ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮১: দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের মেয়াদকাল কোনটি?
- ক) জুন '১০ জুন '১২সঠিক উত্তর
- খ) জুন ১০-জুন '১৪
- গ) জুন '০৯-জুন '১১
- ঘ) জুন '০৯-জুন '১৩
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: ২০১৪-১৫ সালে জিডিপি ৮ শতাংশে উন্নীত করা এবং দারিদ্র্যের হার ৩০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২৯ ডিসেম্বর ২০০৯ সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরএসপি-২) (জুলাই '১০-জুন '১২) অনুমোদিত হয়। পিআরএসপি-২ বাস্তবায়নে ২১টি খাতে মোট ৩ লাখ ৭৫ হাজার ৮৬ কোটি টাকা ব্যয় ধরা হয়। সবচেয়ে বেশি অর্থ ব্যয় ধরা হয় প্রাথমিক ও গণশিক্ষা, কারিগরিসহ সার্বিক শিক্ষায় ৪৯ হাজার কোটি টাকা এবং অবকাঠামো উন্নয়নে ৪৭ হাজার কোটি টাকা।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮২: বাংলাদেশে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কবে পৃথক করা হয়?
- ক) ১ নভেম্বর '০৭সঠিক উত্তর
- খ) ১১ নভেম্বর '০৭
- গ) ৮ নভেম্বর '০৮
- ঘ) ১১ নভেম্বর '০৮
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: ১ নভেম্বর ২০০৭ ঐতিহাসিক মাজদার হোসেন মামলার প্রেক্ষিতে শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। এ দিন বিচার বিভাগ পৃথকীকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের তৎকালীন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৩: কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
- ক) ২ মার্চ ১৯৭১সঠিক উত্তর
- খ) ৭ মার্চ ১৯৭১
- গ) ২৫ মার্চ ১৯৭১
- ঘ) ২৬ মার্চ ১৯৭১
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: আ.স.ম. আব্দুর রব ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: ঐতিহাসিক ৬ দফা কবে ঘোষণা করা হয়?
- ক) ১ ফেব্রুয়ারি
- খ) ৫ ফেব্রুয়ারিসঠিক উত্তর
- গ) ৭ ফেব্রুয়ারি
- ঘ) ৭ মার্চ
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সম্মিলিত ৬ দফাভিত্তিক ঘোষণা উত্থাপন বা পেশ করেন। এটাই ইতিহাসে 'ছয় দফা কর্মসূচি' নামে পরিচিত।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৫: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখে?
- ক) ১৬ ডিসেম্বর
- খ) ২৩ অক্টোবর
- গ) ১ মার্চ
- ঘ) ৪ নভেম্বরসঠিক উত্তর
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ড. কামাল হোসেন। এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা। কমিটি ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদে সংবিধানের খসড়া পেশ করে, যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। তাই ৪ নভেম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সংবিধান দিবস। এ সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৬: কোন বিদেশী রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন?
- ক) পণ্ডিত জওহরলাল নেহেরু
- খ) মার্শাল জোসেফ টিটোসঠিক উত্তর
- গ) লালবাহাদুর শাস্ত্রী
- ঘ) রিচার্ড নিক্সন
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: যুগোস্লাভিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো ৩১ জানুয়ারি ১৯৭৪ কোনো বিদেশী রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন। বাংলাদেশের জাতীয় সংসদে এ পর্যন্ত দুটি দেশের রাষ্ট্রপ্রধান ভাষণ দেন। অপরজন হলেন ভারতের প্রেসিডেন্ট ভিভি গিরি (১৮ জুন ১৯৭৪)।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৭: বর্তমান গ্রামীণ ব্যাংক 'গ্রামীণ ব্যাংক প্রকল্প' রূপে কবে কাজ শুরু করে?
- ক) ১৯৮৩ সাল
- খ) ১৯৭২ সাল
- গ) ১৯৭৩ সালে
- ঘ) ১৯৭৬ সালসঠিক উত্তর
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: ১৯৭৬ সালের আগস্ট মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় বুড়িশুর ইউনিয়নের জোবরা গ্রামে পরীক্ষামূলকভাবে চালুকৃত একটি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা। প্রকল্পটির আশাব্যঞ্জক সাফল্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ কৃষি ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এ প্রকল্পকে ১৯৭৯ সালে আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব প্রকল্প হিসেবে গ্রহণ করে। ১৯৮১ সালে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এ প্রকল্পে ঋণদানের জন্যে এগিয়ে আসে। ১৯৮৩ সালে রাষ্ট্রপতির এক অধ্যাদেশ বলে প্রকল্পের অবয়ব ছেড়ে গ্রামীণ ব্যাংক একটি বিশেষ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৮: বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা কত?
- ক) ৩০০
- খ) ৩৩০
- গ) ৩৪৫
- ঘ) ৩৫০সঠিক উত্তর
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: ৩০ জুন ২০১১ জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নারীদের জন্য সংরক্ষিত আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। তাই বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে ৩০০টি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত আসন, নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন সরাসরি ভোটে নির্বাচিত প্রাপ্ত আসন অনুপাতে বণ্টন করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৯: অক্সফাম (Oxfam)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক) জেনেভা
- খ) প্যারিস
- গ) নিউইয়র্ক
- ঘ) লন্ডনসঠিক উত্তর
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: অক্সফাম (Oxfam) ব্রিটেনের বিখ্যাত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা। সদর দপ্তর লন্ডনে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর যেসব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তার পুনর্গঠনে এ সংস্থাটি বিশেষভাবে সাহায্য সহযোগিতা করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯০: বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০০৯ অনুসারে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ?
- ক) ৬ষ্ঠ
- খ) ৭মসঠিক উত্তর
- গ) ৮ম
- ঘ) ৯ম
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮ মতে, জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। রিপোর্ট অনুযায়ী জনসংখ্যায় শীর্ষ ১০ দেশ হলো : ১. চীন, ২. ভারত, ৩. যুক্তরাষ্ট্র, ৪. ইন্দোনেশিয়া, ৫. ব্রাজিল, ৬. পাকিস্তান, ৭. নাইজেরিয়া, ৮. বাংলাদেশ, ৯. রাশিয়া ও ১০. মেক্সিকো।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯১: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি করা হয়?
- ক) রূপা
- খ) তামা
- গ) এলুমিনিয়াম
- ঘ) টাংস্টেনসঠিক উত্তর
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: বৈদ্যুতিক বাল্বের (Electric bulb) ভিতরে ফিলামেন্ট নামক বিশেষ এক ধরনের তারের কুণ্ডলী থাকে, যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ ও আলো উৎপন্ন হয়। এ ফিলামেন্টটি টাংস্টেন নামক এক প্রকার ধাতুর তৈরি। তবে কখনো কখনো শুধু টাংস্টেনের পরিবর্তে টাংস্টেন ও ট্যানটালাম ধাতুদ্বয়ের মিশ্রণ ব্যবহৃত হয়। তামা দিয়ে বিদ্যুৎবাহী তার, বৈদ্যুতিক কয়েল, বিভিন্ন সংকর ধাতু ইত্যাদি তৈরি করা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯২: বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
- ক) অক্সিজেন
- খ) নাইট্রোজেনসঠিক উত্তর
- গ) হাইড্রোজেন
- ঘ) কার্বন ডাই অক্সাইড
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০২%, অক্সিজেনের পরিমাণ ২০.৭১, হাইড্রোজেন ০.০০০০৫%, কার্বন ডাই-অক্সাইড ০.০৩%।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৩: মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত?
- ক) ২১ জোড়া
- খ) ২২ জোড়া
- গ) ২৩ জোড়াসঠিক উত্তর
- ঘ) ২৪ জোড়া
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: মানুষের ক্রোমোজোমের সংখ্যা ২৩ জোড়া। এর মধ্যে ২২ জোড়া 'অটোজোম' এবং ১ জোড়া 'সেক্স ক্রোমোজোম'। এ সেক্স ক্রোমোজোম সন্তান-সন্ততির লিঙ্গ নির্ধারণ করে। মহিলাদের এ সেক্স ক্রোমোজোম XX এবং পুরুষের XY।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: উপকূলে পর পর ২টি জোয়ার এর মধ্যে কত সময়ের ব্যবধান থাকে?
- ক) ৬ ঘণ্টা
- খ) ১২ ঘণ্টাসঠিক উত্তর
- গ) ২৪ ঘণ্টা
- ঘ) ৪৮ ঘণ্টা
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: উপকূলের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার ও দুইবার ভাঁটা হয়। কোনো স্থানে একবার মুখ্য জোয়ারের প্রায় ১২ ঘণ্টা ২৬ মিনিট পরে একবার গৌণ জোয়ার সংঘটিত হয়। জোয়ারের প্রায় ৬ ঘণ্টা ১৩ মিনিট পরে ভাঁটা সংঘটিত হয়। সুতরাং একটি জোয়ারের পর আর একটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ১২ ঘণ্টা।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৫: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
- ক) কঠিনসঠিক উত্তর
- খ) তরল
- গ) বায়বীয়
- ঘ) শূন্য মাধ্যম
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারে না বিধায় শূন্য মাধ্যমে শব্দ গতিহীন। মাধ্যমের ঘনত্বের ওপর শব্দের গতি নির্ভরশীল। অর্থাৎ মাধ্যম যত ঘন হবে শব্দের গতি তত বেশি হবে। তাই লোহার ঘনত্ব বেশি হওয়ায় পানি বা বাতাসের চেয়ে লোহায় শব্দের গতি বেশি হবে। স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের গতি ৩৩২ মি/সে, পানিতে ১৪৫০ মি/সে এবং লোহায় ৫২২১ মি/সে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৬: কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল?
- ক) ইউরেনিয়াম
- খ) সোডিয়াম
- গ) লিথিয়াম
- ঘ) পারদসঠিক উত্তর
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: পারদই একমাত্র সাধারণ ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। এর আপেক্ষিক ঘনত্ব বেশি– ১৩.৫৪৬। প্রকৃতিতে এটা সালফাইড সিনাবার রূপে থাকে। সিনাবারকে এক বিশেষ ধরনের চুলোয় উত্তপ্ত করে পারদ নিষ্কাশন করা হয়। পারদের পারমাণবিক সংখ্যা ৮০, পারমাণবিক ওজন ২০০.৫৯।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: মানবদেহে কতটি হাড় আছে?
- ক) ২০০
- খ) ৪০৩
- গ) ২০৬সঠিক উত্তর
- ঘ) ৪০৬
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: মানবদেহের ২০৬ টি অস্থির সংখ্যাবিন্যাস– করোটিতে ২২টি, মেরুদণ্ডে ৩৩টি, কাঁধে ৪টি, বক্ষপিঞ্জরে ২৪টি, উরু ফলক ১টি, দুই ঊর্ধ্ব বাহুতে ৬০টি, শ্রোণীচক্রে ২টি, দুই পায়ে ৬০টি, মোট ২০৬ টি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?
- ক) ১ দিন
- খ) ৩০ দিন
- গ) ১২০ দিনসঠিক উত্তর
- ঘ) ১৮০ দিন
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: মানবদেহের পরিণত লোহিত রক্ত কণিকা ক্ষুদ্র দ্বিঅবতল ও নিউক্লিয়াস বিহীন চাকতির মতো লাল রঙের কোষ। এর গড় আয়ুষ্কাল ১২০ দিন (অর্থাৎ ৪ মাস)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: কোনটি উদ্ভিদের সালোক সংশ্লেষণে কাজ করে?
- ক) জ্যান্থোফিল
- খ) জাইলেম
- গ) ক্রোমোপ্লাস্ট
- ঘ) ক্লোরোফিলসঠিক উত্তর
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: সালোক সংশ্লেষণে প্রয়োজনীয় উপকরণগুলো হচ্ছে আলো, ক্লোরোফিল, পানি ও কার্বন ডাই-অক্সাইড। পাতায় ক্লোরোপ্লাস্টের সংখ্যা ও ক্লোরোফিলের পরিমাণের ওপর সালোক সংশ্লেষণ সরাসরি নির্ভরশীল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০০: পাউরুটি ফোলানোর জন্য কোনটি ব্যবহৃত হয়?
- ক) অ্যামিবা
- খ) ঈস্টসঠিক উত্তর
- গ) টি-২ ফাজ
- ঘ) H1N5
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা: ময়দার সঙ্গে ঈস্টের (Yeast) বিক্রিয়ার ফলে উৎপন্ন কার্বন ডাই-অক্সাইড CO₂ ময়দাকে ফাঁপিয়ে পাউরুটিকে ফাঁপা ও ছিদ্রযুক্ত করে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
