জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক ২০১৫ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৪১: GATT কখন WTO-তে রূপান্তরিত হয়?
- ক) ১৯৫৫ সালে
- খ) ১৯৯৩ সালে
- গ) ১৯৯৭ সালে
- ঘ) ১৯৯১ সালে
ব্যাখ্যা: [Note : ১৯৪৮ সালে ১ জানুয়ারি প্রতিষ্ঠিত GATT-কে হালনাগাদ করার জন্য ১৯৯৩ সালে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে কিছু নতুন বিধি আনয়ন করা হয়, যার মধ্যে অন্যতম হলো বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি। এ চুক্তির স্থলে একমাত্র আন্তর্জাতিক সংস্থারূপে ১৯৯৫ সালের ১ জানুয়ারি বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) গঠন করা হয়। এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়; তবে জাতিসংঘের সঙ্গে এ প্রতিষ্ঠানটির সহযোগিতামূলক ব্যবস্থাদি ও কার্যক্রম রয়েছে। বর্তমানে WTO-এর সদস্য সংখ্যা ১৬৪টি এবং আফগানিস্তান সর্বশেষ সদস্য দেশ।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪২: ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায়?
- ক) প্যারিস
- খ) লিঁওসঠিক উত্তর
- গ) জেনেভা
- ঘ) ভিয়েনা
ব্যাখ্যা: ইন্টারপোল একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা। এটির নামকরণ করা হয়েছে International-এর Inter এবং Police-এর Pol নিয়ে। ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে। Interpol-এর পূর্ণরূপ International Criminal Police Organization। এর সদর দপ্তর অবস্থিত লিঁও, ফ্রান্স।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৪৩: পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি?
- ক) আমাজান
- খ) মিসিসিপি
- গ) নীলনদসঠিক উত্তর
- ঘ) হোয়াংহো
ব্যাখ্যা: পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী নীলনদ। এটি আফ্রিকার ১১টি দেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে। নীলনদের উৎপত্তিস্থল তাঞ্জানিয়া ও উগান্ডায় অবস্থিত ভিক্টোরিয়া হ্রদ। এটির দৈর্ঘ্য ৬,৮২৫ কিমি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: CIRDAP-এর সদর দপ্তর কোথায়?
- ক) নয়াদিল্লি
- খ) ঢাকাসঠিক উত্তর
- গ) ম্যানিলা
- ঘ) ইসলামাবাদ
ব্যাখ্যা: CIRDAP-এর পূর্ণরূপ Center for Integrated Rural Development for Asia and the Pacific। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালের ৬ জুলাই। এ সংস্থার সদর দপ্তর অবস্থিত ঢাকার চামেলী হাউসে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়?
- ক) বার্লিন সম্মেলন
- খ) কানকুন
- গ) কোপেন হেগেনসঠিক উত্তর
- ঘ) ডারবান সম্মেলন
ব্যাখ্যা: ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে COP (Conference of the Parties)-এর ১৫তম সম্মেলনে প্রতিষ্ঠিত 'কোপেনহেগেন চুক্তি' গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করে। এ ফান্ড মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত ২০১০ এর জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৬: বিশ্বকাপ ফুটবল ২০১৪-এর মাসকট কি ছিল?
- ক) ক্লাইড
- খ) ব্রাজুকা
- গ) স্ট্যাপিং
- ঘ) ফুলেকোসঠিক উত্তর
ব্যাখ্যা: ব্রাজিলের সবচেয়ে বিপন্ন প্রজাতিগুলোর একটি প্রাণী আরমাডিলোর আদলে ফিফা বিশ্বকাপ ২০১৪-এর মাসকটের নামকরণ করা হয় 'ফুলেকো'। অন্যদিকে, বিশ্বকাপ ফুটবল ২০১৮-এর মাসকটের নাম 'জাবিভাকা'।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৪৭: জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
- ক) সাধারণ পরিষদের
- খ) স্থায়ী সদস্যদের
- গ) নিরাপত্তা পরিষদেরসঠিক উত্তর
- ঘ) ইউ এস প্রেসিডেন্টের
ব্যাখ্যা: জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। জাতিসংঘ সচিবালয়ের প্রধান মহাসচিব। সংস্থাটির মহাসচিবের মেয়াদ ৫ বছর। জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে নির্বাচিত হন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: IMF কবে থেকে কার্যক্রম শুরু করে?
- ক) ১৯৪৪ সাল থেকে
- খ) ১৯৪৬ সাল থেকে
- গ) ১৯৪৫ সাল থেকে
- ঘ) ১৯৪৮ সাল থেকে
ব্যাখ্যা: [Note : IMF (International Monetary Fund) প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে এবং কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: FBI-এর প্রধান কে?
- ক) Tamir pardo
- খ) Gerhard Schinlder
- গ) Roberd S Mueller
- ঘ) James B Comeyসঠিক উত্তর
ব্যাখ্যা: FBI (Federal Bureau of Investigation) যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে। FBI-এর বর্তমান প্রধান Christopher A. Wray। তিনি এ গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিযুক্ত হন ২ আগস্ট ২০১৭।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৫০: জাতিসংঘে ২০১৫ অধিবেশনে পরিবেশবিষয়ক 'চ্যাম্পিয়নস অফ দি আর্থ' পুরস্কারটি কে পান?
- ক) নরেন্দ্র মোদি
- খ) শেখ হাসিনাসঠিক উত্তর
- গ) বান কি মুন
- ঘ) ম্যারাডোনা
ব্যাখ্যা: জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মাননা 'চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ' জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা (UNEP) পরিবেশ বিষয়ে বিশেষ অবদানের জন্য ২০০৮ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছে। ২০১৫ সালে চারটি ক্যাটাগরির মধ্যে 'পলিসি লিডারশীপ'-এ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ' পুরস্কার লাভ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫১: Economist Intelligence Unit (2015)-এর মতে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
- ক) সিঙ্গাপুরসঠিক উত্তর
- খ) জুরিখ
- গ) প্যারিস
- ঘ) অসলো
ব্যাখ্যা: গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ২ মার্চ ২০১৫ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর সিটি (সিঙ্গাপুর)। উল্লেখ্য, ২০১৮ সালের রিপোর্ট অনুযায়ীও সিঙ্গাপুর সিটি ব্যয়বহুল শহর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫২: নিম্নের কোনটি G-8 এর সদস্য নয়?
- ক) জাপান
- খ) যুক্তরাজ্য
- গ) ফ্রান্স
- ঘ) সুইডেনসঠিক উত্তর
ব্যাখ্যা: G-8 (Group of 8) প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালের ১৫ নভেম্বর। বিশ্বের শিল্পোন্নত ৮টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের নিয়ে এ জোট গঠিত। ক্রিমিয়ার ইস্যুকে কেন্দ্র করে ২৮ মার্চ ২০১৪ রাশিয়াকে বহিষ্কার করায় এর বর্তমান নাম G-7এবং সদস্য সংখ্যা ৭টি; কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও ইতালি। অপশনে প্রদত্ত সুইডেন G-7-এর সদস্য রাষ্ট্র নয়।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫৩: ব্যবসার বিশ্লেষক ফার্ম আইএইচএস'র বিশ্লেষণে ২০১৪ সালে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে?
- ক) সৌদি আরব
- খ) ভারতসঠিক উত্তর
- গ) তাইওয়ান
- ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা: ব্যবসার বিশ্লেষক ফার্ম আইএইচএস'র বিশ্লেষণ অনুযায়ী ২০১৪ সালে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ভারত। SIPRI রিপোর্ট ২০১৭ অনুসারেও বর্তমানে অস্ত্র আমদানিতে শীর্ষ স্থানে রয়েছে ভারত। সৌদি আরব রয়েছে দ্বিতীয় স্থানে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৪: কেপলার-৪৫২ বি কি?
- ক) পৃথিবীর মত একটি গ্রহসঠিক উত্তর
- খ) NASA-এর অত্যাধুনিক টেলিস্কোপ
- গ) সূর্যের মত একটি নক্ষত্র
- ঘ) একটি মহাকাশ যান
ব্যাখ্যা: ২৩ জুলাই ২০১৫ নাসার মহাকাশযান কেপলার মিশন নতুন একটি গ্রহের সন্ধান দেয়। যেটির নাম কেপলার-৪৫২বি। এটি দেখতে পৃথিবীর মতো।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৫: ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার ২০১৫ পাননি নিচের কোন ব্যক্তি?
- ক) Satoshi Omura
- খ) Youyou Tu
- গ) William Campbell
- ঘ) John O Keefeসঠিক উত্তর
ব্যাখ্যা: ২০১৫ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পান আয়ারল্যান্ডের উইলিয়াম ক্যাম্পবেল, জাপানের সাতোশি ওমুরা এবং চীনের ইউইউ তু। উল্লেখ্য, ২০১৮ সালে মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন জেমস পি. অ্যালিসন (যুক্তরাষ্ট্র) ও তাসুকু হোনজো (জাপান)।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৫৬: পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়?
- ক) পার্শ্বক্ষয়
- খ) নিম্নক্ষয়সঠিক উত্তর
- গ) নদীর মোহনায়
- ঘ) তীর ভাঙ্গন
ব্যাখ্যা: পার্বত্য অঞ্চলের নদীসমূহের সাধারণত নিম্নক্ষয় হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৭: বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ?
- ক) কার্বন ডাই-অক্সাইড
- খ) জলীয় বাষ্প
- গ) নাইট্রিক অক্সাইড
- ঘ) ক্লোরোফ্লোরো কার্বনসঠিক উত্তর
ব্যাখ্যা: বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়কারী বস্তুগুলো হলো ক্লোরোফ্লোরো কার্বন (CFC), হাইড্রোক্লোরোফ্লোরো কার্বন, (HCFC), মিথাইল ব্রোমাইড (CH3Br), কার্বন ট্টেট্রাক্লোরাইড (CCl4), মিথাইল ক্লোরোফর্ম (CH3CCl3) এবং হ্যালোজেনসমূহ (ব্রোমিন, ফ্লোরিন ও কার্বনের যৌগ)। এগুলোর মধ্যে CFC-সমূহ সবচেয়ে বেশি ক্ষতিকর। আর এর উৎস হচ্ছে রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, স্প্রে জাতীয় কৌটা, জেট ইঞ্জিন, মোটরযান ইত্যাদি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৮: বাংলাদেশে অন্যতম দুর্যোগ কি?
- ক) বন্যাসঠিক উত্তর
- খ) খরা
- গ) ভূমিকম্প
- ঘ) নদী ভাঙন
ব্যাখ্যা: বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা অন্যতম। এ দেশের মানুষের কাছে বন্যা যেমন ভয়াবহ তেমনি অর্থনৈতিক অবস্থার উপর অপরিসীম প্রভাব ফেলে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর কারণেই বন্যা একটি চির পরিচিত প্রাকৃতিক দুর্যোগ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৯: দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল?
- ক) পূর্ব প্রস্তুতি
- খ) সাড়া দান
- গ) পুনরুদ্ধার
- ঘ) দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমনসঠিক উত্তর
ব্যাখ্যা: প্রাকৃতিক দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং পূর্বপ্রস্তুতিই দুর্যোগ প্রশমন। দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন স্তরটি ব্যয়বহুল হলেও সরকার সীমিত সম্পদের মধ্যে বিভিন্ন স্থানে বেড়িবাঁধ নির্মাণ, নদী খনন, আশ্রয়কেন্দ্র নির্মাণ, বনায়ন ইত্যাদি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মজবুত পাকা ভবন নির্মাণ, শস্য বহুমুখীকরণ, ভূমি ব্যবহারে বিপর্যয় হ্রাসের কৌশল নির্ধারণ, অর্থনৈতিক উন্নয়ন, শক্ত অবকাঠামো নির্মাণ, কম ঝুঁকিপূর্ণ এলাকায় লোক স্থানান্তর, প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন ইত্যাদি কার্যক্রম দুর্যোগ প্রশমনের আওতাভুক্ত।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৬০: একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার আশঙ্কা থাকে?
- ক) বন্যা
- খ) অগ্ন্যুৎপাত
- গ) সুনামিসঠিক উত্তর
- ঘ) জলোচ্ছ্বাস
ব্যাখ্যা: ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে স্বীকৃত। এতে প্রায়ই পৃথিবীর কোনো অংশে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির কারণ হয়। ভূকম্পন সমুদ্র তলদেশে হলে তা পানিতে বিশাল ঢেউয়ের সৃষ্টি করে। ভূকম্পনে সৃষ্ট এ সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত। সুনামি উপকূলীয় শহর ও অন্যান্য লোকালয়ে আকস্মিক ব্যাপক বন্যার সৃষ্টি করে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
