বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ২১: মানুষের শ্রাব্যতার সীমা কত?
- ক) 20 MHz—20000 MHz
- খ) 20 Hz—20000 Hzসঠিক উত্তর
- গ) 10 MHz—10000 MHz
- ঘ) 20 Hz—2000 Hz
ব্যাখ্যা: শব্দের উৎসের কম্পাঙ্ক যদি 20 Hz এর চেয়ে কম বা 20,000Hz এর বেশি হয়, তাহলে যে শব্দ উৎপন্ন হয় তা আমরা শুনতে পাই না। উৎসের কম্পাঙ্ক 20Hz থেকে 20,000Hz এর মধ্যে সীমিত থাকলেই কেবল আমরা শব্দ শুনতে পাই। শব্দের কম্পাঙ্কের এই পাল্লাকে শ্রাব্যতার পাল্লা বলে। তাই মানুষের শ্রাব্যতার সীমা 20Hz-20000Hz.
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২২: সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তার নাম কি?
- ক) মিথেন
- খ) ইথেন
- গ) প্রোপেন
- ঘ) বিউটেনসঠিক উত্তর
ব্যাখ্যা: সিলিন্ডারে করে বাজারে যে গ্যাস বিক্রি করা হয় তার মূল উপাদান হলো বিউটেন, যা সাধারণ তাপমাত্রা ও চাপে গ্যাসীয় অবস্থায় থাকে, কিন্তু উচ্চ চাপে তরল অবস্থায় পরিবর্তিত করা হয় যা উচ্চ চাপযুক্ত আধারে সংরক্ষণ, ব্যবহার ও স্থানান্তরের জন্য সুবিধাজনক।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৩: মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায়?
- ক) টেলিফোন অফিসে
- খ) প্রেরক টাওয়ারে
- গ) গ্রাহক টাওয়ারের
- ঘ) প্রেরক-গ্রাহক টাওয়ারেসঠিক উত্তর
ব্যাখ্যা: যখন কোনো ব্যক্তি কোনো মোবাইল থেকে ফোন করে সে ব্যক্তি যেখানেই থাক না কেন কলটি বেতার তরঙ্গ হিসেবে কোনো প্রেরক-গ্রাহক টাওয়ারে যায়। এরপর কলটি তার বা মাইক্রোওয়েভের মাধ্যমে মোবাইল সুইচ স্টেশনে যায়। এ স্টেশন কলটিকে স্থানীয় টেলিফোন এক্সচেঞ্জে পাঠায়। সেখান থেকে এটি প্রচলিত ফোন কল হয়ে গ্রাহকের নিকট পাঠায়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৪: আলোর তরঙ্গ তত্ত্ব কে উদ্ভাবন করেন?
- ক) ডেমোক্রিটাস
- খ) হাইগেনসঠিক উত্তর
- গ) রজার বেকন
- ঘ) আল-মাসুদী
ব্যাখ্যা: দীপ্তিমান বস্তু থেকে আলো কীভাবে আমাদের চোখে আসে তা ব্যাখ্যার জন্য বিজ্ঞানীরা এ পর্যন্ত চারটি তত্ত্ব প্রদান করেন। যথা : কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তাড়িত চৌম্বক তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব। এর মধ্যে ১৬৭৮ সালে আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন বিজ্ঞানী হাইগেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৫: বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়?
- ক) একটি
- খ) দুইটিসঠিক উত্তর
- গ) তিনটি
- ঘ) চারটি
ব্যাখ্যা: কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় বাইনারি (Binary) সংখ্যা পদ্ধতি। এ পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার সকল প্রকার গাণিতিক কার্যাবলী সম্পাদন করে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক দুটি হলো ০ ও ১।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ২৬: সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত?
- ক) মেঘনা
- খ) যমুনাসঠিক উত্তর
- গ) পদ্মা
- ঘ) ধলেশ্বরী
ব্যাখ্যা: যমুনা নদী সোজা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এ নদীর উপরই নির্মিত হয়েছে বঙ্গবন্ধু সেতু। যা টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাদ্বয়কে যুক্ত করে রাজধানীর সাথে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে। অন্যদিকে যমুনার ভাঙনের ফলে সিরাজগঞ্জ শহরটি বর্তমান হুমকির সম্মুখীন।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৭: মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ কোনটি?
- ক) ব্রিটেন
- খ) ভারত
- গ) রাশিয়া
- ঘ) যুক্তরাষ্ট্রসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের মধ্যে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ছিল অন্যতম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম পক্ষশক্তি ভারতের সাথে সমাজতান্ত্রিক পরাশক্তি রাশিয়ার সামরিক চুক্তি থাকায় পাকিস্তানও ধনতান্ত্রিক পরাশক্তি যুক্তরাষ্ট্রের সাথে সামরিক চুক্তি করে। ফল হিসেবে যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর পাঠিয়েছিল। আর ব্রিটেন স্বাভাবিকভাবেই আমেরিকার সহচর।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৮: বাংলাদেশে কোন দেশের দূতাবাস নেই?
- ক) স্পেন
- খ) তাইওয়ানসঠিক উত্তর
- গ) কাতার
- ঘ) নেপাল
ব্যাখ্যা: স্পেন, কাতার ও নেপালের দূতাবাস বাংলাদেশে রয়েছে। তবে চীনের সাথে তাইওয়ানের রাজনৈতিক সমস্যা থাকায় এবং বাংলাদেশের সাথে চীনের ভালো কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থাকায় তাইওয়ানের সাথে আমাদের দেশের কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠেনি। আর কূটনৈতিক সম্পর্ক না থাকলে দূতাবাস থাকবে না সেটাই স্বাভাবিক। তবে তাইওয়ানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৯: মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
- ক) খন্দকার মোস্তাক আহমদ
- খ) তাজউদ্দীন আহমদ
- গ) ক্যাপ্টেন মনসুর আলীসঠিক উত্তর
- ঘ) সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা: ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম. মনসুর আলী। আর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও খন্দকার মোশতাক আহমেদ ছিলেন যথাক্রমে অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩০: ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
- ক) বগুড়া
- খ) দিনাজপুর
- গ) যশোর
- ঘ) বাগেরহাটসঠিক উত্তর
ব্যাখ্যা: ষাটগম্বুজ মসজিদটি বর্তমান বাগেরহাট শহর থেকে তিন মাইল পশ্চিমে গোড়াদিঘির পূর্বপাড়ে অবস্থিত। এটি নির্মাণ করেন খান আল-আজম উলুঘ খান জাহান নামক পীর। যিনি সংক্ষেপে খান জাহান আলী নামে পরিচিত ছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩১: ভারতবর্ষে কোন সনে সিপাহী বিদ্রোহ হয়?
- ক) ১৭৫৭
- খ) ১৮৫০
- গ) ১৮৫৭সঠিক উত্তর
- ঘ) ১৯১৩
ব্যাখ্যা: শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ'র নেতৃত্বে ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়। ১৭৫৭ সালের ২৩ জুনে ঐতিহাসিক পলাশীর যুদ্ধ।
বিষয়: গণিত
প্রশ্ন ৩২: আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
- ক) রাঙ্গামাটি পার্বত্য জেলাসঠিক উত্তর
- খ) ময়মনসিংহ জেলা
- গ) রাজশাহী জেলা
- ঘ) দিনাজপুর জেলা
ব্যাখ্যা: পূর্বে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য অঞ্চলগুলো নিয়ে পার্বত্য রাঙ্গামাটি জেলা নামে একটি জেলা ছিল। তবে প্রশাসনিক সুবিধার জন্য এরশাদ সরকার ১৯৮৪ সালে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি নামে তিনটি পার্বত্য জেলায় বিভক্ত করার পরও রাঙ্গামাটি জেলার আয়তন সবচেয়ে বেশি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৩: বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?
- ক) মারমা
- খ) চাকমাসঠিক উত্তর
- গ) ত্রিপুরা
- ঘ) গারো
ব্যাখ্যা: বাংলাদেশে উপজাতি জনসংখ্যা প্রায় ২ মিলিয়ন বা ২০ লাখের মতো। আর সংখ্যাগরিষ্ঠ উপজাতি হলো চাকমা। ২০১১ সালের আদমশুমারি অনুসারে চাকমা লোকসংখ্যা ৪,৪৪,৯৪৮ জন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৪: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
- ক) ১০২তম
- খ) ১২০তম
- গ) ১৩৬তমসঠিক উত্তর
- ঘ) ১৪০তম
ব্যাখ্যা: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশের সাথে গ্রানাডা ও গিনি বিসাউ সদস্যপদ লাভ করে। কিন্তু বর্ণমালার ক্রমানুসারে বাংলাদেশ আগে থাকায় ১৩৬তম দেশ হিসেবে বাংলাদেশ, ১৩৭তম গ্রানাডা ও ১৩৮তম দেশ হিসেবে গিনি বিসাউ জাতিসংঘে অন্তর্ভুক্ত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৫: জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
- ক) পাকিস্তান
- খ) ইন্দোনেশিয়াসঠিক উত্তর
- গ) তুরস্ক
- ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা: জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া, যার মুসলিম জনসংখ্যা মোট ২২ কোটি ৭২ লক্ষ ২৬ হাজার। পাকিস্তান মুসলিম জনসংখ্যায় দ্বিতীয়, জনসংখ্যা ২০ কোটি ৮১ লক্ষ ৯৪ হাজার। বাংলাদেশ চতুর্থ, মুসলিম জনসংখ্যা ১৪ কোটি ৮৬ লক্ষ ০৭ হাজার এবং তুরস্ক মুসলিম জনসংখ্যায় অষ্টম, যার জনসংখ্যা ৮ কোটি ৬ লক্ষ ৮৩ হাজার।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৩৬: পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
- ক) ভারত মহাসাগর
- খ) প্রশান্ত মহাসাগরসঠিক উত্তর
- গ) আটলান্টিক মহাসাগর
- ঘ) ভূমধ্যসাগর
ব্যাখ্যা: আয়তনে বিশ্বের বৃহত্তম ও গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। এর আয়তন ১৫,৫৫,৫৭,০০০ বর্গ কিমি। আটলান্টিক মহাসাগরের আয়তন ৭,৬৭,৬২,০০০ বর্গ কিমি। ভারত মহাসাগরের আয়তন ৬,৮৫,৫৬,০০০ বর্গ কিমি এবং ভূমধ্যসাগরের আয়তন ২৫,১০,০০০ বর্গ কিমি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: পিএলও কখন গঠিত হয়?
- ক) ১৯৬৪ সনেসঠিক উত্তর
- খ) ১৯৫০ সনে
- গ) ১৯৭২ সনে
- ঘ) ১৯২৯ সনে
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ইহুদিদের পক্ষে ফিলিস্তিন ত্যাগ করলে ১৯৪৮ সালে ফিলিস্তিনে ইহুদিরা ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। ১৯৪৮ সালে মিসর অন্যান্য আরব রাষ্ট্রের সাথে একজোট হয়ে ইসরাইল আক্রমণ করে এবং পরাজিত হয়। অতঃপর ১৯৫৬, ১৯৬৭, ১৯৬৮ এবং ১৯৭৩ সালে আরবদের সাথে ইসরাইলের যুদ্ধ হয় এবং প্রত্যেকবারই আরবরা পরাজিত হয়। এমতাবস্থায় স্বদেশভূমি উদ্ধারের জন্য প্রখ্যাত গেরিলা নেতা ইয়াসির আরাফাত ১৯৬৪ সালে পিএলও প্রতিষ্ঠা করেন। পিএলও'র পূর্ণরূপ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন্স। ১১ নভেম্বর ২০০৪ ইয়াসির আরাফাত মৃত্যুবরণ করলে এর দায়িত্ব গ্রহণ করেন মাহমুদ আব্বাস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৮: থিম্পু কোন দেশের রাজধানী?
- ক) তিব্বত
- খ) ভুটানসঠিক উত্তর
- গ) মালদ্বীপ
- ঘ) নেপাল
ব্যাখ্যা: ভুটানের রাজধানীর নাম থিম্পু। অপরদিকে তিব্বতের রাজধানী লাসা। মালদ্বীপের রাজধানীর নাম মালে এবং নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৩৯: বাংলাদেশকে সর্বোচ্চ ঋণদাতা দেশ কোনটি?
- ক) মার্কিন যুক্তরাষ্ট্র
- খ) জাপানসঠিক উত্তর
- গ) সৌদি আরব
- ঘ) ভারত
ব্যাখ্যা: অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে বাংলাদেশ ২০১৬-১৭ (ফেব্রুয়ারি) অর্থবছরে সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে (৬৪৫.৭১ মিলিয়ন মার্কিন ডলার)। এরপরে রয়েছে রাশিয়া (৯২.৪১ মিলিয়ন মার্কিন ডলার), ভারত (৮০.২৩ মিলিয়ন মার্কিন ডলার), জার্মানি (৮৮.৮১ মিলিয়ন মার্কিন ডলার)। তবে সংস্থা হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় আইডিএ (১৩৯৯.৭৮ মিলিয়ন মার্কিন ডলার)।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪০: অতীশ দীপঙ্কর বর্তমান কোন জেলার অধিবাসী ছিলেন?
- ক) মুন্সিগঞ্জসঠিক উত্তর
- খ) নরসিংদী
- গ) মানিকগঞ্জ
- ঘ) ঢাকা
ব্যাখ্যা: বাংলাদেশের বৌদ্ধ ধর্মের বিখ্যাত সাধক অতীশ দীপঙ্কর। তিনি ৯৮২ খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। বৌদ্ধশাস্ত্র, চিকিৎসা ও কারিগরিবিদ্যা সম্বন্ধে তিব্বতীয় ভাষায় গ্রন্থ রচনার জন্য তিব্বতীরা তাকে সম্মানজনক 'অতীশ' উপাধিতে ভূষিত করেন। তিনি ১০৫৪ খ্রিষ্টাব্দে ৭২ বছর বয়সে তিব্বতের রাজধানী লাসার কাছে হেথাং বিহারে মৃত্যুবরণ করেন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
