১২তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৮ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪১: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হবে বাঙালি জাতির—
- ক) মতৈক্য ও সমঝোতা
- খ) ঐক্য ও সংহতিসঠিক উত্তর
- গ) ভাষা ও সংস্কৃতি
- ঘ) ভাষা ও আচার-অনুষ্ঠান
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯ম অনুচ্ছেদে বলা হয় 'ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তাবিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছিলেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি।'
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪২: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগের অনুচ্ছেদসমূহ জাতীয় সংসদ সংশোধন করতে পারে?
- ক) প্রথম
- খ) দ্বিতীয়
- গ) তৃতীয়
- ঘ) চতুর্থসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম- ক ভাগে, একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসমূহ, অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহের বিধানাবলি সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হবে। সুতরাং চতুর্থ ভাগের অনুচ্ছেদ সংশোধন করতে পারে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৩: In Anwar Hossain Chowdhury vs. Bangladesh 41 DLR (AD) the Supreme Court established the—
- ক) doctrine of basic structure of the Constitutionসঠিক উত্তর
- খ) separation of Judiciary
- গ) illegality of Martial Law
- ঘ) secularism in the Constitution
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৪: Writ of Quo-Warranto এর উল্লেখ রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
- ক) ১০২(খ) (আ)সঠিক উত্তর
- খ) ১০২(খ) (অ)
- গ) ১০২(ক) (আ)
- ঘ) ১০২(ক) (অ)
ব্যাখ্যা: সংবিধানের ১০২(খ) (আ) অনুচ্ছেদে বলা হয়েছে কোনো সরকারি পদে আসীন বা আসীন বলিয়া বিবেচিত কোনো ব্যক্তিকে তিনি কোনো কর্তৃত্ববলে অনুরূপ পদমর্যাদায় অধিষ্ঠানের দাবি করিতেছেন, তাহা প্রদর্শনের নির্দেশ প্রদান করিয়া উক্ত বিভাগ আদেশ দান করিতে পারিবেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৫: সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাষ্ট্রের দায়িত্বের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
- ক) ১৫
- খ) ১৬
- গ) ১৭সঠিক উত্তর
- ঘ) ১৮ক
ব্যাখ্যা: সংবিধানের দ্বিতীয় ভাগের ১৭ এর (ক), (খ), (গ) অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাষ্ট্রের দায়িত্বের কথা বলা হয়েছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৬: Kazi Mukhlesur Rahman vs. Bangladesh 26 DLR (SC) (Berubari Case) is also known as the—
- ক) Second Amendment Case
- খ) Third Amendment Caseসঠিক উত্তর
- গ) Fourth Amendment Case
- ঘ) Fifth Amendment Case
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: The Evidence Act, 1872 প্রণয়ন করেন-
- ক) James Spenser
- খ) James Stuart
- গ) James Stephenসঠিক উত্তর
- ঘ) James Steven
ব্যাখ্যা: ১৮৩৫ সালে ১০নং আইন দ্বারা সাক্ষ্য আইন প্রথমবারের মতো বিধিবদ্ধভাবে প্রণয়ন করা হয়। ১৮৩৫ থেকে ১৮৫৫ সালের অনেক আইন জারি হয়। এদের মধ্যে ১৮৫৫ সালে ২নং আইন উল্লেখযোগ্য হলেও সবশেষে স্যার জেমস্ স্টিফেন-এর তৈরি সাক্ষ্য আইন ১৮৭২ (১নং আইন) সাক্ষ্য আইন হিসেবে ১৫ মার্চ ১৮৭২ প্রকাশ পায় এবং ১ সেপ্টেম্বর ১৮৭২ এ কার্যকর হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: The Evidence Act, 1872 এর ৭৪ ধারা অনুযায়ী নিচের কোন দলিলটি Public Document নয়?
- ক) সার্টিফাইড কপি অব রেজিস্টার্ড পাওয়ার অব এটর্নি
- খ) তদন্তকালে পুলিশের দিনপঞ্জীসঠিক উত্তর
- গ) গ্রেফতারী পরোয়ানা
- ঘ) কমনওয়েলথ সচিবালয়ের দাপ্তরিক পত্র
ব্যাখ্যা: সাক্ষ্য আইন ১৮৭২'-এর ৭৪ ধারা অনুসারে ১. যে সমস্ত দলিল (ক) কোনো সার্বভৌম কর্তৃপক্ষের, (খ) সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের, (গ) বাংলাদেশের বা কমনওয়েলথের কোনো অংশের বা বিদেশের আইন প্রণয়নকারী, বিচার বিভাগীয়, শাসন বিভাগীয় কোনো অফিসারের কার্য, ২. সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিল (আদালতের আরজি ও লিখিত জবাব, রায়, রেজিস্ট্রিকৃত দলিল) ইত্যাদি Public Document। অর্থাৎ (খ) অপশনে প্রদত্ত তদন্তকালে পুলিশের দিনপঞ্জী Public Document নয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
- ক) ম্যাজিস্ট্রেট বাতিত অন্য কারো নিকট মৃত্যুকালীন ঘোষণা দেয়া যায় না
- খ) পুলিশের কাছে মৃত্যুকালীন ঘোষণা দিলে তা গ্রহণযোগ্য নয়
- গ) মৃত্যুকালীন ঘোষণা কেবল ডাক্তার এর সামনে দেয়া যাবে
- ঘ) মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেয়া যাবেসঠিক উত্তর
ব্যাখ্যা: সাক্ষ্য আইন ১৮৭২-এর ৩২(১) ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উঠে, সেক্ষেত্রে ঐ মৃত ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি দিয়ে থাকলে তা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য যে কোনো ব্যক্তির নিকট বিবৃত সাক্ষ্য পরবর্তীতে মৃত্যুকালীন ঘোষণা (Dying Declaration) হিসেবে গ্রহণযোগ্য হবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫০: কোনো আইন পূর্ববর্তী আইনকে বাতিল করে প্রবর্তিত হলে ঐ আইন পূর্ববর্তী বাতিলকৃত আইনের অধীনে যথাযথভাবে কৃত বা ব্যাহত কোনো কার্যক্রম—
- ক) সরাসরি বাতিল করবে
- খ) অসামঞ্জস্যপূর্ণ হলে বাতিল করবে
- গ) প্রাপ্ত অধিকারকে ক্ষুণ্ন করবে নাসঠিক উত্তর
- ঘ) এর কোনোটি প্রযোজ্য হবে না
ব্যাখ্যা: প্রাপ্ত অধিকারকে ক্ষুণ্ন করবে না যদি পূর্ববর্তী আইনের অধীনে যথাযথভাবে কৃত বা ব্যাহত কোনো কার্যক্রম হয়ে থাকে। পূর্ববর্তী আইন বাতিল হওয়ার সময় থেকে সংগঠিত কোনো কার্য, বাতিল পরবর্তী নতুন আইন অনুসরণ করবে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫১: পারিবারিক আদালত কর্তৃক মোহরানা বাবদ প্রদত্ত ৫,০০০/- টাকার ডিক্রির বিরুদ্ধে কোথায় আপীল করতে হবে?
- ক) হাইকোর্ট বিভাগে
- খ) জেলা জজ আদালতে
- গ) যুগ্ম জেলা জজ আদালতে
- ঘ) আপিল চলে নাসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৮৫ সালের পারিবারিক আদালত অধ্যাদেশ-এর ১৭ ধারায় ২টি ডিক্রির বিরুদ্ধে আপীল করা যায় না। ক. বিবাহ বিচ্ছেদের ডিক্রির বিরুদ্ধে (তবে The Dissolution of Muslim Marriage Act, 1939 এর Sectionz 2 (VIII) (d) অধীনে হলে বিচ্ছেদের বিরুদ্ধে আপীল করা যাবে।) খ. ৫০০০ টাকার বেশি নয় এমন দেনমোহরের বিরুদ্ধে। কিন্তু আপীল না করা গেলেও হাইকোর্টে রিভিশন করা যাবে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫২: পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ এ বর্ণিত আদালত বলতে বুঝায়—
- ক) সহকারী জজ
- খ) পারিবারিক আদালত
- গ) জুডিসিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসঠিক উত্তর
- ঘ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
ব্যাখ্যা: পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ এর ২১ ধারায় অধীনে সংঘটিত অপরাধের বিচার বা কার্যধারার নিষ্পত্তি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমতে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হবে। বিচারে ক্ষতিপূরণের আদেশ প্রদানের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা থাকবে না।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৩: মুসলিম আইনে 'মুশাহ' অর্থ—
- ক) দান
- খ) অপ্রক্রয়
- গ) অবিভক্ত অংশসঠিক উত্তর
- ঘ) বিক্রয়
ব্যাখ্যা: মুশাহর (Musha) অর্থ হলো কোনো সম্পত্তিতে অবিভাজ্য বা অবিভক্ত অংশ। সম্পত্তি যদি অবিভাজ্য হয়, তাহলে মুশাহর দান বৈধ। সম্পত্তি বিভাজ্য বা বিভক্ত অংশের দান বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত না উক্ত অংশ ভাগ করা হয় এবং দানকারীর সম্পত্তি হতে পৃথক করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৪: একজন মুসলিম তার স্ত্রীকে একখণ্ড জমি দান করেন এবং দখল বুঝিয়ে দেন। এমতাবস্থায় দানটি—
- ক) প্রত্যাহারযোগ্যসঠিক উত্তর
- খ) মৌখিক হলে প্রত্যাহার করতে পারেন
- গ) প্রত্যাহারযোগ্য নয়
- ঘ) রেজিস্ট্রেশন না করলে প্রত্যাহার করতে পারেন
ব্যাখ্যা: দখলপ্রদানের পূর্বে প্রদত্ত হেবা বা দান দাতা কর্তৃক বাতিল করা যেতে পারে, কারণ দখল প্রদানের পূর্বে দান আদৌ সম্পূর্ণ হয় না। তবে দখল অর্পণের পরও দান প্রত্যাহার করা যায় যদি, ক. স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে দান করে খ. দানগ্রহীতা যখন মারা যায় গ. প্রদত্ত বস্তুটি হারালে বা ধ্বংস হলে ঘ. যেকোনো কারণে প্রদত্ত বস্তুটির মূল্য বৃদ্ধি পেলে এবং ঙ. দাতা দানের বিনিময়ে কিছু গ্রহণ করলে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫৫: পারিবারিক আদালতের ডিক্রিকৃত টাকা আদায়ের জন্য দায়িক (judgment debtor)-কে— মাস পর্যন্ত কারাদণ্ড দেয়া যায়।
- ক) ৬
- খ) ৩সঠিক উত্তর
- গ) ১
- ঘ) ২
ব্যাখ্যা: পারিবারিক আদালতের ডিক্রিকৃত টাকা আদায়ের জন্য দেওয়ানী আদালত হিসেবে এবং প্রথমশ্রেণির ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৬(৩খ) ধারা অনুসারে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারবে। যদি দ্রুত জরিমানা পরিশোধ করে তাহলে জরিমানা পরিশোধ পর্যন্ত আটক রাখা যাবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৬: একজন হিন্দু ০১ পুত্র, ০১ কন্যা, ০১ মৃত পুত্রের পুত্র এবং ০১ মৃত কন্যার পুত্র রেখে মারা যান। পুত্রের অংশ—
- ক) ১/৩
- খ) ১/২সঠিক উত্তর
- গ) ১
- ঘ) ১/৪
ব্যাখ্যা: হিন্দু আইন অনুসারে পুত্র থাকলে কন্যা সম্পত্তির অধিকারী হয় না। তাই ০১ কন্যা এবং ০১ কন্যার পুত্র সম্পদ পাবে না। ০১ পুত্র এবং ০১ মৃত পুত্রের পুত্র সমানভাবে অর্থাৎ ১ : ১ অনুপাতে সম্পদ পাবে। তাই পুত্রের অংশ ১/২ ভাগ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৭: একজন হানাফি মুসলিম পিতা-মাতাকে রেখে মারা যান। তার ত্যাজ্য সম্পত্তিতে পিতার অংশ—
- ক) ১/৪
- খ) ১/২
- গ) ২/৩সঠিক উত্তর
- ঘ) ৩/৪
ব্যাখ্যা: হানাফি মুসলিম পিতা-মাতাকে রেখে মারা যান তাই তার ত্যাজ্য সম্পত্তিতে পিতা ও মাতা ২ : ১ অনুপাতে অধিকারী হবে। সুতরাং সম্পত্তিতে পিতার অংশ ২/৩ ভাগ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৮: 'ক' এর পুত্র 'খ' ১৯৬০ সনে মারা যান। ১৯৬২ সনে 'ক' ১ পুত্র এবং মৃত পুত্রের ১ পুত্র রেখে মারা যান। The Muslim Family Laws Ordinance, 1961 অনুযায়ী মৃত পুত্র 'খ' এর পুত্রের অংশ হবে—
- ক) ১/৩ অংশ
- খ) ১/২ অংশসঠিক উত্তর
- গ) ১/৪ অংশ
- ঘ) ১৯৬১ সনের অধ্যাদেশ জারীর আগে 'খ' এর মৃত্যু হওয়ায় তার পুত্র সম্পত্তি পাবে না
ব্যাখ্যা: Muslim Family Laws Ordinance, 1961 অনুযায়ী মৃত পুত্রের কোনো সন্তান থাকলে সে কন্যা বা পুত্র যাই হোক ঐ মৃত পুত্রের অংশ সম্পূর্ণ পাবে। এখানে 'ক' এর দুই পুত্র থাকায় তারা ১ : ১ অনুপাতে অংশীদার হবে। সুতরাং, মৃত 'খ' এর পুত্র সম্পত্তির ১/২ অংশ পাবে।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৯: দেনমোহরের জন্য মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?
- ক) তিন বছরসঠিক উত্তর
- খ) ছয় বছর
- গ) এক বছর
- ঘ) কোনো তামাদি মেয়াদ নেই
ব্যাখ্যা: তামাদি আইন, ১৯০৮ এর ১০৪ অনুচ্ছেদ মতে, মৃত্যু বা তালাক দ্বারা যখন বিবাহ বিচ্ছেদ হয় তখন বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম মহিলার মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির সময়কাল ৩ বছর হবে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬০: পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এর অধীনে বিচারের ক্ষমতাপ্রাপ্ত আদালত—
- ক) পারিবারিক আদালত
- খ) স্পেশাল ট্রাইব্যুনাল
- গ) জেলা জজ আদালত
- ঘ) প্রথম শ্রেণীর জুডিসিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসঠিক উত্তর
ব্যাখ্যা: পিতা মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এর অধীনে ভরণ-পোষণের জন্য মামলা করা যায় প্রথম শ্রেণির জুডিসিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
