প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১: 'লাল নীল দীপাবলি' কার রচনা?
- ক) শামসুর রাহমান
- খ) হুমায়ূন আহমেদ
- গ) হুমায়ুন আজাদসঠিক উত্তর
- ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা: 'লাল নীল দীপাবলি' বা 'বাঙলা সাহিত্যের জীবনী' হুমায়ুন আজাদের লেখা কিশোর সাহিত্য গ্রন্থ। বাংলা ভাষার ইতিহাসবিষয়ক তার আরেকটি বিখ্যাত গ্রন্থ 'কতো নদী সরোবর' বা 'বাঙলা ভাষার জীবনী'। হুমায়ুন আজাদের উল্লেখযোগ্য উপন্যাস হলো 'ছাপ্পান্ন হাজার বর্গমাইল', 'পাক সার জমিন সাদ বাদ', 'সবকিছু ভেঙ্গে পড়ে' ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২: 'পায়ের আওয়াজ পাওয়া যায়'-কোন জাতীয় রচনা?
- ক) উপন্যাস
- খ) ছোটগল্প
- গ) কবিতা গ্রন্থ
- ঘ) নাটকসঠিক উত্তর
ব্যাখ্যা: 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য। তার অন্যান্য নাটক 'নুরুলদীনের সারা জীবন', 'গণনায়ক', 'যুদ্ধ ও যুদ্ধ' ইত্যাদি। তার বিখ্যাত কয়েকটি উপন্যাস হলো 'নিষিদ্ধ লোবান', 'নীল দংশন', 'একমুঠো জন্মভূমি', 'খেলারাম খেলে যা' ও 'সীমানা ছাড়িয়ে'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: 'আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে' পঙক্তিটির রচয়িতা কে?
- ক) কাজী নজরুল ইসলাম
- খ) সিকান্দার আবু জাফর
- গ) রবীন্দ্রনাথ ঠাকুরসঠিক উত্তর
- ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: 'আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে' গানটির রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা ২২৩২টি। তার রচিত গানের সংকলন হলো 'গীতবিতান' (১৯৩৯)।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪: 'মোদের গরব, মোদের আশা আ মরি বাংলা ভাষা'-এর রচয়িতা কে?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) সত্যেন্দ্রনাথ দত্ত
- গ) অতুলপ্রসাদ সেনসঠিক উত্তর
- ঘ) রামনিধি গুপ্ত
ব্যাখ্যা: 'মোদের গরব, মোদের আশা আ মরি বাংলা ভাষা'-এর রচয়িতা হলেন অতুলপ্রসাদ সেন। তার এ গানটি ষাটের দশকে পূর্ববাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল। পরবর্তীতে এই গানটি পাঠ্যবইয়ে কবিতা আকারে প্রকাশিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫: কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?
- ক) আনোয়ার পাশা
- খ) ইস্তাম্বুল যাত্রীর পত্র
- গ) কুঁচবরণ কন্যাসঠিক উত্তর
- ঘ) সোনার শিকল
ব্যাখ্যা: 'আনোয়ার পাশা' ইব্রাহীম খাঁর একটি নাটক। 'ইস্তাম্বুল যাত্রীর পথ' তার একটি ভ্রমণকাহিনী। 'সোনার শিকল' তার একটি গল্পগ্রন্থের নাম। অপরদিকে 'কুঁচবরণ কন্যা' বন্দে আলী মিয়ার একটি শিশুতোষ গ্রন্থ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬: 'দোজখের ওম' গল্পগ্রন্থটি কার রচনা?
- ক) আখতারুজ্জামান ইলিয়াসসঠিক উত্তর
- খ) হাসান আজিজুল হক
- গ) শওকত ওসমান
- ঘ) হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা: 'দোজখের ওম' আখতারুজ্জামান ইলিয়াসের একটি গল্পগ্রন্থ। তার অন্যান্য গল্পগ্রন্থ 'অন্যঘরে অন্যস্বর' (১৯৭৬), 'খোয়ারি' (১৯৮২), 'দুধেভাতে উৎপাত', 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' ইত্যাদি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭: 'উপরোধ' শব্দের অর্থ কী?
- ক) প্রতিরোধ
- খ) অনুরোধসঠিক উত্তর
- গ) উপস্থাপন
- ঘ) উপযোগী
ব্যাখ্যা: 'উপরোধ' শব্দটির অর্থ বিশেষ অনুরোধ, সুপারিশ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮: 'রামগরুড়ের ছানা' বলতে বুঝায়?
- ক) আমুদে লোক
- খ) অদ্ভুত লোক
- গ) নির্বোধ লোক
- ঘ) গোমড়ামুখো লোকসঠিক উত্তর
ব্যাখ্যা: 'রামগরুড়ের ছানা' বাগধারাটির অর্থ হলো গোমড়ামুখো লোক।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯: শুদ্ধ বানান কোনটি?
- ক) অদ্ভুত
- খ) উদ্ভূত
- গ) অন্তর্ভুক্ত
- ঘ) পরাভূত
ব্যাখ্যা: [Note : চারটি বানানই শুদ্ধ। বাংলা বানানের নিয়মানুসারে 'অদ্ভুত'-এর 'ভূত' ব্যতীত সব-'ভূত' এ (ূ) হবে। অদ্ভুত অর্থ বিস্ময়কর, আশ্চর্যজনক, চমৎকার। উদ্ভূত অর্থ উৎপন্ন, জাত। অন্তর্ভুক্ত অর্থ অন্তর্গত, মধ্যস্থিত। পরাভূত অর্থ পরাজিত, অতিক্রান্ত।]
বিষয়: বাংলা
প্রশ্ন ১০: কোন বানানটি শুদ্ধ?
- ক) সান্ত্বনাসঠিক উত্তর
- খ) শান্তনা
- গ) স্বান্তনা
- ঘ) শ্বান্তনা
ব্যাখ্যা: শুদ্ধ বানানটি হচ্ছে 'সান্ত্বনা'। এর অর্থ প্রবোধ, আশ্বাস দিয়ে শান্তকরণ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১১: 'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
- ক) রত্না+আকর
- খ) রত্ন+আকরসঠিক উত্তর
- গ) রত্না+কর
- ঘ) রত্ন+কর
ব্যাখ্যা: 'রত্নাকর' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো 'রত্ন + আকর'। এটি একটি স্বরসন্ধি। এটি যে নিয়মে সম্পন্ন হয়েছে— অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়। আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন– বিদ্যালয় = বিদ্যা + আলয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১২: 'কাঁচি' কোন ধরনের শব্দ?
- ক) পর্তুগিজ
- খ) ফরাসি
- গ) ইংরেজি
- ঘ) তুর্কিসঠিক উত্তর
ব্যাখ্যা: 'কাঁচি' একটি তুর্কি শব্দ। কয়েকটি তুর্কি শব্দের উদাহরণ চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৩: 'প্রেম' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক) প্রে+ম
- খ) প্রিয়+এম
- গ) প্রিয়+ইমনসঠিক উত্তর
- ঘ) প্রেম+অ+ব
ব্যাখ্যা: 'প্রেম' শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলো 'প্রিয় + ইমন'। এটি একটি তদ্ধিত প্রত্যয়। 'ইমন' প্রত্যয় যুক্ত হয়েছে নীল + ইমন = নীলিমা, মহিমা, মহৎ ইত্যাদি শব্দে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৪: 'শিষ্টাচার' এর সমার্থক শব্দ কোনটি?
- ক) নিষ্ঠা
- খ) সদাচারসঠিক উত্তর
- গ) সততা
- ঘ) সংযম
ব্যাখ্যা: শিষ্টাচার শব্দটির অর্থ ভদ্র ব্যবহার, নম্র আচরণ। সুতরাং শিষ্টাচার শব্দটির সমার্থক হলো সদাচার।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৫: 'রাবনের চিতা' বাগধারাটির অর্থ কোনটি?
- ক) অনিষ্টে ইষ্ট লাভ
- খ) চির অশান্তিসঠিক উত্তর
- গ) অরাজক দেশ
- ঘ) সামান্য কিছু নিয়ে ঝগড়া বাঁধানো
ব্যাখ্যা: 'রাবনের চিতা' বাগধারাটির অর্থ চির অশান্তি। অনিষ্টে ইষ্ট লাভ — শাপে বর; অরাজক দেশ — মগের মুল্লুক; সামান্য কিছু নিয়ে ঝগড়া বাঁধানো — ফুটো পয়সার লড়াই।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৬: 'লক্ষ প্রাণের বিনিময়ে' গ্রন্থটির রচয়িতা কে?
- ক) সৈয়দ শামসুল হক
- খ) হুমায়ূন আহমেদ
- গ) রফিকুল ইসলাম বীর উত্তমসঠিক উত্তর
- ঘ) সেলিনা বেগম
ব্যাখ্যা: 'লক্ষ প্রাণের বিনিময়ে' মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থটির রচয়িতা হলেন মেজর রফিকুল ইসলাম বীরউত্তম। তার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য গ্রন্থ একাত্তরের বিজয় গাঁথা, শেখ মুজিব ও স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং প্রতিরোধের প্রথম প্রহর।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৭: লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
- ক) সাহেব
- খ) বেয়াই
- গ) কবিরাজসঠিক উত্তর
- ঘ) ডাক্তার
ব্যাখ্যা: কতগুলো শব্দ কেবল পুরুষ বোঝায়। যেমন– কবিরাজ, ঢাকী, কৃতদার, কাজী। এদের লিঙ্গান্তর হয় না।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৮: 'চাঁদের ন্যায় মুখ'= চাঁদমুখ কোন সমাসের উদাহরণ?
- ক) উপমিত কর্মধারয়
- খ) উপমান কর্মধারয়সঠিক উত্তর
- গ) মধ্যপদলোপী কর্মধারয়
- ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা: চাঁদের ন্যায় মুখ = চাঁদমুখ – উপমান কর্মধারয় সমাস। আর মুখ চাঁদের ন্যায় = চাঁদমুখ – উপমিত কর্মধারয় সমাস। চাঁদমুখ-এর ব্যাসবাক্য 'চাঁদ রূপ মুখ' করা হলে এটি হবে রূপক কর্মধারয় সমাস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৯: 'মহাকীর্তি' এর ব্যাসবাক্য কোনটি?
- ক) মহান যে কীর্তি
- খ) মহতী যে কীর্তিসঠিক উত্তর
- গ) মহৎ যে কীর্তি
- ঘ) মহা যে কীর্তি
ব্যাখ্যা: 'মহাকীর্তি'-এর ব্যাসবাক্য হলো 'মহতী যে কীর্তি'। এটি একটি কর্মধারয় সমাস।
বিষয়: বাংলা
প্রশ্ন ২০: মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
- ক) শূন্যপুরান
- খ) ডাকার্নব
- গ) শ্রীকৃষ্ণকীর্তনসঠিক উত্তর
- ঘ) গীতগোবিন্দ
ব্যাখ্যা: মধ্যযুগের প্রথম কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন'। কাব্য পুঁথিটির রচয়িতা বড়ু চণ্ডীদাস। এটি বাংলাভাষায় রচিত প্রথম কোনো লেখকের একক গ্রন্থ। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে পুঁথিটি উদ্ধার করেন। ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
