জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক ২০১৫ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮১: যদি ৫ : ১০০, ৪ : ৬৪ হয় তবে ৪ : ৮০, ৩ : ?
- ক) ২৬
- খ) ৫৪
- গ) ৪৮সঠিক উত্তর
- ঘ) ৬০
ব্যাখ্যা: যদি ৫ : ১০০, ৪ : ৬৪ তবে, ৪ : ৮০, ৩ : ৪৮ ১ম অনুপাতের ক্ষেত্রে ২য় রাশি, ১ম রাশির ২০ গুণ এবং ২য় অনুপাতের ক্ষেত্রে ২য় রাশি, ১ম রাশির ১৬ গুণ।
বিষয়: গণিত
প্রশ্ন ৮২: ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪ ধারার পরবর্তী সংখ্যা কত?
- ক) ৫৫সঠিক উত্তর
- খ) ৪০
- গ) ৬৮
- ঘ) ৮৯
ব্যাখ্যা: ধারার পরবর্তী সংখ্যা পূর্ববর্তী সংখ্যা দুটির যোগফল। ১ + ২ = ৩, ২ + ৩ = ৫, ৩ + ৫ = ৮, ৫ + ৮ = ১৩, ৮ + ১৩ = ২১, ১৩ + ২১ = ৩৪, ২১ + ৩৪ = ৫৫
বিষয়: গণিত
প্রশ্ন ৮৩: একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
- ক) ১৬
- খ) ১৮সঠিক উত্তর
- গ) ৬৮
- ঘ) ৮৯
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি x; ৩x + ২x = ৯০ ⇒ ৫x = ৯০ x = ১৮
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: রতনের আয় বকুলের আয় অপেক্ষা ২৫% বেশি। বকুলের আয় রতনের আয় অপেক্ষা কত % কম?
- ক) ১০%
- খ) ১৫%
- গ) ২০%সঠিক উত্তর
- ঘ) ২৫%
ব্যাখ্যা: মনে করি, বকুলের আয় ১০০ টাকা; রতনের আয় ১২৫ টাকা; ১২৫ টাকায় কম ২৫ টাকা; ১০০ টাকায় কম ১০০×২৫/১২৫ = ২০ টাকা
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: ৯০ কোন সংখ্যাটির ৭৫%?
- ক) ১২০সঠিক উত্তর
- খ) ১২৫
- গ) ১৫০
- ঘ) ২৭৫
ব্যাখ্যা: মনে করি, সংখ্যা x; x এর ৭৫% = ৯০ ⇒ x × ৭৫/১০০ = ৯০ ⇒ ৩x/৪ = ৯০ ⇒ x = ৯০×৪/৩; x = ১২০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: ১৯৯০ সালের ১ ফেব্রুয়ারি যদি বৃহস্পতিবার হয় তাহলে ১৯৯১ সালের ১ ফেব্রুয়ারি কি বার হবে?
- ক) বুধবার
- খ) শুক্রবারসঠিক উত্তর
- গ) শনিবার
- ঘ) বৃহস্পতিবার
ব্যাখ্যা: ১৯৯০ সাল অধিবর্ষ নয়। সুতরাং ১৯৯০ সালের ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হলে ১৯৯১ সালের ১ ফেব্রুয়ারি শুক্রবার হবে। অর্থাৎ ১ দিন পরের বার হবে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৭: P is heavier than B. R is lighter than A. P is lighter than R. Who is the heaviest?
- ক) B
- খ) P
- গ) Aসঠিক উত্তর
- ঘ) R
ব্যাখ্যা: P A R / B R P ওপরের সারি heavier এবং নিচের সারি lighter। সুতরাং A is the heaviest.
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৮: ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৯ সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়?
- ক) ১১
- খ) ১৪
- গ) ১৫
- ঘ) ২০সঠিক উত্তর
ব্যাখ্যা: ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৯ ব্যবহৃত হয় ৯, ১৯, ২৯, ৩৯, ৪৯, ৫৯, ৬৯, ৭৯, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯ এই সংখ্যাগুলোতে অর্থাৎ ২০ বার।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৯: ৯, ৩৬, ৮১, ১৪৪ ................ এর পরবর্তী সংখ্যা কত?
- ক) ১৫৯
- খ) ২২৫সঠিক উত্তর
- গ) ২৫৬
- ঘ) ২৭২
ব্যাখ্যা: ৯, ৩৬, ৮১, ১৪৪, ২২৫ (৩², ৬², ৯², ১২², ১৫²) অর্থাৎ পরের সংখ্যাটি হবে ২২৫।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: নিচের কোন সংখ্যাটি অন্য রকম?
- ক) ৪৩
- খ) ২৩
- গ) ১৯
- ঘ) ১৬সঠিক উত্তর
ব্যাখ্যা: এখানে, ৪৩, ২৩ ও ১৯ সংখ্যা তিনটি মৌলিক অপরদিকে ১৬ যৌগিক সংখ্যা। ১৬ অন্যরকম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯১: আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার সম্পর্কে কি হয়?
- ক) ভাগ্নে
- খ) ভাতিজা
- গ) ভাইসঠিক উত্তর
- ঘ) মামা
ব্যাখ্যা: আপনার চাচার একমাত্র বড় ভাই আপনার বাবা। অর্থাৎ তার মেয়ের ছোট ভাই আপনার ভাই হয়।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৯২: 'ডিজেল ইঞ্জিন' মোটর গাড়ির সাথে সম্পর্কিত হলে 'সার্চ ইঞ্জিন' কিসের সাথে সম্পর্কযুক্ত?
- ক) হেলিকপ্টার
- খ) কম্পিউটারসঠিক উত্তর
- গ) উড়োজাহাজ
- ঘ) জিপিএস
ব্যাখ্যা: ডিজেল ইঞ্জিনের সাহায্যে মোটর গাড়ি চালনা করা হয় একইভাবে কম্পিউটারে তথ্য খোঁজার জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়। হেলিকপ্টার, উড়োজাহাজ এবং জিপিএস, সার্চ ইঞ্জিনের সাথে সম্পর্কযুক্ত নয়। অর্থাৎ উত্তর হবে (খ) কম্পিউটার।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৩: একটি ত্রিভুজ এবং বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
- ক) ১
- খ) ৩
- গ) ২সঠিক উত্তর
- ঘ) ৪
ব্যাখ্যা: একটি ত্রিভুজ ও বৃত্ত সর্বোনিম্ন দুটি বিন্দুতে ছেদ করতে পারে। যেমন– নিচের চিত্রে ত্রিভুজ ও বৃত্তের A ও B ছেদ বিন্দু দেখানো হলো। অপর দিকে একটি ত্রিভুজ ও বৃত্ত সর্বোচ্চ ৬টি বিন্দুতে ছেদ করতে পারে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: P হচ্ছে Q-এর পিতা কিন্তু Q, P-এর ছেলে নয়। তাদের সম্পর্কটা কোন ধরনের?
- ক) পিতা-মাতা
- খ) ভাই-বোন
- গ) মেয়ে-পিতাসঠিক উত্তর
- ঘ) ছেলে-মেয়ে
ব্যাখ্যা: P যদি Q এর পিতা হয় আর Q যদি P এর ছেলে না হয়, তাহলে তাদের মধ্যে অবশ্যই সম্পর্ক হবে মেয়ে-পিতা। অর্থাৎ উত্তর হবে (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৫: একটি পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের ৪ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?
- ক) ১৩ জন
- খ) ১৪ জনসঠিক উত্তর
- গ) ১২ জন
- ঘ) ১৬ জন
ব্যাখ্যা: একজন ব্যক্তি ও তার স্ত্রী = ১ + ১ = ২ জন; দুই পুত্র ও তাদের স্ত্রী = ২ + ২ = ৪ জন; প্রত্যেক পুত্রের সন্তান ছিল ৪ জন করে। অতএব দুইপুত্রের সন্তান ছিল = ৪ + ৪ = ৮ জন; মোট = ১৪ জন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৬: সরকার ও জনগণের মধ্যে আয়নার মত কাজ করে কোনটি?
- ক) রাজনীতি
- খ) বিরোধী দল
- গ) মামলা
- ঘ) মিডিয়াসঠিক উত্তর
ব্যাখ্যা: গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় গণমাধ্যম অন্যতম একটি মাধ্যম, যার সাহায্যে কোনো রাষ্ট্রের সকল পর্যায়ের মানুষ জানতে পারে কে কর্তব্য পালন করছে, কে খর্ব করছে। প্রজাতন্ত্রের কোনো নাগরিকের কুকর্ম ও সুকর্ম যেমন মিডিয়ায় আয়নার মতো অবয়ব সৃষ্টি করে ঠিক তেমনি সরকারের কৃত কাজ জনকল্যাণে না হয়ে জনবিরোধী হলে মিডিয়ার মাধ্যমে জনগণ তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখিয়ে সরকারে সঠিক কাজ করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। বিরোধী দলও অনেক সময় ছায়া সরকার হিসেবে সরকারের কাজের ত্রুটি-বিচ্যুতি জনগণের সামনে তুলে ধরে জনস্বার্থ রক্ষায় কাজ করে থাকে।
বিষয়: নৈতিকতা ও সুশাসন
প্রশ্ন ৯৭: বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন মূল্যবোধ?
- ক) সামাজিকসঠিক উত্তর
- খ) ব্যক্তিগত
- গ) পারিবারিক
- ঘ) পেশাগত
ব্যাখ্যা: বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা মূল্যবোধের সামাজিক দিক। উপর্যুক্ত তিনটি বিষয়ই সমাজে বসবাসরত মানুষের পারস্পরিক সম্মান, শ্রদ্ধা, সাহায্য-সহযোগিতা বিষয়গুলোকে ফুটিয়ে তুলে। এছাড়া পারিবারিক, ব্যক্তিগত ও পেশাগত মূল্যবোধ মানুষের বিশেষ বিশেষ ক্ষেত্রের সাথে সম্পর্কিত।
বিষয়: নৈতিকতা ও সুশাসন
প্রশ্ন ৯৮: সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা কোনটি?
- ক) দারিদ্র্য
- খ) অর্থনীতি
- গ) রাজনীতি
- ঘ) দুর্নীতিসঠিক উত্তর
ব্যাখ্যা: দুর্নীতি, দারিদ্র্য ও রাজনীতি সুশাসনের প্রতিবন্ধক হলেও অন্যতম প্রতিবন্ধক হলো দুর্নীতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: ২০১৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নিচের কোন সংস্থা কিংবা ব্যক্তি?
- ক) ডিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট।সঠিক উত্তর
- খ) পিএলও
- গ) এঞ্জেলা মার্কস
- ঘ) লিবিয়ান ন্যাশনাল কোয়ালিশন
ব্যাখ্যা: আরব বসন্তের পর চরম রাজনৈতিক বিশৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ও শান্তি হাওয়ায় মিলিয়ে যাওয়ার মুখে নাগরিক সমাজের চারটি সংগঠনের কোয়ালিশন 'ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট' দেশটিতে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় অগ্রগণ্য ভূমিকা পালন করায় ২০১৫ সালে এই প্রতিষ্ঠানটিকে নোবেল দেয়া হয়। ২০১৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন নাদিয়া মুরাদ (ইরাক) এবং ডেনিস মুকওয়েগে (কঙ্গো প্রজাতন্ত্র)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০০: ২০১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী Svetlana Alexievich কোন দেশের নাগরিক?
- ক) রাশিয়া
- খ) আজারবাইজান
- গ) বেলারুশসঠিক উত্তর
- ঘ) ক্যামেরুন
ব্যাখ্যা: Svetlana Alexievich হলো বেলারুশের নাগরিক। সোভিয়েত সময়কালের যুদ্ধের ভীতিকর অবস্থার অভিজ্ঞতা ও অত্যাচারের কালানুক্রমিক সাহিত্যরূপের জন্য তিনি ২০১৫ সাহিত্যে নোবেল পান। ২০১৭ সালে সাহিত্যে নোবেল পান জাপানি বংশোদ্ভূত কাজুও ইশিগুরো। কেলেঙ্কারির অভিযোগে ২০১৮ সালের সাহিত্যে নোবেল স্থগিত রয়েছে, যা ২০১৯ সালের সাথে ঘোষণা করা হবে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
