প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ২১: কবি নজরুল ইসলামের কোন কবিতা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন?
- ক) বিদ্রোহী
- খ) আনন্দময়ীর আগমনেসঠিক উত্তর
- গ) দারিদ্র
- ঘ) নতুন চাঁদ
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের 'আনন্দময়ীর আগমনে' কবিতাটি ধূমকেতু পত্রিকার পূজা সংখ্যায় (২৬ সেপ্টেম্বর ১৯২২) প্রকাশিত হলে ব্রিটিশ সরকার তা বাজেয়াপ্ত করে এবং কবিকে গ্রেফতার করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২২: 'সংস্কৃতি' গ্রন্থটির রচয়িতা কে?
- ক) কাজী মোতাহার হোসেন
- খ) মোতাহের হোসেন চৌধুরী
- গ) কাজী আবদুল ওদুদ
- ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা: [Note : অপশনে সঠিক উত্তর নেই। 'সংস্কৃতি' গ্রন্থটির রচয়িতা আহমদ শরীফ (১৯২১-২০০০)। প্রবন্ধ প্রকাশিত হয় ১৯৯২ সালে। কাজী মোতাহার হোসেনের প্রবন্ধ সংকলন হলো 'সঞ্চয়ন' (১৯৩৭)। মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধ সংকলন 'সংস্কৃতির কথা' (১৯৫৮)। কাজী আব্দুল ওদুদের প্রবন্ধ হলো 'শাশ্বত বঙ্গ' (১৯৫১)। আখতারুজ্জামান ইলিয়াসের প্রবন্ধ হলো 'সংস্কৃতির ভাঙা সেতু' (১৯৯৮)।]
বিষয়: বাংলা
প্রশ্ন ২৩: 'কবর' কবিতার রচয়িতা কে?
- ক) কবি জসীমউদ্দীনসঠিক উত্তর
- খ) কবি নজরুল ইসলাম
- গ) কবি রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা: কবি জসীমউদ্দীন-এর 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা হলো 'কবর'। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবিতায় ১১৮টি পঙক্তি আছে। এটি প্রথম প্রকাশিত হয় 'কল্লোল' পত্রিকায়। কবির ছাত্রাবস্থায় কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যতালিকাভুক্ত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৪: 'কাঁশবনের কন্যা' কোন জাতীয় রচনা?
- ক) নাটক
- খ) উপন্যাসসঠিক উত্তর
- গ) প্রবন্ধ
- ঘ) ছোটগল্প
ব্যাখ্যা: 'কাঁশবনের কন্যা' শামসুদ্দীন আবুল কালামের একটি উপন্যাস। তার অন্যান্য উপন্যাস হলো কাঞ্চনমালা, কাঞ্চনগ্রাম, আলমনগরের উপকথা ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৫: 'বাংলাদেশ স্বপ্ন দেখে' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- ক) শামসুর রাহমানসঠিক উত্তর
- খ) আল মাহমুদ
- গ) সুকান্ত ভট্টাচার্য
- ঘ) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা: 'বাংলাদেশ স্বপ্ন দেখে' কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান। শামসুর রাহমানের বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ হলো- রৌদ্র করোটিতে, নিরালোকে দিব্যরথ, প্রতিদিন ঘরহীন ঘরে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৬: সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি?
- ক) কবর
- খ) বহুব্রীহি
- গ) ওরা কদম আলী
- ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়সঠিক উত্তর
ব্যাখ্যা: সৈয়দ শামসুল হকের লিখিত নাটক হলো পায়ের আওয়াজ পাওয়া যায়, নূরলদীনের সারাজীবন, গণনায়ক, যুদ্ধযুদ্ধ ইত্যাদি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৭: 'Let there be Light' কার প্রামাণ্য চিত্র?
- ক) তারেক মাসুদ
- খ) জহির রায়হানসঠিক উত্তর
- গ) সুভাষ দত্ত
- ঘ) আলমগীর কবির
ব্যাখ্যা: জহির রায়হানের চলচ্চিত্রগুলো হলো Let there be Light, Stop Genocide, জীবন থেকে নেয়া, সঙ্গম, কাঁচের দেয়াল ও কখনো আসেনি।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৮: 'সোনালী কাবিন' কাব্যের রচয়িতা কে?
- ক) হুমায়ুন আজাদ
- খ) শক্তি চট্টোপাধ্যায়
- গ) আল মাহমুদসঠিক উত্তর
- ঘ) বিনয় ঘোষ
ব্যাখ্যা: 'সোনালী কাবিন' কাব্যগ্রন্থের রচয়িতা কবি আল মাহমুদ। আল মাহমুদের অন্যান্য কাব্যগ্রন্থ হলো লোক-লোকান্তর, কালের কলস, বখতিয়ারের ঘোড়া, পাখির কাছে ফুলের কাছে ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৯: 'সংস্কৃতির ভাঙ্গা সেতু' গ্রন্থ কে রচনা করেন?
- ক) আখতারুজ্জামান ইলিয়াসসঠিক উত্তর
- খ) শওকত ওসমান
- গ) হাসান আজিজুল হক
- ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা: 'সংস্কৃতির ভাঙা সেতু' আখতারুজ্জামান ইলিয়াসের একটি প্রবন্ধগ্রন্থ। তার বিখ্যাত উপন্যাস হলো চিলেকোঠার সেপাই, খোয়াবনামা। গল্পগ্রন্থ হলো অন্যঘরে অন্য স্বর, দোজখের ওম, খোঁয়ারি, দুধেভাতে উৎপাত ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩০: 'গুরুজনে কর ভক্তি' - 'গুরুজনে' কোন প্রকারের কারক?
- ক) কর্তৃকারক
- খ) করণ কারক
- গ) সম্প্রদান কারকসঠিক উত্তর
- ঘ) অপাদান কারক
ব্যাখ্যা: স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হলে, তাকে সম্প্রদান কারক বলে। যেমন গুরুজনে কর ভক্তি = এটি সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩১: "Water is flowing — the danger point of the river" Choose the appropriate preposition for the sentence
- ক) up
- খ) on
- গ) above
- ঘ) overসঠিক উত্তর
ব্যাখ্যা: Flow over অর্থ উপর দিয়ে প্রবাহিত হওয়া।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩২: "The man was absent — the meeting". Choose the appropriate preposition.
- ক) in
- খ) for
- গ) fromসঠিক উত্তর
- ঘ) into
ব্যাখ্যা: Absent from - কোনো কিছু থেকে বিরত থাকা।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৩: English has become a — necessity for the communication in the globe. Fill the blank with appropriate word.
- ক) utter
- খ) pivotalসঠিক উত্তর
- গ) topmost
- ঘ) calamitous
ব্যাখ্যা: utter – (n) সম্পূর্ণ, (v) উচ্চারণ করা; pivotal–খুব গুরুত্বপূর্ণ (যার উপর অন্যকিছু নির্ভর করে); topmost – সর্বোচ্চ; calamitous – দুঃখজনক, বিপজ্জনক। Global communication-এর জন্য নির্ভরশীল ও গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু English, সুতরাং English হচ্ছে a pivotal necessity। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৪: It is time we — home. Fill the blank with appropriate word.
- ক) go
- খ) wentসঠিক উত্তর
- গ) shall go
- ঘ) will go
ব্যাখ্যা: বর্তমান সময়ে সর্বশেষ উপযুক্ত সময় বোঝাতে It is high time/It is time ব্যবহৃত হয়। It is high time /It is time + Subject হলে পরে verb-এর past form এবং It is high time/It is time + verb হলে ঐ verb এর পূর্বে to ব্যবহার করতে হয়। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৫: "Justice delayed, — " Complete the proverb with the correct one.
- ক) justice awarded
- খ) justice deniedসঠিক উত্তর
- গ) justice granted
- ঘ) justice deprived
ব্যাখ্যা: শূন্যস্থানে (খ) justice denied হবে। "Justice delayed is justice denied" হচ্ছে ব্রিটিশ রাজনীতিবিদ William Gladston-এর একটি বিখ্যাত উক্তি। উক্তিটি মূলত 'injustice' বোঝাতে ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৬: The number of convicts of the Pilkhana Massacre (BDR mutiny) having been sentenced to death is—
- ক) 154
- খ) 152সঠিক উত্তর
- গ) 153
- ঘ) 156
ব্যাখ্যা: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ প্রাণ হারান ৭৪ জন। এই হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা করা হয় ৫ নভেম্বর ২০১৩। এর রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৭: The phrase 'Momentum Theory' is related to—
- ক) Politics
- খ) Culture
- গ) Sportsসঠিক উত্তর
- ঘ) Music
ব্যাখ্যা: 'Momentum Theory' হলো এক ধরনের গাণিতিক মডেল। খেলাধুলায় এই মডেলটি ব্যবহার করা হয়। এটি Actuator Disk Theory নামেও পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৮: Which of the sentences is correct?
- ক) One of the boys was absent in the class
- খ) Cowards die many times before their deathসঠিক উত্তর
- গ) He is a famous thief
- ঘ) Only graduates are illegible for the post
ব্যাখ্যা: (ক) Option এ absent-এর পর 'in' হয় না, হবে from; (খ) option টি ঠিক আছে; (গ)-তে thief থাকায় famous (বিখ্যাত) হবে না, হবে notorious (কুখ্যাত) এবং (ঘ) option-এ illegible (অস্পষ্ট) শব্দটি যথাযথ নয়। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৯: The 'Guillotine' was used dunning
- ক) World war II
- খ) French Revolutionসঠিক উত্তর
- গ) Restoration period of England
- ঘ) Period of Reformation
ব্যাখ্যা: Guillotine হলো ফরাসি বিপ্লবীদের শিরশ্ছেদের যন্ত্র বিশেষ। বিপ্লব পরবর্তী সময়ে যতদিন মৃত্যুদণ্ডের বিধান ছিল ততদিন এই ব্যবস্থা চালু ছিল। সর্বশেষ ১৯৭৭ সালের ১০ সেপ্টেম্বর এই যন্ত্রের মাধ্যমে Hamida Djandoubi নামক ব্যক্তির শিরশ্ছেদ করা হয়। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৪০: The man who died for saying 'The earth moves round the sun' was —
- ক) Hubble
- খ) Galileo Galilee
- গ) Joan of Ark
- ঘ) Lavoisier
ব্যাখ্যা: পোল্যান্ডের জ্যোতির্বিদ নিকোলাস কোপারনিকাস সর্বপ্রথম সৌরকেন্দ্রিক মতবাদ প্রদান করেন। তার মতবাদটি হচ্ছে 'সূর্যই সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো তার চারদিকে ঘুরছে।' কিন্তু তৎকালীন প্রভাবশালী খ্রিস্টান যাজকগণ এ মতামত গ্রহণ করতে অস্বীকার করে। পরবর্তীতে কোপারনিকাসের ছাত্র জিয়োর্দানো ব্রুনো গুরুর সৌরকেন্দ্রিক মতবাদ প্রচার করলে ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
