ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৬১: কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি নামে পরিচিত?
- ক) বাইনারীসঠিক উত্তর
- খ) ডেসিম্যাল
- গ) হেপ্টাল
- ঘ) হেক্সাল
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: সাধারণত ০ এবং ১ এ দুই সংখ্যার পদ্ধতিকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারির সবচেয়ে সহজ একটি পদ্ধতি এটা, যার ভিত্তি হচ্ছে ২। এ পদ্ধতি বোঝার জন্য সবচেয়ে ভালো একটি উদাহরণ হচ্ছে অডোমিটার।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৬২: কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী?
- ক) এমএস ওয়ার্ড
- খ) পাওয়ার পয়েন্ট
- গ) নোটপ্যাড
- ঘ) এমএস এক্সেলসঠিক উত্তর
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: উল্লিখিত সবগুলো সফটওয়্যারই বিশ্বখ্যাত সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক প্রবর্তিত। এগুলোর মধ্যে এমএস এক্সেল কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে এমএস ওয়ার্ড লেখালেখি কাজের জন্য; পাওয়ার পয়েন্ট বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন (Presentation) করার কাজের জন্য এবং নোটপ্যাড মাইক্রোসফট উইন্ডোজ-এর টেক্সট এডিটর হিসাবে কাজ করে যাতে যে কেউ টেক্সট ফাইল খুলতে ও পড়তে পারে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৬৩: কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?
- ক) কো এক্সিয়াল কেবল
- খ) ফাইবার অপটিক কেবলসঠিক উত্তর
- গ) টুইস্টেড পেয়ার কেবল
- ঘ) আর জে ৪৫ কানেক্টর
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: সাধারণত স্বল্প ও বৃহত্তর পরিসরে ডেটা বা তথ্য পরিবহনে কো-এক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল ইত্যাদি বেল ব্যবহৃত হয়। এর মধ্যে ফাইবার অপটিক কেবলই সবচেয়ে দ্রুত তথ্য পরিবহন করতে পারে। কো-এক্সিয়াল কেবলের সর্বোচ্চ ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ 10 Mbps (Megabits per second)। একইভাবে, টুইস্টেড পেয়ার কেবলের রেট সর্বোচ্চ 1000 Mbps এবং ফাইবার অপটিক কেবলের রেট সর্বোচ্চ 2 Gbps (Gegabits per second)।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৬৪: নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র?
- ক) মনিটর
- খ) স্পিকার
- গ) প্রিন্টার
- ঘ) মাউসসঠিক উত্তর
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: মাউস হলো এক ধরনের ইনপুট ডিভাইস। এটি দেখতে অনেকটা ইঁদুরের মতো। সাধারণত GUI (Graphical User Interface) সিস্টেমে এটি ব্যবহৃত হয়। এর সাহায্যে সহজেই কোনো অংশ সিলেক্ট করা যায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৫: নিচের কোনটি ডাটা (data) সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়?
- ক) পেন ড্রাইভসঠিক উত্তর
- খ) প্রসেসর
- গ) ভি. জি. এ
- ঘ) পাওয়ার সাপ্লাই
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ হলো ইউএসবি (Universal Serial Bus) সংযোগ সমন্বিত একটি উপাত্ত সংরক্ষণ মাধ্যম। এটি এক ধরনের ন্যান্ড-টাইপ ফ্ল্যাশ স্মৃতি (NAND-Type flash memory) যা ক্ষুদ্র, হালকা, স্থানান্তরযোগ্য ও পুনঃলিখনযোগ্য। অন্যদিকে, প্রসেসর (মাইক্রোপ্রসেসর) হলো কম্পিউটারের মস্তিষ্ক যা কম্পিউটারের যাবতীয় কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। ভিজিএ (Video Graphics Adaptor) মনিটরের পর্দায় লেখা বা অন্যান্য আউটপুট প্রদর্শন করে। পাওয়ার সাপ্লাই থেকে বিদ্যুৎ গ্রহণের মাধ্যমে কম্পিউটার তার কার্য পরিচালনার শক্তি লাভ করে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৬৬: নিচের কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
- ক) সি-মস
- খ) ওয়াই ম্যাক্সসঠিক উত্তর
- গ) ব্রডব্যান্ড
- ঘ) ব্লু টুথ
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: উচ্চ ক্ষমতার তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি হলো ওয়াইম্যাক্স (Worldwide Interoperability for Microwave)। ব্রড ব্যান্ড হলো এমন ধরনের ডেটা স্থানান্তর ব্যান্ড উইথ, যার গতি 1 Mbps-এর কিছু বেশি। আর ব্লু টুথ প্রযুক্তি মাধ্যমে খুব সংক্ষিপ্ত দূরত্বের মধ্যে ডেটা স্থানান্তর সম্ভব।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৬৭: নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ?
- ক) পাওয়ার পয়েন্ট
- খ) এমএস এক্সেল
- গ) সিসঠিক উত্তর
- ঘ) উইন্ডোজ
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: কম্পিউটারের বিভিন্ন সমস্যার সমাধানে একে '১' ও '০' দ্বারা গঠিত ডিজিটাল সংকেতের সাহায্যে বুঝিয়ে তা সমাধান করা হয়। এই ডিজিটাল সংকেতে ভাষা দ্বারা গঠিত কৃত্রিম ভাষাই হলো কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। যেমন- BASIC, PASCAL, C++, FORTRAN ইত্যাদি। অন্যদিকে পাওয়ার পয়েন্ট ও এমএস এক্সেল দুইটি প্যাকেজ প্রোগ্রাম এবং উইন্ডোজ একটি সিস্টেম নিয়ন্ত্রণ প্রোগ্রাম।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৬৮: নিচের কোনটি মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন?
- ক) ইয়াহু
- খ) গুগল
- গ) স্কাইপ
- ঘ) বিংসঠিক উত্তর
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেটের বিশাল জ্ঞানভাণ্ডার হতে কাঙ্ক্ষিত যে কোনো বিষয় খুঁজে বের করা হয়। যেমন- গুগল, ইয়াহু, স্কাইপ, আস্ক ইত্যাদি। ২০০৯ সালের জুনে মাইক্রোসফট কর্পোরেশনের 'বিং' (Bing) নামক সার্চ ইঞ্জিনটি যাত্রা শুরু করে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৬৯: কোন ওয়েবসাইটের নামের শুরুতে 'www' এর অর্থ কি?
- ক) Worldwide Wireless Windows
- খ) World Wide Webসঠিক উত্তর
- গ) World Wide WAN
- ঘ) Worldwide Wrire-free Woofer
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: WWW-এর পূর্ণ অর্থ হচ্ছে World Wide Web। ইন্টারনেটের অনেকগুলো জনপ্রিয় সার্ভিসের মধ্যে World Wide Web অন্যতম। এটি একটি হাইপারটেক্সটভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। এর মাধ্যমে হাইপার টেক্সটভিত্তিক ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা করা যায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭০: নিচের কোন মাধ্যমটির ডাটা (data) ধারণক্ষমতা সবচেয়ে বেশি?
- ক) ফ্লপি ডিস্ক
- খ) কমপ্যাক্ট ডিস্ক
- গ) ডিজিটাল ভিডিও ডিস্কসঠিক উত্তর
- ঘ) মডেম
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: DVD-এর পূর্ণরূপ হচ্ছে Digital Versatile Disk বা Digital Video Disk। সিডি-রম প্রযুক্তিকে স্থলাভিষিক্ত করার জন্য ডিভিডি নামক নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। ডিভিডি সিডি রম-এর চাইতে বহুগুণ বেশি ডেটা ধারণ করতে পারে। সিডিতে এক পার্শ্বে ডেটা সংরক্ষণ করা যায় কিন্তু ডিভিডিতে এক পার্শ্বে কিংবা উভয় পার্শ্বেই ডেটা সংরক্ষণ করা যায়। আবার ডিভিডিতে সিঙ্গেল লেয়ার কিংবা ডবল লেয়ার ডেটা সংরক্ষণ করা যায়। এসব কারণে সিডি রমের চেয়ে উন্নতরের ডেটা সংরক্ষণ ব্যবস্থা হচ্ছে ডিভিডি। একটি ডিভিডিতে ৪.৭ গিগাবাইট থেকে ১৭ গিগাবাইট পর্যন্ত ডেটা সংরক্ষণ করা যায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭১: নিচের কোনটি আউটপুট যন্ত্র?
- ক) মাউস
- খ) ট্র্যাকার বল
- গ) স্ক্যানার
- ঘ) প্রিন্টারসঠিক উত্তর
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: কম্পিউটারে প্রদত্ত উপাত্তসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে তার ফলাফল যে সকল যন্ত্রের সাহায্যে প্রদর্শিত হয় ও পাওয়া যায় তাকে বলে নির্গমনমুখ যন্ত্রাংশ বা আউটপুট ডিভাইস। যেমন- মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, ডিস্ক ড্রাইভ ইত্যাদি। অন্যদিকে যে সমস্ত যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারে যাবতীয় তথ্য ও নির্দেশ গ্রহণ করা হয় তাকে বলে গ্রহণমুখ যন্ত্রাংশ বা ইনপুট ডিভাইস। যেমন- কী-বোর্ড, মাউস, স্ক্যানার, টাচ স্ক্রীন, মাইক্রোফোন, ট্র্যাকার বল ইত্যাদি।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৭২: কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
- ক) লেজার প্রিন্টারসঠিক উত্তর
- খ) ইনকজেট প্রিন্টার
- গ) ডটম্যাট্রিক্স প্রিন্টার
- ঘ) বাবল জেট প্রিন্টার
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: লেজার প্রিন্টার হলো উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র। এ প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি খুবই উন্নত। এ প্রিন্টারে লেজার রশ্মির দ্বারা কাগজে লেখা ফুটিয়ে তোলা যায়। লেজার প্রিন্টারে ব্যবহৃত কার্টিজকে টোনার বলে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৭৩: আধুনিক কম্পিউটারের জনক কে?
- ক) উইলবার রাইট
- খ) চার্লস ব্যাবেজসঠিক উত্তর
- গ) টিম বার্নার্স লী
- ঘ) জন বেয়ার্ড
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ (Charles Babbage) ১৮২২ সালে গণিত বিষয়ক হিসাবের জন্য উন্নতমানের ডিফারেন্স ইঞ্জিন তৈরির কিছু কাজ করেন। কিন্তু বিপুল পরিমাণ যান্ত্রিক সরঞ্জাম সুষ্ঠভাবে তৈরি করা সম্ভব না হওয়ায় ডিফারেন্স ইঞ্জিনের চেষ্টা সফল হয়নি। এরপর তিনি ১৮৩৩ সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং ইঞ্জিনের নকশা তৈরি করেন। তিনি তাঁর তৈরি ইঞ্জিনের জন্য সরকারি অনুদান লাভ করেন। কিন্তু সফল যন্ত্র তৈরি করতে বিলম্ব হওয়ায় সরকার ১৭০০০ পাউন্ড ব্যয় করার পর অনুদান বন্ধ করে দেয়। চার্লস ব্যাবেজের বাবা স্বচ্ছল ব্যবসায়ী ছিলেন। উত্তরাধিকার সূত্রে তিনি বাবার সম্পত্তির মালিক হন। তিনি ১৮৭১ সালে মৃত্যুর আগ পর্যন্ত নিজ খরচে গবেষণা চালিয়ে যান। ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের ধারণা ছিল। এ জন্য ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৪: কোনো ই-মেইলে 'CC' এর অর্থ কি?
- ক) Close Circuit
- খ) Carbon Copyসঠিক উত্তর
- গ) Close Contact
- ঘ) Contact Center
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: ই-মেইলে ব্যবহৃত 'CC' এর অর্থ Carbon Copy। ই-মেইল প্রাপকের ই-মেইল অ্যাড্রেস লেখার স্থানের (বক্স) ঠিক নিচের লাইনে আর একটি ঠিকানা (address) লেখার বক্স থাকে, যা হচ্ছে এ CC। এখানে অন্য একটি ঠিকানা লিখে দিলে একই মেইল ঐ ঠিকানাতেও চলে যাবে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৭৫: নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
- ক) উইন্ডোজ ভিস্তাসঠিক উত্তর
- খ) এমএস এক্সেল
- গ) ওরাকল
- ঘ) নোটপ্যাড
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: যেসব সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করে নিজেকে স্বচালিত করে তোলে ও বিভিন্ন ব্যবহারিক প্রোগ্রামকে (Application Software) বলতে সাহায্য করে তাকে বলে পদ্ধতিগত সফটওয়্যার (System Software)। যেমন- MS Windows 98/2000/XP/Vista; MS Windows NT, Mac OS, MS Dos, Linux, Unix ইত্যাদি। অন্যদিকে, এমএস এক্সেল, ওরাকল ও নোটপ্যাড বিভিন্ন কাজের ব্যবহারিক প্রোগ্রাম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: CPU-এর পূর্ণরূপ কি?
- ক) Central Processing Unitসঠিক উত্তর
- খ) Core Programming Unit
- গ) Core Performance Unit
- ঘ) Cyber Programming Unit
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: CPU-এর পূর্ণ অর্থ হলো Central Processing Unit। সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। কম্পিউটারের যাবতীয় কাজ সিপিইউ (CPU) দ্বারা নিয়ন্ত্রিত হয়। কম্পিউটার তার ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য মেমোরিতে রক্ষিত নির্দেশের ভিত্তিতে সিপিইউ সমস্যাটির সমাধান আউটপুটের মাধ্যমে জানিয়ে থাকে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৭৭: নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?
- ক) বিজয়সঠিক উত্তর
- খ) সুলেখা
- গ) সুতনী
- ঘ) রূপসা
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: 'বিজয়' কম্পিউটারে বাংলা লেখার বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার। এটির প্রোগ্রামার বাংলাদেশের প্রখ্যাত কম্পিউটার প্রকৌশলী মোস্তফা জব্বার। অন্যদিকে 'সুলেখা', 'সুতনী' ও 'রূপসা' বাংলা লেখার বিভিন্ন ফন্ট।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৭৮: কম্পিউটার ভাইরাস কি?
- ক) একটি ক্ষতিকারক জীবাণু
- খ) একটি ক্ষতিকারক প্রোগ্রামসঠিক উত্তর
- গ) একটি ক্ষতিকারক বর্তনী
- ঘ) একটি ক্ষতিকারক চৌম্বক ক্ষেত্র
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: কম্পিউটার ভাইরাস এক ধরনের প্রোগ্রাম যা ইন্টারনেট, ডিস্ক বা অন্য যে কোনো মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে পুরো কম্পিউটার সফটওয়্যারে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে কম্পিউটারকে বিকল করে দেয় কিংবা ডকুমেন্টস নষ্ট করে ফেলে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৭৯: নিচের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে?
- ক) গ্রাফিক কার্ড
- খ) হার্ডডিস্ক
- গ) রম
- ঘ) প্রসেসরসঠিক উত্তর
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: সাধারণত CPU-কে কম্পিউটারের মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। তবে উল্লিখিত চারটির মধ্যে প্রসেসর কম্পিউটারের মস্তিষ্করূপে কাজ করে। হার্ডডিস্ক হচ্ছে অপেক্ষাকৃত অধিক ধারণ ক্ষমতাসম্পন্ন চৌম্বকীয় পদার্থের পাতলা ধাতব পাতের সমন্বয়ে গঠিত শক্ত ম্যাগনেটিক ডিস্ক। এটি কম্পিউটারের সহায়ক স্মৃতি। এর ধারণ ক্ষমতা সাধারণত কয়েক মেগাবাইট থেকে কয়েক গিগাবাইট পর্যন্ত হয়।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৮০: কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক?
- ক) ডিভিডি রম ড্রাইভ
- খ) মডেমসঠিক উত্তর
- গ) পেন ড্রাইভ
- ঘ) টাচ স্ক্রীন
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: মডেম হলো এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা একই সাথে মডুলেশন ও ডিমডুলেশন-এর কাজ করতে পারে। মডুলেশন হলো ডিজিটাল সিগন্যালকে সুবিধাজনক অ্যানালগ সিগন্যালে পরিণত করা। ডিমডুলেশন হলো মডুলেটেড অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে পরিণত করা।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
