NSI সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা ২০১৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৭২
- ৭২
- ৭২ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৭২ / ৭২
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬১: আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি?
- ক) ম্যানগ্রোভ
- খ) গ্রীষ্মমণ্ডলীয় ঘন বনাঞ্চলসঠিক উত্তর
- গ) ঘনবর্ষণ বনাঞ্চল
- ঘ) উপক্রান্তীয় ঘনবর্ষণ বনাঞ্চল
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: B): দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন রেইনফরেস্ট পৃথিবীর বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট বা ঘনবর্ষণ বনাঞ্চল। পৃথিবীর ২০% অক্সিজেনের যোগান আসে এ বন থেকে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬২: সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?
- ক) ১২নং
- খ) ২৩নং
- গ) ৪১নংসঠিক উত্তর
- ঘ) ৪৩নং
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: C): বাংলাদেশের সংবিধানের কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিম্নরূপ- ১২: ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা; ২৩: জাতীয় সংস্কৃতি; ৩৬: চলাফেরার স্বাধীনতা; ৩৭: সমাবেশের স্বাধীনতা; ৩৮: সংগঠনের স্বাধীনতা; ৩৯: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা; ৪০: পেশা বা বৃত্তির স্বাধীনতা; ৪১: ধর্মীয় স্বাধীনতা; ৪৩: গৃহ ও যোগাযোগের রক্ষণ
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৩: নিচের কোন দেশটি 'মেলানেশিয়া' অঞ্চলের অন্তর্ভুক্ত?
- ক) সামোয়া
- খ) নাউরু
- গ) ফিজিসঠিক উত্তর
- ঘ) লাওসস
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: C): সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ ওশেনিয়া নামে পরিচিত। ওশেনিয়া= অস্ট্রেলিয়া+মেলানেশিয়া+মাইক্রোনেশিয়া+পলিনেশিয়া। পলিনেশিয়া: সামোয়া, টুভ্যালু, টোঙ্গা, নিউজিল্যান্ড; মেলানেশিয়া: সলোমন দ্বীপপুঞ্জ, ফিজি, পাপুয়া নিউগিনি, ভানুয়াতু; মাইক্রোনেশিয়া: নাউরু, কিরিবাতি, পালাউ, মার্শাল দ্বীপপুঞ্জ, ফেডারেল স্টেট অব মাইক্রোনেশিয়া, গুয়াম
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এ কোন দেশটি একবার যোগদান করে আবার বের হয়ে গেছে?
- ক) কানাডা
- খ) জাপান
- গ) জার্মানি
- ঘ) রাশিয়াসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: D): বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের জোট G-7। এ প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালের ১৫ নভেম্বর। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৬টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান)। ১৯৭৬ সালে কানাডা যোগ দিলে সদস্য হয় ৭টি। ১৯৯৭ সালে রাশিয়া যোগ দেয়ায় সদস্য হয় ৮টি। তবে ২০১৪ সালে রাশিয়াকে বাদ দেয়ার পর এর বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৬৫: এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন CIRDAP নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়?
- ক) GATT
- খ) UNDP
- গ) UNESCO
- ঘ) FAOসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: D): CIRDAP (Centre on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়, সদস্য সংখ্যা ১৫ এবং এর সদর দপ্তর অবস্থিত ঢাকার সুপ্রিম কোর্টের সম্মুখে চামেলি হাউসে। Food and Agriculture Organization (FAO) এর উদ্যোগে CIRDAP প্রতিষ্ঠিত হয়।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৬৬: ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয়?
- ক) কিয়োটো প্রটোকল
- খ) ভিয়েনা কনভেনশনসঠিক উত্তর
- গ) বাসেল কনভেনশন
- ঘ) কার্টাজেনা প্রটোকল
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: B): মন্ট্রিল প্রটোকল: কানাডার মন্ট্রিলে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোন স্তরের রক্ষার জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয় তাই মন্ট্রিল প্রটোকল। এ প্রটোকল ও চুক্তি ১ জানুয়ারি ১৯৮৯ সালে কার্যকর হয়। কার্টাজেনা প্রটোকল: কার্টাজেনা প্রটোকল হল ২৯ জানুয়ারি, ২০০০ কানাডার মন্ট্রিলে গৃহীত জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি। এটি কার্যকর হয় ১১ সেপ্টেম্বর, ২০০৩। কিয়োটো প্রটোকল: কিয়োটো প্রটোকল পরিবেশ বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন রোধে UNFCCC এর উদ্যোগে জাপানের কিয়োটোতে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর এটি গৃহীত হয় এবং ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি তা কার্যকর হয়।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬৭: প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রুটের পূর্ব প্রান্ত কোথায় এসে শেষ হয়েছে?
- ক) চীনসঠিক উত্তর
- খ) জাপান
- গ) ইন্দোনেশিয়া
- ঘ) মঙ্গোলিয়া
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: A): সিল্ক রোড হলো এশিয়ার উপমহাদেশীয় অঞ্চলগুলোর মধ্য দিয়ে পূর্ব (চীন) ও পশ্চিম এশিয়া, ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলকে সংযুক্ত করে একটি প্রাচীন বাণিজ্য পথ। এটি গড়ে ওঠে খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের হান বংশের আমলে। প্রায় চার হাজার মাইল দীর্ঘ এ পথের নামকরণ করা হয়েছে চীনা সিল্ক ব্যবসার নামে। চীনা, ভারতীয়, পারস্য, আরব ও ইউরোপীয় সভ্যতার উন্নয়নে এ বাণিজ্য পথের বিশাল প্রভাব ছিল। ২০১৪ সালে চীন এটি নতুন করে চালুর উদ্যোগ গ্রহণ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৮: ঐতিহাসিক 'ফ্রিডম স্কয়ার' কোন শহরে অবস্থিত?
- ক) নিউইয়র্ক সিটি
- খ) কায়রো
- গ) ইস্তাম্বুল
- ঘ) বাকুসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: D): স্কয়ার / স্থানের নাম — বাংলাদেশ স্কয়ার: লাইবেরিয়া; তাক্সিম স্কয়ার: ইস্তাম্বুল, তুরস্ক; তিয়েনমেন স্কয়ার: বেইজিং, চীন; ট্রাফালগার স্কয়ার: লন্ডন, যুক্তরাজ্য; ডেমোক্রেসি স্কয়ার: নমপেন, কম্বোডিয়া; আজাদি স্কয়ার: তেহরান, ইরান; তাহরির স্কয়ার: কায়রো, মিশর; ম্যাডিসন স্কয়ার, টাইমস স্কয়ার: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র; ফ্রিডম স্কয়ার: বাকু (আজারবাইজান), আবখাজিয়া (রাশিয়া), ইয়েরেভান (আর্মেনিয়া), তালিন (এস্তোনিয়া), তিবিলিসি (জর্জিয়া)
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৯: সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি?
- ক) সার্বিয়া
- খ) বেলারুশ
- গ) জর্জিয়া
- ঘ) তাজিকিস্তানসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: D): ১৯৯১ সালের ডিসেম্বরে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫টি রাষ্ট্র গঠিত হয়। এগুলোর মধ্যে ৬টি ছিল মুসলিম রাষ্ট্র। রাষ্ট্রগুলো হলো- আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কিরগিজস্তান। আজারবাইজান ব্যতীত বাকি ৫টি দেশ মধ্য এশীয় রাষ্ট্র হিসেবে পরিচিত।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৭০: নিচের কোন ওপেন সোর্স অপারেটিং সিস্টেম?
- ক) Ubuntuসঠিক উত্তর
- খ) Mac OS
- গ) iOS
- ঘ) A ও C দুটোই
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: A): Open source OS: Linux, OpenSolaris, NetBSD, Darwin, Plan 9, Oberon; Closed source OS: Windows, MAC OS X, AIX-UNIX, HP-UNIX
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৭১: একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে দলীয় সর্বনিম্ন রান করেছে কোন দেশ?
- ক) আফগানিস্তান
- খ) পাকিস্তান
- গ) বাংলাদেশ
- ঘ) আয়ারল্যান্ড
- ঙ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: E): একদিনের ক্রিকেটে সর্বনিম্ন রান করেছে কানাডা (রান ৩৬), বিপক্ষে শ্রীলঙ্কা।
বিষয়: গণিত
প্রশ্ন ৭২: নিচের কোন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অস্কার পুরস্কার লাভ করেছেন?
- ক) তারেক মাসুদ
- খ) মোস্তফা সরয়ার ফারুকী
- গ) সত্যজিৎ রায়
- ঘ) মোরশেদুল ইসলাম
- ঙ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: ব্যাখ্যা (উত্তর: E): ২০০৭ সালে বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশি হিসেবে অস্কার পুরস্কার লাভ করেন নাফিস বিন-জাফর। এ পর্যন্ত বাংলাদেশি কোনো চলচ্চিত্র নির্মাতা অস্কার লাভ করেননি। তবে প্রথম বাঙালি চলচ্চিত্র নির্মাতা হিসেবে অস্কার পুরস্কার লাভ করেন সত্যজিৎ রায়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭২ প্রশ্ন · ৭২ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
