NSI সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা ২০১৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৭২
- ৭২
- ৭২ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ৭২
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১: নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক?
- ক) মৃদু- সৌম্য
- খ) উন্মীলন-নিমীলনসঠিক উত্তর
- গ) অনৈক্য-বিভেদ
- ঘ) অনাবৃত-উন্মুক্ত
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: B): কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ নিম্নরূপ- অম্ল:মধুর; আঁটি:শাস; অসুর:সুর; জ্বলন:নির্বাপন; চেতন:অচেতন; উন্মীলন:নিমীলন; জৈব:অজৈব; খালি:ভরা; গরিমা:লঘিমা; গলগ্রহ:প্রতিপাল্য
বিষয়: বাংলা
প্রশ্ন ২: নিচের কোনটি ফারসি উপসর্গ?
- ক) বাজে
- খ) আম
- গ) হাফ
- ঘ) কমসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: D): বিদেশি ভাষার বিভিন্ন উপসর্গসমূহ নিম্নরূপ- ফারসি (১০টি): কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম; আরবি (৬টি): আম, খাস, লা, গর, বাজে, খয়ের; ইংরেজি (৪টি): ফুল, হাফ, সাব, হেড; উর্দু-হিন্দি: হর, হরেক
বিষয়: বাংলা
প্রশ্ন ৩: 'রাতে তারা দেখা যায়'- এ বাক্যে 'রাতে' কোন কারকে কোন বিভক্তি?
- ক) অপাদানে ৭মী
- খ) কর্তায় ৭মী
- গ) অধিকরণে ৭মীসঠিক উত্তর
- ঘ) কর্মে ৭মী
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: C): যে কারকে কাল (সময়), আধার (স্থান), ভাব ইত্যাদি নির্দেশিত হয় তাকে অধিকরণ কারক বলে। ক্রিয়ার সঙ্গে কোথায়/কখন/কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা- ই অধিকরণ কারক। এ, য়, তে হলো সপ্তমী বিভক্তি। আলোচ্য প্রশ্নে 'কখন তারা দেখা যায়' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'রাতে'। যা দ্বারা সময় বুঝানো হয়। তাই এটি অধিকরণে ৭মী বিভক্তি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪: 'নাতিশীতোষ্ণ'- কোন সমাসের উদাহরণ?
- ক) দ্বিতীয়া তৎপুরুষ
- খ) নঞ তৎপুরুষসঠিক উত্তর
- গ) উপপদ তৎপুরুষ
- ঘ) অলুক তৎপুরুষ
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: B): না বাচক নঞ অব্যয় (না, নাই, নয়, নেই) পূর্বে বসে যে সমাস হয় তাই নঞ তৎপুরুষ সমাস। যেমন- ন আচার = অনাচার; ন অতিশীতোষ্ণ = নাতিশীতোষ্ণ; নয় উচিত = অনুচিত; নয় এক = অনেক; ন কেজো = অকেজো; নাই খুঁত = নির্খুঁত; নাই মিল = গরমিল; নয় ধর্ম = অধর্ম; নয় বিশ্বাস = অবিশ্বাস; নাই হুঁশ = বেহুঁশ
বিষয়: বাংলা
প্রশ্ন ৫: নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
- ক) সোনার তরীসঠিক উত্তর
- খ) দ্রুতগামী
- গ) বারপ্রাপ্ত
- ঘ) প্রাণপ্রিয়
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: A): যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন- তেলে ভাজা = তেলেভাজা; ঘিয়ে ভাজা = ঘিয়েভাজা; কলে ছাঁটা = কলে ছাঁটা; কলের গান = কলের গান; গরুর গাড়ি = গরুর গাড়ি; সোনার তরী = সোনার তরী
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬: 'কৃপাণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
- ক) দয়া
- খ) কপিটে লোক
- গ) বার্তা
- ঘ) তরবারিসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: D): কৃপাণ শব্দের সমার্থক শব্দসমূহ হলো- খড়্গ, অসি, তরবারি, তলোয়ার।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭: 'বাবা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- ক) তুর্কিসঠিক উত্তর
- খ) দেশি
- গ) ফারসি
- ঘ) ফরাসি
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: A): তুর্কি ভাষার কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো- উজবুক, কুলি, কুর্নিশ, চাকর, চকমক, তালাশ, বন্দুক, বারুদ, বাবা, বাবুর্চি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮: 'মৌন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
- ক) বিনয়ী
- খ) মুখর
- গ) সম্মতি
- ঘ) চুপচাপ
- ঙ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: E): কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ হলো- মৌন - মুখরতা; মৌনী- মুখর; বিনয়- অবিনয়; আসমান-জমিন; রিক্ত- পূর্ণ; মৃদু- উগ্র/প্রবল; স্বপ্ন-বাস্তব; রুষ্ট- তুষ্ট; বিরল- বহুল; মহাত্মা- নিচাত্মা; মধুর - তিক্ত; বন্ধুর- মসৃণ
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯: 'Defendant' শব্দের সঠিক পরিভাষা কোনটি?
- ক) বাদি
- খ) সাক্ষী
- গ) বিবাদিসঠিক উত্তর
- ঘ) প্রমাণ
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: C): কিছু গুরুত্বপূর্ণ পরিভাষার উদাহরণ নিম্নরূপ: Defendant : বিবাদী; Ballot: গোপন ভোট; Vertical: উলম্ব; Colony: উপনিবেশ; Horizon: দিগন্ত; Canon: অনুশাসন
বিষয়: বাংলা
প্রশ্ন ১০: 'হাড়ে বাতাস লাগা' বাগধারাটির অর্থ কি?
- ক) মীমাংসা
- খ) সুন্দর মিল
- গ) সুযোগ নষ্ট করা
- ঘ) দুঃসংবাদ পাওয়া
- ঙ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: E): কিছু গুরুত্বপূর্ণ বাগধারা নিম্নরূপ- হাড়ে বাতাস লাগা : শান্তি পাওয়া; হরিলুট : অপচয়; হেস্তনেস্ত : মীমাংসা; হরেদরে : মোটের ওপর; হাঁড়ির হাল : মলিন; হরিহর আত্মা : অন্তরঙ্গ; সাতকাহন : প্রচুর পরিমাণ; ষাঁড়ের গোঁ : প্রবল জেদ
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১১: 'উত্থাপন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক) উঃ + স্থাপন
- খ) উৎ + স্থাপনসঠিক উত্তর
- গ) উত্থ + স্থাপন
- ঘ) উঃ + থাপন
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: B): বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি নিম্নরূপ- উত্থাপন= উৎ+স্থাপন; গণ্য= গণ্+য; সংস্কৃত= সম+কৃত; ভক্ত= ভজ্+ত; পরিষ্কার= পরি+কার; রান্না= রাঁধ+না; সংস্কার= সম্+কার; সিংহ= সিন্+হ; কাঁদনা= কাঁদ+না; দর্শক= দৃশ+অক; দোলনা = দুল+না/অনা; বর্জন= বৃজ+অন; সন্নিহিত= সম্+নিহিত; সদাশয়= সৎ+আশয়
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১২: 'কুহক' শব্দের স্ত্রী-বাচক শব্দ কোনটি?
- ক) কুহকিনীসঠিক উত্তর
- খ) কুহিকা
- গ) কুহিকানী
- ঘ) কুহিকী
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: A): কয়েকটি পুরুষ ও স্ত্রীবাচক শব্দ: কুহক- কুহকিনী; বাঘ- বাঘিনী; দুঃখী- দুঃখিনী; বর্ষীয়ান- বর্ষীয়সী; ষোড়শ- ষোড়শী; শুক- সারি; ঠাকুর- ঠাকুরাইন; মরদ- জেনানা; গীত- গীতিকা; রূপবান-রূপবতী; শ্রোতা-শ্রোত্রী; মলিন-মলিনা
বিষয়: বাংলা
প্রশ্ন ১৩: নিচের কোন বানানের স্বভাবতই 'মূর্ধন্য' (ণ) হয়?
- ক) হরিণ
- খ) কারণ
- গ) অর্পণ
- ঘ) বাণসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: D): কতকগুলি শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়। যথা- কণা, গৌণ, নিপুণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, কণিকা, কল্যাণ, মণি, বেণি, অণু, আপণ, বাণী, নিপুণ, পাণি, কোণ, পণ, বণিক, গুণ, গণনা, পণ্য, বাণ ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৪: 'কাঁদনা > কান্না' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
- ক) অভিশ্রুতি
- খ) অপিনিহিতি
- গ) সমীভবনসঠিক উত্তর
- ঘ) বিষমীভবন
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: C): সমীভবন: শব্দ মধ্যে দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। যেমন – জন্ম>জম্ম, কাঁদনা>কান্না। অপিনিহিতি: পরের ই/উ-কার আগে উচ্চারিত হয় কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই/উ-কার উচ্চারিত হয়। যেমন – আজি>আইজ, সাধু>সাউধ। বিষমীভবন: দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন-শরীর>শরীল, লাল>নাল, লাঙ্গল> নাঙ্গল, তরবার > তরোয়াল ইত্যাদি। অভিশ্রুতি: অপিনিহিতির প্রভাবজাত ই বা উ-ধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটালে তাকে অভিশ্রুতি বলে। যেমন- মানিয়া > মাইন্যা > মেনে, করিয়া > কইরা > করে, শুনিয়া > শুইন্যা > শুনে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৫: নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত?
- ক) আমরাসঠিক উত্তর
- খ) হিমাচল
- গ) বেখবর
- ঘ) ঘরামি
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: A): যে দ্বন্দ্ব সমাসে সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্যপদের লোপ হয় এবং শেষপদ অনুসারে যখন শব্দের রূপ নির্ধারিত হয় তখন তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন : সে, তুমি ও আমি = আমরা, আপনার, আপনাদের, আমাদের, তোমাদের ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৬: 'যুগসন্ধিক্ষণের কবি' হিসাবে পরিচিত কে?
- ক) কাজী নজরুল ইসলাম
- খ) মাইকেল মধুসূদন দত্ত
- গ) ঈশ্বরচন্দ্র গুপ্তসঠিক উত্তর
- ঘ) কায়কোবাদ
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: C): মধ্যযুগের পরিধি ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিস্তৃত বলে বিবেচনা করা হলেও প্রকৃতপক্ষে ১৭৬০ সালে এ যুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর তিরোধানের সঙ্গে সঙ্গে বাংলা কাব্যের ইতিহাসে মধ্যযুগের অবসান হয়। ১৭৬০ সালে ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে ১৮৬০ সালে আধুনিকতার যথার্থ বিকাশের পূর্ব পর্যন্ত ১০০ বছর বাংলা কাব্যের ক্ষেত্রে উৎকর্ষপূর্ণ কোনো নিদর্শন নেই। এই সময়কালকে বলা হয় অবক্ষয় যুগ। কারো কারো মতে, এই সময়টা যুগ সন্ধিক্ষণ নামে আখ্যায়িত হওয়া উচিত। এ সময়ের একমাত্র প্রতিনিধি হচ্ছেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাঁর কিছু বিখ্যাত সাহিত্যকর্ম হলো - স্বদেশ, তপসে মাছ, শান্ত্র পাঠ।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৭: 'বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে'- উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ?
- ক) দুরন্ত পথিক
- খ) আঠারো বছর বয়স
- গ) চলে মুসাফির
- ঘ) যৌবনের গানসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: D): কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত প্রবন্ধ হলো যৌবনের গান। ১৯৩২ সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজ কবিকে অভিনন্দন জানাতে গেলে তাদের উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছিলেন, তারই পরিমার্জিত ও লিখিত রূপ হলো যৌবনের গান। এ ভাষণে কবি বার্ধক্যের সংজ্ঞা দিতে গিয়ে আলোচ্য উক্তি করেছিলেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৮: নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত?
- ক) বিন্দু বিসর্গ
- খ) অতসী মামীসঠিক উত্তর
- গ) মেজদিদি
- ঘ) সুভা
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: B): সাহিত্যকর্ম/ধরন/সাহিত্যিক - বিন্দু বিসর্গ/আত্মজীবনী/নীলিমা ইব্রাহিম; অতসী মামী/গল্প/মানিক বন্দ্যোপাধ্যায়; মেজদিদি/গল্প/শরৎচন্দ্র চট্টোপাধ্যায়; সুভা/গল্প/রবীন্দ্রনাথ ঠাকুর
বিষয়: বাংলা
প্রশ্ন ১৯: কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত 'রুপাই' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া?
- ক) রাখালী
- খ) নকশী কাঁথার মাঠসঠিক উত্তর
- গ) বালুচর
- ঘ) ধানক্ষেত্র
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: B): কবি জসিমউদ্দীন এর বিখ্যাত ও শ্রেষ্ঠ কাহিনীকাব্য বা গীতিকাব্য হলো নকশী কাঁথার মাঠ। এ গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। গ্রন্থটির ইংরেজি অনুবাদের নাম- The Field of the Embroidered Quilt এবং অনুবাদ করেছেন E. M. Milford. এ কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা হলো রুপাই।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: ঐতিহাসিক 'মৈমনসিংহ-গীতিকা'র সংগ্রাহক মূলত কে ছিলেন?
- ক) ড. দীনেশ চন্দ্র সেনসঠিক উত্তর
- খ) ড. সুনীতিকুমার বন্দ্যোপাধ্যায়
- গ) চন্দ্রকুমার দে
- ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: A): মৈমনসিংহ গীতিকা ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এ পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে মৈমনসিংহ গীতিকা (১৯২৩) নামে গ্রন্থাকারে প্রকাশ করেন। এটি ২৩টি ভাষায় অনুদিত হয়েছে। মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা স্থান পেয়েছে। যথা- মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীলা, কাজলরেখা ও দেওয়ানা মদিনা। পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহক হলেন- চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন, আশুতোষ চৌধুরী, জসীমউদ্দীন, নগেন্দ্রচন্দ্র দে, রজনীকান্ত ভদ্র, বিহারীলাল রায় প্রমুখ।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭২ প্রশ্ন · ৭২ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
