পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০৪
- ১০৪
- ১০৪ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০৪
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮১: সুন্দরবনকে World Heritage ঘোষণা করেছে—
- ক) ইউএনডিপি
- খ) আইএলও
- গ) ইউনিসেফ
- ঘ) ইউনেস্কোসঠিক উত্তর
ব্যাখ্যা: ৬ ডিসেম্বর ১৯৯৭ জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম World Heritage ঘোষণা করে। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন ৬০১৭ বর্গ কিলোমিটার, যা দেশের সবচেয়ে বড় টাইডাল বন। ৪ ফেব্রুয়ারি ১৯৯৯ সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: 'Stop Genocide' প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেন কে?
- ক) চাষী নজরুল ইসলাম
- খ) ফেরদৌস হায়দার
- গ) জহির রায়হানসঠিক উত্তর
- ঘ) তারেক মাসুদ
ব্যাখ্যা: ১৯৬২ বঙ্গাব্দে জহির রায়হানের প্রথম গল্পসমগ্র 'সূর্যগ্রহণ' প্রকাশিত হয়। ১৯৬১ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র 'কখনও আসেনি' মুক্তি পায়। তারপর একের পর এক তার নির্মিত চলচ্চিত্র মুক্তি পেতে থাকে। এসব চলচ্চিত্র হলো কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারা, সঙ্গম এবং বাহানা। ১৯৭১-এর ২৮ মার্চের পর তিনি কলকাতায় যান। সেখান থেকে পাকিস্তানি সামরিক জান্তার গণহত্যার চিত্র সম্বলিত Stop Genocide নির্মাণ করেন। ছবিটি পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: কোন দেশ বাংলাকে 'দ্বিতীয় ভাষা'র মর্যাদা দিয়েছে?
- ক) সিয়েরা লিওনসঠিক উত্তর
- খ) লাইবেরিয়া
- গ) ইরিত্রিয়া
- ঘ) রুয়ান্ডা
ব্যাখ্যা: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীর অনন্য অবদানের জন্য বাংলাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে আফ্রিকার দেশ সিয়েরা লিওন। ৭৩,৩২৬ বর্গকিমি আয়তনের এ দেশটির লোকসংখ্যা ৬৬ লক্ষ। রাজধানী ফ্রি টাউন, প্রধান ভাষা ইংরেজি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন?
- ক) ইলা মিত্রসঠিক উত্তর
- খ) মহাশ্বেতা দেবী
- গ) তারামন বিবি
- ঘ) সুমিত্রা দেবী
ব্যাখ্যা: ইলা মিত্র আদিবাসী 'সাঁওতাল'দের নেত্রী ছিলেন এবং তাদের কাছে 'রানী মা' হিসেবে পরিচিত ছিলেন। বর্তমান চাপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় তিনি কৃষক-সাঁওতালদের এক আন্দোলনের ডাক দেন ১৯৫০ সালের ৫ জানুয়ারি। কিন্তু পুলিশ এতে বাধা দেয় এবং তাকে গ্রেপ্তার করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৫: বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
- ক) লর্ড ওয়েলেসলি
- খ) লর্ড কার্জনসঠিক উত্তর
- গ) লর্ড ডালহৌসি
- ঘ) লর্ড মাউন্টব্যাটেন
ব্যাখ্যা: বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক ঘটনা ছিল 'বঙ্গভঙ্গ'। ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বাংলাকে বিভক্ত করে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগসহ আসামকে নিয়ে 'পূর্ব বাংলা ও আসাম' নামে একটি প্রদেশ গঠন করা হয়। নতুন প্রদেশটির রাজধানী হয় প্রাচীন শহর ঢাকা। এ সময় ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। স্যার ব্যামফিল্ড ফুলার ও স্যার এন্ড্রু ফ্রেজার প্রমুখ প্রশাসকগণ ছিলেন এ পরিকল্পনার প্রধান উদ্যোক্তা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: 'বাংলাপিডিয়া' প্রকাশ করেছে কোন সংস্থা?
- ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
- খ) বাংলা একাডেমী
- গ) এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশসঠিক উত্তর
- ঘ) বাংলাদেশ কমিশন ফর ইউনেস্কো
ব্যাখ্যা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি উন্নততর গবেষণা এবং মানুষ ও প্রকৃতি সম্পর্কিত আন্তর্জাতিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। জ্ঞানী ও বিদ্বান ব্যক্তিদের সমন্বয়ে এ সংগঠনটি ১৭৮৪ সালে তৎকালীন কলকাতায় প্রতিষ্ঠিত হয়। কলকাতা হাইকোর্টের তৎকালীন জর্জ স্যার উইলিয়াম জোন্স এর প্রতিষ্ঠাতা। ১৯৪৭ সালে দেশ বিভক্তির পর ১৯৫২ সালের ৩ জানুয়ারি পাকিস্তান এশিয়াটিক সোসাইটি গঠিত হয়। ১৯৭১ সালে সংস্থার নামকরণ করা হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। স্বাধীনতা-উত্তরকালে এ প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানান্তরিত হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৭: একুশের কবিতা 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি' এর রচয়িতা কে?
- ক) মুনীর চৌধুরী
- খ) মাহবুব-উল-আলমসঠিক উত্তর
- গ) শামসুর রাহমান
- ঘ) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা: একুশের প্রথম কবিতা 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'-এর রচয়িতা মাহবুব-উল-আলম চৌধুরী (১ নভেম্বর ১৯২৭-২৩ ডিসেম্বর ২০০৭)। চট্টগ্রাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। ৫২'র ২১ ফেব্রুয়ারিতে ঢাকায় ছাত্রদের ওপর গুলিবর্ষণের খবর শোনার পর তিনি এ কবিতাটি রচনা করেন। এর কয়েকদিন পরই মুসলিম লীগ সরকার কবিতাটি বাজেয়াপ্ত করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৮: 'বেতবুনিয়া' ভূ-উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
- ক) চট্টগ্রাম
- খ) কক্সবাজার
- গ) রাঙ্গামাটিসঠিক উত্তর
- ঘ) বান্দরবান
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্রের নাম 'বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র'। বেতবুনিয়া পার্বত্য রাঙ্গামাটি জেলার কাউখালী থানায় অবস্থিত। ১৯৭৫ সালের ১৪ জুন এখানে ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন উদ্বোধন করা হলেও দেশে তখন ভূ-উপগ্রহ কেন্দ্র না থাকায় বিশ্বের অন্যান্য দেশের ছবি দেখা যেত না। বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হওয়ায় ইউরোভিশনের বরাত দিয়ে সরাসরি ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের ছবি দেখতে পাওয়া যায়।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৮৯: নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত নয়?
- ক) লাইবেরিয়া
- খ) মিশর
- গ) গায়ানাসঠিক উত্তর
- ঘ) কঙ্গো
ব্যাখ্যা: অপশনে প্রদত্ত লাইবেরিয়া, মিশর ও কঙ্গো আফ্রিকা মহাদেশের দেশ। অন্যদিকে, গায়ানা দক্ষিণ আমেরিকার দেশ। ২,১৪,৯৭০ বর্গকিমি আয়তন বিশিষ্ট দেশটির জনসংখ্যা প্রায় ৮ লক্ষ।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯০: ভেনিজুয়েলা কোন মহাদেশে?
- ক) আফ্রিকা
- খ) ইউরোপ
- গ) দক্ষিণ আমেরিকাসঠিক উত্তর
- ঘ) এশিয়া
ব্যাখ্যা: বিশ্বের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল ফলসের দেশ ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। প্রায় ৩.১৫ কোটি জনসংখ্যা অধ্যুষিত দেশটির আয়তন ৯,১২,০৫০ বর্গ কিমি। রাজধানী কারাকাস, ভাষা স্প্যানিশ, মুদ্রা বলিভার ফারটে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯১: কোন দেশটি দক্ষিণ আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
- ক) বলিভিয়া
- খ) উরুগুয়ে
- গ) মেক্সিকোসঠিক উত্তর
- ঘ) চিলি
ব্যাখ্যা: অপশনে প্রদত্ত বলিভিয়া, উরুগুয়ে ও চিলি দক্ষিণ আমেরিকার দেশ। অন্যদিকে, মেক্সিকো উত্তর আমেরিকার দেশ। দেশটির আয়তন ১৯,৭২,৫৫০ বর্গ কিমি এবং লোকসংখ্যা ১২ কোটি ৯২ লাখ। ভাষা স্প্যানিশ ও মুদ্রা পেসো।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯২: পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
- ক) আইনস্টাইন
- খ) রোজেনবার্গ
- গ) নিউটন
- ঘ) ওপেনহেমারসঠিক উত্তর
ব্যাখ্যা: মার্কিন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার ১৯৪৫ সালে পারমাণবিক বোমা আবিষ্কার করেন। ১৬ জুলাই ১৯৪৫ যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। ৬ আগস্ট ১৯৪৫ জাপানের হিরোশিমা শহরে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। বর্তমানে বিশ্বের ৮টি দেশ পারমাণবিক বোমার অধিকারী।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৯৩: সপ্তদশ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক) ঢাকা
- খ) কাঠমান্ডু
- গ) থিম্পু
- ঘ) আদ্দুসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন ১০-১১ নভেম্বর ২০১১ মালদ্বীপের আদ্দু শহরে অনুষ্ঠিত হয়। সর্বশেষ ১৯তম শীর্ষ সম্মেলন পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত ও কয়েকটি দেশের আপত্তির কারণে তা বাতিল হয়ে যায়।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯৪: বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
- ক) ৫ মে
- খ) ১৫ মে
- গ) ৫ জুনসঠিক উত্তর
- ঘ) ১৫ জুন
ব্যাখ্যা: ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ সালের জুনে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত মানব পরিবেশের ওপর প্রথম জাতিসংঘ সম্মেলনে পরিবেশ বিষয়ে ব্যাপক আলোচনার সূত্রপাত ঘটে। এর প্রেক্ষিতে বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭তম অধিবেশনে প্রতি বছর ৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস' পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৯০ সাল থেকে প্রতি বছর ৫ জুন জাতিসংঘভুক্ত দেশগুলোতে দিবসটি পালিত হয়ে আসছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৫: 'সামাজিক ব্যবসা' ধারণাটির প্রবক্তা কে?
- ক) মোহাম্মদ ইউনূসসঠিক উত্তর
- খ) অমর্ত্য সেন
- গ) বিল ক্লিনটন
- ঘ) ফজলে হাসান আবেদ
ব্যাখ্যা: সামাজিক ব্যবসা এমন একটি ব্যবসা, যে ব্যবসায় উদ্যোক্তারা তাদের অর্থ বিনিয়োগ করবেন। কিন্তু কোনো লাভ ঐ ব্যবসা থেকে নেবেন না। উদ্যোক্তা তার বিনিয়োগকৃত অর্থ শুধু পর্যায়ক্রমে ফেরত নিতে পারবেন। এ ব্যবসায়ের উদ্দেশ্য হচ্ছে এক বা একাধিক সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখা। সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তা, শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন (২৮ জুন) 'সামাজিক ব্যবসা দিবস' (Social Business Day) হিসেবে ২০১০ সালে প্রথম পালিত হয়। এরপর প্রতিবছর ২৮ জুন দিনটিকে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করছে ইউনূস সেন্টার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৬: অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
- ক) দুর্ভিক্ষ ও দারিদ্র্যসঠিক উত্তর
- খ) উন্নয়নের গতিধারা
- গ) মাইক্রোক্রেডিট
- ঘ) বৈদেশিক সাহায্য
ব্যাখ্যা: নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জন্ম ১৯৩৩ সালের ৩ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গে। 'দুর্ভিক্ষ ও দারিদ্র্য' নিয়ে গবেষণার জন্য তিনি ১৯৯৮ সালে এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: 'কমনওয়েলথ' এর সদর দপ্তর কোথায়?
- ক) প্যারিস
- খ) পার্থ (অস্ট্রেলিয়া)
- গ) ম্যানিলা
- ঘ) লন্ডনসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৩১ সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত আইন 'স্ট্যাটিউট অব ওয়েস্টমিনিস্টার' (Statute of Westminister)-এ উপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা দেয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ স্বতন্ত্র মর্যাদা লাভ করে। অতঃপর ১৯৪৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। পূর্বনাম ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস। এ সংস্থার প্রতীকী প্রধান ব্রিটেনের রাজা বা রানী। সদর দপ্তর মার্লবরো হাউস, লন্ডন (স্থাপিত হয় ১৯৬৫ সালে)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: 'টয়োটা' মোটরগাড়ি উৎপাদনকারী দেশ কোনটি?
- ক) জার্মানি
- খ) জাপানসঠিক উত্তর
- গ) দক্ষিণ কোরিয়া
- ঘ) ভারত
ব্যাখ্যা: টয়োটা, নিশান, মিৎসুবিসি, ইসুজু, মাজদা, সুজুকি প্রভৃতি মোটরগাড়ি উৎপাদনকারী দেশ জাপান। মার্সিডিজ বেঞ্জ, ভক্সওয়াগন, রোভার মোটরগাড়ি উৎপাদনকারী দেশ জার্মানি। দক্ষিণ কোরিয়ার উৎপাদিত গাড়ি হুন্দাই, দাইও ইত্যাদি। ভারতের উৎপাদিত মোটরগাড়ির মধ্যে রয়েছে টাটা, বিড়লা, অশোক, বাজাজ, মাহিন্দ্র ইত্যাদি।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯৯: লিবিয়া কোন মহাদেশে অবস্থিত?
- ক) আফ্রিকাসঠিক উত্তর
- খ) এশিয়া
- গ) ইউরোপ
- ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা: ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। ১৭,৫৯,৫৪০ বর্গ কিমি আয়তনবিশিষ্ট দেশটির জনসংখ্যা মাত্র ৬৩ লাখ প্রায়। দেশটির রাজধানী ত্রিপোলি, ভাষা আরবি এবং মুদ্রা দিনার।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ১০০: ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র–
- ক) ক্রনোমিটার
- খ) ব্যারোমিটার
- গ) সিসমোগ্রাফসঠিক উত্তর
- ঘ) ম্যানোমিটার
ব্যাখ্যা: ক্রনোমিটার হলো সূক্ষ্ম সময় পরিমাপক বা সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্র, ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র, সিসমোগ্রাফ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র। ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০৪ প্রশ্ন · ১০৪ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
