পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০৪
- ১০৪
- ১০৪ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০৪
বিষয়: গণিত
প্রশ্ন ১: নিচের ভগ্নাংশগুলো মধ্যে সবচাইতে বড় কোনটি?
- ক) ০.৩
- খ) ১/৩সঠিক উত্তর
- গ) ২/৯
- ঘ) ৩/১১
ব্যাখ্যা: ক. ০.৩ খ. ১/৩ = ০.৩৩ (বৃহত্তম) গ. ২/৯ = ০.২৯ ঘ. ৩/১১ = ০.২৭
বিষয়: গণিত
প্রশ্ন ২: এক ব্যক্তি কোনো দূরত্ব ঘণ্টায় 4 মাইল বেগে অতিক্রম করে এবং ঘণ্টায় 5 মাইল বেগে ফিরে আসে। তার গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?
- ক) 5
- খ) 4.54
- গ) 4.44সঠিক উত্তর
- ঘ) 4.50
ব্যাখ্যা: ধরি, দূরত্ব = x মাইল। x দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = x/4 ঘণ্টা। x ফিরে আসতে = x/5। গড় বেগ = (x+x)/(x/4+x/5) = 2x/(9x/20) = 40/9 = 4.44 মাইল/ঘণ্টা
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৩: একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয়ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত?
- ক) 1/2
- খ) 1/5
- গ) 1/3
- ঘ) 1/4সঠিক উত্তর
ব্যাখ্যা: ১ম বার হেড পাওয়ার সম্ভাবনা = 1/2; ২য় বার = 1/2; উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা = 1/2 × 1/2 = 1/4
বিষয়: গণিত
প্রশ্ন ৪: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
- ক) ৭০
- খ) ৮০
- গ) ৯০
- ঘ) ১০০সঠিক উত্তর
ব্যাখ্যা: ধরি, সংখ্যা দুটি x, x+১। (x+১)² − x² = ১৯৯; বা, x² + ২x + ১ − x² = ১৯৯; বা, ২x + ১ = ১৯৯; বা, ২x = ১৯৮; ∴ x = ৯৯। সংখ্যা দুটি ৯৯ ও (৯৯ + ১) বা ১০০।
বিষয়: গণিত
প্রশ্ন ৫: ১ + ২ + ৩ + ... + ২৫ এর যোগফল কত?
- ক) ১০০
- খ) ২৫০
- গ) ৩০০
- ঘ) ৩২৫সঠিক উত্তর
ব্যাখ্যা: S = x(x+১)/২ = ২৫(২৫+১)/২ = ৩২৫
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬: প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্য ৬৮ টাকা হলে প্রকৃত মূল্য কত?
- ক) ৯০ টাকা
- খ) ৮৭ টাকা
- গ) ৮৫ টাকা
- ঘ) ৮০ টাকাসঠিক উত্তর
ব্যাখ্যা: ৮৫ ভাগ = ৬৮ টাকা; ১ ভাগ = ৬৮/৮৫; ১০০ ভাগ = ৬৮/৮৫ × ১০০ = ৮০ টাকা
বিষয়: গণিত
প্রশ্ন ৭: √(x⁻¹y) × √(y⁻¹z) × √(z⁻¹x) এর সরলমান কত?
- ক) 0
- খ) 1সঠিক উত্তর
- গ) xyz
- ঘ) ±1
ব্যাখ্যা: √(x⁻¹y) × √(y⁻¹z) × √(z⁻¹x) = √(y/x) × √(z/y) × √(x/z) = √(y/x × z/y × x/z) = √1 = 1
বিষয়: গণিত
প্রশ্ন ৮: (1000)^(x/3) = 10 হলে x-এর মান কত?
- ক) 1সঠিক উত্তর
- খ) 2
- গ) 3
- ঘ) 10
ব্যাখ্যা: (1000)^(x/3) = 10 ⇒ (1000)^x = (10)³ ⇒ (1000)^x = 1000 ∴ x = 1
বিষয়: গণিত
প্রশ্ন ৯: x + 1/x = 1 হলে, (x² + 1/x²)(x⁴ + 1/x⁴) এর মান কত?
- ক) 2
- খ) 4
- গ) 1সঠিক উত্তর
- ঘ) 8
ব্যাখ্যা: x + 1/x = 1 ⇒ x² + 1/x² + 2.x.1/x = 1 [বর্গ করে] ⇒ x² + 1/x² = −1; পুনরায় বর্গ করে x⁴ + 1/x⁴ + 2.x².1/x² = 1 ⇒ x⁴ + 1/x⁴ = −1; ∴ (x² + 1/x²)(x⁴ + 1/x⁴) = (−1)(−1) = 1
বিষয়: গণিত
প্রশ্ন ১০: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত?
- ক) ৩৯
- খ) ৪৩সঠিক উত্তর
- গ) ৪৫
- ঘ) ৪১
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি x; x − ৩১ = ৫৫ − x ⇒ ২x = ৮৬ ∴ x = ৪৩
বিষয়: গণিত
প্রশ্ন ১১: একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভূজ 1 মিটার বেশি হলে, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত মিটার?
- ক) 4
- খ) 5সঠিক উত্তর
- গ) 6
- ঘ) 3
ব্যাখ্যা: ধরি, লম্ব x মিটার; ভূমি = x − 1; অতিভুজ = x + 1। শর্তমতে, (x+1)² = x² + (x−1)² ⇒ x² + 2x + 1 = x² + x² − 2x + 1 ⇒ x² − 4x = 0 ⇒ x − 4 = 0 ∴ x = 4; অতিভুজ = 4 + 1 = 5
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১২: π/10 রেডিয়ানকে ষাটমূলক পদ্ধতিতে ডিগ্রীতে রূপান্তর করলে কত ডিগ্রি হবে?
- ক) 18°সঠিক উত্তর
- খ) 20°
- গ) 30°
- ঘ) 35°
ব্যাখ্যা: π রেডিয়ান = 180°; ∴ π/10 = 180°/π × π/10 = 18°
বিষয়: গণিত
প্রশ্ন ১৩: সূর্যের উন্নতি কোণ 60° হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়। গাছটির উচ্চতা কত?
- ক) 17.32 মি.সঠিক উত্তর
- খ) 16.72 মি.
- গ) 17.52 মি.
- ঘ) 17.75 মি.
ব্যাখ্যা: tanθ = লম্ব/ভূমি; tan 60° = উচ্চতা/10 ⇒ উচ্চতা = 17.32 মিটার।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৪: উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে—
- ক) অক্সিজেন
- খ) কার্বন ডাইঅক্সাইডসঠিক উত্তর
- গ) নাইট্রোজেন
- ঘ) জলীয় বাষ্প
ব্যাখ্যা: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অঙ্গ সূর্যালোক হতে শক্তি সংগ্রহ করে ঐ শক্তিকে কাজে লাগিয়ে বায়ুমণ্ডলস্থ CO₂ এবং কোষস্থ পানি ও অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৫: HIV সংক্রমণের শেষ পর্যায় হলো—
- ক) ক্যান্সার
- খ) সিফিলিস
- গ) এইডসসঠিক উত্তর
- ঘ) গনোরিয়া
ব্যাখ্যা: HIV-এর পূর্ণরূপ হচ্ছে Human Immunodeficiency Virus। এই ভাইরাস বিভিন্ন উপায়ে মানবদেহে প্রবেশ করে দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা এক পর্যায়ে অতিরিক্ত হ্রাস পায়। HIV সংক্রমণের সর্বশেষ পর্যায় হলো এইডস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৬: কার্বনের একটি বিশেষ রূপ হলো—
- ক) হীরকসঠিক উত্তর
- খ) ইস্পাত
- গ) স্টেইনলেস স্টীল
- ঘ) গন্ধক
ব্যাখ্যা: প্রকৃতিতে বিভিন্নরূপে কার্বন পাওয়া যায়। যেমন হীরক, গ্রাফাইট প্রাণিজ কয়লা, কাঠ কয়লা ইত্যাদি। এদেরকে কার্বনের রূপভেদ বলে। ইস্পাতে লোহার সাথে সুনির্দিষ্ট পরিমাণ কার্বন থাকে। ইস্পাতের সাথে ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে যে বিশেষ ইস্পাত তৈরি করা হয় তাকে স্টেইনলেস স্টিল বলে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৭: নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু নয়?
- ক) কর্পূর
- খ) আয়োডিন
- গ) অ্যামোনিয়াসঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: কর্পূর, আয়োডিন, ন্যাপথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড ইত্যাদি কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এদেরকে ঊর্ধ্বপাতিত বস্তু বা উদ্বায়ী পদার্থ বলে। উল্লেখ্য, অ্যামোনিয়া একটি গ্যাস।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৮: নিচের কোন বস্তুটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
- ক) ইউরেনিয়াম
- খ) লৌহসঠিক উত্তর
- গ) প্লুটোনিয়াম
- ঘ) নেপচুনিয়াম
ব্যাখ্যা: যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা ৮২ এর চেয়ে বেশি সে সকল মৌল তেজস্ক্রিয় মৌল। ইউরেনিয়াম (৯২), নেপচুনিয়াম (৯৩) ও প্লুটোনিয়াম (৯৪) তেজস্ক্রিয় মৌল। লৌহ (২৬) তেজস্ক্রিয় মৌল নয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৯: নিচের কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি?
- ক) রাবার
- খ) অ্যালুমিনিয়াম
- গ) তামা
- ঘ) লৌহসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: পিসিকালচার বলতে বোঝায়—
- ক) হাঁস-মুরগী পালন
- খ) মৌমাছি পালন
- গ) মৎস্য চাষসঠিক উত্তর
- ঘ) রেশম চাষ
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০৪ প্রশ্ন · ১০৪ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
