বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১: নিচের কোনটি দ্যা মরগানের সূত্র?
- ক) A ∪ B = B ∪ A
- খ) (A ∪ B) ∪ C = A ∪ (B ∪ C)
- গ) (A ∩ B)′ = A′ ∪ B′সঠিক উত্তর
- ঘ) A ∩ B′ = A − B
ব্যাখ্যা: সার্বিক সেট U এর যে কোনো উপসেট A ও B এর জন্য- i) (A ∪ B)′ = A′ ∩ B′ ii) (A ∩ B)′ = A′ ∪ B′ এই প্রতিজ্ঞাকে দ্যা মরগ্যানের সূত্র (De Morgans Law) নামে অভিহিত করা হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ২: ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুর নাম কি?
- ক) পরিকেন্দ্র
- খ) ভরকেন্দ্রসঠিক উত্তর
- গ) অন্তঃকেন্দ্র
- ঘ) লম্বকেন্দ্র
ব্যাখ্যা: ত্রিভুজের কোন একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু। এই বিন্দু ত্রিভুজের ভরকেন্দ্র। ΔABC এ D, E, F যথাক্রমে BC, CA এবং AB এর মধ্যবিন্দু। AD, BE, CF মধ্যমাত্রয় O বিন্দুতে মিলিত হয়। O হলো ত্রিভুজটির ভরকেন্দ্র। সুতরাং ভরকেন্দ্র হলো কোনো ত্রিভুজের তিন বাহুর সমদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দু।
বিষয়: গণিত
প্রশ্ন ৩: ক্রয় মূল্য : বিক্রয় মূল্য = ৫ ঃ ৬; এতে শতকরা কত লাভ হয়?
- ক) 20%সঠিক উত্তর
- খ) 40%
- গ) 10%
- ঘ) 15%
ব্যাখ্যা: ধরি, ক্রয়মূল্য 5x এবং বিক্রয়মূল্য 6x সুতরাং লাভ = 6x − 5x = x; 5x টাকায় লাভ হয় x টাকা ∴ 100 টাকায় লাভ = x/5x × 100 = 20 টাকা; লাভ 20%।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: একটি চাকার ব্যাস 70 সে. মি.। চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে?
- ক) 2.259 মি.
- খ) 2.199 মি.সঠিক উত্তর
- গ) 2.359 মি.
- ঘ) 2.159 মি.
ব্যাখ্যা: একটি চাকার ব্যাস, 2r = 70 সে. মি. সুতরাং চাকার ব্যাসার্ধ, r = 70/2 = 35 সে. মি. চাকাটি একবার ঘুরলে পরিধির সমান পথ অতিক্রম করবে। পরিধি = 2πr সে. মি. = 2π × 35 সে. মি. = 219.91 সে. মি. = 2.199 মি.
বিষয়: গণিত
প্রশ্ন ৫: একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে, 2 থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত?
- ক) 1/2
- খ) 1/3
- গ) 5/6
- ঘ) 2/3সঠিক উত্তর
ব্যাখ্যা: সম্ভাব্যতা = অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা / মোট নমুনা বিন্দুর সংখ্যা = 4/6 = 2/3
বিষয়: গণিত
প্রশ্ন ৬: কোনো সমান্তর ধারার p-তম পদ q এবং q-তম পদ p হলে (p + q) তম পদ কত?
- ক) pq
- খ) p + q
- গ) pq (p + q)
- ঘ) 0সঠিক উত্তর
ব্যাখ্যা: ধারাটির p তম পদ = a + (p−1)d এবং q তম পদ = a + (q−1)d এবং p + q তম পদ = a + (p + q−1)d প্রশ্নমতে, a + (p−1)d = q ..... (i) a + (q−1)d = p .... (ii) (i) নং হতে (ii) নং বিয়োগ করে পাই, d(p − q) = −(p − q) ∴ d = −1 সুতরাং p + q তমপদ = a + (p + q − 1)d = a + (p−1)d + qd = q + qd [(i) নং হতে] = q + q(−1) [∵ d = −1] = 0.
বিষয়: গণিত
প্রশ্ন ৭: একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- ক) ৬০ বর্গমিটার
- খ) ৮৪ বর্গমিটারসঠিক উত্তর
- গ) ৯০ বর্গমিটার
- ঘ) ৮৮ বর্গমিটার
ব্যাখ্যা: এখানে, s = (১৩+১৪+১৫)/২ = ২১; ক্ষেত্রফল = √(২১(২১−১৩)(২১−১৪)(২১−১৫)) = √(২১×৮×৭×৬) = √৭০৫৬ = ৮৪ বর্গ মিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ৮: একটি শ্রেণির প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসলে 5 খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 7 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
- ক) 85
- খ) 75
- গ) 65
- ঘ) 55সঠিক উত্তর
ব্যাখ্যা: ধরি, ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা = x জন। ১ম ক্ষেত্রে, 5 জন বসে 1টি বেঞ্চে; x জন বসে x/5 টি। ∴ ১ম ক্ষেত্রে, মোট বেঞ্চ সংখ্যা = (x/5 + 5) টি। ২য় ক্ষেত্রে, 3 জন বসে 1টি বেঞ্চে; (x−7) জন বসে (x−7)/3 টি। তাহলে, x/5 + 5 = (x−7)/3 বা, (x+25)/5 = (x−7)/3 বা, 3x + 75 = 5x − 35 বা, 2x = 110 ∴ x = 55
বিষয়: গণিত
প্রশ্ন ৯: 2^(x+7) = 4^(x+2) সমীকরণের সমাধান কত?
- ক) 2
- খ) 3সঠিক উত্তর
- গ) 4
- ঘ) 1
ব্যাখ্যা: 2^(x+7) = 4^(x+2) বা, 2^(x+7) = 2^(2(x+2)) বা, x + 7 = 2x + 4 ∴ x = 3
বিষয়: গণিত
প্রশ্ন ১০: √(x^(−1)y) · √(y^(−1)z) · √(z^(−1)x) এর মান কত?
- ক) x
- খ) y
- গ) 1সঠিক উত্তর
- ঘ) z
ব্যাখ্যা: √(x^(−1)y) · √(y^(−1)z) · √(z^(−1)x) = √(y/x) · √(z/y) · √(x/z) = √(y/x · z/y · x/z) = √1 = 1
বিষয়: গণিত
প্রশ্ন ১১: নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়?
- ক) 2,3,5 সে. মি.সঠিক উত্তর
- খ) 4,5,6 সে. মি.
- গ) 3,5,7 সে. মি.
- ঘ) 5,6,8 সে. মি.
ব্যাখ্যা: আমরা জানি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। অপশন (খ), (গ) ও (ঘ)-এর ক্ষেত্রে যে কোনো দুটি সরলরেখার দৈর্ঘ্যের যোগফল তৃতীয় সরলরেখার দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। কিন্তু অপশন (ক)-এর ক্ষেত্রে ১ম ও ২য় সরলরেখার দৈর্ঘ্যের যোগফল (2 + 3) বা 5 সে. মি.; যা ৩য় সরলরেখার দৈর্ঘ্য 5 সে. মি. এর সমান। সুতরাং এই সরলরেখা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা অসম্ভব।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১২: A, B, C বর্ণ নিয়ে ৩টি করে বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়?
- ক) 3 উপায়ে
- খ) 4 উপায়ে
- গ) 5 উপায়ে
- ঘ) 6 উপায়েসঠিক উত্তর
ব্যাখ্যা: A, B, C বর্ণের 3টি করে বর্ণ নিয়ে বিন্যাস করা যায় 3! উপায়ে বা 6 উপায়ে।
বিষয়: গণিত
প্রশ্ন ১৩: ∫ 1/x² dx এর মান কত?
- ক) −1/x + cসঠিক উত্তর
- খ) 1/x + c
- গ) x^(−2) + c
- ঘ) ln | x | + c
ব্যাখ্যা: ধরি, I = ∫ 1/x² dx = ∫ x^(−2) dx = [x^(−2+1)/(−2+1)] + c = −x^(−1) + c = −1/x + c
বিষয়: গণিত
প্রশ্ন ১৪: একখানা বাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের ৩/৪ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি কত হবে?
- ক) ২৫% ক্ষতিসঠিক উত্তর
- খ) ২৫% লাভ
- গ) ২০% ক্ষতি
- ঘ) ২০% লাভ
ব্যাখ্যা: মনে করি, ক্রয়মূল্য = ৪ টাকা বিক্রয়মূল্য = ৩ টাকা ক্ষতি = (৪ − ৩) টাকা = ১ টাকা এখন ৪ টাকায় ক্ষতি হয় ১ টাকা ১০০ টাকায় ক্ষতি = (১×১০০)/৪ = ২৫%।
বিষয়: গণিত
প্রশ্ন ১৫: sin 30° এর মান কত?
- ক) √3/2
- খ) 1/2সঠিক উত্তর
- গ) 1/√2
- ঘ) 1/√3
ব্যাখ্যা: sin 30° এর মান = 1/2।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৬: রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম কোনটি?
- ক) ইথেন
- খ) মিথেন
- গ) রেয়ন
- ঘ) ফ্রেয়নসঠিক উত্তর
ব্যাখ্যা: রেফ্রিজারেটরে ব্যবহৃত তরল পদার্থটির নাম ফ্রেয়ন (হিমায়ন পদার্থসমূহের সম্মিলিত নাম ফ্রেয়ন; যেমন ডাইক্লোরো-ডাইফ্লোরো মিথেন একটি হিমায়ন পদার্থ)। রেফ্রিজারেটরে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ রেফ্রিজারেটরের ভেতর রাখা খাদ্যদ্রব্য থেকে আসে। ফলে নিম্ন তাপমাত্রার সৃষ্টি হয় এবং এতে খাদ্যদ্রব্য বা অন্যান্য সামগ্রী অনেক দিন ভালো ও টাটকা থাকে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৭: রক্তের pH কত?
- ক) 7.35–7.45সঠিক উত্তর
- খ) 5.55–5.65
- গ) 6.50–6.70
- ঘ) 4.79–5.00
ব্যাখ্যা: রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা। রক্তবাহিকার মাধ্যমে রক্ত মানবদেহের সর্বত্র সঞ্চালিত হয়। রক্ত সামান্য ক্ষারীয় এবং এর pH মান 7.35-7.45 ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৮: পাকস্থলীতে খাদ্য পরিপাক করে কোন এসিড?
- ক) কার্বনিক এসিড
- খ) সাইট্রিক এসিড
- গ) পারক্লোরিক এসিড
- ঘ) হাইড্রোক্লোরিক এসিডসঠিক উত্তর
ব্যাখ্যা: পাকস্থলীতে খাদ্য আসার পর প্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয় যা জীবাণু ধ্বংস করে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। এছাড়াও পেপসিনের কাজের জন্য অম্লীয় পরিবেশ তৈরি করার মাধ্যমে পরিপাকে অংশগ্রহণ করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৯: রঙিন টেলিভিশনের মৌলিক রংগুলো কি কি?
- ক) আসমানী, সবুজ, নীল
- খ) নীল, সবুজ, লালসঠিক উত্তর
- গ) সাদা, লাল, সবুজ
- ঘ) হলুদ, লাল, নীল
ব্যাখ্যা: আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই, সেই রঙগুলোর প্রতিটিই তিনটি মূল বা মৌলিক রঙ দ্বারা সৃষ্টি হয়। এ রঙ তিনটি হচ্ছে আসমানি (নীল), সবুজ ও লাল। রঙিন টেলিভিশনে বিভিন্ন রঙের রঙিন ছবি উৎপাদনের জন্য এই তিনটি মৌলিক রঙ ব্যবহার করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি?
- ক) ভূ-পৃষ্ঠেসঠিক উত্তর
- খ) পাহাড়ের উপরে
- গ) ভূ-কেন্দ্রে
- ঘ) মাটির নিচে
ব্যাখ্যা: অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। এর মান বস্তুর নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। ভূ-পৃষ্ঠে এর মান সবচেয়ে বেশি এবং পাহাড়ের উপরে ভূ-অভ্যন্তরে ও মাটির নিচে এর মান কমে যায়। g-এর আদর্শ মান 9.80665ms⁻²। ভূকেন্দ্রে এর মান 0।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
