পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০৪
- ১০৪
- ১০৪ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০৪
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২১: তামার সাথে নিচে উল্লিখিত কোনটি মেশালে পিতল হয়?
- ক) নিকেল
- খ) টিন
- গ) সীসা
- ঘ) দস্তাসঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২২: প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ নিচের কোনটি?
- ক) পিতল
- খ) ইস্পাত
- গ) হীরাসঠিক উত্তর
- ঘ) গ্রানাইট
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৩: নিচের কোনটি লবণ?
- ক) ZnO
- খ) KNO₃সঠিক উত্তর
- গ) KOH
- ঘ) NaOH
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৪: শব্দের বেগ ৩৩০ মিটার/সেকেন্ড হলে, প্রতিধ্বনির ন্যূনতম কোন দূরত্বে প্রতিধ্বনি শোনা যাবে?
- ক) ১৬ মিটার
- খ) ১৭.৫ মিটার
- গ) ১৬.৫ মিটারসঠিক উত্তর
- ঘ) ১৭ মিটার
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৫: মৌলের প্রতীক কোনটি নির্দেশ করে না?
- ক) মৌলের নামের সংক্ষিপ্ত রূপ
- খ) মৌলের একটি পরমাণু
- গ) মৌলের একটি অণুসঠিক উত্তর
- ঘ) মৌলের পারমাণবিক ওজন
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৬: নাইট্রিক এসিডে (HNO₃) মৌলিক পদার্থ কোনটি?
- ক) হাইড্রোজেনসঠিক উত্তর
- খ) অক্সিজেন
- গ) সোডিয়াম
- ঘ) নাইট্রোজেন
বিষয়: বাংলা
প্রশ্ন ২৭: চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে?
- ক) চীন
- খ) নেপালসঠিক উত্তর
- গ) মিয়ানমার
- ঘ) ভারত
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন 'চর্যাপদ'। 'চর্যাপদ' হলো গানের সংকলন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থশালা তথা নেপালের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ খ্রিস্টাব্দে 'চর্যাপদ' আবিষ্কার করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: ভানুসিংহ কার ছদ্মনাম?
- ক) প্রমথ চৌধুরী
- খ) মোহিতলাল মজুমদার
- গ) রবীন্দ্রনাথ ঠাকুরসঠিক উত্তর
- ঘ) রামমোহন
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে অনেক সাহিত্যিককে তাদের সাহিত্য রচনার ক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার করতে দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম 'ভানুসিংহ'। প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল'। মোহিত লাল মজুমদারের ছদ্মনাম কৃত্তিবাস ওঝা ও সত্যসুন্দর দাস। অন্যদিকে, সমাজ সংস্কারক রামমোহন রায় দিল্লির বাদশাহ কর্তৃক 'রাজা' উপাধি লাভ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৯: ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রধানত কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন?
- ক) কবি
- খ) ঐতিহাসিক
- গ) সমাজ সংস্কারক
- ঘ) ভাষাতত্ত্ববিদসঠিক উত্তর
ব্যাখ্যা: ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন একাধারে ভাষাবিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক, গবেষক, অনুবাদক, চিন্তাবিদ, শিক্ষাবিদ। বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন, তাদের মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ অন্যতম। জন্ম ১০ জুলাই ১৮৮৫, পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩০: বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুরসঠিক উত্তর
- খ) কাজী নজরুল ইসলাম
- গ) বিদ্যাসাগর
- ঘ) শরৎচন্দ্র
ব্যাখ্যা: গীতি কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের গুরু বিহারীলাল চক্রবর্তী প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করে বাংলা কবিতাকে নতুন এক প্রেরণা দান করেন। তিনি বাংলা সাহিত্যের আধুনিক গীতি কবিতার স্রষ্টা। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেছেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩১: 'কবর' নাটক কার রচনা?
- ক) হুমায়ূন আহমেদ
- খ) মুনীর চৌধুরীসঠিক উত্তর
- গ) মামুনুর রশীদ
- ঘ) আল মামুন
ব্যাখ্যা: শিক্ষাবিদ, নাট্যকার, সমালোচক ও বাগ্মী মুনীর চৌধুরী (১৯২৫-১৯৭১ খ্রি.) 'কবর' (১৯৬৬) নাটকটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচনা করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য নাটক হলো– 'রক্তাক্ত প্রান্তর' (১৯৬২), 'চিঠি' (১৯৬৬), 'দণ্ডকারণ্য' (১৯৬৬) ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩২: কোন গ্রন্থটি উপন্যাস?
- ক) পদ্মাবতী
- খ) মহাশ্মশান
- গ) শেষের কবিতাসঠিক উত্তর
- ঘ) রক্তাক্ত প্রান্তর
ব্যাখ্যা: 'শেষের কবিতা' (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস যেটি 'প্রবাসী' পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে। অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এই উপন্যাসের চরিত্র। উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে। যেমন : 'ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী'। 'কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও'– এই কবিতা দিয়ে উপন্যাসটি শেষ হয়েছে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩৩: 'অচলা' শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা?
- ক) দত্তা
- খ) দেনা পাওনা
- গ) গৃহদাহসঠিক উত্তর
- ঘ) চরিত্রহীন
ব্যাখ্যা: অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত একটি শ্রেষ্ঠ উপন্যাস 'গৃহদাহ'। উপন্যাসটি 'ভারতবর্ষ' পত্রিকায় প্রকাশিত হয়। মহিম ও সুরেশের প্রতি অচলার আকর্ষণ-বিকর্ষণ এই উপন্যাসের মূল উপকরণ। বিবাহ-বহির্ভূত কথিত অসামাজিক প্রেমের কাহিনী এ উপন্যাসে নির্খুত ঘটনা সংস্থানে ও বর্ণনার মনস্তাত্ত্বিক সূক্ষ্মতার দ্বারা আলোচিত হয়ে উঠেছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৪: 'চাচা কাহিনীর' লেখক কে?
- ক) সৈয়দ শামসুল হক
- খ) মুজতবা আলীসঠিক উত্তর
- গ) শওকত ওসমান
- ঘ) ফররুখ আহমদ
ব্যাখ্যা: ক. আধুনিক কবি-সাহিত্যিকদের মধ্যে সৈয়দ শামসুল হক অন্যতম। তার বিখ্যাত গ্রন্থ 'নিষিদ্ধ লোবান'। গ. শওকত ওসমানের বিখ্যাত গ্রন্থ 'ক্রীতদাসের হাসি'। খ. সরস, মার্জিত, বুদ্ধিদীপ্ত সাহিত্য ধারার প্রবর্তক সৈয়দ মুজতবা আলী। ব্যঙ্গ ও রঙ্গ-রসিকতায় তার গদ্য রচনা প্রদীপ্ত। 'চাচা কাহিনী' (১৯৫৯) তার বিখ্যাত গ্রন্থ। ঘ. মুসলিম রেনেসার কবি ফররুখ আহমদ। তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'সাত সাগরের মাঝি' (১৯৪৪)।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩৫: বাংলা সাহিত্যের আদিগ্রন্থ কোনটি?
- ক) শ্রীকৃষ্ণবিজয়
- খ) শ্রীকৃষ্ণ কীর্তন
- গ) শূন্যপুরাণ
- ঘ) চর্যাপদসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন 'চর্যাপদ'। সে হিসেবে এটি বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ। 'চর্যাপদ' হলো গানের সংকলন, যা রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থশালা থেকে ১৯০৭ খ্রিস্টাব্দে 'চর্যাপদ' আবিষ্কার করেন। 'শূন্যপুরাণ' রামাইপণ্ডিত রচিত মধ্যযুগের প্রথম দিকের বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩৬: বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার?
- ক) এক
- খ) দুই
- গ) তিনসঠিক উত্তর
- ঘ) চার
ব্যাখ্যা: বাক্য পরম্পরায় ভাষাগত ধ্বনি প্রবাহের সুসামঞ্জস্য, সঙ্গীত-মধুর ও তরঙ্গ-ঝঙ্কৃত ভঙ্গি রচনা করা হয় যে পরিমিত পদন্যাস রীতিতে তাকেই বলে ছন্দ। বাংলা ছন্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়— মাত্রাবৃত্ত ছন্দ (Moric Metre), স্বরবৃত্ত ছন্দ (Stressed Metre) এবং অক্ষরবৃত্ত ছন্দ (Mixed or Composite Metre)। মাত্রাবৃত্ত ছন্দ হলো ধ্বনি প্রধান, ধ্বনিমাত্রিক, বিস্তার-প্রধান বা দুর্বল ভঙ্গির ছন্দ। স্বরবৃত্ত ছন্দ হলো বলবৃত্ত, বলপ্রধান, স্বরাঘাতপ্রধান, শ্বাসাঘাতপ্রধান, ছড়ার ছন্দ, লৌকিক বা প্রবল ভঙ্গির ছন্দ। আবার অক্ষরবৃত্ত ছন্দ হলো তানপ্রধান, অক্ষরমাত্রিক, মিশ্র প্রকৃতির, সঙ্কোচ প্রধান বা সাধারণ ভঙ্গির ছন্দ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩৭: 'জয়গুন' কোন উপন্যাসের চরিত্র?
- ক) সূর্যদীঘল বাড়িসঠিক উত্তর
- খ) সারেং বউ
- গ) মৃত্যুক্ষুধা
- ঘ) চাঁদের অমাবস্যা
ব্যাখ্যা: ১৯৫৫ সালে 'সূর্যদীঘল বাড়ি' উপন্যাসটি প্রকাশিত হয়। বাংলাদেশের গ্রামজীবনের বিশ্বস্ত দলিল এই গ্রন্থটি। বিশেষত গ্রামীণ মুসলমান জীবনের বিশ্বস্ত এবং আন্তরিক পরিচয় সমকালীন বাংলা সাহিত্যে বিরল। প্রকাশের অব্যবহিত পর থেকে বাস্তব চিত্রণ, চরিত্রায়নের স্বাভাবিকতা ও প্রকাশ ভঙ্গির ঋজুতার জন্য উপন্যাসটি সমালোচক ও পাঠকসমাজে সমাদৃত হয়েছে। জয়গুনদের বাড়িটিতে রাতে কথিত ভূতের ঢিল পড়ে। বাড়িটিতে নির্ভয়ে থাকা যায় না। তাই সূর্য-দীঘল বাড়ি অমঙ্গলের প্রতীকে পরিণত হয়। উপন্যাসে গ্রামের মানুষের দারিদ্র্য, কুসংস্কার, মোড়ল ও মোল্লাদের দৌরাত্ম্য, হৃদয়হীনা শ্বাশুড়ির বৌয়ের প্রতি অত্যাচার ইত্যাদি এমন বিশ্বস্তভাবে তুলে ধরা হয়েছে, যে কারণে এটি হয়ে উঠেছে গ্রামীণ জীবনের যথার্থ উপস্থাপনা। উপন্যাসের কয়েকটি চরিত্র : জয়গুন, তার ছেলে হাসু, মেয়ে ময়মুন, শফি, ডা. রমেশ চক্রবর্তী, মোড়ল গদু প্রধান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৮: 'মহুয়া পালা' কে রচনা করেছেন?
- ক) দ্বিজ কানাইসঠিক উত্তর
- খ) মনসুর বয়াতি
- গ) গরীবউল্লাহ
- ঘ) নয়ন চাঁদ ঘোষ
ব্যাখ্যা: নমশূদ্রদের ব্রাহ্মণ কবি দ্বিজ কানাই ১৬৫০ খ্রিস্টাব্দের দিকে মহুয়া পালা রচনা করেন বলে অধ্যাপক দীনেশচন্দ্র সেনের ধারণা। এই পালা কাহিনীর সঙ্গে কবির ব্যক্তিগত প্রেমবঞ্চনার বেদনার সাদৃশ্য রয়েছে। ভবঘুরে বেদে দল বামনকান্দা গ্রামে এসে উপস্থিত হয়। ঐ গ্রামের জমিদার নদের চাঁদ মহুয়ার রূপে মুগ্ধ হয়ে বেদে দলকে গ্রামে থাকার জায়গা ও চাষের জমি দেন। এক সময় মহুয়া ও নদের চাঁদ পরস্পরকে ভালোবেসে ফেলেন। মহুয়ার পিতা হুমরা বেদে এ সম্পর্কের কথা জানতে পেরে এ সম্পর্ক অস্বীকার করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৯: 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' —কার রচনা?
- ক) কানাহরি দত্ত
- খ) ভারতচন্দ্রসঠিক উত্তর
- গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও মঙ্গল কাব্যধারার শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত 'অন্নদামঙ্গল' কাব্যের একটি বিখ্যাত উক্তি এটি। উক্তিটি করেছিল ঈশ্বরী পাটনী।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪০: কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা?
- ক) নৌকাডুবি
- খ) গোরা
- গ) ঘরে বাইরে
- ঘ) বিষবৃক্ষসঠিক উত্তর
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস 'বিষবৃক্ষ' (১৮৭৩)। উপন্যাসের কেন্দ্রীয় সমস্যার সঙ্গে বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ, তাদের রূপতৃষ্ণা ও নৈতিকতার দ্বন্দ্ব, নারীর আত্মসম্মান ও অধিকারবোধ প্রভৃতি ঘনিষ্ঠভাবে জড়িত। বাংলা উপন্যাসে বিষবৃক্ষের প্রভাব অত্যন্ত গভীর। চরিত্রায়নে, ঘটনা সংস্থানে এবং জীবনের কঠিন সমস্যার রূপায়নে 'বিষবৃক্ষ' বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০৪ প্রশ্ন · ১০৪ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
