সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা অফিসার (হাসপাতাল) ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৮১: 1³ + 2³ + 3³ + ... + n³ = কত?
- ক) n(n+1)/2
- খ) {n(n+1)/2}²সঠিক উত্তর
- গ) n(n+1)(2n+1)/6
- ঘ) n(n+1)²/4
ব্যাখ্যা: 1³ + 2³ + 3³ + ......... + n³ = {n(n+1)/2}² (সূত্র)
বিষয়: গণিত
প্রশ্ন ৮২: 2 + 6 + 18 + ..... ধারাটির প্রথম ৪টি পদের সমষ্টি নির্ণয় করুন।
- ক) 6520
- খ) 6530
- গ) 6540
- ঘ) 6560সঠিক উত্তর
ব্যাখ্যা: 2 + 6 + 18 + ............
এখানে, ১ম পদ, a = 2
সাধারণ অনুপাত, q = 6/2 = 3 > 1
১ম ৪টি পদের সমষ্টি,
Sₙ = a·(qⁿ – 1)/(q – 1) = 2·(3⁸ – 1)/(3 – 1) = 2·(6561 – 1)/2 = 6560
বিষয়: গণিত
প্রশ্ন ৮৩: ৫ + ৮ + ১১ + ১৪ + .... ধারাটির কোন পদটি ৩০২ হবে?
- ক) ৭০তম পদ
- খ) ৮০তম পদ
- গ) ৯০তম পদ
- ঘ) ১০০তম পদসঠিক উত্তর
ব্যাখ্যা: ৫ + ৮ + ১১ + ১৪ + ...... ধারাটি সমান্তর ধারা।
ধারাটির ১ম পদ, a = ৫
সাধারণ অন্তর, d = ৮ – ৫ = ৩
মনে করি, r-তম পদ = ৩০২
a + (r – 1)d = ৩০২
বা, ৫ + (r – 1).৩ = ৩০২
বা, ৫ + ৩r – ৩ = ৩০২
বা, ৩r = ৩০২ – ২
বা, ৩r = ৩০০
বা, r = ৩০০/৩
r = ১০০
প্রদত্ত ধারার ১০০তম পদ = ৩০২।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৪: দু'টি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং সংখ্যা দু'টির গুণফল 6 হলে সংখ্যা দু'টির বর্গের অন্তর কত?
- ক) 4
- খ) 5সঠিক উত্তর
- গ) 6
- ঘ) 7
ব্যাখ্যা: ধরি, একটি সংখ্যা = x
অপর সংখ্যাটি = y
∴ প্রশ্নমতে, x² + y² = 13
এবং xy = 6
(x² – y²)² = (x² + y²)² – 4x²y²
= 13² – 4.6² = 169 – 144
(x² – y²)² = 25
বা, x² – y² = √25
বা, x² – y² = 5
বিষয়: গণিত
প্রশ্ন ৮৫: একটি আয়তাকার বাগানের পরিসীমা 56 মিটার এবং একটি কর্ণ 20 মিটার। ঐ বাগানের সমান ক্ষেত্রফল-বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত?
- ক) 8√3 মিটারসঠিক উত্তর
- খ) 8√2 মিটার
- গ) 8 মিটার
- ঘ) 7√9 মিটার
ব্যাখ্যা: ধরি, দৈর্ঘ্য = a, প্রস্থ = b
2(a + b) = 56
বা, a + b = 28
বা, a = 28 – b ------(i)
আবার, √(a² + b²) = 20
বা, a² + b² = 400 ------(ii)
(i) নং থেকে a-এর মান (ii)-এ বসিয়ে পাই,
(28 – b)² + b² = 400
বা, 784 – 56b + b² + b² = 400
বা, b² – 28b + 192 = 0
বা, b² – 12b – 16b + 192 = 0
বা, b(b – 12) (b – 16) = 0
বা, (b – 12) – 16(b – 12) = 0
বা, b = 12, 16
প্রশ্ন = 12 [যেহেতু প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা বড় হতে পারে না]
দৈর্ঘ্য = 28 – 12 = 16
ক্ষেত্রফল = (16 × 12) ব মিটার = 192 ব মিটার
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 192 ব. মিটার
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √192 মিটার
= 8√3 মিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৬: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ 3 মিটার অধিক হলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কম হয়। আবার দৈর্ঘ্য 3 মিটার ও প্রস্থ 2 মিটার বেশি হলে ক্ষেত্রফল 67 বর্গমিটার বেশি হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
- ক) দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 8 মিটার
- খ) দৈর্ঘ্য 17 মিটার, প্রস্থ 9 মিটারসঠিক উত্তর
- গ) দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 7 মিটার
- ঘ) দৈর্ঘ্য 19 মিটার, প্রস্থ 10 মিটার
ব্যাখ্যা: ধরি, দৈর্ঘ্য = x মি.
প্রস্থ = y মি.
ক্ষেত্রফল = xy ব মি.
১ম শর্তমতে, (x – 5)(y + 3) = xy – 9
বা, xy + 3x – 5y – 15 = xy – 9
বা, 3x – 5y = 6 ............(i)
২য় শর্তমতে, (x + 3)(y + 2) = xy + 67
বা, xy + 2x + 3y + 6 = xy + 67
বা, 2x + 3y = 61 ................(ii)
(i) × 2 – (ii) × 3 হতে পাই,
– 19y = –171 বা, y = 9
প্রস্থ 9 মিটার
x = (6 + 5y)/3 [(i) হতে]
= (6 + 5 × 9)/3 = 17 মিটার।
দৈর্ঘ্য = 17 মিটার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৭: সমাধান করুন : x/2 + y/3 = 1, x/3 + y/2 = 1
- ক) (2/5, 2/5)
- খ) (4/5, 4/5)
- গ) (6/5, 6/5)সঠিক উত্তর
- ঘ) (7/5, 7/5)
ব্যাখ্যা: x/2 + y/3 = 1 .....(i)
x/3 + y/2 = 1 .....(ii)
(i) × 1/3 – (ii) × 1/2 হতে পাই,
(x/6 + y/9) – (x/6 + y/4) = 1/3 – 1/2
বা, y/9 – y/4 = 1/3 – 1/2
বা, (4y – 9y)/36 = (2 – 3)/6
বা, –5y/36 = –1/6
বা, y = 36/(6 × 5) = 6/5
(i) হতে, x/2 + y/3 = 1
বা, x/2 + 6/5 × 1/3 = 1
বা, x/2 + 2/5 = 1
বা, x/2 = 1 – 2/5
বা, x/2 = 3/5
বা, x = 6/5
নির্ণেয় সমাধান (x, y) = (6/5, 6/5)
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৮: একটি সংখ্যার লগারিদম 0.5514 হলে, সংখ্যাটি নির্ণয় করুন।
- ক) 3.5596সঠিক উত্তর
- খ) 3.5593
- গ) 3.5592
- ঘ) 3.5591
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি x
log x = 0.5514.
x = Anti-log(0.5514) = 3.5596
বিষয়: গণিত
প্রশ্ন ৮৯: log_x 324 = 4 হবে, x = কত?
- ক) 2√3
- খ) 2√5
- গ) 2√7
- ঘ) 3√2সঠিক উত্তর
ব্যাখ্যা: log_x 324 = 4
বা, x⁴ = 324
বা, x⁴ = (3√2)⁴
x = 3√2
বিষয়: গণিত
প্রশ্ন ৯০: সরল করুন : 3 log(36/25) + log(2/9)³ – 2 log(16/125).
- ক) log2সঠিক উত্তর
- খ) log3
- গ) log5
- ঘ) log7
ব্যাখ্যা: 3 log(36/25) + log(2/9)³ – 2 log(16/125)
= 3 log(6²/5²) + 3 log(2/3²) – 2 log(2⁴/5³)
= 3[2 log 6 – 2 log 5] + 3[log 2 – 2 log 3] – 2[4 log 2 – 3 log 5]
= 6 log (2×3) – 6 log 5 + 3 log 2 – 6 log 3 – 8 log 2 + 6 log 5
= 6 log 2 + 6 log 3 – 6 log 5 + 3 log 2 – 6 log 3 – 8 log 2 + 6 log 5
= 9 log 2 – 8 log 2
= log 2
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯১: শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ–
- ক) বাতাস ঠান্ডা বলে
- খ) বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি বলে
- গ) বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলেসঠিক উত্তর
- ঘ) শীতকালে ঘাম কম হয় বলে
ব্যাখ্যা: আমাদের শরীরের চামড়ায় সেবেসিয়াস নামক এক প্রকার গ্রন্থি রয়েছে। এই গ্রন্থি থেকে সর্বক্ষণ তেল জাতীয় পদার্থ তৈরি হয়ে আসে। এই তৈলাক্ত পদার্থটি শরীরের ঘামের সাথে মিশে সর্বত্র ছড়িয়ে পড়ে। ফলে গায়ের চামড়া নরম থাকে। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। ফলে ঘামও হয় না। তাই সেবেসিয়াস গ্রন্থি থেকে যে তৈলাক্ত পদার্থ বের হয়ে আসে তা শরীরের সর্বত্র ছড়াতে পারে না। এই জন্য শীতকালে শরীরের চামড়া ফেটে যায়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯২: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে?
- ক) অ্যাড্রেনালিনসঠিক উত্তর
- খ) থাইরক্সিন
- গ) গ্লুকাগন
- ঘ) ইনসুলিন
ব্যাখ্যা: থাইরক্সিন হরমোন দেহের বিপাকে সহায়তা করে। গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় এবং শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৩: কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
- ক) ভিটামিন সি
- খ) ভিটামিন বি
- গ) ভিটামিন এ
- ঘ) ভিটামিন কেসঠিক উত্তর
ব্যাখ্যা: ভিটামিন এ দৃষ্টি স্বাভাবিক রাখে ও দেহকে বিভিন্ন সংক্রামক রোগের হাত থেকে রক্ষা করে। ভিটামিন সি দাঁত ও হাড়ের পুষ্টি সাধন করে। ভিটামিন-বি-এর কাজ দেহের শক্তি উপাদানে সহায়তা করা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে থাকে—
- ক) ক্যালসিয়াম অক্সালেটসঠিক উত্তর
- খ) ক্যালসিয়াম কার্বনেট
- গ) ক্যালসিয়াম সালফেট
- ঘ) ক্যালসিয়াম ফসফেট
ব্যাখ্যা: কচু গাছের কোষে ক্যালসিয়াম অক্সালেটের কেলাস থাকে। এ সকল কেলাস সূচ প্রান্ত বিশিষ্ট। কচু খেলে সকল কেলাসের সূচ প্রান্ত গলার নরম ঝিল্লিতে আটকে যায়। ফলে গলা চুলকায়।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৫: শ্রবণ ছাড়াও কানের অন্যতম কাজ হলো—
- ক) দেহ সতেজ রাখা
- খ) দেহের ভারসাম্য রক্ষা করাসঠিক উত্তর
- গ) দেহের কর্মক্ষমতা বাড়ানো
- ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা: কান মূলত একটি শ্রবণ ইন্দ্রিয়, তবে দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবেও কাজ করে। মাথার পাশে দুইটি কান অবস্থিত। কানের তিনটি অংশ। যথা– ১. বহিঃকর্ণ, ২. মধ্যকর্ণ, ৩. অন্তঃকর্ণ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৬: দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন?
- ক) রক্তে হেপারিন থাকায়সঠিক উত্তর
- খ) রক্ত চলাচলের জন্য
- গ) মাংসপেশীর ক্রিয়ায়
- ঘ) জারণ ক্রিয়ায়
ব্যাখ্যা: দেহাভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কারণ রক্তের মধ্যে হিপারিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তাছাড়া রক্তের ক্রমাগত সঞ্চালনের কারণেও দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৭: কোনটির মাধ্যমে পেশীগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে?
- ক) টেনডন
- খ) স্নায়ু
- গ) লিগামেন্টসঠিক উত্তর
- ঘ) ফিমার
ব্যাখ্যা: আমাদের দেহে প্রায় ৭০টিরও বেশি সঞ্চালনক্ষম বা সাইনোভিয়াল সন্ধি আছে। সাইনোভিয়াল সন্ধিতে অস্থি দুটি তন্তুময় ঝিল্লি বা লিগামেন্ট দ্বারা সংযুক্ত থাকে। এ ধরনের সন্ধিতে সাইনোভিয়াল রস নামক এক প্রকার তৈলাক্ত রস থাকায় দুটি অস্থি সহজে নড়াচড়া করতে পারে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৮: আয়নার পশ্চাতে যে ধাতু ব্যবহার হয় তা হলো—
- ক) কপার
- খ) সিলভার
- গ) মার্কারি
- ঘ) জিংক
ব্যাখ্যা: কপার এবং জিঙ্ক গ্যালভানাইজিং-এর কাজে ব্যবহার করা হয়। আয়নার পশ্চাতে পূর্বে মার্কারী বা পারদ-এর প্রলেপ দেয়া হতো। তবে বর্তমানে সিলভার-এর প্রলেপ দেয়া হয়। সুতরাং সঠিক উত্তর 'খ' ও 'গ'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: ফরমালিন হলো ফরমালডিহাইডের—
- ক) ১০% জলীয় দ্রবণ
- খ) ২০% জলীয় দ্রবণ
- গ) ৩০% জলীয় দ্রবণ
- ঘ) ৪০% জলীয় দ্রবণসঠিক উত্তর
ব্যাখ্যা: ফরমালডিহাইডের শতকরা ৪০ ভাগ জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিন শক্তিশালী জীবাণুনাশক হওয়ায় পরীক্ষাগারে মৃত উদ্ভিদ, প্রাণীদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ১০০: গ্যালভানাইজেশন-এর কাজে ব্যবহৃত হয় কোন ধাতু?
- ক) জিংকসঠিক উত্তর
- খ) কপার
- গ) সিলভার
- ঘ) অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা: লৌহ বা ইস্পাতের জিনিসকে মরিচার হাত থেকে রক্ষা করতে এর উপর জিংকের প্রলেপ দেয়ার পদ্ধতিকে দস্তা লেপ বা গ্যালভানাইজিং বলে। যেমন– ঘরের ঢেউটিন, পানির বালতি, ল্যাম্প প্রভৃতি মরিচার হাত থেকে রক্ষার জন্য দস্তা লেপন দেয়া হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
