বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ৬১: 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের খণ্ড সংখ্যা—
- ক) ১০
- খ) ১১
- গ) ১২
- ঘ) ১৩সঠিক উত্তর
ব্যাখ্যা: মধ্যযুগের আদি কবি বড়ু চণ্ডীদাস। তার প্রকৃত নাম অনন্ত। তার রচিত 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি ভাষা ও রচনাকালের ভিত্তিতে বাংলার দ্বিতীয় গ্রন্থ। এ কাব্য গ্রন্থের খণ্ড সংখ্যা ১৩টি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬২: 'হরতাল' কোন ভাষার শব্দ?
- ক) ইংরেজি
- খ) গুজরাটিসঠিক উত্তর
- গ) ফারসি
- ঘ) আরবি
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৩: 'মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি'– গানটির শিল্পী কে?
- ক) আব্দুল জব্বার
- খ) সৈয়দ আব্দুল হাদি
- গ) আপেল মাহমুদসঠিক উত্তর
- ঘ) খুরশীদ আলম
বিষয়: বাংলা
প্রশ্ন ৬৪: 'কবর' নাটকটির বিষয়বস্তু কী?
- ক) মুক্তিযুদ্ধ
- খ) বঙ্গভঙ্গ
- গ) ভাষা আন্দোলনসঠিক উত্তর
- ঘ) সিপাহী বিদ্রোহ
ব্যাখ্যা: সাংবাদিক ও প্রাবন্ধিক রশেদ দাশগুপ্তের অনুরোধে মুনীর চৌধুরী 'কবর' নাটক রচনা করেন। এ নাটকের বিষয়বস্তু ১৯৫২ সালের ভাষা আন্দোলন। নাটকের অন্যতম চরিত্র পুলিশ ইন্সপেক্টর হাফিজ ও স্বজনহারা পাগল মুর্দা ফকির। 'রক্তাক্ত প্রান্তর' তার একটি ঐতিহাসিক নাটক। এ নাটকটির মূল উপজীব্য পানিপথের তৃতীয় যুদ্ধ। এছাড়াও তার কয়েকটি নাটক হলো– চিঠি, দণ্ডকারণ্য, পলাশী ব্যারাক ও অন্যান্য।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৫: 'একাত্তরের চিঠি' কী জাতীয় রচনা?
- ক) মুক্তিযুদ্ধের পত্র সংকলনসঠিক উত্তর
- খ) মুক্তিযুদ্ধের নাটক
- গ) মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র
- ঘ) মুক্তিযুদ্ধের কবিতা সংকলন
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৬: কোনটি তৎসম শব্দ?
- ক) বাজনা
- খ) দোকানদার
- গ) মানবসঠিক উত্তর
- ঘ) বেস্তাচি
ব্যাখ্যা: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো রূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। যেমন– মানব, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভুবন, অন্ন, বস্ত্র, গৃহ, আকাশ, ভোজন, মনুষ্য ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬৭: কোন বানানটি শুদ্ধ?
- ক) সোন্দর্য
- খ) সৌন্দর্যসঠিক উত্তর
- গ) সোন্দর্য্য
- ঘ) সৌন্দয্য
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৮: 'খোদা' শব্দটি কোন ভাষার শব্দ?
- ক) আরবি
- খ) উর্দু
- গ) ফারসিসঠিক উত্তর
- ঘ) বাংলা
ব্যাখ্যা: 'খোদা' ফারসি ভাষার শব্দ। ফারসি ভাষার আরও কতিপয় শব্দ হলো– আইন, সালিশ, বেগম, জমিদারি, খাজনা, নামাজ, রোজা, বেহেশত, দোজখ, আমদানি, তালাশ, রপ্তানি ইত্যাদি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৯: কোন শব্দটি শুদ্ধ বানান?
- ক) উদীচি
- খ) ঐক্যতা
- গ) ইয়াত্তা
- ঘ) কিঞ্চিতসঠিক উত্তর
ব্যাখ্যা: প্রদত্ত অপশনে শুদ্ধ বানান হলো– কিঞ্চিত। উদীচি, ঐক্যতা ও ইয়াত্তা তিনটি বানানই ভুল। এ তিনটি বানানের শুদ্ধরূপ হলো যথাক্রমে– উদীচী, ঐক্য ও ইয়ত্তা।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭০: রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি?
- ক) শেষের কবিতাসঠিক উত্তর
- খ) গীতাঞ্জলি
- গ) সমাপ্তি
- ঘ) শেষ লেখা
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' হলো একটি রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। এ উপন্যাসের অন্যতম চরিত্র অমিত ও লাবণ্য। গীতাঞ্জলি, শেষ লেখা– কাব্যগ্রন্থ। সমাপ্তি– একটি উল্লেখযোগ্য প্রেমের গল্প। তার রচিত আরও কয়েকটি উপন্যাস হলো– বৌঠাকুরানীর হাট, রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, গোরা, মালঞ্চ, চার-অধ্যায়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭১: বেগম রোকেয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা?
- ক) মতিচূর
- খ) সুলতানার স্বপ্নসঠিক উত্তর
- গ) পদ্মরাগ
- ঘ) অবরোধবাসিনী
ব্যাখ্যা: রোকেয়া সাখাওয়াত হোসেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত। তার ইংরেজিতে লেখা গ্রন্থটি সুলতানার স্বপ্ন বা Sultana's Dream (১৯০৮), মতিচূর ১ম খণ্ড (১৯০৪), মতিচূর ২য় খণ্ড (১৯২২), 'অবরোধবাসিনী' (১৯৩১) হলো– গদ্যগ্রন্থ। 'পদ্মরাগ' (১৯২৪) হলো উপন্যাস।
বিষয়: গণিত
প্রশ্ন ৭২: বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি?
- ক) ৩৯
- খ) ৪১সঠিক উত্তর
- গ) ৪২
- ঘ) ৪৩
বিষয়: বাংলা
প্রশ্ন ৭৩: মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি?
- ক) মেঘনাদবধ কাব্য
- খ) বীরাঙ্গনা
- গ) ব্রজাঙ্গনা
- ঘ) শর্মিষ্ঠাসঠিক উত্তর
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত রচিত 'শর্মিষ্ঠা' বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। তার 'কৃষ্ণকুমারী' বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। এছাড়াও পদ্মাবতী, হেক্টরবধ, মায়াকানন-তার উল্লেখযোগ্য নাটক। মেঘনাদবধ কাব্য হলো মহাকাব্য। বীরাঙ্গনা হলো– পত্রকাব্য। ব্রজাঙ্গনা হলো– মিত্রাক্ষর ছন্দে রচিত তার একটি উল্লেখযোগ্য কাব্য।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৪: কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা?
- ক) খেলারাম খেলে যা
- খ) চিলেকোঠার সেপাইসঠিক উত্তর
- গ) রুদ্ধদ্বার মুক্তপ্রাণ
- ঘ) সারেং বৌ
ব্যাখ্যা: আখতারুজ্জামান ইলিয়াসের দুটি উপন্যাস 'চিলেকোঠার সেপাই' ও 'খোয়াবনামা'। চিলেকোঠার সেপাই উপন্যাসের মূল উপজীব্য ১৯৬৯-এর গণআন্দোলন। তার রচিত গল্পগ্রন্থ হলো– অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম। প্রবন্ধগ্রন্থ হলো– সংস্কৃতির ভাঙা সেতু।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭৫: কোনটি সুফিয়া কামালের কবিতা?
- ক) ঝরাপাতা
- খ) কবর
- গ) তাহারেই পড়ে মনেসঠিক উত্তর
- ঘ) তোমাকেই পড়ে মনে
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: Who is a Nobel laureate?
- ক) W. B. Yeatsসঠিক উত্তর
- খ) John Keats
- গ) Joseph Conrad
- ঘ) W. H. Auden
ব্যাখ্যা: প্রদত্ত Literary person-দের মধ্যে একমাত্র W. B. Yeats ১৯২৩ সালে Nobel Prize লাভ করেন। তিনি একজন Irish poet।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: Who was an Irish dramatist?
- ক) Henrik Ibsen
- খ) George Bernard Shawসঠিক উত্তর
- গ) John Osborne
- ঘ) Eugene O' Neill
ব্যাখ্যা: প্রদত্ত Literary person-দের মধ্যে George Bernard Shaw হলেন একজন Irish dramatist। অন্যদিকে, Henrik Ibsen হলেন Norwegian playwright; John Osborne হলেন English playwright, script writer, actor ও critic এবং Eugene O'Neill হলেন American playwright।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৭৮: Fill in the blank: You had better — the offer.
- ক) than
- খ) welcomed
- গ) acceptসঠিক উত্তর
- ঘ) accepted
ব্যাখ্যা: বর্তমানকালে কোনো কিছু করা বার ভালো (অন্য কিছুর চেয়ে) এমনটা বোঝানোর জন্য had better + verb এর present form ব্যবহার হয়। সুতরাং (গ) সঠিক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৯: What does the following sentence mean? They have yet to make a decision.
- ক) They have made a decision
- খ) They are ready to make a decision
- গ) They have not made a decisionসঠিক উত্তর
- ঘ) They are about to make a decision
ব্যাখ্যা: 'Yet' সাধারণত Present perfect tense-এ Negative meaning প্রদান করে। এ জন্য প্রশ্নোক্ত বাক্যের negative meaning হিসেবে (গ)ই সঠিক। এছাড়াও seldom, hardly, scarcely ইত্যাদি word গুলো Negative অর্থ প্রদান করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: The structure of the following sentence is : They made Karim the captain.
- ক) subject + verb + object
- খ) subject + verb + object + object
- গ) subject + verb + object + complementসঠিক উত্তর
- ঘ) subject + verb + complement + adverb
ব্যাখ্যা: প্রশ্নোক্ত বাক্যটিতে Factitive verb ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যে verb একটি object-কে গ্রহণ করলেও পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এবং অন্য আরেকটি word-এর সাহায্যে অর্থ পূর্ণ করতে পারে– তাকে Factitive verb বলে এবং অতিরিক্ত শেষ word-কে complement বলে। সুতরাং Sentenceটির structureটি হচ্ছে– sub + verb + obj + complement।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
