প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬১: যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলে?
- ক) মূলদ সংখ্যা
- খ) স্বাভাবিক সংখ্যা
- গ) জটিল সংখ্যা
- ঘ) অমূলদ সংখ্যাসঠিক উত্তর
ব্যাখ্যা: যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬২: স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কোনটি?
- ক) ১সঠিক উত্তর
- খ) ০
- গ) অসীম
- ঘ) সবগুলো
ব্যাখ্যা: স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য ১।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৩: x এর মান ৭ হলে x + ৩ এর মান কত?
- ক) ৪
- খ) ১১
- গ) ১০সঠিক উত্তর
- ঘ) ২১
ব্যাখ্যা: x + ৩
৭ + ৩ (যেহেতু x = ৭) = ১০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: কোনো রাশিকে বামপক্ষ থেকে ডানপক্ষে বা ডানপক্ষ থেকে বামপক্ষে আনতে হলে চিহ্নের পরিবর্তন করতে হয়। একে কী পদ্ধতি বলা হয়?
- ক) একান্তর
- খ) পক্ষান্তরসঠিক উত্তর
- গ) আড়গুণ
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: কোনো রাশিকে বামপক্ষ থেকে ডানপক্ষে বা ডানপক্ষ থেকে বামপক্ষে আনতে হলে চিহ্নের পরিবর্তন করতে হয়। একে পক্ষান্তর পদ্ধতি বলা হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৫: দুটি সন্নিহিত কোণের সমষ্টি ৯০° হলে একটি কোণকে অপরটির কি বলে?
- ক) পূরক কোণসঠিক উত্তর
- খ) সম্পূরক কোণ
- গ) সরল কোণ
- ঘ) সন্নিহিত কোণ
ব্যাখ্যা: দুটি সন্নিহিত কোণের সমষ্টি ৯০° হলে একটি কোণকে অপরটির পূরক কোণ বলে।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৬: ৩/৯ = ক/১২ হলে 'ক' এর মান কত?
- ক) ১
- খ) ২
- গ) ৩
- ঘ) ৪সঠিক উত্তর
ব্যাখ্যা: ৩/৯ = ক/১২
বা, ৯ক = ৩৬
ক = ৪
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৭: কোন সংখ্যা ৩০১ থেকে যত বড়, ৩৮১ থেকে তত ছোট?
- ক) ৩৪০
- খ) ৩৪১সঠিক উত্তর
- গ) ৩৪২
- ঘ) ৩৪৪
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, x − ৩০১ = ৩৮১ − x
বা, ২x = ৬৮২
∴ x = ৩৪১
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৮: নিচের কোনটি মৌলিক সংখ্যা?
- ক) ৯১
- খ) ৮৭
- গ) ৬৩
- ঘ) ৫৯সঠিক উত্তর
ব্যাখ্যা: ৫৯ একটি মৌলিক সংখ্যা। কারণ (ক) ৯১ = ৭ × ১৩ (খ) ৮৭ = ৩ × ২৯ (গ) ৬৩ = ৭ × ৯ (ঘ) ৫৯ = ১ × ৫৯।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৯: y = x² সমীকরণে x = 3 বসালে 'y' এর মান কত?
- ক) 8
- খ) 9সঠিক উত্তর
- গ) 27
- ঘ) 15
ব্যাখ্যা: y = x²
বা, y = (3)² [∵ x = 3]
y = 9
বিষয়: গণিত
প্রশ্ন ৭০: a² + b² = 25 এবং ab = 12 হলে a + b = কত?
- ক) 6
- খ) 7সঠিক উত্তর
- গ) 8
- ঘ) 9
ব্যাখ্যা: আমরা জানি,
(a + b)² = a² + b² + 2ab
= 25 + 2 × 12
বা, (a + b)² = 49
∴ a + b = 7
বিষয়: গণিত
প্রশ্ন ৭১: একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ৬ মিটার কম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
- ক) ২০ মিটার
- খ) ১৬ মিটারসঠিক উত্তর
- গ) ১২ মিটার
- ঘ) ৮ মিটার
ব্যাখ্যা: ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার
এবং " প্রস্থ (x − ৬) "
∴ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = x(x − ৬) বর্গমিটার
প্রশ্নমতে, x(x − ৬) = ১৬০
বা, x² − ৬x − ১৬০ = ০
বা, x² − ১৬x + ১০x − ১৬০ = ০
বা, (x − ১৬)(x + ১০) = ০
x = ১৬ কিন্তু x = − ১০
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ মিটার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭২: ক এবং খ একটি কাজ ১২ দিনে সম্পন্ন করে। ক একা কাজটি ৩০ দিনে শেষ করলে, খ একা কাজটি শেষ করতে কত দিন লাগবে?
- ক) ১৫
- খ) ১৮
- গ) ২০সঠিক উত্তর
- ঘ) ২৫
ব্যাখ্যা: (ক + খ) ১ দিনে করে ১/১২ অংশ কাজ
এবং ক ১ দিনে করে ১/৩০ অংশ কাজ
খ একা কাজটি ১ দিনে করে (১/১২ − ১/৩০) অংশ কাজ
= (৫ − ২)/৬০
= ১/২০ অংশ কাজ
খ সম্পূর্ণ কাজটি করে (২০×১)/১ = ২০ দিনে
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৩: নিচের কোনটি মৌলিক সংখ্যা?
- ক) ১২
- খ) ১৩সঠিক উত্তর
- গ) ১৪
- ঘ) ১৫
ব্যাখ্যা: ১৩ একটি মৌলিক সংখ্যা।
কারণ (ক) ১২ = ২ × ৬ (খ) ১৩ = ১ × ১৩ (গ) ১৪ = ২ × ৭ (ঘ) ১৫ = ৩ × ৫
বিষয়: গণিত
প্রশ্ন ৭৪: কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ সে. মি. হলে কর্ণের দৈর্ঘ্য কত?
- ক) ১০ মিটার
- খ) ২৫ মিটার
- গ) ৫√২ মিটারসঠিক উত্তর
- ঘ) ২০ মিটার
ব্যাখ্যা: কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ সে. মি. হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2 = ৫√২ সে. মি.
[Note : অপশনে 'মিটার'-এর পরিবর্তে সে.মি. হবে]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৫: নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
- ক) √০.৩
- খ) ১/৩
- গ) ২/৫
- ঘ) ০.৩সঠিক উত্তর
ব্যাখ্যা: (ক) √০.৩ = ০.৫৪৭ (খ) ১/৩ = ০.৩৩৩ (গ) ২/৫ = ০.৪ (ঘ) ০.৩ (ক্ষুদ্রতম সংখ্যা)
বিষয়: গণিত
প্রশ্ন ৭৬: ১৩ ৩/৪ %-এর মান কত?
- ক) ১১/২০
- খ) ১১/৮০সঠিক উত্তর
- গ) ১/৮
- ঘ) ১/৯
ব্যাখ্যা: ১৩ ৩/৪ % = ৫৫/৪ × ১/১০০ = ১১/৮০
বিষয়: গণিত
প্রশ্ন ৭৭: নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
- ক) y² = ax
- খ) x² + y² = 16সঠিক উত্তর
- গ) ax² + bx + c = 0
- ঘ) y² = 2x + 7
ব্যাখ্যা: x² + y² = 16
বা, (x − 0)² + (y − 0)² = (4)²
যার কেন্দ্র (0, 0) এবং ব্যাসার্ধ 4; এটাই বৃত্তের সমীকরণ।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৮: নিচের কোনটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত?
- ক) π
- খ) ৩.১৪১৬
- গ) ২২/৭
- ঘ) সবগুলোসঠিক উত্তর
ব্যাখ্যা: বৃত্তের পরিধি/বৃত্তের ব্যাস = 2πr/2r = π
π এর মান 22/7 বা 3.1416।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৯: x > y এবং z < 0 হলে নিচের কোনটি সঠিক?
- ক) xz < yzসঠিক উত্তর
- খ) xz > yz
- গ) z/x > z/y
- ঘ) z/y > z/x
ব্যাখ্যা: যেহেতু z < 0; সেহেতু z একটি ঋণাত্মক সংখ্যা। দেওয়া আছে, xz < yz [উভয় পক্ষকে z দ্বারা গুণ করে] z একটি ঋণাত্মক সংখ্যা বলে z দ্বারা উভয় পক্ষকে গুণ করায় > চিহ্ন পরিবর্তিত হয়ে < হয়েছে।
বিষয়: গণিত
প্রশ্ন ৮০: কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে?
- ক) ৬ ঃ ৫ ঃ ৪
- খ) ১২ ঃ ৮ ঃ ৪
- গ) ৯ ঃ ১২ ঃ ১৫সঠিক উত্তর
- ঘ) ৬ ঃ ৪ ঃ ৩
ব্যাখ্যা: কোনো ত্রিভুজের এক বাহুর উপর অংকিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অংকিত বর্গক্ষেত্রদ্বয়ের যোগফলের সমান হলে ত্রিভুজটি সমকোণী।
(ক) ৫² + ৪² ≠ ৬² (খ) ৮² + ৪² ≠ ১২²
(গ) ৯² + ১২² = ১৫² (ঘ) ৪² + ৩² ≠ ৬²
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
