সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা অফিসার (হাসপাতাল) ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪১: কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন?
- ক) জনাব শাহজাহান সিরাজ
- খ) ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী
- গ) তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আ. স. ম আবদুর রবসঠিক উত্তর
- ঘ) তৎকালীন ছাত্রনেতা আবদুল কুদ্দুস মাখন
ব্যাখ্যা: ২ মার্চ, ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আ. স. ম. আব্দুর রব।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪২: বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
- ক) ৩২তমসঠিক উত্তর
- খ) ৩৬তম
- গ) ৪০তম
- ঘ) ৪৪তম
ব্যাখ্যা: ১৮ এপ্রিল, ১৯৭২ বাংলাদেশ সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন হিসেবে কমনওয়েলথ-এর ৩২তম সদস্যপদ লাভ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৩: কুমিল্লা বার্ড (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?
- ক) মোহাম্মদ আইউব খান
- খ) আখতার হামিদ খানসঠিক উত্তর
- গ) আবদুল হামিদ খান
- ঘ) এ কে ফজলুল হক
ব্যাখ্যা: ২৭ মে ১৯৫৯ সালে [অস্পষ্ট] পল্লী অঞ্চলের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কুমিল্লার কোটবাড়িতে আখতার হামিদ খান BARD প্রতিষ্ঠা করেন। এ. কে. ফজলুল হক ১ এপ্রিল ১৯৩৭ সালে মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টির কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হয়ে ঋণ সালিশি বোর্ড গঠন করেন ১৯৩৮ সালে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৪: বরকল উপজেলা কোন্ জেলার অন্তর্গত?
- ক) খাগড়াছড়ি
- খ) বান্দরবন
- গ) রাঙ্গামাটিসঠিক উত্তর
- ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা: রাঙামাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। এ জেলার মোট ১০টি উপজেলা- বরকল, রাঙ্গামাটি সদর, বাঘাইছড়ি, কাউখালি, জুরাইছড়ি, লংগদু, নানিয়ান চর, কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ক) ১৯৪৮ সালে
- খ) ১৯৫০ সালে
- গ) ১৯৫৩ সালেসঠিক উত্তর
- ঘ) ১৯৫২ সালে
ব্যাখ্যা: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৩ সালে। এর প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন ড. আই. এইচ. জুবেরি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৬: মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান 'বীরশ্রেষ্ঠ' খেতাব দেয়া হয়?
- ক) ৯ জনকে
- খ) ৭ জনকেসঠিক উত্তর
- গ) ৮ জনকে
- ঘ) ১০ জনকে
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৪ ধরনের খেতাবে ভূষিত করা হয়। বীরশ্রেষ্ঠ ৭, বীর উত্তম ৬৮, বীর বিক্রম ১৭৫ ও বীর প্রতীক ৪২৬ জন। প্রথম বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ (৮ এপ্রিল ১৯৭১)।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৭: 'SPARRSO' কোন মন্ত্রণালয়ের আওতাধীন?
- ক) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- খ) বন ও পরিবেশ মন্ত্রণালয়
- গ) প্রতিরক্ষা মন্ত্রণালয়সঠিক উত্তর
- ঘ) তথ্য মন্ত্রণালয়
ব্যাখ্যা: মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র SPARRSO ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: সন্ত্রাস দমনে র্যাব কবে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে?
- ক) ২০ মার্চ, ২০০৩
- খ) ২১ মার্চ, ২০০৪
- গ) ১৫ জানুয়ারি, ২০০৫
- ঘ) ১০ ডিসেম্বর, ২০০৩
ব্যাখ্যা: [Note : ২৬ মার্চ ২০০৪ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে জনসমক্ষে আত্মপ্রকাশ করে। ১৪ এপ্রিল ২০০৪ রমনা বটমূলের পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা বিধান করার মাধ্যমে প্রথম অপারেশনাল দায়িত্ব পায়। ২১ জুন ২০০৪ পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল?
- ক) বাংলা ভবন
- খ) বর্ধমান হাউজসঠিক উত্তর
- গ) আহসান মঞ্জিল
- ঘ) চামেলি হাউজ
ব্যাখ্যা: ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ভাষা আন্দোলনের প্রেক্ষিতে বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়। এটির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস। CIRDAP-এর সদর দপ্তর চামেলি হাউসে। ঢাকার ইসলামপুরে অবস্থিত আহসান মঞ্জিল নির্মাণ করেন নবাব আবদুল গনি। তিনি তার পুত্র খাজা আহসান উল্লাহর নামেই এর নামকরণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫০: জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে?
- ক) ১৯৫০ সালে
- খ) ১৯৫৪ সালেসঠিক উত্তর
- গ) ১৯৫৬ সালে
- ঘ) ১৯৫৮ সালে
ব্যাখ্যা: ১৯৫২ সালে কার্জন হলে অনুষ্ঠিত সাংবাদিকদের এক সম্মেলনে প্রেসক্লাব প্রতিষ্ঠার বিষয়টি উত্থাপন করা হয়। কিন্তু সে সময় এই ধারণাটি সমর্থন লাভ করতে পারেনি। অবশেষে ১৯৫৪ সালের ২০ অক্টোবর পূর্ব পাকিস্তান প্রেসক্লাব প্রতিষ্ঠা লাভ করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫১: বাংলাদেশের জাতীয় পাখি কোনটি?
- ক) শালিক
- খ) ময়না
- গ) দোয়েলসঠিক উত্তর
- ঘ) কাক
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫২: বাংলাদেশের জাতীয় ফল কি?
- ক) আম
- খ) জাম
- গ) লিচু
- ঘ) কাঁঠালসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশের জনপ্রিয় ও জাতীয় ফল কাঁঠাল। উদ্ভিদবিজ্ঞানের পরিভাষায় সরোসিস (sorosis) নামে এই অতিবৃহৎ ফল বস্তুত স্ত্রীপুষ্পধর গোটা ক্যাটকিন মঞ্জরির পরিবর্তিত রূপ, তাতে থাকে ১০০-৫০০ বড় বড় তৈলাক্ত বীজ। শাঁসালো যে অংশ খাওয়া যায় তা আসলে পুষ্পপুট।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫৩: মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়?
- ক) মণিরামপুর
- খ) চৌগাছা
- গ) কেশবপুরসঠিক উত্তর
- ঘ) অভয়নগর
ব্যাখ্যা: ২৫ জানুয়ারি ১৮২৪ সালে মাইকেল মধুসূদন দত্ত যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। এ গ্রাম দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। তিনি বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৪: বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকার?
- ক) ভারত
- খ) মিশর
- গ) জাপানসঠিক উত্তর
- ঘ) থাইল্যান্ড
ব্যাখ্যা: বাংলাদেশের পতাকা গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত আর জাপানের পতাকা সাদার মাঝে লাল বৃত্ত। এছাড়া বাংলাদেশের পতাকার সাথে পালাউ-এর পতাকা মিল রয়েছে।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৫: বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কি?
- ক) ৯ : ৫
- খ) ১১ : ৯
- গ) ১০ : ৬সঠিক উত্তর
- ঘ) ৮ : ৬
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ : ৬। ২ মার্চ, ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আ.স.ম আবদুর রব প্রথম উত্তোলন করেন। ডিজাইনার কামরুল হাসান। মানচিত্র খচিত প্রথম পতাকার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৬: জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
- ক) বি. এ সিদ্দিকী
- খ) খাজা ওয়াসিউদ্দিন
- গ) হুমায়ুন রশীদ চৌধুরীসঠিক উত্তর
- ঘ) ড. কামাল হোসেন
ব্যাখ্যা: জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী। ১৯৮৬ সালে তিনি সভাপতি নির্বাচিত হন এবং সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন। উল্লেখ্য, ড.কামাল হোসেন বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৭: বাংলাদেশ জাতীয় সংসদে 'উপজেলা বাতিল' বিলটি কত সালে পাস করা হয়েছিল?
- ক) ১৯৯০
- খ) ১৯৯১সঠিক উত্তর
- গ) ১৯৯২
- ঘ) ১৯৯৩
ব্যাখ্যা: ১৯৮২ সালের ৭ নভেম্বর উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয়। ১৯৯১ সালে ২৩ নভেম্বর 'উপজেলা বাতিল' বিলটি পাস হয়। পরে ৩ ডিসেম্বর ১৯৯৮ উপজেলা ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয় এবং ২০ এপ্রিল ২০০০ প্রশাসনিক থানাকে পুনরায় উপজেলা নামে অভিহিত করা হয়। এ পর্যন্ত ৩টি উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে– ১৯৮৫, ১৯৯০ ও ২০০৯ সালে। দেশে মোট উপজেলা ৪৯২। সর্বশেষ উপজেলা শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৮: ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়?
- ক) ১৯০৬
- খ) ১৮৬৪সঠিক উত্তর
- গ) ১৯১৯
- ঘ) ১৮৪০
ব্যাখ্যা: ১ আগস্ট ১৮৬৪ সালে ঢাকা প্রথম পৌরসভার মর্যাদা লাভ করে। ১৯৭৮ সালের ৩০ সেপ্টেম্বর এটিকে 'ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন'-এ উন্নীত করা হয়। ১৯৯০ সালে এটাকে ঢাকা সিটি কর্পোরেশন করা হয়। ২৯ নভেম্বর ২০১১ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন বিল ২০১১ জাতীয় সংসদে পাসের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে বিভক্ত করে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সৃষ্টি করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৯: স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
- ক) ৯
- খ) ১০
- গ) ১১সঠিক উত্তর
- ঘ) ১২
ব্যাখ্যা: সাব সেক্টর ছিল ৬৪টি। অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নির্দেশে এম.এ. জি. ওসমানী সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬০: সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
- ক) মালদ্বীপ
- খ) শ্রীলংকা
- গ) নেপাল
- ঘ) ভুটান
ব্যাখ্যা: [Note : বর্তমানে সার্কভুক্ত সকল দেশের দূতাবাসই বাংলাদেশে রয়েছে।]
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
