বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪১: মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্টে আরোহণ করেন?
- ক) ২০০৮
- খ) ২০০৯
- গ) ২০১০সঠিক উত্তর
- ঘ) ২০১১
ব্যাখ্যা: প্রথম বাংলাদেশী হিসেবে মুসা ইব্রাহীম ২৩ মে ২০১০ মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন। তিনি লালমনিরহাটের অধিবাসী। তার এভারেস্ট বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ৬৭তম এভারেস্টজয়ী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। উল্লেখ্য, দ্বিতীয় বাংলাদেশী এভারেস্ট বিজয়ী হিসেবে এম এ মুহিত (ভোলা) ২১ মে ২০১১ ইতিহাসের পাতায় নাম লিখেন। ১৯ মে ২০১২ প্রথম বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার এবং ২৬ মে ২০১২ দ্বিতীয় নারী হিসেবে এভারেস্ট জয় করেন ওয়াসফিয়া নাজরীন। উল্লেখ্য, প্রথম বাংলাদেশী হিসেবে নভেম্বর ২০১৫ বিশ্বের সাতটি অঞ্চলের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয় করেন ওয়াসফিয়া নাজরীন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪২: আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?
- ক) মক্কা
- খ) মদিনা
- গ) জেরুজালেমসঠিক উত্তর
- ঘ) বাগদাদ
ব্যাখ্যা: আল আকসা মসজিদ মুসলমানদের কাছে পৃথিবীর দ্বিতীয় পবিত্রতম মসজিদ। এ মসজিদটি ফিলিস্তিনের প্রাণকেন্দ্র পবিত্র জেরুজালেম নগরীতে অবস্থিত। এটি একটি প্রাচীন মসজিদ, যা হযরত সুলায়মান (আ) নির্মাণ করেছিলেন। এর ধ্বংসাবশেষের স্থানে হযরত ওমর (রা)-এর নির্দেশে ৬৪১ বা ৬৪২ খ্রিষ্টাব্দে মসজিদটি পুনর্নির্মাণ করেছিলেন। এই মসজিদের পবিত্রতার কারণেই মূলত জেরুজালেম নগরীর গুরুত্ব মুসলমানদের কাছে অত্যন্ত বেশি। মক্কা শরীফের পরেই মুসলমানদের কাছে এ মসজিদের গুরুত্ব।
বিষয়: গণিত
প্রশ্ন ৪৩: বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কোনটি?
- ক) ১০ ঃ ৬সঠিক উত্তর
- খ) ৫ ঃ ৮
- গ) ১২ ঃ ৮
- ঘ) ১১ ঃ ৭
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান। জাতীয় পতাকার প্রথম নকশা করেছিলেন শিব নারায়ণ দাস ও ইউসুফ সালাউদ্দিনকে নিয়ে হাসানুল হক ইনু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ৪০১ নং কক্ষে। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ ঃ ৬ বা ৫ ঃ ৩। উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্রসভায় ২ মার্চ ১৯৭১।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: রেডক্রসের সদর দপ্তর কোথায়?
- ক) জেনেভাসঠিক উত্তর
- খ) প্যারিস
- গ) নিউইয়র্ক
- ঘ) লন্ডন
ব্যাখ্যা: বিশ্বের দুস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান রেডক্রস (Red Cross) ৯ ফেব্রুয়ারি ১৮৬৩ সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট-এর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। মুসলিম বিশ্বে এটি রেড ক্রিসেন্ট, খ্রিস্টানদের কাছে রেডক্রস এবং ইসরাইলের নিকট রেড ক্রিস্টাল নামে পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: ফরাসি বিপ্লব কোন সালে সংঘটিত হয়?
- ক) ১৭৮৯সঠিক উত্তর
- খ) ১৭৯১
- গ) ১৭৯৫
- ঘ) ১৮০০
ব্যাখ্যা: ১৭৭৮ থেকে ১৭৮৯ সাল পর্যন্ত ফ্রান্সের নানা উত্তাল ঘটনাধারা 'ফরাসি বিপ্লব' নামে ইতিহাস প্রসিদ্ধ হয়ে আছে। এ বিপ্লবের ফলে ফরাসি দেশে সামন্ত যুগের পুরনো বিধি-বিধান পাল্টে আধুনিক যুগের সূচনা ঘটে এবং রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও পুরোহিততন্ত্রের সম্মিলিত সামাজিক আধিপত্যের অবসান হয়। ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মাধ্যমে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং আজও এই তারিখটি বিশ্বব্যাপী ফরাসি বিপ্লবের দিন হিসেবে পালিত হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৬: বাংলাদেশ কোন সালে প্রথম জাতিসংঘে শান্তিরক্ষা বাহিনীতে কাজ শুরু করে?
- ক) ১৯৮২
- খ) ১৯৮৫
- গ) ১৯৮৮সঠিক উত্তর
- ঘ) ১৯৯৫
ব্যাখ্যা: জাতিসংঘ তথ্য কেন্দ্র প্রকাশিত 'বাংলাদেশ ও জাতিসংঘ সহযোগিতার তিন দশক' সাময়িকী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রকাশিত ক্রোড়পত্র অনুযায়ী বাংলাদেশ ১৯৮৮ সালে UNIIMOG ও UNTAG এ যোগদানের মধ্য দিয়ে শান্তিরক্ষা বাহিনীতে কাজ শুরু করে। বাংলাদেশ বিশ্বের ৪০টি দেশে ৪৪টি মিশনে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- ক) আসাম
- খ) মণিপুরসঠিক উত্তর
- গ) নাগাল্যান্ড
- ঘ) মিজোরাম
ব্যাখ্যা: তুইভাই ও তুইরেয়াং নদীদ্বয়ের মিলিত স্রোতধারায় সৃষ্টি হয়েছে বরাক নদী। আর এই বরাক নদীর উপর ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণ করছে। নির্মিতব্য টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। সমুদ্র সমতল থেকে এটি প্রায় ৫৯০ ফুট বা ১৮০ মিটার উঁচুতে অবস্থিত। এর দৈর্ঘ্য ৩৯০ মিটার এবং উচ্চতা ১৬২.৮ মিটার।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৪৮: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল?
- ক) সুয়েজ খাল
- খ) পানামাসঠিক উত্তর
- গ) ইকুয়েডর
- ঘ) কোনোটাই না
ব্যাখ্যা: বনভূমি কেটে তৈরিকৃত ৮০ কিমি দীর্ঘ ও ৯১ মিটার প্রস্থ পানামা খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এটি ১৯১৩ সালে যুক্তরাষ্ট্র খনন করে। পানামা খাল মধ্য আমেরিকার দেশ পানামায় অবস্থিত। ১৫ ডিসেম্বর ১৯৯৯ এটিকে পানামার নিকট হস্তান্তর করা হয়। পানামা খালকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়। অন্যদিকে সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: দহগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত?
- ক) নীলফামারী
- খ) কুড়িগ্রাম
- গ) লালমনিরহাটসঠিক উত্তর
- ঘ) দিনাজপুর
ব্যাখ্যা: ২০১৫ সালের ১ আগস্ট (৩১ জুলাই ২০১৫ মধ্যরাতে) বাংলাদেশ ও ভারতের মধ্যকার ১৬২টি ছিটমহল বিনিময় হলেও লালমনিরহাট জেলায় অবস্থিত দহগ্রাম-আঙ্গরপোতা বাংলাদেশী ছিটমহল চুক্তি বহির্ভূত হওয়ায় এবং বাংলাদেশের বেরুবাড়ী হস্তান্তরের বিনিময়ে বাংলাদেশী ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতায় যাতায়াতের জন্য ভারত সরকার তিন বিঘা করিডোরের চিরস্থায়ীভাবে বাংলাদেশকে লিজ দেয়ার ফলে এ ছিটমহলটি নতুন করে বিনিময়ের প্রয়োজন অনুভূত হয়নি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫০: ভাওয়াইয়া কোন জেলার লোকসংগীত?
- ক) রাজশাহী
- খ) রংপুরসঠিক উত্তর
- গ) কুষ্টিয়া
- ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা: ভাওয়াইয়া উত্তরবঙ্গে প্রচলিত এক প্রকার লোকগীতি। এটি রংপুর জেলার লোকসংগীত। বাংলাদেশের রংপুর ও ভারতের কুচবিহার জেলা এ গানের জন্মস্থান। ভাওয়াইয়া গান সুরলালিত্যে ভরপুর এবং এর একটি নিজস্ব গীতরীতি আছে। বৈশিষ্ট্যগত কারণে সাধারণত উত্তর বাংলার শিল্পী ছাড়া এ গানের সুরসংযোজনা সকলের পক্ষে সম্ভব হয় না।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫১: রবীন্দ্রের যুগের অন্যতম প্রধান আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন, তিনি হলেন—
- ক) জীবনানন্দ দাশ
- খ) অমিয় চক্রবর্তীসঠিক উত্তর
- গ) বিষ্ণু দে
- ঘ) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে আধুনিকতাবাদী ৫ জন কবিকে পঞ্চপাণ্ডব, কল্লোলের ও তিরিশের কবি বলা হয়। তারা হলেন– অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে ও সুধীন্দ্রনাথ দত্ত। এদের মধ্যে অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো– খসড়া, এক মুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত, পারাপার, ঘরে ফেরার দিন, হারানো অর্কিড, পুষ্পিত ইমেজ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫২: 'এত শঠতা, এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা।'– কোন কারকে কোন বিভক্তি?
- ক) কর্মে সপ্তমী
- খ) করণে সপ্তমীসঠিক উত্তর
- গ) অপাদানে শূন্য
- ঘ) অধিকরণে দ্বিতীয়া
ব্যাখ্যা: 'করণ' শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। অতএব ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়কেই করণ কারক বলা হয়। ক্রিয়াকে কিসের দ্বারা বা কি উপায়ে দিয়ে প্রশ্ন করলে উত্তরে করণ কারক পাওয়া যায়। এছাড়া বাক্যে 'কিসের দ্বারা মাখা' দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'মধু'। তাই সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৩: ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন—
- ক) কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী
- খ) ভারতচন্দ্র রায়গুণাকরসঠিক উত্তর
- গ) ময়ূর ভট্ট
- ঘ) কানা হরিদত্ত
ব্যাখ্যা: মধ্যযুগের অন্যতম কবি ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি ১৭১২ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আঠারো শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ ও সর্বশেষ কবি ছিলেন। তার কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন 'অন্নদামঙ্গল' কাব্য।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫৪: চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদরচয়িতার গৌরবের অধিকারী—
- ক) লুই পা
- খ) ভুসুকু পা
- গ) সরহ পা
- ঘ) কাহ্ন পাসঠিক উত্তর
ব্যাখ্যা: চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদ রচনা করেন কাহ্ন পা। তিনি ১৩টি পদ রচনা করেন। ভুসুকু পা ৮টি, সরহ পা ৪টি ও লুই পা ২টি পদ রচনা করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৫: 'মৈথিল কোকিল' খ্যাত কে?
- ক) জ্ঞানদাস
- খ) গোবিন্দদাস
- গ) বিদ্যাপতিসঠিক উত্তর
- ঘ) চণ্ডীদাস
ব্যাখ্যা: [Note : মধ্যযুগের অন্যতম সাহিত্যিক বিদ্যাপতি মৈথিল কোকিল' হিসেবে খ্যাত ছিলেন। বিদ্যাপতি- মৈথিলি, অবহট্ঠ ও সংস্কৃত ভাষায় পদ রচনা করেন। তার রচিত শ্রেষ্ঠ পদ– 'এ সখি হামারি দুখের নাহি ওর। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।']
বিষয়: গণিত
প্রশ্ন ৫৬: 'বীরাঙ্গনা' কাব্যে পত্র সংখ্যা কত?
- ক) ১১সঠিক উত্তর
- খ) ২১
- গ) ৩১
- ঘ) ৪১
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' একটি পত্রকাব্য। অমিত্রাক্ষর ছন্দে রচিত এ কাব্যে পত্র সংখ্যা ১১টি। তার আরও কয়েকটি কাব্য হলো– The Captive Lady, তিলোত্তমাসম্ভব, ব্রজাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী। তার উল্লেখযোগ্য নাটক– শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫৭: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন—
- ক) ১৮০২
- খ) ১৮২০সঠিক উত্তর
- গ) ১৮২১
- ঘ) ১৮২২
ব্যাখ্যা: বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা গদ্যে প্রথম যতি ও বিরামচিহ্নের প্রয়োগ ঘটনা। তার উল্লেখযোগ্য রচনা– বেতালপঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, প্রভাবতী সম্ভাষণ, বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫৮: 'পদ্মাবতী' কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন?
- ক) আরবি
- খ) ফারসি
- গ) উর্দু
- ঘ) হিন্দিসঠিক উত্তর
ব্যাখ্যা: মহাকবি আলাওল 'পদ্মাবতী' কাব্যটি বাংলা ভাষায় অনুবাদ করেন মালিক মুহম্মদ জায়সির হিন্দি কাব্য 'পদুমাবৎ' অবলম্বনে। তার রচিত উল্লেখযোগ্য রচনা–সয়ফুলমূলুক-বদিউজ্জামাল, হপ্তপয়কর, তোহফা, সিকান্দারনামা, রাগতালনামা, পদাবলী।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৯: 'পরীক্ষা' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক) পরি + ঈক্ষাসঠিক উত্তর
- খ) পরিঃ + ঈক্ষা
- গ) পরি + ইক্ষা
- ঘ) পরিঃ + ইক্ষা
বিষয়: বাংলা
প্রশ্ন ৬০: 'রোহিণী' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের নায়িকা?
- ক) দুর্গেশনন্দিনী
- খ) চন্দ্রশেখর
- গ) কৃষ্ণকান্তের উইলসঠিক উত্তর
- ঘ) রজনী
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসের জনক। তার 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের রোহিণী, ভ্রমর, গোবিন্দলাল। 'দুর্গেশনন্দিনী' উপন্যাসের অন্যতম চরিত্র– আয়েশা, তিলোত্তমা। 'চন্দ্রশেখর' উপন্যাসের অন্যতম চরিত্র– শৈবালিনী, প্রতাপ, চন্দ্রশেখর। 'রজনী' উপন্যাসের অন্যতম চরিত্র– রজনী, শচীন্দ্র।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
