জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক ২০১৫ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১: বাংলা গদ্যের জনক কে?
- ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসঠিক উত্তর
- খ) জুলিয়াস কেরী
- গ) বঙ্কিমচন্দ্র
- ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: বাংলা গদ্যের অবয়ব নির্মাণে বিশিষ্ট ভূমিকা পালন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গদ্যের অনুশীলন পর্যায়ে বিদ্যাসাগর সুশৃঙ্খলতা, পরিমিতিবোধ ও ধ্বনি প্রবাহে অবিচ্ছিন্নতা (যতি চিহ্নের ব্যবহারে) সঞ্চার করে বাংলা গদ্যরীতিকে উৎকর্ষের এক উচ্চতর পরিসীমায় উন্নীত করেন। এজন্য বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক হিসেবে অভিহিত করা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সমন্বয় সাধন করে প্রথম সার্থক 'দুর্গেশনন্দিনী' উপন্যাস রচনা করেন। এজন্য তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। বাংলা সাহিত্যের কনিষ্ঠতম শাখা ছোটগল্প উৎকর্ষ লাভ করে রবীন্দ্রনাথ ঠাকুরের, এজন্য তাকে বাংলা ছোটগল্পের জনক বলা হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ২: আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি—
- ক) মাইকেল মধুসূদন দত্তসঠিক উত্তর
- খ) রবীন্দ্রনাথ ঠাকুর
- গ) কাজী নজরুল ইসলাম
- ঘ) ফররুখ আহমেদ
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি ও বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক মাইকেল মধুসূদন দত্ত। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে 'বিদ্রোহী' কবি হিসেবে অভিহিত হলেও প্রথম নন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভা। ফররুখ আহমদ মুসলিম রেনেসাঁর কবি হিসেবে অভিহিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'— গানটির রচয়িতা কে?
- ক) আব্দুল লতিফসঠিক উত্তর
- খ) নজরুল ইসলাম বাবু
- গ) আলতাফ মাহমুদ
- ঘ) গোবিন্দ হালদার
ব্যাখ্যা: 'ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়'— গানটির রচয়িতা আব্দুল লতিফ। নজরুল ইসলাম বাবু রচিত বিখ্যাত গান 'সব কটি জানালা খুলে দাও না।' গোবিন্দ হালদার রচিত 'তীর হারা এই ঢেউয়ের সাগর' বিখ্যাত গান। আলতাফ মাহমুদ 'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি' গানের আধুনিক সুরকার।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪: অর্ধ-মাত্রার স্বরবর্ণ কয়টি?
- ক) ১০টি
- খ) ৮টি
- গ) ৬টি
- ঘ) ১টিসঠিক উত্তর
ব্যাখ্যা: অর্ধ-মাত্রার স্বরবর্ণ একটি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ (খ, গ, ণ, থ, ধ, প, শ) সাতটি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫: 'Subconcious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো—
- ক) অর্ধ-চেতন
- খ) চেতনাহীন
- গ) অব-চেতনসঠিক উত্তর
- ঘ) চেতনা প্রবাহ
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬: 'ক্ষীয়মাণ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
- ক) বৃহৎ
- খ) বর্ধিষ্ণু
- গ) বর্ধমানসঠিক উত্তর
- ঘ) বৃদ্ধি প্রাপ্ত
ব্যাখ্যা: 'ক্ষীয়মাণ' বিশেষণবাচক শব্দটির অর্থ ক্ষয়প্রাপ্ত হচ্ছে এমন; যার বিপরীত শব্দ বর্ধমান।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭: 'হিং টিং ছট' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ হতে নেয়া হয়েছে?
- ক) ভানুসিংহের পদাবলী
- খ) কবি-কাহিনী
- গ) চিত্রাঙ্গদা
- ঘ) সোনার তরীসঠিক উত্তর
ব্যাখ্যা: 'হিং টিং ছট' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'সোনারতরী' (১৮৯৪) কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা হলো– সোনারতরী, পরশ পাথর, মানসসুন্দরী, পুরস্কার ও নিরুদ্দেশ যাত্রা।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮: কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন?
- ক) ১৯৭২ সালের ১৪ মে
- খ) ১৯৭২ সালের ২৪ মেসঠিক উত্তর
- গ) ১৯৭৪ সালের ১২ মে
- ঘ) ১৯৭৪ সালের ২২ মে
ব্যাখ্যা: ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। তাকে ধানমন্ডির ২৮ নম্বর (পুরাতন) রোডের ৩৩০/বি বাড়িটি দেয়া হয়, যা বর্তমান নজরুল ইনস্টিটিউট। তিনি ১৯৭৬ সালের ২৯ আগস্ট মৃত্যুবরণ করেন।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯: 'রাজার দুয়ারে হাতি বাঁধা' দুয়ারে শব্দটি কোন কারক?
- ক) করণ
- খ) সম্প্রদান
- গ) অপাদান
- ঘ) অধিকরণসঠিক উত্তর
ব্যাখ্যা: 'রাজার দুয়ারে হাতি বাঁধা'– বাক্যে 'দুয়ারে' শব্দটি অধিকরণ কারক। ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০: বাক্যের মৌলিক উপাদান কি?
- ক) শব্দসঠিক উত্তর
- খ) ধ্বনি
- গ) ভাব
- ঘ) বর্ণ
ব্যাখ্যা: যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে। বাক্যের মৌলিক উপাদান শব্দ। ভাষার মূল উপাদান ধ্বনি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: Who is called the Poet of Beauty?
- ক) William Wordsworth
- খ) John Keatsসঠিক উত্তর
- গ) P.B. Shelley
- ঘ) Shakespeare
ব্যাখ্যা: ইংরেজি সাহিত্যে John Keats-কে Poet of Beauty বলা হয়। অন্যদিকে, Wordsworth-কে বলা হয় Poet of Nature; Shelley হচ্ছে Revolutionary Poet এবং Shakespeare-কে বলা হয় Bard of Avon।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১২: Which century was the 'Victorian Period'?
- ক) 20th century
- খ) 19th centuryসঠিক উত্তর
- গ) 18th century
- ঘ) 17th century
ব্যাখ্যা: Victorian period-এর সময়সীমা 1832–1901 হওয়ায় এটি 19th century-এর একটি period।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৩: 'A little learning is a dangerous thing' — is a quotation from
- ক) Oscar Wilds
- খ) Alexander Popeসঠিক উত্তর
- গ) Alfred Tennyson
- ঘ) Voltaire
ব্যাখ্যা: Alexander Pope-এর An Essay on Criticism থেকে প্রশ্নোক্ত quotation-টি নেওয়া হয়েছে।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ১৪: Which one is the superlative degree of bad?
- ক) worse
- খ) evil
- গ) worstসঠিক উত্তর
- ঘ) None
ব্যাখ্যা: Bad শব্দের superlative degree হচ্ছে worst। আর এর comparative degree হচ্ছে worse।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ১৫: 'Let him be told to go' change the voice
- ক) Go
- খ) Let you go
- গ) You go
- ঘ) Tell him to goসঠিক উত্তর
ব্যাখ্যা: Let দ্বারা passive sentence শুরু হলে সাধারণত Imperative sentence কে নির্দেশ করে। প্রশ্নোক্ত passive sentence-এ মূল verb 'told' থাকায় 'Tell him to go' হচ্ছে সঠিক Active voice।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৬: Children like to watch science— movies.
- ক) fictionসঠিক উত্তর
- খ) fraction
- গ) faction
- ঘ) friction
ব্যাখ্যা: Optionগুলোর মধ্যে fiction— অর্থ গল্প, কাহিনি, রূপকথা ইত্যাদি; fraction— ভগ্নাংশ, খণ্ড; faction— দলাদলি এবং friction—ঘর্ষণ, সংঘর্ষ। সুতরাং প্রশ্ন অনুযায়ী শূন্যস্থানে fiction হবে, কারণ শিশুরা বৈজ্ঞানিক কল্পকাহিনি দেখতে ভালোবাসে।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ১৭: Choose the correct synonym of the word 'probity'.
- ক) Probability
- খ) Honestyসঠিক উত্তর
- গ) Peaceful
- ঘ) Extra-ordinary
ব্যাখ্যা: Probity শব্দের অর্থ হচ্ছে সততা, ন্যায়পরায়ণতা ইত্যাদি। যার synonym হচ্ছে honesty। অন্য option গুলি সঠিক নয় কারণ Probability–অর্থ সম্ভাবনা; Peaceful–শান্তিপূর্ণ এবং Extraordinary– অর্থ অসাধারণ।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ১৮: What is the antonym of the word 'eminent'?
- ক) Famous
- খ) Sad
- গ) Happy
- ঘ) Unknownসঠিক উত্তর
ব্যাখ্যা: Eminent– অর্থ বিখ্যাত যার antonym হচ্ছে unknown।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৯: The word 'diabetic' is—
- ক) noun
- খ) an adjective
- গ) both noun and adjectiveসঠিক উত্তর
- ঘ) pronoun
ব্যাখ্যা: Oxford Dictionary অনুযায়ী 'diabetic' শব্দটি Adjective ও Noun উভয়ই।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: The profession of teaching is known as—
- ক) History
- খ) Pedagogyসঠিক উত্তর
- গ) Linguistic
- ঘ) Unknown
ব্যাখ্যা: Profession of teaching-কে এককথায় pedagogy বলে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
