পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০৪
- ১০৪
- ১০৪ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১০১–১০৪ / ১০৪
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০১: কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কী?
- ক) মার্লবোরো হাউজসঠিক উত্তর
- খ) হোয়াইট হাউজ
- গ) বাকিংহাম প্রাসাদ
- ঘ) দি চেকার্স
ব্যাখ্যা: মার্লবরো হাউজ হলো সেন্ট্রাল লন্ডনে ওয়েস্ট মিনিস্টার নগরীতে অবস্থিত গ্রেড-ওয়ান তালিকাভুক্ত প্রাসাদ। সারা চারচিলের (ডাচেস অব মার্লবরো) জন্য রানী অ্যানি এটা নির্মাণ করেছিলেন। এই ভবনটির স্থপতি হলেন ক্রিস্টোফার রেন এবং তার পুত্র (একই নামধারী)। এটা নির্মিত হয় ১৭১১ সালে। নির্মাণের পর একশত বছরের উপরে বাড়িটি ডিউক অব মার্লবরোর লন্ডনস্থ আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়। ১৮৫৩ থেকে ১৮৬১ পর্যন্ত একে 'জাতীয় চারুকলা প্রশিক্ষণ স্কুল' হিসেবে ব্যবহার করা হয়। পরবর্তীতে ১৯৩৬ সালের পর থেকে এটি কমনওয়েলথ সেক্রেটারিয়েট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ১০২: ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
- ক) মেক্সিকো
- খ) গুয়েতেমালা
- গ) ইতালিসঠিক উত্তর
- ঘ) রাশিয়া
ব্যাখ্যা: ভিসুভিয়াস আগ্নেয়গিরি ইতালির নেপলসের নিকটে অবস্থিত। ভিসুভিয়াস আগ্নেয়গিরির নাম থেকেই ভিসুভিয়াস শ্রেণীর (vesuvias type) অগ্ন্যুৎপাত নামকরণ করা হয়েছে। খ্রিস্টপূর্ব ৭৯ অব্দে সংঘটিত ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাত 'পম্পেই' নামক নগরী ধ্বংস হয়ে গিয়েছিল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০৩: আর্কটিক-এর বরফ গলে যাওয়ার কারণ কী?
- ক) বৈশ্বিক উষ্ণতাসঠিক উত্তর
- খ) প্রলম্বিত গ্রীষ্মকাল
- গ) ভূমিকম্প
- ঘ) অতিরিক্ত বৃষ্টিপাত
ব্যাখ্যা: বিশ্ব উষ্ণায়নের একটি সম্ভাব্য পরিণতি হলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি পেলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাবে। এর ফলে সমুদ্রের পানির উত্তাপ বৃদ্ধি পাবে এবং পানি সম্প্রসারিত হয়ে সমুদ্রের আয়তন ও পরিধিকে বাড়িয়ে তুলবে। উষ্ণায়নের ফলে হিমালয়সহ অন্যান্য পর্বতচূড়ায় জমে থাকা বরফ গলে যাবে এবং সমুদ্রের পানির উষ্ণতা বেড়ে যাবে। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্লাবিত এলাকার পরিমাণও বেড়ে যাবে। উত্তর ও দক্ষিণ মেরুর গ্রীনল্যান্ড, অ্যান্টার্কটিকাসহ অন্যান্য ভূ-ভাগের বরফ গলে যাবে, যা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আশঙ্কাজনকভাবে বাড়িয়ে তুলবে। এভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০৪: 'সিডর' শব্দের অর্থ—
- ক) চোখসঠিক উত্তর
- খ) বন্যা
- গ) ঝড়
- ঘ) সূর্য
ব্যাখ্যা: সিংহলি শব্দ 'সিডর'-এর অর্থ চোখ। ১৫ নভেম্বর ২০০৭ বাংলাদেশের ৩০টি জেলার ২০০ উপজেলায় ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০৪ প্রশ্ন · ১০৪ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
