প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮১: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপিত হয়?
- ক) ঈশ্বরদীসঠিক উত্তর
- খ) রূপগঞ্জ
- গ) রামপাল
- ঘ) ভেড়ামারা
ব্যাখ্যা: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে। এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৪০০ মেগাওয়াট এবং ২০২০ সালে এটি উৎপাদনে যাবে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮২: SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন?
- ক) প্রতিরক্ষা মন্ত্রণালয়সঠিক উত্তর
- খ) শিল্প মন্ত্রণালয়
- গ) বাণিজ্য মন্ত্রণালয়
- ঘ) প্রযুক্তি মন্ত্রণালয়
ব্যাখ্যা: Space Research and Remote Sensing Organization (SPARRSO) ১৯৮০ সালে ঢাকার আগারগাঁওয়ে প্রতিষ্ঠিত হয়। ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র এ সংস্থাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন কাজ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: ময়নামতির পূর্বনাম কি?
- ক) সিংহজানী
- খ) ত্রিপুরা
- গ) সুধারাম
- ঘ) রোহিতগিরিসঠিক উত্তর
ব্যাখ্যা: ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এর পূর্বনাম ছিল রোহিতগিরি। রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নামানুসারে এ স্থানের নামকরণ করা হয়। এখানকার উল্লেখযোগ্য স্থাপনাগুলো হলো—শালবন বিহার, লালমাই পাহাড়, কুটিলামুড়া, ইটাখোলা ইত্যাদি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৪: ইউনেস্কো (UNESCO) কর্তৃক 'সুন্দরবন প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য' ঘোষিত হয়—
- ক) ১২ অক্টোবর ১৯৯৬
- খ) ১৯ জুন ১৯৯৭
- গ) ৬ ডিসেম্বর ১৯৯৭সঠিক উত্তর
- ঘ) ১০ জুলাই ১৯৯৮
ব্যাখ্যা: ইউনেস্কো (UNESCO) সুন্দরবনকে প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ৬ ডিসেম্বর ১৯৯৭। বিশ্ব ঐতিহ্যের তালিকায় সুন্দরবনের অবস্থান ৭৯৮তম। UNESCO পাহাড়পুর বৌদ্ধবিহার এবং ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ১৯৮৫ সালে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৫: ১ আগস্ট ১৯৭১ 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়েছিল—
- ক) প্যারিসে
- খ) নিউইয়র্কেসঠিক উত্তর
- গ) ওয়াশিংটন ডিসিতে
- ঘ) লন্ডনে
ব্যাখ্যা: ১ আগস্ট ১৯৭১ 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়েছিল নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন প্রাঙ্গনে। 'দ্য বিটলস' ব্যান্ডের জর্জ হ্যারিসন এবং ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবি শংকর কর্তৃক আয়োজিত দাতব্য সঙ্গীতানুষ্ঠান। এতে অংশ নিয়েছিলেন বব ডিলান, এরিক ক্লাপটন, লিয়ন রাসেল, ওস্তাদ আয়াত আলী খাঁন প্রমুখ।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৬: মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধারণক্ষমতা কত?
- ক) ২৯২ টন
- খ) ২২০ টন
- গ) ২০০ টনসঠিক উত্তর
- ঘ) ১২০ টন
ব্যাখ্যা: মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধারণক্ষমতা ২০০ টন। স্থায়িত্বকাল ১০০ বছর। চার লেন বিশিষ্ট ১১.৮ কিমি দীর্ঘ এই ফ্লাইওভারটি ১১ অক্টোবর ২০১৩ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮৭: আন্তর্জাতিক নারী দিবস—
- ক) ৮ এপ্রিল
- খ) ৮ মার্চসঠিক উত্তর
- গ) ৭ মার্চ
- ঘ) ৭ এপ্রিল
ব্যাখ্যা: ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ৮ মার্চকে নারী অধিকার এবং বিশ্বশান্তি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হচ্ছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৮: বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন—
- ক) বেগম হামিদা বানু
- খ) বেগম রাজিয়া বানুসঠিক উত্তর
- গ) বেগম সুলতানা কামাল
- ঘ) বেগম জাহানারা হক
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। ৩৪ সদস্যবিশিষ্ট সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন। খসড়া সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় ১২ অক্টোবর ১৯৭২। ৪ নভেম্বর ১৯৭২ খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয়। ফলে ৪ নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হয়। ১৬ ডিসেম্বর ১৯৭২ বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৯: ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় কত?
- ক) ১০২৪ মার্কিন ডলার
- খ) ১০৪৪ মার্কিন ডলারসঠিক উত্তর
- গ) ৯৪৬ মার্কিন ডলার
- ঘ) ৮৯৬ মার্কিন ডলার
ব্যাখ্যা: [Note : ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ১৭৫২ মার্কিন ডলার।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: কোনটি 'দোয়েল' নামে পরিচিত নয়?
- ক) একটি উন্নত জাতের ইক্ষুসঠিক উত্তর
- খ) একটি উন্নত জাতের গম
- গ) এক ধরনের পাখি
- ঘ) একটি ল্যাপটপ
ব্যাখ্যা: উন্নত জাতের ইক্ষু হলো ঈশ্বরদী ১/৫৬, ঈশ্বরদী ২/৫৫, ঈশ্বরদী ১৬, বিএসসি ৭। উন্নত জাতের গম দোয়েল, অগ্রণী, সোনালিকা, বলাকা, আনন্দ, আকবর, কাঞ্চন ও বরকত। বাংলাদেশের জাতীয় পাখি হলো দোয়েল। বাংলাদেশের তৈরি ল্যাপটপের নাম দোয়েল।
বিষয়: গণিত
প্রশ্ন ৯১: সংবিধানের ৯৪(২) ধারা মোতাবেক বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সংখ্যা কত?
- ক) ৫ জন
- খ) ৭ জন
- গ) ৯ জন
- ঘ) ১১ জনসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের ৯৪(২) ধারায় বলা হয়েছে, "প্রধান বিচারপতি এবং প্রত্যেক বিভাগে আসনগ্রহণ করার জন্য রাষ্ট্রপতি যেইরূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করিবেন, সেইরূপ সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রীম কোর্ট গঠিত হইবে।" বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি রয়েছেন ১১ জন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯২: ১৪ ডিসেম্বর ২০১০ সালে কোন গাছকে 'জাতীয় বৃক্ষ' হিসেবে কার্যকর করা হয়?
- ক) কাঠাল গাছ
- খ) সুন্দরী গাছ
- গ) আম গাছসঠিক উত্তর
- ঘ) নারিকেল গাছ
ব্যাখ্যা: ১৪ ডিসেম্বর ২০১০ আম গাছকে বাংলাদেশের 'জাতীয় বৃক্ষ' হিসেবে ঘোষণা করা হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৩: সাহিত্যে এ পর্যন্ত নোবেল জয়ী নারীর সংখ্যা কত?
- ক) ১১ জন
- খ) ১২ জন
- গ) ১৩ জন
- ঘ) ১৪ জনসঠিক উত্তর
ব্যাখ্যা: সাহিত্যে ২০১৬ সাল পর্যন্ত নোবেল জয়ী নারীর সংখ্যা ১৪ জন। ২০১৫ সালে সাহিত্যে নোবেল জয়ী নারী সেভেৎলেনা অ্যালেক্সিয়েভিচ (বেলারুশ)। সাহিত্যে নোবেল জয়ী প্রথম নারী সুইডেনের সেলমা লেগারলফ (১৯০৯ সালে)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: ২০১৪ সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়?
- ক) ব্রাজিলসঠিক উত্তর
- খ) ফ্রান্স
- গ) স্পেন
- ঘ) পর্তুগাল
ব্যাখ্যা: ২০১৪ সালে ২০তম ফিফা বিশ্বকাপ ব্রাজিলে এবং ২০১৮ সালে ২১তম বিশ্বকাপ ফুটবল রাশিয়ায় অনুষ্ঠিত হয়। ২০২২ সালে ২২তম বিশ্বকাপ ফুটবল কাতারে এবং ২০২৬ সালে ২৩তম বিশ্বকাপ ফুটবল যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৯৫: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কতটি?
- ক) ৭টি
- খ) ৫টি
- গ) ১০টিসঠিক উত্তর
- ঘ) ১৫টি
ব্যাখ্যা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫। অস্থায়ী সদস্য সংখ্যা ১০। প্রতিটি অস্থায়ী সদস্য দুই বছরের জন্য নির্বাচিত হয়। প্রতিবছর ৫টি করে সদস্য পরিবর্তন করা হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী সদস্য হলো বলিভিয়া, মিশর, ইথিওপিয়া, ইতালি, জাপান, কাজাখস্তান, সেনেগাল, সুইডেন, ইউক্রেন ও উরুগুয়ে।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯৬: কোন দেশটি দুটি মহাদেশে পড়েছে?
- ক) মেক্সিকো
- খ) সুদান
- গ) জর্ডান
- ঘ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: তুরস্কের অবস্থান দক্ষিণ-পূর্ব ইউরোপ ও এশিয়া মাইনরে। ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরের মাঝামাঝি জায়গায় বসফোরাস প্রণালীতে তুরস্ক এশিয়া ও ইউরোপ মহাদেশকে যুক্ত করেছে। সুতরাং তুরস্ক দুটি মহাদেশে পড়েছে। মেক্সিকো উত্তর আমেরিকা, সুদান আফ্রিকা এবং জর্ডান এশিয়া মহাদেশে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান পল অ্যাসাঞ্জ কোন দেশের নাগরিক?
- ক) পোল্যান্ড
- খ) কানাডা
- গ) সুইডেন
- ঘ) অস্ট্রেলিয়াসঠিক উত্তর
ব্যাখ্যা: উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান পল অ্যাসাঞ্জ ৩ জুলাই ১৯৭১ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে জন্মগ্রহণ করেন। জুলিয়ান অ্যাসাঞ্জ উইকিলিকস প্রতিষ্ঠা করেন ২০০৬ সালে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৮: জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে কতগুলো রিঅ্যাক্টর ছিল?
- ক) ৪টি
- খ) ৫টি
- গ) ৬টিসঠিক উত্তর
- ঘ) ১০টি
ব্যাখ্যা: জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রিঅ্যাক্টর ছিল ৬টি। ১১ মার্চ ২০১১ একটি ৯ মাত্রার ভূমিকম্পের আঘাতে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দুর্ঘটনা সংঘটিত হয়।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৯৯: জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী 'শিশুর' বয়স—
- ক) ০-২ বছর
- খ) ০-১২ বছর
- গ) ০-১৪ বছর
- ঘ) ০-১৮ বছরসঠিক উত্তর
ব্যাখ্যা: জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স হলো ০-১৮ বছর। অর্থাৎ জন্মের পর একজন মানব সন্তানকে ১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত শিশু হিসেবে গণ্য করতে হবে।
বিষয়: গণিত
প্রশ্ন ১০০: সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?
- ক) ২৯০৩৫ ফুটসঠিক উত্তর
- খ) ৩৫০৩৫ ফুট
- গ) ৪১০৪১ ফুট
- ঘ) ২১০২১ ফুট
ব্যাখ্যা: সমুদ্রপৃষ্ঠ থেকে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৫০ মিটার বা ২৯,০৩৫ ফুট। এটি নেপাল ও তিব্বতে অবস্থিত।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
