্যাখ্যা: ১৯৪৯ সালের অকৃষি প্রজাস্বত্ব আইনটি ভূমি (Non-Agricultural Land) এবং অকৃষি প্রজার (Non-Agricultural Tenant) ক্ষেত্রে প্রযোজ্য। The Non-Agricultural Tenancy Act, 1949 এর ২৪ ধারার অধীনে অগ্রক্রয়ের ভিত্তিতে ভূমি হস্তান্তর (Transfer of Land) করা হয়। ২৩ ধারায় ভূমি বিক্রয়ের নোটিশের ৪ মাসের মধ্যে এবং নোটিশ প্রদত্ত না হলে অবগত হওয়ার ৪ মাসের মধ্যে অগ্রক্রয় এর আবেদন করতে হয়। অগ্রক্রয়ের তামাদির মেয়াদ ১ বছর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৪: একজন বাড়িওয়ালাকে তার পাওনা ভাড়া আদায়ে The Small Cause Courts Act, 1887 এর 27A ধারার বিধানমতে কত দিনের মধ্যে Small Causes Court এ আবেদন করতে হবে?
- ক) ০৩ মাস
- খ) ১২ মাসসঠিক উত্তর
- গ) ০৬ মাস
- ঘ) ০৩ বছর
ব্যাখ্যা: Small Causes Courts Act, 1887 এর ২৭ ধারার অধীনে যেকোনো ব্যক্তি সম্পত্তি বাজেয়াপ্ত (Distress warrant)-এর জন্য আবেদন করতে পারে। ২৭(A) ধারায় বলা হয়েছে একজন বাড়িওয়ালা তার পাওনা ভাড়া আদায়ের জন্য ১২ মাসের বা ১ বছরের মধ্যে Small Causes Court-এ আবেদন করতে হবে।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৫: রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এরূপ কোনো দলিল রেজিস্ট্রি করা না হলে তা কোনো স্থাবর সম্পত্তির উপর কোনো অধিকার, স্বত্ব, স্বার্থ সৃষ্টি করে না মর্মে বিধানটি The Registration Act, 1908-এর কোন ধারায় বর্ণিত হয়েছে?
- ক) ৪৭
- খ) ৪৯সঠিক উত্তর
- গ) ৫১
- ঘ) ৫৩
ব্যাখ্যা: ২০০৪ সালে স্থাবর সম্পত্তি বিক্রয় রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এরূপ কোনো দলিল রেজিস্ট্রেশন করা না হলে তা কোনো স্থাবর সম্পত্তির উপর কোনো অধিকার স্বত্ব, স্বার্থ সৃষ্টি করবে না। The Registration Act, 1908-এর ৪৯ ধারায় রেজিস্ট্রেশন ছাড়া দলিল গ্রহণযোগ্য নয় বলা হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: Presumption as to correctness of record of rights সংক্রান্ত বিধানটি The State Acquisition and Tenancy Act, 1950 এর কত ধারায় বর্ণিত হয়েছে?
- ক) 144
- খ) 144Aসঠিক উত্তর
- গ) 144B
- ঘ) 145B
ব্যাখ্যা: The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪৪(ক) ধারায় খতিয়ানের বিশুদ্ধতা অনুমান সম্পর্কে বলা হয়েছে। ১৪৪ ধারায় রাজস্ব কর্মকর্তা আদেশ এবং আদেশ দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি আপীল করে। ১৪৪(খ) ধারায় জেলায় বা জেলার অংশ বা স্থানীয় এলাকার খাজনা নির্ধারণ বিষয়ে বলা হয়েছে। ১৪৫(খ) ধারায় সরকার কর্তৃক Land Appeallate Tribunal গঠন করতে পারার কথা বলা হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: The State Acquisition and Tenancy Act, 1950 এর ৮৬ ধারা মতে সিকস্তি (diluvion) জমি কত দিনের মধ্যে স্বস্থানে পুনঃউদ্ভব (reformation in situ) হলে তাতে মূল মালিকের স্বত্ব-স্বার্থ অক্ষুণ্ণ থাকবে?
- ক) ১৫ বছর
- খ) ৩০ বছরসঠিক উত্তর
- গ) ৬০ বছর
- ঘ) ২৫ বছর
ব্যাখ্যা: The State Acquisition and Tenancy Act, 1950 এর ৮৬ ধারা মতে কোনো ভূমি প্লাবনে (Diluvion) তলিয়ে গিয়ে পুনরায় জেগে উঠলে এবং তা যদি ৩০ বছরের মধ্যে হয় তবে তাতে মূল মালিকের বা উত্তরাধিকারীর স্বত্ব-স্বার্থ অক্ষুণ্ণ থাকবে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭৮: কোন প্রকার বন্ধকের ক্ষেত্রে বন্ধকদাতার ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা থাকে না—
- ক) Usufructuary Mortgageসঠিক উত্তর
- খ) English Mortgage
- গ) Mortgage by Conditional Sale
- ঘ) Mortgage against Immovable Property
ব্যাখ্যা: সম্পত্তি হস্তান্তর আইনের ৫৮ ধারায় ৬ ধরনের বন্ধকের মধ্যে 'খাইখালাসী বন্ধক' (Unufructuary Mortgage)-এর ক্ষেত্রে বন্ধকদাতার ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা থাকে না। এই বন্ধকে বন্ধক গ্রহীতা বন্ধককৃত সম্পদ একটি নির্দিষ্ট মেয়াদে ভোগ করে এবং মেয়াদ শেষে বন্ধকদাতাকে ফেরত দেয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৯: The Transfer of Property Act, 1882 এর বিধান মতে নিম্নের কোনটি নালিশযোগ্য দাবী (actionable claim) নয়—
- ক) জামানত বিহীন ঋণসঠিক উত্তর
- খ) জামানতে গৃহীত ঋণ
- গ) বকেয়া করের দাবী
- ঘ) চুক্তির সুবিধা বা লাভের দাবী
ব্যাখ্যা: 'জামানত বিহীন ঋণ' The Transfer of Property Act, 1882-এর বিধান মতে নালিশযোগ্য দাবি (actionable claim) নয়। নালিশযোগ্য দাবি হতে হলে জামানতের মাধ্যমে চুক্তি করতে হয় এবং চুক্তিতে বিনিময়, লাভ ইত্যাদি উল্লেখ করতে হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: উত্তরকালীন অসম্ভবতা (supervening impossibility) এর ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য নয়?
- ক) চুক্তি করার সময় চুক্তি পালন সম্ভব ছিল
- খ) চুক্তি পরবর্তী কার্য সম্পাদন অসম্ভব হয়
- গ) অসম্ভবতা অঙ্গিকারকারীর অবহেলার কারণে হয়সঠিক উত্তর
- ঘ) অসম্ভবতা প্রাকৃতিক বা রাষ্ট্রীয় কারণে হয়
ব্যাখ্যা: ১৮৭২ সালের চুক্তি আইন অনুসারে উত্তরকালীন অসম্ভবতা (Supervening impossibility) হচ্ছে কোনো চুক্তি গঠনের সময় যা সম্ভব বলে প্রতীয়মান হয় কিন্তু পরবর্তীতে কোনো অপ্রত্যাশিত ঘটনার ফলে চুক্তি পালন অসম্ভব হয়ে পড়ে এবং চুক্তিটি বাতিল ও বিলুপ্ত হয়ে যায়। তাই অসম্ভবতা অঙ্গীকারকারীর অবহেলার কারণে হয় এই শর্তটি Supervening impossibility এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
