NSI সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা ২০১৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৭২
- ৭২
- ৭২ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ৭২
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪১: আসাদ ৩০০ টাকা কেজি দরে খেজুর বিক্রি করে। আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা ৯০০ গ্রামকে ১ কেজি দেখায়। রমজান মাসে ১০% মূল্যহ্রাসে খেজুর বিক্রি করে আসাদ কোনো লাভ বা লোকসান না করলে, খেজুরের ক্রয়মূল্য কত টাকা?
- ক) ২৮৮
- খ) ২৭৬
- গ) ২৬৭সঠিক উত্তর
- ঘ) ২৮৩
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: C): ৯০০ গ্রাম বিক্রি করে ৩০০ টাকায় ∴ ১ গ্রাম বিক্রি করে ৩০০/৯০০ টাকায় ∴ ১০০০ গ্রাম বিক্রি করে ৩০০ × ১০০০/৯০০ = ৩৩৩.৩৩ টাকা। ৯০০ গ্রাম বিক্রয় করায় প্রতি কেজিতে তার লাভ হয় (৩৩৩.৩৩ − ৩০০) = ৩৩.৩৩ টাকা ∴ ক্রয়মূল্য = (৩০০ − ৩৩.৩৩) টাকা = ২৬৭ টাকা (প্রায়)
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪২: সজীব তার বাসা থেকে ৪ কিলোমিটার দূরে দোকানে গিয়ে ফেরত আসল। যাবার পথে তার ৫০ মিনিট সময় লাগলেও ফেরত আসার সময় তার গতি ১০% কমে গেলে, দোকানে আসা যাওয়াতে সজীবের মোট কত মিনিট লাগল?
- ক) ৯৫
- খ) ১০০
- গ) ১০৫
- ঘ) ১০৬সঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: D): দূরত্ব ৪ কিমি = ৪০০০ মিটার; যাওয়ার সময় = ৫০ মিনিট ∴ যাওয়ার বেগ = ৪০০০/৫০ = ৮০ মিটার/মিনিট; আসার সময় বেগ ১০% কমলে, বেগ হবে = ৮০ − ৮০ এর ১০% = ৮০ − ৮০ × ১০/১০০ = ৮০ − ৮ = ৭২ মিটার/মিনিট ∴ ফেরত আসার সময় = ৪০০০/৭২ = ৫৫.৫৬ মিনিট ∴ আসা যাওয়ার মোট সময় = (৫০ + ৫৫.৫৬) মিনিট = ১০৫.৫৬ মিনিট = ১০৬ মিনিট (প্রায়)
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৩: ১৮০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৫৪ কিলোমিটার / ঘণ্টা বেগে ৭২০ মিটার দীর্ঘ একটি টানেলে প্রবেশ করলে, টানেলটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
- ক) ৫৭ সেকেন্ড
- খ) ৪৮ সেকেন্ড
- গ) ৬০ সেকেন্ডসঠিক উত্তর
- ঘ) ৮০ সেকেন্ড
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: C): মোট দূরত্ব = (১৮০ + ৭২০) মিটার = ৯০০ মিটার; বেগ = ৫৪ কিলোমিটার / ঘণ্টা = ৫৪ × ৫/১৮ মিটার / সেকেন্ড = ১৫ মিটার / সেকেন্ড ∴ সময় = ৯০০/১৫ = ৬০ সেকেন্ড
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: ∛২ : ∛৮ = ৭ : x
- ক) ১৪
- খ) ১০
- গ) ৭∛২সঠিক উত্তর
- ঘ) ৭√২
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: C): ∛২ : ∛৮ = ৭ : x (ধরি) ⇒ ∛২/∛৮ = ৭/x ⇒ x = ৭ × ৮^(১/৩) / ২^(১/৩) = ৭ (৮/২)^(১/৩) = ৭ × ২^(১/৩) = ৭∛২
বিষয়: গণিত
প্রশ্ন ৪৫: দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল ১০ হবার সম্ভাবনা কত?
- ক) ১/৩৬
- খ) ১/১৮
- গ) ১/৯
- ঘ) ১/৩
- ঙ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: E): ৪ + ৬ = ১০; ৬ + ৪ = ১০; ৫ + ৫ = ১০ — অনুকূল ঘটনা ৩টি; দুটি ছক্কা নিক্ষেপণে মোট ঘটনা = ৬ × ৬ = ৩৬টি ∴ সম্ভাবনা = ৩/৩৬ = ১/১২
বিষয়: গণিত
প্রশ্ন ৪৬: যদি একটি সংখ্যা 'ক' এর ১২০% অপর একটি সংখ্যা 'খ' এর ৮০% হয় তাহলে (ক + খ) এর মান কত?
- ক) ১.৫ক
- খ) ২ক
- গ) ২.৫কসঠিক উত্তর
- ঘ) ৩ক
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: C): ক এর ১২০% = খ এর ৮০% ⇒ ক × ১২০/১০০ = খ × ৮০/১০০ ⇒ ক/খ = ৮০/১২০ = ১/১.৫ ⇒ খ/ক = ১.৫/১ ⇒ (ক + খ)/ক = (১.৫ + ১)/১ ⇒ ক + খ = ২.৫ ক
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: ৬ জন লোক ও ৮ জন বালক একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। যদি ঐ একই কাজ ২৬ জন লোক ও ৪৮ জন বালক ২ দিনে শেষ করতে পারে তাহলে ১৫ জন লোক ও ২০ জন বালক ঐ কাজ কত দিনে শেষ করবে?
- ক) ৪ দিনসঠিক উত্তর
- খ) ৫ দিন
- গ) ৬ দিন
- ঘ) ৭ দিন
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: A): (৬ জন লোক + ৮ জন বালক) ১ দিনে করে = ১/১০ অংশ ......(i); (২৬ জন লোক + ৪৮ জন বালক) ১ দিনে করে = ১/২ অংশ ......(ii); (i) × ৬ − (ii) ⇒ হতে পাই, (৩৬ − ২৬) জন লোক ১ দিনে করে = ৬/১০ − ১/২ অংশ ⇒ ১০ জন লোকের ১ দিনে করে = ১/১০ অংশ ⇒ ১ জন লোকে ১ দিনে করে = ১/১০০ অংশ ∴ ৮ জন বালক ১ দিনে করে = (১/১০ − ৬ × ১/১০০) অংশ = (১০ − ৬)/১০০ = ৪/১০০ অংশ = ১/২৫ অংশ ∴ ১ জন বালক ১ দিনে করে = ১/২০০ অংশ ∴ (১৫ জন লোক + ২০ জন বালক) ১ দিনে করবে = (১৫/১০০ + ২০/২০০) অংশ = (৩০ + ২০)/২০০ অংশ = ১/৪ অংশ; ১/৪ অংশ করবে ১ দিনে ∴ ১ অংশ করবে (১ × ৪/১) = ৪ দিনে
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪৮: সেলিম ৬% সরল সুদে ব্যাংকে ১০,০০০ টাকা বিনিয়োগ করে। আর কত টাকা ৮% সরল সুদে বিনিয়োগ করলে সে মোটের উপর ৭% হারে সুদ পাবে?
- ক) ১৮৫০০ টাকা
- খ) ১৮৭৫০ টাকা
- গ) ১৯০০০ টাকা
- ঘ) ১৯৩৫০ টাকা
- ঙ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: E): মনে করি, ৮% হারে ক টাকা বিনিয়োগ করেন, ∴ ১০০০০ × ৬/১০০ + ৮ক/১০০ = (ক + ১০০০০) × ৭/১০০ ⇒ ৬০০০০ + ৮ক = ৭ক + ৭০০০০ ⇒ ৮ক − ৭ক = ৭০০০০ − ৬০০০০ ⇒ ক = ১০০০০ টাকা
বিষয়: গণিত
প্রশ্ন ৪৯: ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬, ৮ ও ১০ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার?
- ক) ৪সঠিক উত্তর
- খ) ৫
- গ) ৬
- ঘ) ৭
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: A): [চিত্র: ত্রিভুজ ABC, D ও E মধ্যবিন্দু] ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। DE = ১/২ BC = ১/২ × ৮ = ৪
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫০: আবুর মাসিক আয় বাবুর মাসিক আয় থেকে ৪০% বেশি এবং বদির মাসিক আয়ের ৭/৮ অংশ। বাবুর মাসিক আয় ৫০০০ টাকা হলে তাদের তিনজনের মোট মাসিক আয় কত টাকা?
- ক) ১৮০০০ টাকা
- খ) ১৯০০০ টাকা
- গ) ১৯৫০০ টাকা
- ঘ) ২০০০০ টাকাসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: D): আবুর মাসিক আয় = ৫০০০ + ৫০০০ এর ৪০% = ৫০০০ + ২০০০ = ৭০০০ টাকা ∴ বদির মাসিক আয় = ৭০০০ × ৮/৭ = ৮০০০ টাকা ∴ মোট মাসিক আয় = ৫০০০ + ৭০০০ + ৮০০০ = ২০০০০ টাকা
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫১: একটি কুরিয়ার সার্ভিস প্রথম ১০ কেজি পণ্য পরিবহনের জন্য প্রতি কেজিতে ৫ টাকা এবং ১০ কেজির উপরে প্রতি কেজিতে ৩ টাকা ফি নেয়। ২৭ কেজি পণ্য পরিবহনের ফি কত হবে?
- ক) ৬৮ টাকা
- খ) ৮০ টাকা
- গ) ৮৪ টাকা
- ঘ) ৮৮ টাকা
- ঙ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: E): ২৭ কেজি = ১০ কেজি + ১৭ কেজি = (১০ × ৫ + ১৭ × ৩) টাকা = ৫০ + ৫১ = ১০১ টাকা
বিষয়: গণিত
প্রশ্ন ৫২: 'Q' এর মান কত হলে 4Y² − QY + 16 একটি পূর্ণবর্গ হবে?
- ক) ৪
- খ) ৮
- গ) 12
- ঘ) 16সঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: D): 4Y² − QY + 16 ⇒ (2Y)² − 2.2Y.4 + (4)² + 16Y − QY ⇒ (2Y − 4)² + 16Y − QY যা পূর্ণ বর্গ হবে 16Y − QY = 0 হলে, ⇒ 16Y = QY ∴ Q = 16
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৩: 'দোয়েল চত্বর' স্থাপত্যের স্থপতি কে?
- ক) নিতুন কুণ্ডু
- খ) আজিজুল জলিল পাশাসঠিক উত্তর
- গ) শামীম সিকদার
- ঘ) হামিদুজ্জামান খান
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: B): আজিজুল জলিল পাশা এর উল্লেখযোগ্য ভাস্কর্য 'দোয়েল চত্বর' এবং 'শাপলা চত্বর'। 'দোয়েল চত্বর' ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল সংলগ্ন সড়কদ্বীপে স্থাপিত দোয়েল পাখির একটি ভাস্কর্য। 'শাপলা চত্বর' ঢাকার মতিঝিল এলাকায় স্থাপিত শাপলা ফুলের একটি ভাস্কর্য।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৪: স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম সংশোধনীতে সংযোজিত হয়?
- ক) একাদশ
- খ) ত্রয়োদশ
- গ) চতুর্দশ
- ঘ) পঞ্চদশসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: D): বাংলাদেশের পঞ্চদশ সংশোধনী ২০১১ সালে পাস হয়। এ সংশোধনীর উল্লেখযোগ্য সংশোধনীসমূহ হলো : ৭২- এর সংবিধানের মূলনীতি বহাল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংযোজন এবং সংবিধান সংশোধনে গণভোট বাতিল। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের পূর্বের ৪টি তফসিলের সাথে আরো ৩টি নতুন তফসিল যুক্ত করা হয়েছে। ফলে সংবিধানের মোট তফসিল হয় ৭টি। উল্লেখ্য, সংবিধানের ৬ষ্ঠ তফসিলে ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র এবং ৭ম তফসিলে ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত করা হয়েছে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫৫: বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে?
- ক) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
- খ) আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)সঠিক উত্তর
- গ) এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
- ঘ) আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC)
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: B): বিশ্বব্যাংকের Soft Loan Window নামে পরিচিত IDA (International Development Association)। বাংলাদেশ এ সংস্থাটি থেকেই বেশি ঋণ নিয়ে থাকে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৬: 'বার্ডি' ও 'বগি' শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
- ক) ফুটবল
- খ) রাগবি
- গ) গলফসঠিক উত্তর
- ঘ) লন টেনিস
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: C): Fairway, Pitch Shot, Bogey, Par, Birdie, Eagle, Albatross প্রভৃতি শব্দ গলফ খেলার সাথে সম্পর্কিত। মার্কিন গলফার 'টাইগার উডস' ছিলেন বিশ্বের অন্যতম সেরা গলফ খেলোয়াড়। রাইডার কাপ গলফ খেলার উল্লেখযোগ্য টুর্নামেন্ট।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৭: বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে?
- ক) UNESCO
- খ) WMO
- গ) UNDP
- ঘ) WIPOসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: D): বিশ্ব বুদ্ধিবৃত্তিক সংস্থা (WIPO) ১৯৭০ সালে প্রতিষ্ঠিত। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এ সংস্থা থেকেই বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে। উল্লেখ্য, ২০১০ সালের জুন মাসে বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জন্মরহস্য আবিষ্কার করেন। পাটের জীন রহস্য উন্মোচনকারী দলের নেতা ড. মাকসুদুল আলম। তিনি ১৯৫৪ সালের ১৮ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ছত্রাকের জীবন রহস্যও উন্মোচন করেন।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৫৮: সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
- ক) মুম্বাই
- খ) লাহোর
- গ) কাঠমান্ডু
- ঘ) ঢাকা
- ঙ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: E): সার্কের আঞ্চলিক কেন্দ্রসমূহ নিম্নরূপ- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ; সার্ক যক্ষ্মা এবং এইডস কেন্দ্র: কাঠমুন্ডু, নেপাল; সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলংকা; সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান; সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, ভারত
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৯: দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল কোথায় স্থাপন হয়েছে?
- ক) মোংলা
- খ) মহেশখালীসঠিক উত্তর
- গ) সোনাদিয়া
- ঘ) চট্টগ্রাম বন্দর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: B): দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের জন্য সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হয়েছে, যাদের প্রতিটির এলএনজি ধারণ ক্ষমতা ১,৩৮,০০০ ঘনমিটার এবং রি-গ্যাসিফিকেশন ক্ষমতা দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট। Exelerate Energy Bangladesh Ltd. (EEBL) কর্তৃক স্থাপিত প্রথম এলএনজি টার্মিনাল আগস্ট ২০১৮ এ কমিশনিং করা হয়। Summit LNG Terminal Co. Ltd কর্তৃক স্থাপিত একই ক্ষমতার দ্বিতীয় এলএনজি টার্মিনাল এপ্রিল ২০১৯ এ কমিশনিং করা হয়। টার্মিনাল দুইটি কক্সবাজারের মহেশখালীর নিকটবর্তী বঙ্গোপসাগরে অবস্থিত। এছাড়া, সরকার কক্সবাজারের মাতারবাড়িতে দৈনিক ১,০০০ মিলিয়ন ঘনফুট রি-গ্যাসিফিকেশন ক্ষমতার একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। উল্লেখ্য, বাংলাদেশ কাতার এবং ওমান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬০: 'জাতীয় মূল্য সংযোজন কর দিবস' কত তারিখে উদযাপিত হয়?
- ক) ১৫ নভেম্বর
- খ) ৩০ নভেম্বর
- গ) ১০ ডিসেম্বরসঠিক উত্তর
- ঘ) ১৫ ডিসেম্বর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: C): কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস নিম্নরূপ- জাতীয় গ্রন্থ দিবস: ১ জানুয়ারি; সুন্দরবন দিবস: ১৪ ফেব্রুয়ারি; জাতীয় শিশু দিবস: ১৭ মার্চ; পলাশী দিবস: ২৩ জুন; মূল্য সংযোজন কর দিবস: ১০ ডিসেম্বর; মীনা দিবস: ২৮ সেপ্টেম্বর; শহীদ নূর হোসেন দিবস: ১০ নভেম্বর; রোকেয়া দিবস: ৯ ডিসেম্বর
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭২ প্রশ্ন · ৭২ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
