সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা অফিসার (হাসপাতাল) ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১: নিচের কোন ধ্বনিটি ঘোষ?
- ক) চ
- খ) খ
- গ) প
- ঘ) দসঠিক উত্তর
ব্যাখ্যা: গ, ঘ, ঙ; জ, ঝ, ঞ; ড, ঢ, ণ; দ, ধ, ন; ব, ভ, ম এগুলো ঘোষ ধ্বনি। প্রতি বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ এই শ্রেণীতে পড়ে। এগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২: 'অধর্ম' শব্দের সমস্যমান পদ কোনটি?
- ক) ধর্ম নেই যার
- খ) ধর্মহীন যে
- গ) ধর্মের অভাব
- ঘ) নেই ধর্ম যার
ব্যাখ্যা: যে কয়টি পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। 'অধর্ম' সমস্তপদটির ব্যাসবাক্য = নয় ধর্ম। এক্ষেত্রে 'নয়' এবং 'ধর্ম' সমস্যমান পদ এবং অধর্ম নঞ তৎপুরুষ সমাস। পূর্বপদে নঞর্থক বা নিষেধার্থক অব্যয় ব্যবহৃত হয়ে যে তৎপুরুষ সমাস হয় তা নঞ তৎপুরুষ সমাস। নঞর্থক অব্যয়গুলো হলো ন, না, নি, নয়, নেই, অ, আ, অন, অনা, গর, বি, বে ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: 'সুশিক্ষিত লোক মাত্রেই স্বশিক্ষিত'-এটি কোন্ ধরনের বাক্য?
- ক) সরলসঠিক উত্তর
- খ) জটিল
- গ) যৌগিক
- ঘ) মিশ্র
ব্যাখ্যা: এটি সরল বাক্য। এ ধরনের বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে। জটিল বা মিশ্র বাক্য একাধিক বাক্য বা খণ্ডবাক্য নিয়ে গঠিত হয় এবং খণ্ডবাক্যগুলোর মধ্যে পরস্পর নির্ভরশীল থাকে। আর, যৌগিক বাক্য গঠিত হয় সংযোগবাচক অব্যয় দ্বারা যুক্ত একাধিক সম্পূর্ণ পৃথক ও নিরপেক্ষ বাক্য নিয়ে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪: 'সন্ধ্যা' শব্দের বিশেষণটি [অস্পষ্ট] করুন।
- ক) সাঁঝ
- খ) সন্ধা
- গ) সন্দা
- ঘ) সান্ধ্যসঠিক উত্তর
ব্যাখ্যা: যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ বলে। যেমন– গুণবান, রূপবান, চলন্ত গাড়ি, নীল আকাশ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫: 'আভরণ' শব্দের অর্থ কি?
- ক) অলংকারসঠিক উত্তর
- খ) আচ্ছাদন
- গ) রমণীয়
- ঘ) অনবরত
ব্যাখ্যা: আচ্ছাদন অর্থ– আবরণ, ঢাকনি। রমণীয় অর্থ– মনোরম, সুন্দর। অনবরত অর্থ– অবিরাম, অবাধে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬: নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?
- ক) শিরচ্ছেদ
- খ) শিরশ্ছেদসঠিক উত্তর
- গ) শিরোচ্ছেদ
- ঘ) শিরঃচ্ছেদ
ব্যাখ্যা: শিরশ্ছেদ = শির ঃ ছেদ। এটি বিসর্গ সন্ধির উদাহরণ, সে অর্থে 'শিরশ্ছেদ' শব্দটি সন্ধিজাত শব্দ। সন্ধির নিয়ম অনুসারে বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিসধ্বনি হয়। অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিসধ্বনি হয়। অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিষধ্বনি হয়। উদাহরণস্বরূপ নিঃ + চয় = নিশ্চয়; নিঃ + ঠুর = নিষ্ঠুর ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭: 'আমার বই পড়া হয়েছে'– বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে–
- ক) আমি বই পড়ছি
- খ) আমার বই পড়া হবে
- গ) আমি বই পড়তে যাচ্ছি
- ঘ) আমি বই পড়েছিসঠিক উত্তর
ব্যাখ্যা: কর্তৃবাচ্য হলো যে বাচ্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়। যেমন : ছাত্ররা অঙ্ক করছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮: 'হাসান নিয়মিত পড়াশোনা করে বলে পুরস্কার পায়।'– এই জটিল বাক্যের সরল রূপ হলো–
- ক) নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায়সঠিক উত্তর
- খ) হাসান নিয়মিত পড়াশোনা করে এবং পুরস্কার পায়
- গ) হাসান নিয়মিত পড়াশোনা করে এবং পুরস্কার পায়
- ঘ) নিয়মিত পড়াশোনা করে সেজন্য হাসান পুরস্কার পায়
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯: 'সজাগ' শব্দের 'স' উপসর্গ কোন্ ভাষার?
- ক) সংস্কৃত
- খ) ফারসি
- গ) বাংলাসঠিক উত্তর
- ঘ) আরবি
ব্যাখ্যা: স, সা, ছাড়াও বাংলাভাষায় মোট ২১টি বাংলা উপসর্গ আছে। তৎসম উপসর্গ আছে বিশটি। আর বিদেশী ভাষার বেশ কিছু উপসর্গ বাংলাভাষায় প্রচলিত আছে। বাংলার চারটি উপসর্গ– আ, সু, বি, নি তৎসম বা সংস্কৃত শব্দেও পাওয়া যায়, তবে এর যে কোনোটি বাংলা শব্দের সাথে যুক্ত হলে সেটি বাংলা উপসর্গ এবং তৎসম শব্দের সাথে যুক্ত হলে সংস্কৃত উপসর্গ হবে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০: 'চকলেট' কোন দেশের ভাষার শব্দ?
- ক) অস্ট্রেলিয়া
- খ) ইতালি
- গ) জার্মানি
- ঘ) মেক্সিকোসঠিক উত্তর
ব্যাখ্যা: ক্যাঙ্গারু – অস্ট্রেলিয়া, ম্যালেরিয়া, ম্যাজেন্টা – ইতালি এবং নাৎসি – জার্মানি শব্দ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১১: 'খিদে' কোন ধরনের শব্দ?
- ক) তৎসম
- খ) অর্ধ-তৎসমসঠিক উত্তর
- গ) দেশী
- ঘ) তদ্ভব
ব্যাখ্যা: যেসব সংস্কৃত শব্দ ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় কিঞ্চিত পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে অর্ধ-তৎসম শব্দ বলে। যেমন– জোছনা, হেরান্দ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত প্রভৃতি। তৎসম শব্দ– চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য প্রভৃতি। দেশী শব্দ– পেট, ঢেঁকি, কুলা, চুলা, ডিঙি, কুড়ি এবং তদ্ভব শব্দ– হাত, চামার, কুমার, গোয়ালা প্রভৃতি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১২: 'না' কোন জাতীয় শব্দ?
- ক) অব্যয়সঠিক উত্তর
- খ) সর্বনাম
- গ) ক্রিয়া
- ঘ) বিশেষণ
ব্যাখ্যা: আর, আবার, ও, হ্যাঁ, না ইত্যাদি বাংলা অব্যয় শব্দ। তৎসম অব্যয় শব্দ– যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, অর্থাৎ, দৈবাৎ, বরং, পুনশ্চ, আপাতত, এবং, সুতরাং প্রভৃতি। বিদেশি অব্যয় শব্দ– আলবত, বহুত, খুব, খাস ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৩: 'জোহরা' উপন্যাসের রচয়িতা হলেন–
- ক) প্যারীচাঁদ মিত্র
- খ) মীর মশাররফ হোসেন
- গ) কাজী ইমদাদুল হক
- ঘ) মোজাম্মেল হকসঠিক উত্তর
ব্যাখ্যা: শান্তিপুরের কবি মোজাম্মেল হক-এর সামাজিক উপন্যাস 'জোহরা' (১৯১৭)। প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' বাংলাভাষার প্রথম উপন্যাস। মীর মশাররফ হোসেন রচিত আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয়ধারী ধারার প্রবর্তক। তার 'রত্নবতী' গ্রন্থ বাংলাসাহিত্যে মুসলমান কর্তৃক রচিত প্রথম উপন্যাস। কাজী ইমদাদুল হকের বিখ্যাত উপন্যাস 'আবদুল্লাহ'।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৪: 'নীলদর্পণ' কোন ধরনের রচনা?
- ক) নাটকসঠিক উত্তর
- খ) উপন্যাস
- গ) প্রহসন
- ঘ) ছোটগল্প
ব্যাখ্যা: দীনবন্ধু মিত্রের নীলকর সাহেবদের বীভৎস অত্যাচারে লাঞ্ছিত নীল চাষীদের দুরবস্থা অবলম্বনে রচিত নাটক 'নীলদর্পণ'। তার অন্যান্য নাটক নবীন তপস্বিনী, লীলাবতি, জামাই বারিক, কমলে কামিনী।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৫: 'শেষের কবিতা' কোন ধরনের সাহিত্যকর্ম?
- ক) কাব্য
- খ) উপন্যাসসঠিক উত্তর
- গ) নাটক
- ঘ) মহাকাব্য
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' কাব্যধর্মী বা বিশ্লেষণ ধর্মী উপন্যাস। অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এই উপন্যাসের চরিত্র।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৬: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?
- ক) মৃণালিনী
- খ) দেবী চৌধুরাণী
- গ) [অস্পষ্ট]
- ঘ) দুর্গেশনন্দিনীসঠিক উত্তর
ব্যাখ্যা: এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ১৮৬৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 'কপালকুণ্ডলা' দ্বিতীয় এবং 'মৃণালিনী' তার তৃতীয় উপন্যাস। এছাড়া তার অন্যান্য উপন্যাস– বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রজনী, রাজসিংহ ও আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। 'Rajmohon's wife' তার ইংরেজিতে লেখা প্রথম উপন্যাস।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৭: সামাজিক নাটক কোনটি?
- ক) ডাকঘর
- খ) সধবার একাদশীসঠিক উত্তর
- গ) নূরজাহান
- ঘ) রাবণবধ
ব্যাখ্যা: দীনবন্ধু মিত্রের রচিত 'সধবার একাদশী' (১৮৬৬) মূলত একটি প্রহসনমূলক সামাজিক নাটক। নাটকে উনবিংশ শতকের মধ্যভাগে ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বেশ্যাসক্তি তাদের জীবনে যে বিপর্যয় সৃষ্টি করেছিল তার কাহিনী উল্লেখ আছে। 'ডাকঘর' রবীন্দ্রনাথের রূপক সংকেতিক নাটক।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৮: কোনটি দেশী শব্দ?
- ক) ঢেঁকিসঠিক উত্তর
- খ) কাগজ
- গ) আনারস
- ঘ) উকিল
ব্যাখ্যা: দেশী শব্দ হল পেট, উদর, চুলা, কুলা, গঞ্জ, টোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেঁকি, ঝাটা, খোপা, খোকা, খুকি, বাড়ি প্রভৃতি। 'আনারস' পর্তুগিজ; 'কাগজ' ফারসি এবং 'উকিল' আরবি শব্দ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৯: কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
- ক) সতীনসঠিক উত্তর
- খ) বিধাতা
- গ) সপত্নী
- ঘ) বিপত্নী
ব্যাখ্যা: নিত্য স্ত্রীবাচক শব্দ হলো সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা ইত্যাদি। এগুলোর পুরুষবাচক শব্দ নেই। আবার কতকগুলো শব্দ যেমন কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার ইত্যাদি শুধু পুরুষবাচক শব্দ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: বাক্যের একক কোনটি?
- ক) উক্তি
- খ) বিভক্তি
- গ) উপসর্গ
- ঘ) শব্দসঠিক উত্তর
ব্যাখ্যা: অর্থবোধক ধ্বনিসমষ্টিই শব্দ বলে। বাংলা ভাষায় এমন কতকগুলো অর্থবাচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। একে উপসর্গ বলে। বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যেসব বর্ণ যুক্ত হয়, তাদেরকে বিভক্তি বলে। কোনো কথকের বাক্কর্মের নামই উক্তি।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
