জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক ২০১৫ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২১: 'আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান' বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?
- ক) ২৮ নং
- খ) ২৬ নং
- গ) ২৭ নংসঠিক উত্তর
- ঘ) ২৯ নং
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে। এ ভাগের ২৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে 'আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান'।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২২: কোনটি মূল্যবোধের চালিকা শক্তি?
- ক) সংস্কৃতিসঠিক উত্তর
- খ) পরোপকার
- গ) উন্নয়নমূলক
- ঘ) রাজনীতি
ব্যাখ্যা: সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-ব্যবহার ও কর্মকাণ্ডের সবকিছু পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় মূল্যবোধ দ্বারা। মানুষ হিসেবে আমাদের যে কর্মকাণ্ড আমরা করে থাকি তা সংস্কৃতি দ্বারাই নিয়ন্ত্রিত ও প্রভাবিত। সমাজভেদে মানুষের আচার-আচরণে যে পার্থক্য লক্ষ্য করা যায় তা মূলত সংস্কৃতির পার্থক্যের জন্যই। মূল্যবোধ হলো একটি কাঙ্ক্ষিত উপাদান যা ব্যক্তি সমাজের নিকট থেকে এবং সমাজ ব্যক্তির নিকট থেকে প্রত্যাশা করে। আর সংস্কৃতিই যেহেতু মানুষকে তার কাঙ্ক্ষিত আচরণটি শেখায়, তাই স্বাভাবিকভাবেই সংস্কৃতি মূল্যবোধের চালিকাশক্তি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৩: বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়?
- ক) ১৯৭২ সালে
- খ) ১৯৭৩ সালেসঠিক উত্তর
- গ) ১৯৭৪ সালে
- ঘ) ১৯৭৫ সালে
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী বিল উত্থাপন করেছিলেন প্রথম আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর। বিলটি ১৯৭৩ সালের ১৫ জুলাই সংসদে গৃহীত হয়। সংশোধনীর বিষয়বস্তু ছিল– যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিত করা। ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর সংবিধানের দ্বিতীয় সংশোধনী আনা হয়। আর ১৯৭৪ ও ১৯৭৫ সালে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ সংশোধনী আনা হয়।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ২৪: বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?
- ক) ১২১৪ মার্কিন ডলার
- খ) ১৩১৪ মার্কিন ডলার
- গ) ১৪১৩ মার্কিন ডলার
- ঘ) ১১১৪ মার্কিন ডলার
ব্যাখ্যা: [Note : ২০১৭-১৮ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ১৭৫১ মার্কিন ডলার।]
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৫: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বিল লোকসভায় কবে পাস হয়?
- ক) ৬ মে ২০১৫
- খ) ৭ মে ২০১৫সঠিক উত্তর
- গ) ৭ জুন ২০১৫
- ঘ) ৭ জুলাই ২০১৫
ব্যাখ্যা: বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পায় ৫ মে ২০১৫। এরপর ৬ মে ২০১৫ তা ভারতের রাজ্যসভায় এবং ৭ মে ২০১৫ লোকসভায় সর্বসম্মতিক্রমে পাস হয়।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ২৬: বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?
- ক) ১ জুন ২০১৪
- খ) ১ জুন ২০১৫
- গ) ১ জুলাই ২০১৫সঠিক উত্তর
- ঘ) ২ জুলাই ২০১৫
ব্যাখ্যা: বিশ্বব্যাংক 'এটলাস মেথড' পদ্ধতি অনুযায়ী সদস্য দেশগুলোকে ঋণ প্রদানের সুবিধার্থে চারটি ভাগে ভাগ করে যথা : নিম্ন আয়ের দেশ, নিম্ন মধ্যম আয়ের দেশ, উচ্চ মধ্যম আয়ের দেশ এবং উচ্চ আয়ের দেশ। ১ জুলাই ২০১৫ বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত তালিকায় বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৭: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
- ক) ১৩৬তমসঠিক উত্তর
- খ) ১৩৭তম
- গ) ১৩৮তম
- ঘ) ১৩৯তম
ব্যাখ্যা: জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ১৩৬তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৮: ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা কি?
- ক) রাষ্ট্রভাষা হিসেবে বাংলা
- খ) ধর্ম নিরপেক্ষতা
- গ) মুদ্রা
- ঘ) প্রাদেশিক স্বায়ত্তশাসনসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলীয় নেতাদের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 'ছয় দফা' প্রস্তাব পেশ করেন। এর প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৯: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর করা হয় কোন সালে?
- ক) ১৯৭৩
- খ) ১৯৭২সঠিক উত্তর
- গ) ১৯৭১
- ঘ) ১৯৭৪
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত গণপরিষদ একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে। এই কমিটির রচিত খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর। আর এটি কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩০: স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হবে?
- ক) ২৬ মার্চ ১৯৭১
- খ) ১ এপ্রিল ১৯৭১
- গ) ১০ এপ্রিল ১৯৭১সঠিক উত্তর
- ঘ) ১৭ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা: স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল এবং শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল ১৯৭১ সালে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৩১: অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে, বাংলাদেশের দারিদ্র্যের হার কত?
- ক) ৩১.৫০%সঠিক উত্তর
- খ) ৩২.৭০%
- গ) ৩৩.৩০%
- ঘ) ৩৩.৮০%
ব্যাখ্যা: অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে, উচ্চ দারিদ্র্য রেখা ব্যবহার করে দেশে দারিদ্র্যের হার ৩১.৫%। অন্যদিকে, অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে, দেশে দারিদ্র্যের হার ২৪.৩%।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩২: বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি?
- ক) ভৈরব
- খ) গোয়ালন্দ
- গ) বরিশাল
- ঘ) নারায়ণগঞ্জসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশের প্রধান ও বৃহত্তম নদীবন্দর নারায়ণগঞ্জ। এটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৩: জাতীয় সংসদের ১ নং আসনটি কোন জেলায় অবস্থিত?
- ক) কক্সবাজার
- খ) বরগুনা
- গ) পঞ্চগড়সঠিক উত্তর
- ঘ) চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। ১নং আসন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া-সদর-আটোয়ারি আর জাতীয় সংসদের ৩০০ নং আসন বান্দরবান জেলা।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৪: বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন কবে হয়?
- ক) ৭ মার্চ ১৯৭৩সঠিক উত্তর
- খ) ৫ মার্চ ১৯৭৩
- গ) ৬ এপ্রিল ১৯৭৩
- ঘ) ১১ এপ্রিল ১৯৭৩
ব্যাখ্যা: বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ, বুধবার।
বিষয়: গণিত
প্রশ্ন ৩৫: ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসন লাভ করে?
- ক) ১৪৭
- খ) ১৬৭সঠিক উত্তর
- গ) ১৬০
- ঘ) ৩১৩
ব্যাখ্যা: ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে ১৩টি মহিলা আসনসহ মোট আসন সংখ্যা ছিল ৩১৩টি। পূর্ব পাকিস্তানের মোট ১৬৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ সংরক্ষিত মহিলা আসনসহ ১৬৭টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৬: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল?
- ক) ১৩৫৮সঠিক উত্তর
- খ) ১৩৫৯
- গ) ১৩৭০
- ঘ) ১৩৭১
ব্যাখ্যা: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সাল ছিল ৮ ফাল্গুন ১৩৫৮ এবং দিনটি ছিল বৃহস্পতিবার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
- ক) রামপাল
- খ) ধর্মপালসঠিক উত্তর
- গ) চন্দ্রগুপ্ত
- ঘ) আদিশূর
ব্যাখ্যা: পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার নির্মিত হয় অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে। এটির নির্মাতা ছিলেন পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব। ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো একে ৩২২তম বিশ্ব ঐতিহ্য (World Heritage) হিসেবে স্বীকৃতি দেয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৮: মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
- ক) ১০
- খ) ১১সঠিক উত্তর
- গ) ১২
- ঘ) ১৩
ব্যাখ্যা: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর ছিল ৬৪টি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৯: কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ?
- ক) আয়কর
- খ) আমদানি ও রপ্তানি
- গ) ভূমি ও রাজস্ব
- ঘ) মূল্য সংযোজন করসঠিক উত্তর
ব্যাখ্যা: মূল্য সংযোজন কর (VAT) থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আয় আসে। ২০১৭-১৮ অর্থবছরে (ডিসেম্বর ২০১৭ পর্যন্ত) বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আয় আসে মূল্য সংযোজন কর থেকে। ঐ সময়ে মূল্য সংযোজন কর থেকে আসে ৩৯%, আয়কর থেকে ৩১% রাজস্ব।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪০: নিচের কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
- ক) করতোয়া
- খ) কর্ণফুলী
- গ) হালদাসঠিক উত্তর
- ঘ) মাতামুহুরী
ব্যাখ্যা: হালদা নদী খাগড়াছড়ি জেলার ফটিকছড়ি উপজেলার বাদনাতলী পাহাড় থেকে উৎপত্তি লাভ করে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি, হাটহাজারী, চান্দগাঁও অতিক্রম করে রাউজান উপজেলাতে কর্ণফুলী নদীতে পড়েছে। এই মিলিত প্রবাহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এ নদীর বিশেষত্ব হলো মাছের পোনা উৎপাদনের জন্য। করতোয়া উত্তরবঙ্গের সর্বপ্রধান নদী। এটি এক সময় তিস্তা নদীর প্রধান ধারা ছিল। তিস্তার উৎপত্তি ভারতের সিকিম রাজ্যে। কর্ণফুলী নদী ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ে উৎপন্ন হয়ে পার্বত্য চট্টগ্রামের উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মাতামুহুরী নদী লামার মইভার পর্বতে উৎপন্ন হয়ে মহেশখালি চ্যানেলে পতিত হয়েছে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
